Friday, August 7

Month: April 2022

ছেলের বাবা হলেন অলরাউন্ডার নাসির

ছেলের বাবা হলেন অলরাউন্ডার নাসির

খেলা
সুখবর দিলেন ক্রিকেটার নাসির হোসেন। না, সেঞ্চুরি হাঁকানো বা উইকেট শিকারের কোনো খবর নয়। এ অলরাউন্ডার জানিয়েছেন, সন্তানের বাবা হয়েছেন তিনি। গত ৮ এপ্রিল তার তামিমা সুলতানা তাম্মির কোল আলো করে এসেছে ফুটফুটে এক ছেলেশিশু। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাসির-তামিমা দম্পতি। গত ২৫ ফেব্রুয়ারি তামিমার বেবি বাম্পের ছবি দিয়ে অন্তঃসত্বা হওয়ায় খবর জানিয়েছিলেন নাসির হোসেন। গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান যে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার এক রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। এ বিয়ের নিয়েই গত বছর থেকে আলোচনায় আছেন নাসির। বিয়ের বৈধতা আদালতে পর্যন্ত লড়েছেন নাসির-তামিমা। প্রসঙ্গত, বাংলাদেশ দলে নাসিরের অভিষেক হয় ২০১১ সালে। দেশের জার্সিতে এখন পর্যন্ত...
ঈদের আগের শুক্র ও শনিবার যেসব এলাকার ব্যাংক খোলা

ঈদের আগের শুক্র ও শনিবার যেসব এলাকার ব্যাংক খোলা

জাতীয়
ঈদের আগে তৈরি পোশাককর্মীদের বেতন-ভাতা দেওয়ার সুবিধায় এপ্রিল মাসের শেষ শুক্র এবং শনিবার শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার আওতায় খোলা থাকবে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকের কিছু শাখা। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এক নির্দেশনা দিয়ে তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদান ও রপ্তানি বিল ক্রয়ের লক্ষ্যে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ২৯ ও ৩০ এপ্রিল তারিখে খোলা রাখতে হবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুরূপে পরিচালনার স্বার্থে নির্দেশিত এলাকার বাইরে কোনো ব্যাংক শাখার উপর চেক দেওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তের কারণ - চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৩ মে রোজা...
ইউক্রেনের বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অভিযোগ রাশিয়ার

ইউক্রেনের বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক
ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে রাশিয়া। এর আগে শান্তি আলোচনায় দুপক্ষ যেসব বিষয়ে একমত হয়েছিল ইউক্রেন বারবার সেই অবস্থান থেকে সরে আসছে বলে অভিযোগ করেছে মস্কো। এ ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, দুর্ভাগ্যবশত ইউক্রেন দুই পক্ষের একমত হওয়া বিষয়গুলোর ব্যাপারে স্থিতিশীল নয়। তারা বারবার তাদের অবস্থান বদলাচ্ছে। তবে শান্তি আলোচনা নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে, পেসকভের এমন মন্তব্যের মধ্যেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে মুহুর্মুহু রকেট ও বিমান হামলা চালাচ্ছে রুশ বাহিনী। হামলা সম্পর্কে সতর্ক করতে প্রায় সারাক্ষণই সেখানে যুদ্ধের সাইরেন বাজছে বলে খবর পাওয়া গেছে। খারকিভে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৩ জন। মাইকোলাইভ শহরে ক্রমাগত রকে...
হাওড়ে আর সড়ক না তৈরির নির্দেশ

হাওড়ে আর সড়ক না তৈরির নির্দেশ

জাতীয়
হাওড় এলাকায় নতুন করে আর কোনো সড়ক নির্মাণ না করা যাবে না। প্রয়োজনে উড়াল সড়ক করা যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোমবার এক বৈঠক থেকে এই নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। পানির প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল বলেন, হাওড় এলাকায় আগাম বন্যা পরিস্থিতি এবং ধানের ক্ষতির বিষয়টি নিয়ে আজ আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। তখন মন্ত্রিসভায় এই নির্দেশনা দেওয়া হয়েছে যে, হাওড় এলাকায় আর কোনো রাস্তাঘাট করা যাবে না। রাস্তা করতে হলে সবগুলো এলিভেটেড করতে হবে। এ ছাড়া যেসব রাস্তা হয়ে গেছে, সেখানে আধা কিলোমিটার পরপর দেড় শ থেকে দুই শ মিটারের সেতু/কালভার্ট করে দেওয়া যায় কি না, ...
ইউক্রেনের লভিভে ৫টি শক্তিশালী মিসাইল হামলা

ইউক্রেনের লভিভে ৫টি শক্তিশালী মিসাইল হামলা

আন্তর্জাতিক
ইউক্রেনের লভিভ শহরে অন্তত ৫টি শক্তিশালী মিসাইল আঘাত হেনেছে বলে সেখানকার মেয়র অ্যান্ড্রি স্যাডোভি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অ্যান্ড্রি স্যাডোভি তার অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে স্থানীয় সময় সোমবার সকালে দেওয়া এক পোস্টে জানান, ৫টি ক্ষেপণাস্ত্র লভিভে আঘাত হেনেছে। এই হামলার ব্যাপারে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্যের সন্ধান করছে বলেও জানিয়েছেন তিনি। এ ব্যাপারে প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক জানান, প্রাচীন ইউরোপীয়ান শহর লভিভের বেসমারিক স্থাপনায় পাঁচটি শক্তিশালী মিসাইল আঘাত হেনেছে। রাশিয়ানরা আকাশ থেকে ইউক্রেনীয় শহরগুলোতে বর্বরভাবে হামলা চালিয়ে যাচ্ছে, পুরো বিশ্বের কাছে ইউক্রেনীয়দের হত্যা করার 'অধিকার' ঘোষণা করছে তারা। এদিকে, রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে মুহুর্মুহু রকেট ও বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। হামল...
অবশেষে সাব্বিরের সেঞ্চুরি

অবশেষে সাব্বিরের সেঞ্চুরি

খেলা
ঢাকা লিগে সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৬ সালে। সেবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মিরপুর শেরেবাংলায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ৯৭ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন সাব্বির। সেই সেঞ্চুরির পর তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া সাব্বিরকে। ঢাকা লিগের চলতি আসরে সোমবারের আগে ১০ ম্যাচে ৯ ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরিতো দূরে থাক, একটি ফিফটির ইনিংসও খেলতে পারেননি সাব্বির। তবে লিগের সুপার লিগ পর্বের প্রথম ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন সাব্বির। সোমবার বিকেএসপিতে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১১১ বলে ৮টি চার ও সমান ছক্কার সাহায্যে ১২৫ রানের ইনিংস খেলেন সাব্বির। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ইনিংস এটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬৯ ম্যাচে সাব্বিরের মাত্র চতুর্থ সেঞ্চুরি এটি। এই সংস্করণ...
দুহাত না থাকলেও থেমে নেই শিশু হোসেনের লেখাপড়া

দুহাত না থাকলেও থেমে নেই শিশু হোসেনের লেখাপড়া

বাংলাদেশ
বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে দুহাত হারানো ষষ্ঠ শ্রেণির ছাত্র হোসেনের লেখাপড়া থেমে থাকেনি। দ্বিতীয় শ্রেণি থেকে ডান পা দিয়ে লিখে শিক্ষাজীবন চালিয়ে যাচ্ছে। বড় হয়ে সে চাকরি করতে চায়। এ ছাড়া কৃত্রিম দুটি হাত হলে সে তার নিত্যপ্রয়োজনীয় কাজ নিজেই করতে পারবে এমন আশা ব্যক্ত করেছেন তার পিতামাতা। জানা যায়, গত ২০১৫ সালে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য পাঠশালায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত মো. হোসেন (১৩)। গণস্বাস্থ্য কেন্দ্রের দোতলা নির্মাণাধীন ভবনে উঠে খেলাধুলা করার একপর্যায়ে নির্মাণাধীন ভবনের পাশে অরক্ষিত বৈদ্যুতিক খুঁটির ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হলে গণস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হলে তার জীবন রক্ষার্থে দুহাত হারাতে হয়। সে বর্তমানে উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। দুহাত না থাকলেও থ...
মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, আতঙ্কে এলাকাবাসী

মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, আতঙ্কে এলাকাবাসী

বাংলাদেশ
কক্সবাজার সরকারি কলেজের সামনে চলমান উন্নয়নকাজের পাশের স্থানে ফেটে খণ্ডিত হওয়া মাটির ভেতর হঠাৎ আগ্নেয়গিরির আগুনের লাভার মতো উদগীরণ বেরিয়েছে। রোববার ইফতারের পূর্ব মুহূর্তে পথচারীরা অকস্মাৎ এ উদগীরণ দেখতে পেলে খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভীড় লেগে যায়। উপস্থিত লোকজন স্থির চিত্র ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ আগুনের উৎস নিয়ে শুরু হয় কৌতুহল। সঙ্গে ভর করে আতঙ্কও। মাগরিবের নামাজের আগে এটি আল্লাহতালার কি নিদর্শন হতে পারে তা নিয়ে চলে ধর্মীয় নানা আলোচনাও। প্রায় ঘন্টা দেড়েক আগুন উদগীরণের পর ফায়ার সার্ভিস দল এসে আগুন নিভিয়ে দয়েছে। আগুন নিভালেও ধোঁয়া বের হচ্ছিল গভীর রাত অবধি। স্থানীয়রা জানান, বিকেলে একটি গর্ত থেকে ধোঁয়া বের হতে দেখে পথচারীরা। ধীরে ধীরে স্থানটি ফাটল আকারে বড় হতে থাকে। ফাটলের ভেতর তরতাজা আগুনের কয়লার মতো লাভা দৃশ্যমান হয়। ...
ফিলিস্তিনিদের নিয়ে পোস্ট: মার্কিন সুপার মডেলের ইনস্টাগ্রাম বন্ধ

ফিলিস্তিনিদের নিয়ে পোস্ট: মার্কিন সুপার মডেলের ইনস্টাগ্রাম বন্ধ

আন্তর্জাতিক
মার্কিন সুপার মডেল বেল্লা হাদিদ জানিয়েছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের বর্বরতা নিয়ে পোস্ট দেওয়ায় তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। ফিলিস্তিন বংশোদ্ভূত এ সুপার মডেল বলেন, আমার যে কোনো পোস্ট ১০ লাখ ফলোয়ার দেখেন। পবিত্র আল-আকসায় অবৈধ ইহুদি বসতকারী ও ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা নিয়ে একটি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টটি ডিসঅ্যাবল হয়ে যায়। খবর আনাদোলুর। ফ্যাশন ম্যাগাজিন হারপার্স বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সুপার মডেল বেল্লা হাদিদ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের কথা জানান। গত শুক্রবার জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর নির্বিচারে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এতে নারী-শিশুসহ শতাধিক ফিলিস্তিনি আহত হন এবং অসংখ্য নিরপরাধ মুসল্লিকে গ্রেফতার করে নিয়ে যায় ইসরাইলি পুলিশ। রোববার ইসরাইলি ...
মারিওপোলে শেষ পর্যন্ত লড়াই চলবে: ইউক্রেন

মারিওপোলে শেষ পর্যন্ত লড়াই চলবে: ইউক্রেন

আন্তর্জাতিক
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিওপোলে দেশটির প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে রুশ সেনাবাহিনীর। রাশিয়া দাবি করে আসছে বন্দর নগরী মারিওপোল এখন তাদের দখলে। এমন দাবি প্রত্যাখান করে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সিমিহল বলেছেন, মারিওপোলের প্রতিরোধ যোদ্ধারা শেষ পর্যন্ত লড়ে যাবে। এমনকি কৌশলগত শহরটির পতন হয়নি বলেও জানান তিনি। সম্প্রতি ইউক্রেনের কিছু সেনা আত্মসমর্পণ করায় রোববার বাকি ইউক্রেনীয় যোদ্ধাদের অস্ত্র রেখে দেওয়ার আহ্বান জানিয়েছিল রাশিয়া। তাও প্রত্যাখান করেছে কিয়েভ। কিছুদিন হলো ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। ডনবাসের দোনেৎস্ক এবং লুহানস্কে লড়াই তীব্র আকার নিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, বেসামরিক স্থাপনা টার্গেট করে বোমাবর্ষণ করছে শত্রুরা। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নেটওয়ার্ককে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রধানমন্ত্রী সিমিহল বলেন, রোববার রাশিয়া ইউক্রে...