Friday, August 7

Month: February 2022

বাস থেকে ৬ মণ জাটকা জব্দ

বাস থেকে ৬ মণ জাটকা জব্দ

অর্থনীতি
ঝালকাঠিতে বেনাপোলগামী যাত্রীবাহী দুইটি বাসে অভিযান চালিয়ে ৬ মণ জাটকা জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় বাসের চালক ও স্টাফসহ ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের পেট্রোল পাম্প মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান, মং এছেন ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। মৎস্য বিভাগ জানায়, নভেম্বর থেকে জুন ৮ মাস জাটকা আহরণ, পরিবহণ, মজুদ এবং কেনা-বেচার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর মহিপুর বন্দরের মৎস আড়ৎ থেকে যাত্রীবাহী ডলফিন পরিবহণ ও সেভেন স্টার নামের দুটি বাসে ৬ মণ জাটকা নিয়ে যশোরের বেনাপোল যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির পেট্রোলপাম্প মোড়ে তল্লাশি চৌকি বসায় জেলা প...
রাশিয়া-ইউক্রেন সফর শেষে যা জানালেন ম্যাক্রোঁ

রাশিয়া-ইউক্রেন সফর শেষে যা জানালেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক
ইউক্রেন সংকটে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেন ঘিরে রাশিয়া আর উত্তেজনা বৃদ্ধি করবে না বলেও জানিয়েছেন তিনি। ইউক্রেন সীমান্তে রাশিয়া বিপুল সংখ্যক সৈন্য মোতায়েনের পর ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। উত্তেজনা নিরসনে সবাইকে নিয়ে পদক্ষেপ নেওয়া যাবে বলেই তার বিশ্বাস। খবর রয়টার্স ও আল জাজিরার। সোমবার বিকালে ম্যাক্রোঁ রাশিয়া সফরে করেন। সন্ধ্যা পর্যন্ত তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন। মস্কো থেকে ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনে গিয়েছেন।সংকট নিরসনে মধ্যস্থতা করতে ও যুদ্ধ এড়াতে মঙ্গলবার ম্যাক্রোঁ মস্কো থেকে কিয়েভে ছুটে যান তিনি। সেখানে নতুন কোনো ঘোষণা না দিলেও ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, তার আলোচনা সংকটের আরও বিস্তৃতি ঠেকাতে সহায়ক হয়েছে বলেই মনে করছেন তিনি। সোমবার পুতিনের সঙ্গে ফরাসি...
অস্ট্রোলিয়ার বিপক্ষে টেস্টে পাকিস্তানের ১৬ সদস্যের দল ঘোষণা

অস্ট্রোলিয়ার বিপক্ষে টেস্টে পাকিস্তানের ১৬ সদস্যের দল ঘোষণা

খেলা
পাকিস্তানে আগামী ৪ মার্চ থেকে অস্ট্রোলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। অস্ট্রোলিয়ার বিপক্ষে তিন টেস্ট ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে যুক্ত হয়েছেন শান মাসুদ। সর্বশেষ বাংলাদেশ সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিন জন। রিজার্ভ পুলে যুক্ত হয়েছেন ইয়াসির শাহ। প্রায় দুই বছর পর অফ-স্পিনার বিলাল আসিফের জায়গায় দলে ফিরছেন হারিস রউফ। আর আবিদ আলীর বিপরীতে দলে জায়গা পেয়েছেন শান মাসুদ। তিনটি টেস্টের মধ্যে প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে ৪ থেকে ৮ মার্চ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট করাচি অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ১৬ মার্চ পর্যন্ত। এবং লাহোরে ২১-২৫ মার্চ সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। পাকিস্তান দলে থাকছেন যারা- বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নোমান আল...
১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পদে বসতে পারবে না নিপুণ-জায়েদ

১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পদে বসতে পারবে না নিপুণ-জায়েদ

রাজনীতি
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ বসবেন না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রেখে হাইকোর্টের দেয়া আদেশ বুধবার চেম্বার আদালতে স্থগিত করে এই আদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসান। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জায়েদ খানের পক্ষে ছিলেন, আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত ও নিপুনের সাধারণ সম্পাদক পদ স্থগিত করে সোমবার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার হাইকোর্টের আপিল বিভাগে আপিল করলেন নিপুন। প্...
বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা, ইংলিশ তারকা বোপারাকে জরিমানা

বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা, ইংলিশ তারকা বোপারাকে জরিমানা

খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসে বিতর্কে জড়ালেন ইংল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার রবি বোপারা। বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করে আইসিসির আচরণবিধির লেভেল-৩ পর্যায়ের অপরাধ করেছেন বোপারা। দুই আম্পায়ারের প্রতিবেদনের ভিত্তিতে বোপারাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিলেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। কিন্তু বোপারা আপিল করায় বিষয়টি বিপিএলের টেকনিক্যাল কমিটি পর্যন্ত গড়ায়। এরপর সেখানে বোপারার শাস্তি কমানো হয়। বোপারাকে ম্যাচ ফির ৭৫ ভাগ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনার বিপক্ষে সিলেটের অধিনায়কত্ব করেন রবি বোপারা। অধিনায়কত্ব পেয়েই বল টেম্পারিংয়ের মতো বিতর্কিত কাজ করে বসেন এই ইংলিশ তারকা। বিষয়টি আম্পায়ারদের নজরে আসার পর নতুন বলে শুরু হয় ম্যাচ। ম্যাচের প্রথম ইনিংসের তৃতীয় ওভারে বল টেম্পারিং করেন ...
করোনায় ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৮ হাজারের বেশি

করোনায় ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৮ হাজারের বেশি

স্বাস্থ্য
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। সোমবার দেশে করোনায় ৪৩ জনের মৃত্যু হয়। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। ২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির ...
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ

খেলা
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার এ সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ খেলবে ৩টি ওয়ানডে ও দুটি টেস্ট। ওয়ানডে তিনটি আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বিষয়টিকে নিজেদের জন্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে আখ্যায়িত করেছে দক্ষিণ আফ্রিকার বোর্ড। সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। ১৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে মাঠের লড়াই। সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ দিয়ে আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। আগামী ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট...
এবার ২৭ বছরের ছোট নায়িকার সঙ্গে সালমানের নতুন সিনেমা

এবার ২৭ বছরের ছোট নায়িকার সঙ্গে সালমানের নতুন সিনেমা

বিনোদন
এবার ২৭ বছরের ছোট মেয়ের সঙ্গে প্রেমে মজেছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে তিনি এই সম্পর্ক গড়ে তুলেছেন। তবে সেটা বাস্তবে নয়, আগামী ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘কাভি ঈদ, কাভি দিওয়ালি’ সিনেমা। এ সিনেমায় ২৭ বছরের ছোট পূজা হেগড়ের সঙ্গে তার প্রেম জমে উঠবে। চলচ্চিত্র সমালোচক তরন আদর্শ বিষয়টি জানান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ‘কাভি ইদ, কাভি দিওয়ালি’ সিনেমার পরিচালক ফরহাদ সামজি এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে সালমান খানের রোমান্সের খবরে ভক্তরা উচ্ছ্বসিত। এর আগে অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে রোমান্স করলেও পূজার সঙ্গে এবারই প্রথম জুটিবদ্ধ হচ্ছেন বলিউড সালমান খান। এ বিষয়ে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, এ সিনেমার মাধ্যমে বলিউডে একটি ফ্রেশ ...
জনগণকে দেওয়া ওয়াদাটা ভুলবেন না: আইভীকে প্রধানমন্ত্রী

জনগণকে দেওয়া ওয়াদাটা ভুলবেন না: আইভীকে প্রধানমন্ত্রী

এক্সক্লুসিভ, রাজনীতি
ভোটের আগে জনগণকে দেওয়া ওয়াদা ভুলে না যেতে নারায়ণগঞ্জের নব নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং কাউন্সিলরদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটির নতুন জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আপনারা এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন। মানুষের কাছে যে ওয়াদা দিয়ে ভোট নিয়েছেন, সেই ওয়াদাটা কখনো ভুলবেন না। মানুষের কল্যাণে কাজ করবেন। বুধবার সকাল ১০টায় গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইভীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন আইভী। মেয়রের শপথ নেওয়ার পর নবনির্বাচিত কাউন্সিলদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। শপথ নেওয়ার জন্য সকালেই ঢাকার ওসমানী স্মৃত...
এই সরকার থাকবে না, একটু ধাক্কা দিলেই পড়ে যাবে’

এই সরকার থাকবে না, একটু ধাক্কা দিলেই পড়ে যাবে’

এক্সক্লুসিভ, রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে এই আওয়ামী লীগ সরকার থাকবে না। মঙ্গলবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা তাঁতী দলের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ঢাকা জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ হীরার পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তাঁতী দলের জেলা সভাপতি জাকির হোসেন প্রমুখ। নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, পরিস্থিতি বলে দিচ্ছে এই সরকার থাকবে না। আমরা একটু ধাক্কা দিলেই পড়ে যাবে। সেজন্য সবাইকে প্রস্তুত হতে হবে। তাঁতী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন নাম মানুষকে বড় করে না। তার কর্ম তাকে বড় করে। জিয়াউর রহমান দেশে বহু আছে। স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের জিয়া বললে একজনকে বুঝায়। বিএনপি চেয়ারপার্সনের ‘মাদার অ...