Friday, August 7

Month: May 2022

আশ্রয় দেওয়াই কাল হলো, স্বামীকে নিয়ে পালালেন ইউক্রেন সুন্দরী

আশ্রয় দেওয়াই কাল হলো, স্বামীকে নিয়ে পালালেন ইউক্রেন সুন্দরী

আন্তর্জাতিক
ভালোই চলছিল ব্রিটিশ সুন্দরী লরনা গারনেটের (২৮) সংসার। মানবিক বিবেচনায় ঘরে আশ্রয় দিয়েছিলেন ইউক্রেনীয় ২২ বছরের সুন্দরী সোফি কারকাদিমকে। আর তাতেই সর্বনাশ হলো লরনার। ডেইলি মেইল জানিয়েছে, ইউক্রেনের ওই আশ্রয়প্রার্থীকে ঘরে রাখার মাত্র ১০ দিনের মাথায় ভেঙে গেছে তার ১০ বছরের সংসার। স্বামী টনি (২৯) গারনেটকে নিয়ে পালিয়েছে ইউক্রেনীয় শরণার্থী সুন্দরী। রুশ আগ্রাসনে দিশেহারা হয়ে ব্রিটেনে প্রবেশ করেছিল হাজার হাজার ইউক্রেনীয়। শরণার্থীদের এ প্রবল চাপ ঠেকাতে প্রধানমন্ত্রী বরিস জনসন ব্যক্তি উদ্যোগে ইউক্রেনীয়দের আশ্রয় দিতে ব্রিটিশদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ১২ মার্চের ওই ঘোষণায় বলা হয়েছিল যারা ন্যূনতম ৬ মাসের জন্য কোনো ইউক্রেনীয়কে ঘরে তুলবেন-তারা সরকারের কাছ থেকে পাবেন ৩৫০ পাউন্ডের অনুদান। ঘোষণার পর মে মাসের প্রথম সপ্তাহে সোফিকে পশ্চিম ইয়র্কশায়ারে নিজের বাসায় আশ্রয় দিয়েছিলেন লরনা। ফেসবুক গ্রুপের এ...
ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড

ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড

বাংলাদেশ
গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ফেনী শাখার সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তাকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত হাসান মোহাম্মদ রাসেদ (৩৮) ওই ব্যাংকের সাবেক কর্মকর্তা (ক্যাশ)। তার বাড়ি ফেনীর দাগনভূঞার গজারিয়া গ্রামে। তার বাবার নাম আবদুল মালেক। রোববার দুপুরে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, হাসান মোহাম্মদ রাসেদ ফেনী শাখার সোস্যাল ইসলামী ব্যাংকে কর্মরত থাকাকালীন ব্যাংকের গ্রাহক রিজিয়া সুলতানার হিসাবে জমা দেওয়ার জন্য গৃহীত ১৭ লাখ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় তৎকালীন শাখা ব্যবস্থাপক ২০১৯ সালের ১ এপ্রিল থানায় মামলা করেন। জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, শুনানি শেষে বিচারক এএনএম মোরশেদ খান অভিয...
আইপিএলে ৮ ম্যাচ খেলে কত পাচ্ছেন মোস্তাফিজ

আইপিএলে ৮ ম্যাচ খেলে কত পাচ্ছেন মোস্তাফিজ

খেলা
আইপিএলের চলতি ১৫তম আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রতিনিধিত্ব করেন মোস্তাফিজুর রহমান। তাকে বেস প্রাইজ ২ কোটি রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটাল। আইপিএল শুরুর আগে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলায় ব্যস্ত থাকায় সময়মতো আইপিএল খেলতে ভারত যেতে পারেননি। তাকে ছাড়াই প্রথম ম্যাচ খেলে দিল্লি। দ্বিতীয় ম্যাচ থেকে টানা ৮ ম্যাচ খেলেন মোস্তাফিজ। আইপিএল খেলতে ভারত সফরে গিয়ে দুই-তিনটি ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন মোস্তাফিজ। কিন্তু ৮ ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায় দিল্লির একাদশে সুযোগ হয়নি তার। তাকে ছাড়াই শেষ ৫ ম্যাচ খেলে দিল্লি। কিন্তু দলের বাজে পারফরম্যান্সের কারণে প্লে অফের আগেই বিদায় নেয় দিল্লি। মোস্তাফিজ দিল্লির হয়ে ১৪ ম্যাচের মধ্যে ৮টিতে অংশ নিয়ে ৩২ ওভার বোলিং করে ৭.৬ ইকোনোমি রেটে ২৪৪ রান খরচ করে শিকার করেন ৮ উইকেট। মোস্তাফিজ যেহেতু দিল্লির হয়ে সব ম্যাচ খেলায় ...
৬ বছরেও সেতুটির সংযোগ সড়ক নির্মাণ হয়নি!

৬ বছরেও সেতুটির সংযোগ সড়ক নির্মাণ হয়নি!

বাংলাদেশ
কৃষক ও সাধারণ মানুষের সুবিধার জন্য ছয় বছর আগে চট্টগ্রামের মীরসরাইয়ে একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি ব্যবহার করতে পারছেন না গ্রামবাসী। ফলে ভোগান্তি লাঘব হওয়ার বদলে আরও বেড়েছে। দ্রুত সেতুটির সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীন ২০১৫-১৬ অর্থবছরে ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেহেদিনগর গ্রামে পাহাড়ের পাদদেশে সেতুটি নির্মাণ করা হয়। এ সড়ক দিয়ে তিনটি গ্রামের পাঁচ শতাধিক মানুষ চলাচল করেন। দীর্ঘ দিনেও সেতুটির সংযোগ সড়ক নির্মাণ না করায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ওই অঞ্চলে ৫০০ একর জমিতে বিভিন্ন ধরনের ফল ফলাদি এবং চাষাবাদ করেন চাষিরা। সড়কের অভাবে সেতুটির কোনো কার্যকর ব্যবহার হচ্ছে না। বর্ষার মৌসুমে কোমর পানি দিয়ে যাতায়াত করতে হয় এসব চাষির। মো. আবু তাহের নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বর্ষা মৌসুমে আমা...
বেপরোয়া ‘সেলফি’ ছিটকে নদীতে পড়ে নিহত ২

বেপরোয়া ‘সেলফি’ ছিটকে নদীতে পড়ে নিহত ২

বাংলাদেশ
বেপরোয়া গতির সেই সেলফি পরিবহণের একটি বাস ছিটকে নদীতে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। অল্পের জন্য বাসটি নদীর মাঝখানে না পড়ায় বেঁচে গেছেন স্টাফসহ সব যাত্রী। রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়ীয়া গাজীখালী নদীর ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই যাত্রীর নাম অখিল চন্দ্র দাস ও নিখিল চন্দ্র দাস। তারা ফরিদপুরের পাংশা সদরের নেপাল দাস ও গোপাল দাসের ছেলে। লাশ স্বজনরা হাসপাতালের কথা বলে ঘটনাস্থল থেকেই নিয়ে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা সেলফি পরিবহণের বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়ীয়া এলাকার গাজীখালী নদীর ব্রিজের কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ছিটকে নদীতে পড়ে যায়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে ওই ২ যাত্রী...
এশিয়ার কোন দেশে হজের খরচ কত?

এশিয়ার কোন দেশে হজের খরচ কত?

আন্তর্জাতিক
করোনা সংক্রমণের কারণে গত দুই বছর হজ করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা ছিল। গত বছর শুধু আরবের লোকজন হজ করতে পেরেছিলেন। চলতি বছর ১০ লাখ হজযাত্রীকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের বছর স্বল্পসংখ্যক হজযাত্রী হজের অনুমতি পেয়েছিলেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এ সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ ট...
অক্ষয়কে সেই ছবিতে কেন নেওয়া হলো না, জানালেন পরিচালক

অক্ষয়কে সেই ছবিতে কেন নেওয়া হলো না, জানালেন পরিচালক

বিনোদন
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া’ বক্স অফিসে ঝড় তুলেছিল। এই কমেডি-হরর ছবির প্রশংসা করেছে দর্শক ও সমালোচক। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমার, বিদ্যাবালান, শাইনি আহুজা, পরেশ রাওয়াল, আমিশা প্যাটেল, রাজপাল যাদবদের। আগেই জানা গিয়েছিল, ‘ভুলভুলাইয়া-২’ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানিকে। ‘ভুলভুলাইয়া ২’-এ কেন বাদ দেওয়া হল বলিউডের ‘খিলাড়ি’কে? তা নিয়ে ব্যাপক অভিযোগ ছিল ভক্তদের। ছবি মুক্তির পরে অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন পরিচালক আনিস বাজমি। তিনি বলেন, ‘এসব ছোটখাটো বিষয়ের তুলনায় অক্ষয় এখন অনেক বড়। তাকে নেওয়া যেত না। ‘ভুলভুলাইয়া ২’-তে অক্ষয় থাকল কি থাকল না, সেটি তার কাছে নিতান্তই ছোট ব্যাপার। তিনি এখন পছন্দমতো প্রস্তাব পাচ্ছেন পরপর, তাতে অভিনয়ও করছে নিয়মিত। আমাদের ছবির প্রস্তাব তার কাছে গেলেও নিশ্চয়ই তাতে অভিনয় করতেন। আমার সঙ্গে তার যথেষ্ট ভালো স...
আফগানিস্তানে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ

আফগানিস্তানে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ

জাতীয়
আফগানিস্তানকে জাতিসংঘের মাধ্যমে এক কোটি টাকার মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দেশটিতে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সঙ্কটের প্রেক্ষাপটে এ সহায়তা দেওয়া হবে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের অঙ্গ সংস্থা অফিস ফর দি কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মাধ্যমে এই সহায়তা পাঠানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তহবিলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, এ অনুদান প্রধানমন্ত্রী কর্তৃক অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সকলের প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, বাংলাদেশ সরকারের পক্ষে ইউএন ওসিএইচএ কর্তৃক আফগানিস...
বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র পেল এবি ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র পেল এবি ব্যাংক

অর্থনীতি
বাংলাদেশ সরকারের বিশেষ প্রণোদনা প্যাকেজের অধীনে ৫,০০০ কোটি টাকা কৃষি খাতে পুনঃঅর্থায়ন প্রকল্পে ওয়ার্কিং ক্যাপিটাল বিতরণের লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য বাংলাদেশ ব্যাংক এবি ব্যাংককে স্বীকৃতি প্রদান করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের কাছে একটি প্রশংসাপত্র হস্তান্তর করেছেন।...
প্রচ্ছদ সারাদেশ আটা বিক্রির হিসাব নেই, জরিমানা গুনতে হলো ৬০ হাজার টাকা

প্রচ্ছদ সারাদেশ আটা বিক্রির হিসাব নেই, জরিমানা গুনতে হলো ৬০ হাজার টাকা

বাংলাদেশ
বগুড়ায় আটা বিক্রির হিসাব দিতে না পারা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করায় মেসার্স দীপক ব্রাদার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মিলন কুমার পোদ্দারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রোববার দুপুরে শহরের কালিতলা বাজারের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন। বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে বগুড়া শহরের কালিতলা বাজারের অভিযান চালানো হয়। মেসার্স দীপক ব্রাদার্সের মালিক মিলন কুমার পোদ্দার বগুড়ার সীমা ফ্লাওয়ার মিল থেকে গত ২৬ এপ্রিল ২০০ বস্তা ও ৯ মে আরও ২০০ বস্তা আটা ক্রয় করেন। আইন অনুসারে ক্রয় করা ২০০ বস্তা আটা বিক্রির রশিদ ও ৪০০ বস্তা আটা বিক্রির যথাযথ হিসাব দিতে পারেননি। এছাড়াও ২০১৬ সালের পর তার কৃষি বিপণন ও ট্রেড লাইসেন্স নবায়ন করেননি। তাই কৃষি বিপ...