Saturday, August 8

Month: February 2022

আওয়ামী লীগের সহযোগী সংগঠন শৃঙ্খলা ফেরাতে কঠোর বার্তা

আওয়ামী লীগের সহযোগী সংগঠন শৃঙ্খলা ফেরাতে কঠোর বার্তা

রাজনীতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনে শৃঙ্খলা ফেরাতে মনোযোগ দিয়েছে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি কয়েকটি ঘটনায় বহিষ্কার ও কমিটি বিলুপ্তের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে অন্যদের কঠোর বার্তা দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল এবং দীর্ঘদিন সম্মেলন না হওয়াসহ নানা কারণে তৃণমূলে বিপর্যস্ত হয়ে পড়েছিল সংগঠনগুলো। আন্দোলন-সংগ্রামের শক্তির উৎস এই সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজাতে আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহল থেকেও ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বলছেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যন্ত সংগঠনগুলোকে সুশৃঙ্খল করে ঢেলে সাজাতে চান তারা। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বৃহস্পতিবার বিকালে যুগান্তরকে বলেন,...
জায়েদ-নিপুণের আইনি লড়াই সবার নজর এখন সুপ্রিমকোর্টে

জায়েদ-নিপুণের আইনি লড়াই সবার নজর এখন সুপ্রিমকোর্টে

বিনোদন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রায় দুই সপ্তাহ আগে সম্পন্ন হয়েছে। কিন্তু ফল নিয়ে ঝামেলা মিটছে না। জায়েদ খান ও নিপুণ আক্তার উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে। সুপ্রিমকোর্টের চেম্বার আদালত ওই পদে স্থিতাবস্থা জারি করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছন। আগামীকাল রোববার বিষয়টি শুনানির জন্য রয়েছে। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে। ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে আসীন হচ্ছেন এ নিয়ে সবার দৃষ্টি এখন সুপ্রিমকোর্টের দিকে। এদিকে শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচিত চিত্রনায়িকা রোজিনা। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। পরে নির্বাচনি আপিল বোর্ডে জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্...
‘বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার’

‘বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার’

খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ ফর্মে আছেন বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচবার ম্যাচসেরা হয়েছেন তিনি। এমন অনন্য কীর্তি গড়েও অন্য এক ক্রিকেটারের প্রশংসা করলেন সাকিব। তার নাম মুনিম শাহরিয়ার। সাকিবের দল ফরচুন বরিশালেই খেলছেন মুনিম। সর্তীর্থের প্রশংসা করে সাকিব জানালেন, এবারের বিপিএলের প্রাপ্তি মুনিম। অথচ এই মুনিমই প্লেয়ার্স ড্রাফটে দলই পাননি।ড্রাফটে অবিক্রিত থাকলেও মুনিমকে দলভুক্ত করেন বরিশালের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। আর সুযোগ পেয়েই বাজিমাত করলেন মুনিম। তার ভয়ডরহীন ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের মন কেড়েছে। মুনিম যেন বাংলার ক্রিস গেইল। এমন মারকুটে ব্যাটার বাংলাদেশ দলে খুব প্রয়োজন বলে জানালেন সাকিব। বললেন, ‘বাংলাদেশের যেমন প্রতিভা প্রয়োজন ছিল, মুনিম তেমনই একজন। বলের ক্লিন স্ট্রাইকার, দারুণ টাইম...
মার্কিন কূটনীতিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ

মার্কিন কূটনীতিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক
যে কোনো মুহূর্তে রুশ সেনারা ইউক্রেন আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ইউক্রেনে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তরকে এ নির্দেশ দেন। গত বৃহস্পতিবার মার্কিন সাধারণ নাগরিক এবং কূটনীতিকদের স্বজনদের কিয়েভ ছাড়ার নির্দেশনা জারি করে ওয়াশিংটন। খবর আরব নিউজের। এর আগে মার্কিন নাগরিকদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ‘রাশিয়ার হামলার ক্রমবর্ধমান হুমকি এবং করোনা মহামারির কারণে ইউক্রেনে এখন কেউ ভ্রমণ করবেন না। আর যারা এখন ইউক্রেনে অবস্থান করছেন, তাদের অবিলম্বে ব্যক্তিগত উদ্যোগে ইউক্রেন ত্যাগ করা উচিত।’ মার্কিন গোয়েন্দারা বলছেন, যে কোনো সময় সতর্কতা ছাড়াই ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া। সেই সময় ইউক্রেন ত্যাগে মার্কিন নাগরিকদের সহায়তাসহ কনস্যুলার পরিষেবা প্রদান করা মার...
কানাডার নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ

কানাডার নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক
কানাডার নাগরিকদের দ্রুত ইউক্রেন ত্যাগের নিদের্শ দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জয় শুক্রবার রাতে এ নির্দেশনা জারি করেন। মেলানি জয় বলেছেন, যে কোনো সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বেধে যেতে পারে। তাই ইউক্রেনে অবস্থানরত কানাডার সব নাগরিককে দ্রুত দেশে ফেরার নির্দেশ দিয়েছেন তিনি। খবর আনাদোলুর। এক বিবৃতিতে মেলানি জয় বলেন, আমরা খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের কূটনীতিকরা সাধারণ নাগরিকদের দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য ইউক্রেনে অপেক্ষা করছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইসরাইল তাদের নাগরিকদের ইউক্রেন থেকে দেশে ফিরত নিয়ে গেছে। ২০১৪ সালে ইউক্রেনের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে দ্বন্দ্বে জড়ায় রাশিয়া। সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করার পরও ইউক্রেনে কোনো আগ্রাসন চালানোর পরিকল্পনার কথ...
শাবির সংকট সমাধানে সিলেটে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের দাবি আচার্যের কাছে তুলে ধরা হবে

শাবির সংকট সমাধানে সিলেটে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের দাবি আচার্যের কাছে তুলে ধরা হবে

পড়ালেখা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সৃষ্ট সংকট সমাধানে শুক্রবার দফায় দফায় বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুধু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টা বৈঠক করেন তিনি। বিকালে সার্কিট হাউজে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন। কেন পদত্যাগ দাবি করেছেন-সেই কারণ তারা তুলে ধরেছেন। আমরা এসব বিষয় আচার্যের কাছে তুলে ধরব। অপসারণ ও নতুন উপাচার্য নিয়োগের বিষয়টি তিনি দেখবেন। সিলেট সার্কিট হাউজে বৈঠকের পর সন্ধ্যায় মন্ত্রী শাবি ক্যাম্পাসে যান। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি ক্যাম্পাস খোলা রেখে শিক্ষার পরিবেশ বজায় রাখতে সহযোগিতা কামনা করেন। এরপর তিনি উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে অবরুদ্ধ থাকা উপাচার্য প্রায় ২৬ দিন পর বাসভবনের বাইরে ...
সংগঠন শৃঙ্খলা ফেরাতে আওয়ামী লীগের কঠোর বার্তা

সংগঠন শৃঙ্খলা ফেরাতে আওয়ামী লীগের কঠোর বার্তা

এক্সক্লুসিভ, রাজনীতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনে শৃঙ্খলা ফেরাতে মনোযোগ দিয়েছে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি কয়েকটি ঘটনায় বহিষ্কার ও কমিটি বিলুপ্তের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে অন্যদের কঠোর বার্তা দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল এবং দীর্ঘদিন সম্মেলন না হওয়াসহ নানা কারণে তৃণমূলে বিপর্যস্ত হয়ে পড়েছিল সংগঠনগুলো। আন্দোলন-সংগ্রামের শক্তির উৎস এই সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজাতে আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহল থেকেও ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বলছেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যন্ত সংগঠনগুলোকে সুশৃঙ্খল করে ঢেলে সাজাতে চান তারা। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বৃহস্পতিবার বিকালে যুগান্তরকে বলেন,...
ওমিক্রনে স্বাস্থ্যঝুঁকি কাদের, কী করবেন?

ওমিক্রনে স্বাস্থ্যঝুঁকি কাদের, কী করবেন?

এক্সক্লুসিভ, স্বাস্থ্য
কোভিডের নতুন ধরন ওমিক্রন দাপট দেখাচ্ছে। দেশে বর্তমানে সংক্রমিত রোগীদের ৮০ ভাগের বেশি মানুষের দেহে ওমিক্রন ভাইরাস। ওমিক্রন ভ্যারিয়েন্টটি আগের উদ্বেগজনক সংস্করণগুলোর থেকে আলাদা। এর তীব্রতা কম। তবে খুব দ্রুত ছড়িয়ে পড়ার একটি অদ্ভুত ক্ষমতা রাখে। ওমিক্রনের উপসর্গ ও এ ভাইরাস কাদের জন্য ঝুঁকিপূর্ণ এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আইইডিসিআরের ফিজিশিয়ান সায়েন্টিস্ট ডা. এম সেলিম উজ্জামান। টিকা নিলে করোনার অন্যান্য ধরনগুলো থেকে বেঁচে থাকার সম্ভাবনা থাকলেও ওমিক্রন থেকে সুরক্ষা পাওয়ার সম্ভাবনা কম। ওমিক্রন-মিউটেশনগুলো আমাদের ভ্যাকসিন দ্বারা প্রদত্ত সুরক্ষা ক্ষমতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। ওমিক্রনের লক্ষণের ঝুঁকি নির্ভর করে টিকা এবং বুস্টার ডোজ নেওয়া হয়েছে কিনাসহ বয়স, সামগ্রিক স্বাস্থ্যগত অবস্থা এবং রোগ প্রতিরোধের পুষ্টিগত অবস্থার উপর। ‘ওমিক্রন সংক্রমণ’ পরবর্তী উপসর্গগুলো দ্রুত আসে, ল...
ইসি গঠনে ১০ জনের নামের প্রস্তাবনা দিয়েছে আ.লীগ

ইসি গঠনে ১০ জনের নামের প্রস্তাবনা দিয়েছে আ.লীগ

রাজনীতি
নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ জনের নামের প্রস্তাবনা মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগ-এর প্রস্তাবনা জমা দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।...
এবারের আইপিএলে সাকিবকে কিনতে পারে যে ৩ দল

এবারের আইপিএলে সাকিবকে কিনতে পারে যে ৩ দল

খেলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৫তম আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দল গোছানো শুরু করে দিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। শনিবার হবে আইপিএলের নিলাম। কলকাতা নাইট রাইডার্স সাকিবকে ধরে না রাখায় এবার নিলামে তাকে কেনার সুযোগ থাকছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের। যে কারণে বাংলাদেশসহ আইপিএলপ্রেমীরা কৌতূহল থাকবে সাকিবকে ঘিরেই - কোন দল কত মূল্যে তাকে কিনে নেয়! গত বছর নিলামে সাকিবকে ৩.২ কোটি রুপিতে কিনে নিয়েছিল শাহরুখ খানের কলকাতা। যদিও নামের তেমন একটা সুবিচার করতে পারেননি এই অলরাউন্ডার। ৮ ম্যাচে ৪৭ রান এবং ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তাই এবারের আসরে কলকাতার আগ্রহ সাকিবে না থাকাটাই স্বাভাবিক। এরপরও ধারণা করা হচ্ছে সাকিববে এবারও ঘরেই রেখে দিতে পারে কলকাতা। কলকাতা ছাড়াও আরো দুটি দল আগ্রহ দেখাতে পারে সাকিবের প্রতি। দল দুটি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। কল...