Friday, August 7

Month: May 2022

উত্তরা মোটর্স থেকে ২৯টি সুজুকি গাড়ি কিনল সোনালী লাইফ ইন্স্যুরেন্স

উত্তরা মোটর্স থেকে ২৯টি সুজুকি গাড়ি কিনল সোনালী লাইফ ইন্স্যুরেন্স

অর্থনীতি
উত্তরা মোটর্স থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৪ ইউনিট সুজুকি ভিটারা ব্রেজা এবং ২৫ ইউনিট সুজুকি সিয়াজ সহ মোট ২৯ ইউনিট সুজুকি গাড়ি ক্রয় করে তাদের কর্মকতাদের অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি প্রদান এবং পুরস্কৃত করার জন্য। উত্তরা মোটর্স দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল বাজারজাতকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশে সুজুকি গাড়ির একমাত্র পরিবেশক। এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ২৯ টি সুজুকি গাড়ি তাদের কর্মকতাদের নিকট হস্থান্তর করেন, এ সময় উত্তরা মোটর্স এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাঈমুর রহমান হেড অব বিজিনেস প্লানিং উত্তরা মোটর্স লিমিটেড বলেন যে, আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কে গাড়ী হস্তান্তর এর অংশীদার হতে পেরে এবং তাদের পরিবহনের প্রয়োজনীয়তা পূরণ করতে পেরে অত...
১৩ বছর প্রেমের সম্পর্কের পর যা হলো!

১৩ বছর প্রেমের সম্পর্কের পর যা হলো!

বাংলাদেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেলোয়ারের সঙ্গে ১৩ বছর ধরে এক তরুণীর প্রেমের সম্পর্ক চলে আসছে। সম্প্রতি অন্যত্র দেলোয়ারের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। এজন্য প্রেমের স্বীকৃতি আদায় করতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ওই তরুণী। রোববার সরেজমিন জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের কাজিম উদ্দিনের পুত্র দেলোয়ারের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে ওই তরুণীর। দেলোয়ারের বিয়ের দিনক্ষণ অন্যত্র ঠিকঠাক হওয়ার খবর জানতে পেরে শনিবার সন্ধ্যায় দেলোয়ারের বাড়িতে গিয়ে অবস্থান নিয়ে অনশন করেছেন ওই তরুণী। এ বিষয়ে দেলোয়ারের প্রেমিকার সঙ্গে কথা হলে তিনি জানান, দেলোয়ারের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে তার। এ নিয়ে কয়েকবার বিয়ের জন্য চাপ দিলে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার কথা বলে এড়িয়ে যায়। দুই দিন হলো জানতে পারেন দেলোয়ারের অন্যত্র বিয়ে ঠিকঠাক হয়েছে। বিয়ের বিষয়টি দেলোয়ারের কাছে জানতে চাইলে ...
আধুনিক পোশাক পরা তরুণীকে রেলস্টেশনে লাঞ্ছিতের ঘটনায় মামলা

আধুনিক পোশাক পরা তরুণীকে রেলস্টেশনে লাঞ্ছিতের ঘটনায় মামলা

বাংলাদেশ
আধুনিক পোশাক পরাকে কেন্দ্র করে নরসিংদী রেলস্টেশনে এক তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় আদালতের নির্দেশে থানায় মামলা দায়ের করা হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইমায়েদুল জাহেদী বাদী হয়ে গতকাল শনিবার ভৈরব রেলওয়ে থানায় এ মামলা দায়ের করেন। জানা গেছে, গত ১৮ মে ভাের ৫টায় ট্রেনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভিকটিম ও তার বন্ধু নরসিংদী রেল স্টেশনের ১নং প্লাটফর্মে আসেন। এ সময় স্টেশনে উপস্থিত ২ জন নারী ও ৮-১০ জন পুরুষ ভিকটিমের পরনের পােশাক নিয়ে অশালীন মন্তব্য, গালিগালাজ ও একপর্যায়ে ভিকটিমের পােশাক টানাহেঁচড়া করে হেনস্তা করেন। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাই করে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ইসমাইল নামে এক বখাটেকে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আটক করে। পরে তাকে নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ঘটনার গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট থা...
গাফফার চৌধুরীর মৃত্যু শোকে কাতর পরীমনি যা বললেন

গাফফার চৌধুরীর মৃত্যু শোকে কাতর পরীমনি যা বললেন

বিনোদন
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী। বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে তার মৃত্যুর খবর ভেসে এলে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। শোক ছুঁয়ে গেছে ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকেও। তার শোক আর সবার থেকে একটু বেশিই হতে পারে। কারণ মাদক মামলায় কারাভোগসহ আদালতে হাজিরা দিতে দিতে নাজেহাল পরীমনির পাশে সুদূর লন্ডন থেকে দাঁড়িয়েছিলেন গাফফার চৌধুরী। পরীকে নিয়ে কবিতাও লিখেছিলেন তিনি। কিংবদন্তি লেখকের মৃত্যুর খবরে স্মৃতিকাতর পরীমনি জানান, টানা ৪ মাস প্রতিদিন তার খোঁজ নিয়েছেন গাফফার চৌধুরী। প্রয়াতের উদ্দেশ্য করে আবেগতাড়িত হন এ নায়িকা। বলেন, ‘গত বছরের ৫ আগস্ট থেকে আপনি আমাকে খুঁজেছেন। আমার খারাপ সময়ে এমন কোনোদিন নেই ফোন করে খবর নেননি। টানা ৪ মাস আপনি প্রায় প্রতিদিন খোঁজ নিয়েছেন আমার হোয়াটস অ্যাপ-এ। আমাকে নিয়ে সুন্দর একটা লেখাও লিখে...
পাকা সড়ক যেন ‘পুকুর’, হাটু পানিতে দাঁড়িয়ে এলাকাবাসীর প্রতিবাদ

পাকা সড়ক যেন ‘পুকুর’, হাটু পানিতে দাঁড়িয়ে এলাকাবাসীর প্রতিবাদ

বাংলাদেশ
দুর্ভোগের অপর নাম যেন ময়মনসিংহ জেলার ধোবাউড়ার কলসিন্দুর শিবগঞ্জ পাকা সড়ক। গর্ত আর খানাখন্দে সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা। এ ছাড়া এই রাস্তায় প্রায় একযুগ আগে নির্মিত ব্রিজটি গত ছয় বছর ধরে ভেঙে গেলেও সংস্কারের কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না। এ বিষয়ে কোনো ভাবনাই নেই কর্তৃপক্ষের। এতে রাস্তায় পানি উঠে পুকুরে পরিণত হয়েছে। কলসিন্দুর থেকে শিবগঞ্জ তিন কিলোমিটার পাকা সড়কটি সংস্কার না হওয়ায় মানুষের যেন দুর্ভোগের শেষ নেই। কোনো পথ খুঁজে না পেয়ে অবশেষে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুরে রাস্তাটি সংস্কারের দাবিতে হাঁটুপানিতে দাঁড়িয়ে বিশাল এক মানববন্ধন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। কলসিন্দুর শিবগঞ্জ সড়কে ভাঙা ব্রিজের ওপর প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ অংশ নেন। এতে বক্তব্য রা...
উত্তর কোরিয়ায় লবণপানি আদা দিয়ে করোনা মোকাবিলা!

উত্তর কোরিয়ায় লবণপানি আদা দিয়ে করোনা মোকাবিলা!

লাইফস্টাইল, স্বাস্থ্য
করোনাভাইরাসের কোনো টিকা এবং কার্যকরী অ্যান্টি-ভাইরাল ওষুধ ছাড়া সংকট মোকাবিলার চেষ্টা করছে উত্তর কোরিয়া। মহামারির হাত থেকে রক্ষার জন্য ২০২০ সালের শুরুর দিকে দেশটি তাদের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এখনও পর্যন্ত উত্তর কোরিয়ার সরকার বিদেশি চিকিৎসা সহায়তা নিতে রাজি হয়নি। খবর বিবিসির। 'জ্বর' থেকে মুক্তি পেতে উত্তর কোরিয়ার সব রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সনাতনী চিকিৎসা করার আহ্বান জানানো হচ্ছে। যারা গুরুতর অসুস্থ নয়, তাদের আদা অথবা হানিসাকল (এক ধরনের ঔষধি গুণসম্পন্ন পাতা ও ফুল) চা পান করা এবং ইউলো পাতার পানি পান করার জন্য পরামর্শ দিচ্ছে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের পত্রিকা রডং সিমনান। এ ধরনের গরম পানীয় গলাব্যথা এবং কফের মতো করোনাভাইরাসের হালকা লক্ষণ থেকে আরাম দিতে পারে। এ ছাড়া শরীর থেকে বেশি পানি বের হয়ে গেলে সেটির অভাবও পূরণ হয়। আদা ও ইউলো পাতা শরীরের প্রদা...
প্রোস্টেট গ্রন্থি বড় হয় কেন, কী করবেন?

প্রোস্টেট গ্রন্থি বড় হয় কেন, কী করবেন?

স্বাস্থ্য
প্রোস্টেট গ্রন্থির সমস্যায় অনেকেই ভুগেন। অহেতুক লাজ-লজ্জায় কাউকে বলেন না। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে। প্রোস্টেট পুরুষদের ইন্টারনাল অর্গানের মধ্যে গুরুত্বর্পূণ অঙ্গ। এটি একটি সুপারির মতো মাংসপিণ্ড, যা পুরুষের মূত্রথলির নিচে মূত্রনালিকে ঘিরে থাকে। এর প্রধান কাজ শুক্রাণুর জন্য খাদ্যের যোগান দেওয়া। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডা. এস এম আব্দুল আজিজ। বৃদ্ধির কারণ : বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেহের হরমোনেও কিছু কিছু পরিবর্তন হয়ে থাকে। হরমোনের এই পরিবর্তনকেই প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির কারণ হিসেবে গণ্য করা হয়। পঞ্চাশ ঊর্ধ্বো প্রায় সব পুরুষের প্রোস্টেট বড় হতে থাকে কিন্তু সবার উপসর্গ দেখা দেয় না। বৃদ্ধির ফলাফল : প্রথমত, মূত্রনালির চারদিকে প্রোস্টেটের কোষ সংখ্যা বেড়ে মূত্রনালিকে চেপে ধরে। দ্বিতীয়ত, প্রোস্টেট গ্রন্থির মধ্যভাগ বৃদ্ধি পেয়ে মূত্রনালির বাহির পথকে আটকে দেয়। ফলে মূত্রথলি...
দোনবাস ধ্বংস করে দিয়েছে রাশিয়া, পরিণত হয়েছে নরকে: জেলেনস্কি

দোনবাস ধ্বংস করে দিয়েছে রাশিয়া, পরিণত হয়েছে নরকে: জেলেনস্কি

আন্তর্জাতিক
পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ দোনবাস এলাকা রাশিয়ার সামরিক বাহিনী পুরোপুরি ধ্বংস করে দিয়েছে; নরকে পরিণত হয়েছে এলাকাটি। এই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্স ও এনডিটিভির। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই ভূখণ্ডটি মূলত একটি শিল্প এলাকা এবং বর্তমানে এই অঞ্চলকে ঘিরেই সামরিক আক্রমণ পরিচালনা করে আসছে মস্কো। বৃহস্পতিবার এক ভাষণে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, দখলদাররা দোনবাসে আরও চাপ বৃদ্ধি করেছে। এই অঞ্চলটি ‘নরকে’ পরিণত হয়েছে এবং এটি মোটেই বাড়িয়ে বলা নয়।’ তিনি আরও বলেন, ‘ওডেসা অঞ্চলসহ মধ্য ইউক্রেনের শহরগুলোতে ক্রমাগত রুশ হামলা চলছে। আর দোনবাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।’ জেলেনস্কির ভাষায়— এটি যতটা সম্ভব ইউক্রেনীয়দের হত্যা করার, যতটা সম্ভব বাড়িঘর, সামাজিক সুবিধা ও উদ্যোগগুলোকে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত এবং অপরাধমূলক প্রচেষ্টা।’ কিয়েভে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থে...
চেরনিহিভে ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষ মারা গেছেন: জেলেনস্কি

চেরনিহিভে ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষ মারা গেছেন: জেলেনস্কি

আন্তর্জাতিক
কিয়েভের উত্তরে চেরনিহিভ অঞ্চলের দেসনা গ্রামে বৃহস্পতিবার রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রাতের ভাষণে জেলেনস্কি এ কথা বলেন। খবর সিএনএনের। বেলারুশের সীমান্ত থেকে ৪০ মাইল দূরে অবস্থিত চেরনিহিভ। তিনি বলেন, ওডেসা অঞ্চলে ক্রমাগত হামলা চলছে, মধ্য ইউক্রেনের শহরগুলোতে, দোনবাস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এ বিষয় রাশিয়ার জন্য কোনো সামরিক ব্যাখ্যা থাকতে পারে না। জেলেনস্কি বলেন, এটি যতটা সম্ভব ইউক্রেনীয়কে হত্যা করার একটি ইচ্ছাকৃত ও অপরাধমূলক প্রচেষ্টা। তিনি বলেন, খারকিভ অঞ্চল মুক্ত করার জন্য ইউক্রেনের বাহিনী অগ্রসর হচ্ছে। তিনি আরও বলেন, দোনবাসে, দখলদাররা চাপ বাড়ানোর চেষ্টা করছে। এলাকাটি এখন নরক আছে, এটি কোনো অতিরঞ্জিত নয়। সেভেরোদোনেৎস্কের নৃশংস ও একেবারে বুদ্ধিহীন বোমা হামলা চালাচ্ছে। গত...
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান হেফাজতে ইসলাম নেতাদের

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান হেফাজতে ইসলাম নেতাদের

বাংলাদেশ, রাজনীতি
বন্যার্ত অসহায় মানুষের যার যার সামর্থ্যানুযায়ী পাশে দাঁড়ানোর উদাত্ত আহবান জানিয়েছেন হেফাজতে ইসলামের বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত নেতারা এ আহবান জানিয়েছেন। বিবৃতিতে হেফাজতের কেন্দ্রীয় আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, সিলেটের বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব। ইসলাম মানবতার ধর্ম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা, খাবার-দাবার, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসাসেবায় এগিয়ে আসা ইমানের দাবি। নামাজ, রোজা, হজ, জাকাতের মতো অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত। হেফাজত নেতৃদ্বয় বলেন, তবে এ ব্যয়, দান ও দয়া হতে হবে নিঃস্বার্থভাবে, অভাবী ও বিপন্ন মানুষের কাছ থ...