Friday, August 7

Month: April 2022

শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে: শিক্ষামন্ত্রী

জাতীয়
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যর্থ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টাগুলো কোনোভাবেই সফল হবে না। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত বর্তমান সরকারের ২০১৯ হতে বর্তমান সময় পর্যন্ত চাঁদপুর জেলায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্প এবং বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে জেলা পর্যায়ের সব কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটা ঘটনা দেখলাম, যাতে দেখা যাচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার নানান রকম চেষ্টা করছে। তাতে যখন ব্যর্থ হচ্ছে তখন তারা কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঘটনা ঘটা...
সাংবাদিক মঈন উদ্দিন খানের পিতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সাংবাদিক মঈন উদ্দিন খানের পিতার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

রাজনীতি
পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন খানের পিতা আব্দুল জব্বার খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, আব্দুল জব্বার খানের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। আব্দুল জব্বার খান দীর্ঘদিন ফুসফুসজনিত রোগে আক্রান্ত থাকার পর মঙ্গলবার ভোর ৫টায় পিরোজপুর জেলাধীন সদর উপজেলার কদমতলী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।...
ফের রণক্ষেত্র নিউমার্কেট, ২০ শিক্ষার্থী আহত

ফের রণক্ষেত্র নিউমার্কেট, ২০ শিক্ষার্থী আহত

বাংলাদেশ
সোমবার মধ্যরাতে সংঘাতের পর মঙ্গলবার সকালে ফের সংঘর্ষে জড়িয়েছেন নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্র হয়ে পড়ে নিউমার্কেট এলাকা। ব্যবসায়ীদের সঙ্গে সংঘাতে এ পর্যন্ত অন্তত ২০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি এড়াতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কলেজের শিক্ষার্থীরা রাতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মানববন্ধন করতে রাস্তায় জড়ো হন। এ সময় ব্যবসায়ীরাও বেরিয়ে এলে সংঘর্ষ শুরু হয়। ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার জানান, গতকাল থেকে এ পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কলেজের অন্তত ২০-৩০ শিক্ষার্থী আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ১০-১২ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের বেশিরভাগই ইটপাটকেলে আঘাত পেয়েছে। অন্যদিকে ব্যবসায়ী-কর্মচারী পক্ষের ১০ জনের বেশি আহত হ...
নিউমার্কেট এলাকায় ফের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

নিউমার্কেট এলাকায় ফের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

বাংলাদেশ
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের আবারও সংঘর্ষ শুরু হয়েছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ধাওয়া পাল্টাধাওয়ার মধ্য দিয়ে এ সংঘর্ষ আবারও শুরু হয়। সোমবার রাতভর ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে নিউ মার্কেট এলাকার সব দোকানপাট। একই সঙ্গে সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচলও বন্ধ রয়েছে। এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মঙ্গলবার সকাল থেকে সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত ও তার আশপাশের এলাকা এমন চিত্রই দেখা গেছে। সাধারণ মঙ্গলবার নিউ মার্কেট এলাকায় সাপ্তাহিক ছুটি থাকে। তবে রমজান উপলক্ষে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত...
দেশের প্রথম ওয়ানডের পেসারের জীবনাবসান

দেশের প্রথম ওয়ানডের পেসারের জীবনাবসান

জাতীয়
বাংলাদেশের প্রথম ওয়ানডে পেসার সামিউর রহমান আর নেই। আজ সকালে হাসপাতালে ভর্তি অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি (ইন্না ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। সামিউরের মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। স্মৃতিভ্রম রোগেও ভুগছিলেন তিনি। দেড় বছরের বেশি সময় ধরে তিনি হাসপাতাল আর বাড়ি আসা-যাওয়ার মধ্যে ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে খেলেছিলেন সামিউর রহমান। ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলিংয়ে ২ ম্যাচে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে করেছেন ৪ রান। ১৯৮৬ সালের ৩১ মার্চ মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে যে ওয়ানডে দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু, সেটিতে বাংলাদেশ দলের প্রধান পেসার ছিলেন সামিউর রহমান। ছয় দিন পর ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচ। সামিউর পরবর...
৫৯ সোনার বারসহ মার্কিন নারী আটক

৫৯ সোনার বারসহ মার্কিন নারী আটক

বাংলাদেশ
রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৭ কেজি সোনাসহ এক মার্কিন পাসপোর্টধারী নারী প্রবাসীকে আটক করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট তাদের গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর। আটক নারীর নাম মাহানাজ চৌধুরী। তিনি দুবাই ট্রানজিট হয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন। সানোয়ারুল কবির জানান, এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হওয়ার খবর ছিল। এর পর পুরো বিমানবন্দরজুড়ে কঠোর নজরদারি নেওয়া হয়। এর পর যাত্রী মাহানাজ এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ যোগে সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে তাকে শনাক্ত করা হয়। এর পর তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সব কিছু অস্বীকার করেন। সানোয়ারুল কবীর আরও জানান, যাত্রী মাহানাজ চৌধুরীর কাছ থেকে ৫৯ পিস সোনারবার উ...
ধান সিদ্ধ করার সময় বজ্রপাতে মা-মেয়ে নিহত

ধান সিদ্ধ করার সময় বজ্রপাতে মা-মেয়ে নিহত

বাংলাদেশ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ধান সিদ্ধ করতে গিয়ে বজ্রপাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন— বেলংকা গ্রামের জনৈক মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৫) ও তাদের মেয়ে ইয়াসমিন আক্তার (৩০)। ইয়াসমিন একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে আসমা ও তার মেয়ে ইয়াসমিন বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন। এ সময় হঠাৎ প্রচণ্ড ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। তাড়াইল থানার ওসি মো. জয়নাল আবেদিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ...
একসঙ্গে ১৩ বোমা বহনে সক্ষম ‘গাজা’ ড্রোনের পরীক্ষা চালাল ইরান

একসঙ্গে ১৩ বোমা বহনে সক্ষম ‘গাজা’ ড্রোনের পরীক্ষা চালাল ইরান

আন্তর্জাতিক
একসঙ্গে ১৩টি বোমা বহনে সক্ষম 'গাজা' নামে বিশাল আকারের নতুন ড্রোনের পরীক্ষা চালিয়েছে ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এই ড্রোনের নামকরণ করা হয়েছে। খবর তাসনিম নিউজের। এ ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে। ৩৫ হাজার ফুট ওপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, এই ড্রোনের সব পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং এটি এখন অভিযান পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত। গত বছরের মে মাসে এই ড্রোন তৈরির খবর দেয় ইরান। গত বছর গাজায় ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরাইল যেদিন যুদ্ধ বন্ধ করেছিল ঠিক সেদিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করে। ইরান প্রথম থেকেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে।...
ব্রিজ পার হতে গিয়ে কাটা পড়লেন গৃহবধূ

ব্রিজ পার হতে গিয়ে কাটা পড়লেন গৃহবধূ

বাংলাদেশ
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল ব্রিজ পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আছমা (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ঢাকা-ময়মনসিংহ রেলপথে শীলা রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আছমা উপজেলার পাইথল ইউনিয়নের শহীদনগর পূর্বপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, সোমবার দুপুরে গৃহবধূ আছমা বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। দুপুর ১২টার দিকে শীলা রেল ব্রিজ হেঁটে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি শীলা রেল ব্রিজ অতিক্রম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় আছমা গুরুতর আহত হয়ে ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত...
কবুতর চুরির অপবাদে কিশোরকে বাঁশের খুঁটিতে বেঁধে নির্যাতন

কবুতর চুরির অপবাদে কিশোরকে বাঁশের খুঁটিতে বেঁধে নির্যাতন

বাংলাদেশ
পূর্বশত্রুতার জের ধরে ময়মনসিংহের ত্রিশালে কবুতর চুরির অপবাদে এক কিশোরকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার রাতে কাজ শেষ করে কিশোর হৃদয় (১৩) সাইকেলে বাড়ি ফেরার পথে একই গ্রামের জামাল উদ্দিনের বাড়ির সামনে যাওয়ামাত্রই সাইকেল থামিয়ে কবুতর চুরির অপবাদ দেওয়া হয়। এতে কিশোর হৃদয় প্রতিবাদ করা মাত্রই জামাল উদ্দিন হুকুম দিয়ে বলে- ‘হাত-পা বেঁধে ফেল’। পরে অজ্ঞাত কয়েকজনসহ তাদের বসত ঘরের সামনে একটি বাঁশের খুঁটির সাথে হাত-পা বেঁধে মারত্মকভাবে শারীরিক নির্যাতন করে। স্থানীয়দের সহযোগিতায় হৃদয়কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত জামাল উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, হৃদয়কে কবুতরসহ হাতেনাতে আটক করি। পরে অজ্ঞাত কয়েকজন তাকে মারধর করে। এ বিষয়ে কিশোর হৃদয়কে নির্যাতনের সত্যতা ...