Saturday, August 8

Month: June 2022

চট্টগ্রামের বিস্ফোরণে ৪১ লাশ উদ্ধার

চট্টগ্রামের বিস্ফোরণে ৪১ লাশ উদ্ধার

বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন ফায়ার সার্ভিস কর্মী। ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ২৮ জন হতাহত হয়েছে। এর মধ্যে ৮জন মৃত্যুবরণ করেছেন। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত হয়েছে। এছাড়া আহত ১৫ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন। শনিবার রাতের এই ঘটনায় চার শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ডিপোতে ৫০ হাজারের বেশি কনটেইনার রয়েছে। কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার...
চট্টগ্রামের অগ্নিকাণ্ডে সেনাবাহিনী মোতায়েন

চট্টগ্রামের অগ্নিকাণ্ডে সেনাবাহিনী মোতায়েন

বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। সেখানে সেনাবাহিনী ১০০ থেকে ১৫০ সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন। তিনি বলেন, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাই আগুন নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে সহায়তার জন্য সেখানে সেনাবাহিনীর ১০০-১৫০ সদস্য মোতায়েন করা হচ্ছে। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় ৪০০ ছুঁয়েছে। আহতদের চিকিৎসা দিতে ও জীবন বাঁচাতে নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের চাপ সামাল দেওয়ার জন্য চট্টগ্রামের সব চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেলে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। জানা গেছে, চট্টগ্রামের সব চিকিৎসক...
চমেকে ওষুধ সংকট, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

চমেকে ওষুধ সংকট, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ফায়ার সার্ভিসকর্মী। এ ছাড়া দগ্ধ ও আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক। আহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ফলে হাসপাতালে দেখা দিয়েছে ওষুধ সংকট। এ অবস্থায় আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ার জন্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত বাড়ার সঙ্গে একের পর এক গুরুতর আহতদের আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আ...
শহর ছেড়ে চলে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর কিছু ইউনিট

শহর ছেড়ে চলে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর কিছু ইউনিট

আন্তর্জাতিক
রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, লুহানেস্কের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্ক শহর ছেড়ে চলে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর কিছু ইউনিট। এ ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, সেভেরোদোনেৎস্কের জন্য লড়াই করতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর কিছু ইউনিট লাইশাইচান্সক শহরে চলে যাচ্ছে। লাইশাইচান্সক সেভেরোদোনেৎস্কের পাশে অবস্থিত নদীর অপর প্রান্তের শহর। তবে বিবৃতিতে তারা জানিয়েছে, ইউক্রেনের কিছু ইউনিট এখনো শহরটিতে রয়ে গেছে। বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, ইউক্রেনের কর্মকর্তারা বুঝতে পেরেছে, সেভেরোদোনেৎস্কের ইন্ডাস্ট্রিয়াল এলাকা রক্ষা করা আর সম্ভব না। তারা তাদের একটি মিক্সড ট্যাকটিক্যাল ইউনিটকে নির্দেশ দিয়েছে আজত ফ্যাক্টরিতে থাকা ট্যাংক যেগুলোতে নিরেট ও নাইট্রিক এসিড আছে সেগুলোতে মাইন স্থাপন করতে। এদিকে ইউক্রেনের পক্ষ থ...
চেইন চুরি করে পালাতে গিয়ে গৃহবধূর হাতেই ধরা পড়ল চোর

চেইন চুরি করে পালাতে গিয়ে গৃহবধূর হাতেই ধরা পড়ল চোর

বাংলাদেশ
চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা এক গৃহবধূর চেইন চুরি করে পালাতে গিয়ে ধরা পড়েছে এক নারী। শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। জানা যায়, টিকিট কাউন্টার থেকে টোকেন নিয়ে তার বাচ্চাদের ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছিলেন এক গৃহবধূ। ওই সময় অন্যদের মতোই বোরকা ও হিজাব পরে এক নারী ডাক্তার দেখানো জন্য অপেক্ষমান ভুক্তভোগী ওই গৃহবধূকে ধাক্কা দিয়ে সুকৌশলে কাটার দিয়ে তার গলায় পরিহিত চেইন কেটে নিয়ে সটকে পড়ে। ভুক্তভোগী ওই গৃহবধূ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি চেইন নিয়ে সটকে পড়া নারীকে ধাওয়া করেন। এ সময় রিকশা করে ওই নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ওই গৃহবধূসহ অন্য নারীরা মারধর করেন। এতে চেইন চুরির বিষয়টি সে স্বীকার করে। চেইন চুরির অভিযোগে অভিযুক্ত ওই নারীর নাম নাতাশা আক্তার (২২)। জনতার হাতে আটক পর চেইন চুরির বিষয়টি...
চট্টগ্রামে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন

চট্টগ্রামে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন

বাংলাদেশ
চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ কনটেইনার ডিপোতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যায়। কনটেইনার ডিপোতে লাগা এ আগুন নিয়ন্ত্রণ করতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। ফায়ার সার্ভিসের সদস্যরা বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করেছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৮-১০ জনকে উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এ অগ্নিকান্ডের ঘটনায় একশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আগুনে দ্বগ্ধ হয়ে নিহত হওয়ার খবরও আসছে। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বিএম কনটেইনার ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার আছে বলে জানা গেছে।...
‘বিস্ফোরণে আহতরা রক্তের অভাবে নয়, মৃত্যু হবে ফ্লুইডের অভাবে’

‘বিস্ফোরণে আহতরা রক্তের অভাবে নয়, মৃত্যু হবে ফ্লুইডের অভাবে’

জাতীয়
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে আহতরা রক্তের অভাবে নয় তাদের মৃত্যু হবে ফ্লুইডের অভাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মঙ্গলবার সকালে ঢাকায় অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি ৩টি বিষয় উল্লেখ করেছেন। ব্লাড ট্রান্সফিউশন ডা. আশরাফুল হক বলেন- ১. রক্তের অভাবে নয়, মৃত্যু হবে পর্যাপ্ত ফ্লুইডের অভাবে। কাজেই রক্তদাতারা অপেক্ষা করাই ভালো হাসাপাতালে ভিড় না করে। ২. পুড়ে যাওয়া ব্যক্তির ভেইন পাওয়া খুবই দুরূহ। কাজেই এক্সপার্ট ছাড়া অন্য অন্য কারও সংশ্লিষ্ট বিভাগে ভিড় না করাই উচিত। ৩. প্রশিক্ষিত নার্সিং স্টাফ প্রয়োজন সবচেয়ে বেশি।আশপাশের জেলা থেকে হলেও বেশি নার্সিং স্টাফ আনা হয়ত দরকার। প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপে...
ইংল্যান্ড টেস্ট দলে সুনামগঞ্জের মৃদুল দাসের ছেলে রবিন দাস

ইংল্যান্ড টেস্ট দলে সুনামগঞ্জের মৃদুল দাসের ছেলে রবিন দাস

খেলা
লর্ডসে শুরু হয়েছে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট। বৃহস্পতিবার খেলা চলাকালিন ৩৮তম অভারে ফিল্ডিং করতে নামলেন এক তরুণ। কিন্তু তার জার্সিতে ছিল না কোনও নাম, ছিল না কোন নম্বর। খোঁজ নিয়ে জানা গেল, তার নাম ‘রবিন জেমস দাস’। তিনি বাংলাদেশের সুনামগঞ্জ শহরের সুপরিচিত মুখ, সাবেক ক্রীড়াবিদ মৃদুল কান্তি দাসের ছেলে। রবিন দাসের বাবা মৃদুল দাস টেমস নদীর পাড়ে মেমসাহেব নামে একটি রেস্টুরেন্টের মালিক ছিলেন। ছেলের এই অর্জনে সুনামগঞ্জে এক সময়ের বিখ্যাত ক্রীড়াবিদ মৃদুল কান্তি দাস বলেন, ‘অবশ্যই খুশি তবে তার আরও অনেক দূর যাওয়ার সুযোগ আছে।’ রবিন অতিরিক্তি ফিল্ডার হিসেবে লর্ডসের মাঠে নেমেছিলেন বৃহস্পতিবার। যদিও মাত্র চারটি ডেলিভারির সময় মাঠে ছিলেন তিনি। রবিন যখন মাঠে নামেন তখন লর্ডস টেস্টে প্রথম একাদেশে সুযোগ না পাওয়া হ্যারি ব্রুক এবং গ্রেগ ওভারটন অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে ছিলেন। বাইরে গিয়...
চলন্ত ট্রেন থেকে পড়ে নাইজেরীয় ফুটবলার নিহত

চলন্ত ট্রেন থেকে পড়ে নাইজেরীয় ফুটবলার নিহত

আন্তর্জাতিক
ভারতের পশ্চিমবঙ্গে চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এন গেসান নামে নাইজেরিয়ান এক ফুটবলার। ২৪ বছর বয়সি ওই ফুটবলার ব্যারাকপুরের দিক থেকে শিয়ালদহ যাওয়ার সময় টিটাগড়ের গান্ধী প্রেম নিবাসের কাছে আচমকাই ট্রেন থেকে পড়ে যান। ২ ও ৩ নম্বর লাইনের মধ্যে পড়ার পর নিজের চেষ্টায় গান্ধী প্রেম নিবাস আশ্রমের কাছে আসেন তিনি। সেখানে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা নাইজেরিয়ান ফুটবলারকে নিয়ে যান ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে। ভর্তি হওয়ার ঘণ্টা দুয়েক পরেই মৃত্যু হয় তার। এ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ। বারাসত থেকে খড়দহে খেলতে যাচ্ছিলেন গেসান। প্রবল ভিড়ের কারণেই কি তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন? তা এখনও স্পষ্ট নয়। রেল যাত্রীদের অভিযোগ, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পরেই যদি যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হয়তো অকালে চলে যেতে হতো না গেসানকে।...
কনটেইনার ডিপো অগ্নিকাণ্ড, ভোরের আলো ফোটার পর বেরিয়ে আসছে লাশ

কনটেইনার ডিপো অগ্নিকাণ্ড, ভোরের আলো ফোটার পর বেরিয়ে আসছে লাশ

জাতীয়
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন দীর্ঘ ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের পর মধ্যরাত পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ভোরের আলো ফোটার পর পরই চট্টগ্রাম মেডিকেল কলেজে এক ঘণ্টার মধ্যে তিনটি মরদেহ আসে। তাছাড়া অগ্নিকাণ্ডের স্থান থেকে আরও একটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এর কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিস কর্মীরা আরেকটি মরদেহ বের করে নিয়ে আসে। চট্টগ্রাম মেডিকেলে সকালে যে তিনজনের লাশ নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে একজন ছিলেন ফায়ার সার্ভিস কর্মী। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রোববার সকালে জানানো হয়েছে, তাদের আরও দুইজন কর্মী এখনো নিখোঁজ আছেন। রোববার সকাল ৬টার মধ্যে অন্তত ১০ জনের মৃত্যু হওয়ার কথা জানানো হয়। এদিকে এ অগ্নিকাণ্ডে চারশরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হ...