Friday, August 7

Month: April 2022

রোজায় ইনহেলার নেবেন যেভাবে

রোজায় ইনহেলার নেবেন যেভাবে

বাংলাদেশ, স্বাস্থ্য
অ্যাজমা, হাপানি ও শ্বাসকষ্ট রোগীদের ইনহেলার নিতে হয়। দীর্ঘদিন ধরে যারা ইনহেলার নিয়ে অভ্যস্ত তাদের হঠাৎ রমজান মাসে ইনহেলার নেওয়া বন্ধ থাকলে বিপদ হতে পারে। অনেকের মনে প্রশ্ন ইনহেলার নিলে রোজা ভঙ্গ হয় কিনা। বিশ্বের বহু মুসলিম মনীষী এক সভায় একমত হয়েছেন যে, যদি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের অবস্থা যেমন-অ্যাজমা ও সিওপিডি সমস্যা থাকে এবং সে যখন রোজা রাখে তখন ইনহেলার আকারে নেওয়া অ্যাজমা ও সিওপিডি ওষুধগুলো রোজা ভঙ্গ করে না। বিষয়টি মেডিক্যাল জার্নালেও প্রকাশ হয়েছে। যদি কেউ তার রোজার অংশ হিসাবে সঠিকভাবে ওষুধ গ্রহণ না করাকে বেছে নেন, তবে তার অ্যাজমা ও সিওপিডি লক্ষণগুলো আরও খারাপ হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শেখ এ এইচএম মেসবাহউল ইসলাম। কেউ যদি আগে থেকেই ইনহেলার ব্যবহার করে থাকেন তাহলে রমজা...
নেইমার-এমবাপ্পের গোলে শিরোপার আরও কাছে পিএসজি

নেইমার-এমবাপ্পের গোলে শিরোপার আরও কাছে পিএসজি

খেলা
লিগ টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখাল পিএসজি। গোলের দেখা পেলেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। মার্সেইকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল মাওরিসিও পচেত্তিনোর দল। ঘরের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। আবারও তারা এগিয়ে গেছে ১৫ পয়েন্টে, বাকি আর ছয় রাউন্ড। গত দুই রাউন্ডে গোল উৎসব করে ক্লেহমোঁকে ৬-১ ও লরিয়েঁকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল প্যারিসের দলটি। ১২তম মিনিটে প্রথম ভালো আক্রমণ থেকে এগিয়ে যায় পিএসজি। মাঝমাঠের কাছাকাছি থেকে মার্কো ভেরাত্তির লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে প্রথম স্পর্শে চিপ শটে জালে পাঠান নেইমার। এ নিয়ে সবশেষ তিন ম্যাচে ব্রাজিলিয়ান তারকার গোল এখন ৬টি। ক্লেহমোঁর বিপক্ষে হ্যাটট্রিকের আগে লরিয়েঁর বিপক্ষে করেছিলেন টি। ১৮তম মিনিটে দানিলো পেরেইরার থ্রু বল ধরে ওয়ান-অন-ওয়ানে বাইরে মারেন এমবাপ্পে। যদিও অফসাইডের বাঁ...
রিজার্ভ ব্যবহারে আরও সতর্ক কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ ব্যবহারে আরও সতর্ক কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারে আরও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ থেকে আপাতত নতুন করে সরাসরি কোনো ঋণ দেওয়া হবে না। কারেন্সি সোয়াপের (সাময়িক ঋণ) আওতায় শ্রীলংকাকে দেওয়া হবে না কোনো নতুন ঋণও। তবে বাড়ানো হবে আগের ঋণ পরিশোধের মেয়াদ। অপ্রয়োজনীয় ও বিলাসী পণ্য আমদানিও নিরুৎসাহিত করা হবে। সাম্প্রতিক সময়ে আমদানি ব্যয় লাগামহীনভাবে বেড়ে যাওয়া এবং রেমিট্যান্স কমায় দেশের রিজার্ভ কমতে শুরু করেছে। আমদানি ব্যয় গত আগস্ট থেকে লাগামহীনভাবে বাড়ছে। প্রায় ৫ মাস ধরে রেমিট্যান্স কমছে। এর প্রভাবে রিজার্ভও কমে গেছে। এদিকে করোনার সময়ে স্থগিত এলসি ও বৈদেশিক ঋণের কিস্তি এখন পরিশোধ করতে হচ্ছে। এসব কারণে রিজার্ভের ওপর চাপ বেড়েছে। এজন্য রিজার্ভ ব্যবহারে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক উল্লিখিত পদক্ষেপ নিয়েছে। সূত্র জানায়, বর্তমানে রিজার্ভ আছে ৪ হাজার ৪২৪ কোটি ডলার। আগে য...

পাকিস্তানে সরকার গঠন নিয়ে সংকট

পাকিস্তানে সরকার গঠন নিয়ে সংকট

Uncategorized, আন্তর্জাতিক
অনাস্থা ভোটে ইমরান খানকে হারিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠন করতে পারেননি তিনি। কারণ ইমরানবিরোধী আন্দোলনে শরিকদের অনেকে মন্ত্রিসভায় যোগ দিতে চাচ্ছেন না। তবে তারা প্রেসিডেন্ট, স্পিকার, গভর্নর অর্থাৎ সাংবিধানিক পদ নিতে আগ্রহী। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো- চেয়ারম্যান আসিফ আলী জারদারি এমনটাই ইঙ্গিত দিয়েছেন। এদিকে পদচ্যুত ইমরান খান অভিযোগ করেছেন, বিদেশি ষড়যন্ত্রে মীরজাফররা ক্ষমতায় বসেছে। মামলা দিয়ে তারা তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। খবর ডন, এক্সপ্রেস ট্রিবিউন ও জিয়ো নিউজের। শনিবার পিপিপির বৈঠক শেষে দলটির প্রধান ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সাংবাদিকদের বলেন, সম্ভবত পিপিপি মন্ত্রিত্ব নিতে চাচ্ছে না। তবে আমরা চাই, আমাদের অন্য বন্ধুদের মন্ত্রিসভায় নে...
পাকিস্তানে সরকার গঠন নিয়ে সংকট

পাকিস্তানে সরকার গঠন নিয়ে সংকট

আন্তর্জাতিক

‘ওরা আমার বাবাকে মাইরা ফ‍্যালাইছে’

‘ওরা আমার বাবাকে মাইরা ফ‍্যালাইছে’

বাংলাদেশ
ময়মনসিংহের মুক্তাগাছায় সূরুজ আলী সূর্যি (৪৫) নামের এক ইউপি সদস্যের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে গাবতলী বাজারের লেবু চেয়ারম্যানের চেম্বারের সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ঘোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরীফ আহমেদ শরীফ বলেন, লাশ দেখে মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত‍্যাকাণ্ড। লাশের গায়ে গভীর ক্ষত রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘোগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী সূর্যি চানপুর গ্রামের হেলাল উদ্দিনকে সঙ্গে নিয়ে শনিবার রাতে উপজেলার কালীবাড়ি বাজার থেকে কাজ সেরে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত ১টার দিকে পথচারীরা গাবতলী বাজার এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লেবুর চেম্বারের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের উপর রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে...
এসেছে সাব্বির-মিমির গান

এসেছে সাব্বির-মিমির গান

বিনোদন
নতুন বাংলা বছরকে স্বাগত জানিয়ে নতুন গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ খ্যাত গায়ক সাব্বির জামান ও শাফিকা জামান মিমি। ‘হৃদয়ের শুদ্ধতায় বৈশাখ’ শিরোনামে এই গানটি লিখেছেন পরীক্ষিৎ চৌধুরী। সুর করেছেন রিপন চৌধুরী। সংগীতায়োজনে সজীব দাশ। গানটির মূল থিম হলো- মানুষে মানুষে ভেদাভেদ, সকল ধরনের ভীতি ও পুরানো ক্ষত দূর করে মানুষের হৃদয়ে শুদ্ধতার উদয় হোক। রাজধানীর আশপাশের মনোরম লোকেশনে নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। বৈশাখের প্রথম দিন থেকে বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে গানটি প্রচার হচ্ছে। গীতিকার পরীক্ষিৎ চৌধুরী বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকলেও একসময় তিনি বিনোদন সাংবাদিক ছিলেন। গান লিখেন দীর্ঘদিন থেকে। সমমনা কয়েকজন মিলে একটি ব্যান্ড দলও গড়ে তুলেছিলেন। জীবনের বাস্তবতায় সেই পথে আর এগোনো হয়নি। কিন্তু গান লেখালেখি চালিয়ে গেছেন নীরবে নিভৃতে। আর সেই ধারাবাহিকতাতেই এই গানটিও তৈরি ক...
আবারো তৌসিফ ও তানজিন তিশা

আবারো তৌসিফ ও তানজিন তিশা

বিনোদন
ঢাকা শহরে প্রেম ও প্রতারণা- হাতে হাত রেখে হাঁটে! অনেকটা সেই নির্মম সত্যটি এবার উঠে আসছে তৌসিফ মাহবুব ও তানজিন তিশার মাধ্যমে। পারভেজ ইমামের চিত্রনাট্যে ‘অচেনা প্রেম’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। সিএমভির ব্যানারে নির্মিত ঈদের এই নাটকটির মাধ্যমে উঠে আসবে এ শহরে বেঁচে থাকার লড়াই করা একজন নারীর গল্প। নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক রিংকু বলেন, জীবনযুদ্ধে পরাজিত মেয়ে তামান্না। বাবা মারা যাওয়ার পর সংসারের ঘানি নিজেকে টানতে হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট একটি চাকরির আশায় ঘুরলেও মানুষের মতো শকুনের লোলুপ দৃষ্টির কবলে পড়ে, ইজ্জত বাঁচানোর জন্য বের হয়ে এসে সেই সমাজকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তায় নেমেছে প্রতারণা ব্যবসায়। তামান্নার এই প্রতারণা ব্যবসার মাঝে ঘটনাক্রমে পরিচয় হয় সজল নামের এক লেখকের। সজল যদিও তার পরিচয় দেয় সে দেশ থেকে পালিয়ে ঢাকায় এসেছে। যার কাছে শহরের প্রায়...
বোরোর পাকা ধানে ব্লাস্টে নি:স্ব কৃষক!

বোরোর পাকা ধানে ব্লাস্টে নি:স্ব কৃষক!

বাংলাদেশ
ময়মনসিংহের গৌরীপুরে ব্লাস্ট পোকার আক্রমণে কৃষক দিশেহারা; পর্যাপ্ত পরিমাণ কীটনাশক দিয়েও ফসল রক্ষা করতে পারছেন না। সন্ধ্যায় দেখে যাওয়া কৃষকের ক্ষেতের সোনালি ধানের ফসল সকালে চিটায় পরিণত হচ্ছে। এমন দৃশ্য দেখে অনেক কৃষক ফসলের জমিতেই কান্নায় ভেঙে পড়ছেন। সরেজমিন অচিন্তপুর ইউনিয়নে ও সহনাটী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, যেখানেই ব্রিধান-২৮ রোপণ করা হয়েছে, সেখানেই ব্লাস্ট আক্রমণ করেছে। এদিকে ২নং গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর, গাভীশিমুল, বেকারকান্দা, মইলাকান্দা ইউনিয়নের শৌলগাই, টিকুরী, গোবিন্দপুর, বোকাইনগর ইউনিয়নের তেলিহাটি, ভাদেড়া গ্রামেও একই অবস্থা বিরাজ করছে। অচিন্তপুর ইউনিয়নের কৃষক মোস্তাফিজুর রহমান টিটু জানান, তিনি রাতেও দেখে আসছেন। কোনো রোগবালাই নাই। সকালে ঘুম থেকে উঠে গিয়ে দেখেন, ধানের শীষে সব চিটা হয়ে গেছে। শুধু তার নয় আশপাশের সব জমিনেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। লংক্ষাখোলা গ্র...