Friday, August 7

Month: April 2022

ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশন, যা বললেন শিক্ষামন্ত্রী

ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশন, যা বললেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশ
ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশনের কোনো দরকার ছিল কি না তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার রাতে রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালে ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনসহ সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রীর সঙ্গে এসময় ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেনও ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা সবার খোঁজ নিচ্ছি। ঢাকা মেডিকেলে যাকে নেওয়া হয়েছে তার ব্যাপারেও আমরা খোঁজ নেব। তার ভালো চিকিৎসার ব্যবস্থা আমরা করব। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল থেকে দুটো পক্ষকে যদি দূরে রাখা যেত, তাহলে হয়তো প্রাণহানির ঘটনা ঘটত না। ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশনের কোনো দরকার ছিল কি না তা তদন্ত...
নারীর ওড়না ধরে টান দেওয়ার অভিযোগে ২ কনস্টেবল প্রত্যাহার

নারীর ওড়না ধরে টান দেওয়ার অভিযোগে ২ কনস্টেবল প্রত্যাহার

বাংলাদেশ
ফেসবুক লাইভে এসে এক নারীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশের দুই সদস্যকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই নারীর অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পর বনানীর শেরাটন হোটেলের সামনে তার তার ওড়না ধরে টান দিয়েছেন ওই দুই পুলিশ সদস্য। অভিযুক্তরা পুলিশের গুলশান বিভাগের দুই কনস্টেবল। তাদের একজন অতিরিক্ত উপ-কমিশনারের দেহরক্ষী ও একজন গাড়িচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ফেসবুকে করা অভিযোগের ভিত্তিতে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, এক নারী একটি পুলিশের পিকআপের সামনে দাঁড়ানো এক ব্যক্তিকে গালিগালাজ করে বলছেন এই ব্যক্তি ত...
রাজধানীতে স্বস্তির বৃষ্টি, সঙ্গে কালবৈশাখীর হানা

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, সঙ্গে কালবৈশাখীর হানা

বাংলাদেশ
রাজধানীতে আজ সকালে কালবৈশাখী বয়ে গেছে। সেই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। এর পর পৌনে ৭টার দিকে শুরু হয় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। সঙ্গে ছিল বজ্রপাত। হঠাৎ এ বৃষ্টিতে যেন আচমকাই থমকে যায় রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। সকাল ৮টার ১৫ মিনিটের দিকে ঝড়-বৃষ্টি অনেকটাই কমে যায়। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, টাঙ্গাইলসহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।...
ইউক্রেনকে আরও অস্ত্র দেবে মিত্ররা

ইউক্রেনকে আরও অস্ত্র দেবে মিত্ররা

আন্তর্জাতিক
রুশ বাহিনীর সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে জয়ী হতে সাহায্য করতে কিয়েভকে আরও অস্ত্র পাঠানোর অঙ্গীকার করেছে পূর্ব ইউরোপের এ দেশটির মিত্ররা। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও অন্য মিত্র দেশগুলো ভিডিওকলে অনুষ্ঠিত ৯০ মিনিটের বৈঠকের সময় কিয়েভে আরও আর্টিলারি, অ্যান্টি-ট্যাংক এবং বিমান প্রতিরক্ষা সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দেয়। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, দিন দুয়েক আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসে হামলা ব্যাপকভাবে জোরদার করেছে রাশিয়া। নতুন করে শুরু হওয়া রুশ এ হামলার মধ্যেই ইউক্রেনকে অস্ত্র সহায়তার এ প্রতিশ্রুতি সামনে এলো। ইউক্রেন বলছে, রাশিয়া দেশটির পূর্বে একটি নতুন সামরিক অভিযান শুরু করার কারণে আত্মরক্ষার জন্য তাদের অস্ত্রের প্রয়োজন। আর এ পরিস্থিতিতে রাশিয়ার এ নতুন আক্রমণের মধ্যেই পশ্চিমা নেতারা ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ভিডিওকলে বৈঠক করেন। বৈঠকে...
ঐশ্বরিয়াকে দেখে কেঁদেছিলেন অমিতাভ

ঐশ্বরিয়াকে দেখে কেঁদেছিলেন অমিতাভ

বিনোদন
বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই বচ্চনকে ইনস্টাগ্রামে প্রায় এক কোটি মানুষ ‘ফলো’ করেন। আর ঐশ্বরিয়া একজনকেই ‘ফলো’ করেন। এই একজন হচ্ছেন স্বামী অভিষেক বচ্চন। অভিষেক সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না থাকলেও তার বাবা অমিতাভ বচ্চনকে প্রায় সময়ই টুইটার-ইনস্টাগ্রামে দেখা যায় । তার অনুসারী ঐশ্বরিয়ার প্রায় তিন গুণ। ইনস্টাগ্রামে বিগ বি-কে ফলো করেন পৌনে তিন কোটি মানুষ। কিন্তু এ বিশাল সংখ্যায় নেই পুত্রবধূ ঐশ্বরিয়া। এমন একটি পরিসংখ্যান প্রকাশ করে পুত্রবধূ আর শ্বশুরের মধ্যে শীতল সম্পর্কের ইঙ্গিত দিয়েছে ভারতের কোনো কোনো গণমাধ্যম। তবে এই ইঙ্গিত যে সঠিক নয়, সেটি জানা গেল ঐশ্বরিয়ার শ্বাশুড়ি খোদ জয়া বচ্চনের কথায়। পরিবারের কথা বলতে গিয়ে জয়া জানান, বাড়িতে এসে সবার আগে নাকি পুত্রবধূকেই দেখতে চান বিগ বি। অথচ ইনস্টাগ্রাম বলছে ঐশ্বরিয়া শুধু তার স্বামী অভিষেককেই ফলো করেন। জয়ার একটি সাক্ষাৎকার সম্প্র...
রাজধানীর যানজট নিয়ে যে আশা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর যানজট নিয়ে যে আশা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আশা প্রকাশ করেছেন, আগামী দুই-এক দিনের মধ্যে রাজধানীর যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ আশা প্রকাশ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতরের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ, সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখাসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাজধানীর যানজট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় অনেকগুলো উন্নয়ন কাজ চলছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ও ফ্লাইওভারের কারণে কিছু প্রতিবন্ধকতা আছে। এই যানজটের জন্য সেটিও একটি কারণ। এ ছাড়া কোভিডের পর সবকিছু খুলেছে, আবার ঈদও এসে গেছে। সবাই মার্কেটমুখী। যানজটের কিছু কারণের মধ্যে এগুলোও অন্যতম। ‘যান...
এক দিনে করোনা শনাক্ত অর্ধশত, মৃত্যু নেই

এক দিনে করোনা শনাক্ত অর্ধশত, মৃত্যু নেই

জাতীয়
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কেউ মারা যাননি। ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থাকল ২৯ হাজার ১২৬ জনে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর সংখ্যা বেড়েছে। সারা দেশে ৫০ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪১২ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে । পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে ব...
সাকিব রূপগঞ্জে, মুশফিক শেখ জামালে

সাকিব রূপগঞ্জে, মুশফিক শেখ জামালে

খেলা
ঢাকা লিগের চলতি আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। দেশসেরা এই অলরাউন্ডার জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর এবং পারিবারিক জামেলার কারণে মোহামেডানের হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি। সাকিব আল হাসানের দল মোহামেডান লিগের সুপার লিগ পর্বে উঠতে পারেনি। যে কারণে বাইলজ মেনেই সাকিব লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সুপার লিগ পর্বের ম্যাচগুলোতে অংশ নিতে চান। বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের পরিচালক এজিএম সাব্বির। ঢাকা লিগের বাইলজ অনুযায়ী, কোনো ক্রিকেটার নিজ ক্লাবে কোনো ম‍্যাচ না খেললে এবং তার দল টুর্নামেন্ট থেকে বিদায় নিলে তিনি অন‍্য কোনো দলে খেলতে পারেন। এই প্রক্রিয়ায় এরই মধ‍্যে মোহামেডান থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে গেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।...
ঢাকা কলেজে ঈদের ছুটি আজ থেকেই: শিক্ষামন্ত্রী

ঢাকা কলেজে ঈদের ছুটি আজ থেকেই: শিক্ষামন্ত্রী

জাতীয়
এক দোকানে খাবারের বিল পরিশোধ নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের বিষয়ে আমরা দেখছি। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হলেও ঢাকা কলেজে যেহেতু ক্লাসের পরিবেশ নেই, তাই আজ থেকে এই কলেজে ঈদের ছুটি শুরু হয়ে যাবে। আগামী ৫ মে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা কলেজও খোলা হবে। মঙ্গলবার বিকালে চাঁদপুর সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে থাকলে হয়তো পরিস্থিতি আরেকটু ভালো হতে পারত। তবে তারাও চেষ্টা করেছেন, এখনো তারা চেষ্টা করছেন থামানো। আমি ছাত্র-ব্যবসায়ী সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই। এর আগ...
মনোহরদীতে এই প্রথম মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি ঘোষণা

মনোহরদীতে এই প্রথম মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি ঘোষণা

এক্সক্লুসিভ, রাজনীতি
মনোহরদীতে এই প্রথম মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি ঘোষণা মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর ইতিহাসে এই প্রথম কোন মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহীসদস্য ও মনোহরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী এর দিকনির্দেশনা এবং উৎসাহে এই কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমন আলম ও সাধারন সম্পাদক নাজমুল কবির। ইতিমধ্যে উপজেলার দশদোনা ফাযিল মাদ্রাসা, গোখলা লু-লুয়েদ্বীন ফাযিল মাদ্রাসা, কোচের চর ফাযিল মাদ্রাসা, পঞ্চাশকুড় ফাযিল মাদ্রাসায় কমিটি সংগঠিত হয়েছে। যা নিশ্চিত করে উপজেলাছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল কবির জানান, আমাদেও শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিম মাহামুদ হুমায়ুন এমপিমহোদয়ের সুযোগ্য উত্তরসূরী মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীভাই। ...