Saturday, August 8

Month: June 2022

সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে ১৬ লাশ উদ্ধার

সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে ১৬ লাশ উদ্ধার

বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬টি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন ফায়ার সার্ভিস কর্মী। শনিবার রাতের ওই দুর্ঘটনায় দেড় শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে শ্রমিক, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসকর্মীরা রয়েছেন। এদের মধ্যে বেশিরভাগকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ডিপোতে ৫০ হাজারের বেশি কনটেইনার রয়েছে। কেমিক্যাল কনটেইনার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর কনটেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাচ ভেঙে পড়ে। অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে নির্দ...
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠীদের মানবন্ধন

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, সহপাঠীদের মানবন্ধন

বাংলাদেশ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বেপরোয়া গাড়ির চাপায় মাদ্রাসা ছাত্র মো. আবু তালহা (৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভাণ্ডারিয়া- চরখালি সড়কের ব্রাক অফিস সংলগ্ন বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তালহা নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের ছেলে ও বন্দর তাফসির ময়দান সংলগ্ন একটি নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তালহার ঘাতক মোটরসাইকেল চালক সাজিদ ইশরাকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে সড়কে মনববন্ধন করেছে তার সহপাঠীরা। পাশাপাশি তারা নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাণ্ডারিয়া ভুবেনশ্বর ব্রীজ সংলগ্ন সড়কে ভাণ্ডারিয়া বন্দর নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার সামনে এ মানববন্ধন করা হয়। এই শিশুদের সঙ্গে রাস্তায় নেমে আসে শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মানববন্ধনে মাদরাসার সভাপিত বাদশা জোমা...
লিবিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ল

লিবিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ল

আন্তর্জাতিক
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার লিবিয়ায় অস্ত্র নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়িয়েছে। শুক্রবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটিতে ১৪-০ ভোটের ব্যবধানে এ বিলটি পাশ হয়। খবর আনাদোলুর। এ ইস্যুতে ভোটদানে বিরত ছিল রাশিয়া। শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে জাতিসংঘ। সমুদ্রপথে দেশটিতে অস্ত্র পাচারের অভিযোগে ২০২০ সালের ৩১ মার্চ থেকে দেশটিতে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ভূমধ্যসাগরে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী লিবিয়ার ওপর নজরদারি করে আসছে।...
২৯ গুলি, প্রাণে বাঁচলেন ব্রাজিলের ফুটবলার

২৯ গুলি, প্রাণে বাঁচলেন ব্রাজিলের ফুটবলার

খেলা
'রাখে আল্লাহ মারে কে'। যে কথার সাক্ষী হলেন টটেনহাম ব্রাজিলের ফুটবল তারকা এমারসন রয়াল। ২৯টি গুলি ছোড়া হয়েছে তাকে কেন্দ্র করে। কিন্তু দিব্যি ভালো আছেন তিনি। কারণ সৌভাগ্যক্রমে একটি গুলিও লাগেনি তার দেহে। ঘটনাট ঘটে তার দেশ ব্রাজিলেই। টটেনহাম হটস্পারের এই তারকা ছুটি কাটাতে ব্রাজিলে ফিরে যান। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভোরে সাও পাওলোয় নৈশ ক্লাব থেকে রাত তিনটায় বের হন এমারসন। তাকে চিনতে পেরে এক পুলিশ কর্মকর্তা অটোগ্রাফ নিতে যান। অটোগ্রাফ নিয়ে প্রিয় খেলোয়াড়কে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন সেই পুলিশ কর্মকর্তা। ডিউটিতে না থাকায় সেই পুলিশ ইউনিফর্ম পরা ছিলেন না। এ সময় অস্ত্র হাতে এক ছিনতাইকারী এগিয়ে আসে। অস্ত্র দেখিয়ে এমারসনের পথ রোধ করে টাকাপয়সা দাবি করে সে। এ সময় সেই পুলিশ কর্মকর্তা নিজের অস্ত্র বের করে গুলি করেন। পালিয়ে যাবার সময় পেছনে গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে সেই ছ...
ইউক্রেন থেকে গম রপ্তানিতে বাধা নেই: পুতিন

ইউক্রেন থেকে গম রপ্তানিতে বাধা নেই: পুতিন

আন্তর্জাতিক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে গম রপ্তানিতে কোনো ‘সমস্যা নেই’। ইউক্রেনে মস্কোর অভিযানে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কা তৈরির পর এমন মন্তব্য করলেন পুতিন। শুক্রবার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। খবর এএফপির। তিনি বলেন, ইউক্রেনের বন্দরগুলো দিয়ে গম রপ্তানি হতে পারে। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অন্য বন্দর দিয়েও হতে পারে। এমনকি মধ্য ইউরোপ দিয়েও গম রপ্তানি হতে পারে। সাক্ষাৎকারে পুতিন অভিযোগ করেন, ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে মস্কো বাধা দিচ্ছে বলে পশ্চিমারা দাবি করছে এবং হুঙ্কার দিচ্ছে। এ সময় পুতিন বলেন, আজভ সাগরস্থ ইউক্রেনের মারিউপোল এবং বারদিয়ানস্ক বন্দরগুলো ব্যবহার করেও পণ্য রপ্তানি করা যেতে পারে। আজভ সাগরের এ পথ দিয়েই কৃষ্ণ সাগরে প্রবেশ করা যাবে। যদিও উভয় দিকই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, কিয়েভের নিয়ন্ত্রণে থাকা বন্দর, ব...
রায়পুরায় পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ২

রায়পুরায় পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ২

বাংলাদেশ
নরসিংদীর রায়পুরায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা পিকআপের যাত্রী ছিলেন। নিহতরা হলেন- সুজাত ও আনিস। স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সোয়া ১টার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হচ্ছিল একটি যাত্রীবাহী পিকআপ। পিকআপটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেন পিকআপকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপটি। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে যায়। আরও জানা যায়, পিকআপে চালকসহ ছয়জন যাত্রী ছিল। এই রেলক্রসিংটিতে কোনো গেটম্যান থাকে না। রায়...
ঢাকায় দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু

ঢাকায় দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু

বাংলাদেশ
রাজধানীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দেবরের ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নাজমা আক্তার (৩২)। হামলাকারী আবুল কালাম আজাদ সেন্টু তার স্বামীর ছোট ভাই। শনিবার সকালে শ্যামপুরের পশ্চিম জুরাইন আইজি গেইট এলাকার বাসায় ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত নাজমাকে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজমার আরেক দেবর সোহেল জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তার ভাই আবুল কালাম আজাদ সেন্টু ধারালো ছুরি দিয়ে তার ভাবিকে আঘাত করেন। নাজমার দেবর সেন্টুকে গ্রেফতার করা হয়েছে বলে জানান শ্যামপুর থানার এসআই তন্ময় মন্ডল। নাজমা দুই ছেলে এক মেয়ে রয়েছে, স্বামীর নাম আবুল কাশেম। আবুল কাশেম বেঁচে নেই বলে জানান সোহেল।...
পরবর্তী ম্যাচে বড় পরিবর্তন নিয়ে নামবে আর্জেন্টিনা

পরবর্তী ম্যাচে বড় পরিবর্তন নিয়ে নামবে আর্জেন্টিনা

খেলা
ইউরোজয়ী ইতালিকে হারিয়ে চাঙা আর্জেন্টিনার এবার মিশন এস্তোনিয়া। ফিফা আয়োজতি প্রীতি ম্যাচটি হবে রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায়। স্পেনের প্যাম্পলোনায় এদিন এস্তোনিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তবে প্রতিপক্ষকে সহজভাবেই নিচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটির জন্য একাদশে বড় কাটছাটের কারণে এ কথা বলাই যায়। ইতালির বিপক্ষে খেলা দলের বেশিরভাগ সদস্য শুরুর একাদশে রাখছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। জানা গেছে, অধিনায়ক লিওনেল মেসিকে দলে রেখে বাকি সবাইকেই বিশ্রামে রাখতে পারেন তিনি। তবে মেসির সঙ্গে শেষ ম্যাচ খেলা গুইদো রদ্রিগেজকেও শুরুর একাদশে দেখা যেতে পারে। ইনজুরির কারণেই দলে এতো বড় পরিবর্তন বলে জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মূলত নিজেদের বেঞ্চের শক্তি পরখ করে নিতেই দলের অনিয়মিত খেলোয়াড়দের মাঠে নামানোর পরিকল্পনা করেছে আলবিসেলেস্তেরা। হাঁটুর ইনজুরিতে পড়ে আগেই ছিটকে গেছেন দল...
ইতালিতে বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

ইতালিতে বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

আন্তর্জাতিক
ইতালিতে এক বাংলাদেশির প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১জুন) স্থানীয় সময় বিকাল ৫টায় রোমের অদূরে ফিনোক্কিও নামক এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকাল পাঁচটায় তিন জনের একটি দল মানিট্রান্সফার ও মোবাইল বিক্রির প্রতিষ্ঠানে হঠাৎ প্রবেশ করে কয়েক হাজার ইউরো লুট করে দ্রুত পালিয়ে যায়। এসময় প্রতিষ্ঠানের মালিক অ্যাড.আনিচুজ্জামান আনিচের ভাগিনা আসাদুজ্জামান দোকানে ছিলেন। ছিনতাইকারীদল দোকানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভয়ে তিনি ভিতরে নিরাপদে আরেকটি জায়গায় অবস্থান নেয়। ছিনতাইকারীরা চলে যাওয়ার পর তিনি বেড়িয়ে এসেন। এ ব্যাপারে প্রতিষ্ঠানের মালিক অ্যাড. আনিচুজ্জামান আনিচ বলেন, ঘটনার সময় তিনি আরেকটি দোকানে ছিলেন। পরে পুলিশ ডাকা হলে তাৎক্ষণিক কয়েক গাড়ি পুলিশ চলে আসে। পুলিশ দোকানে ঢুকে ফিঙ্গার প্রিন্টসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে এলাকায় তল্লাশি অভিযান চালায়। তিনি আরও বলেন, ঘটনার দিন ডাকাতরা ২ রাউন্ড...
ওরা গুণের কদর করতে জানে: জয়া আহসান

ওরা গুণের কদর করতে জানে: জয়া আহসান

বিনোদন
কলকাতায় অভিনয়ে হাতেখড়ি হওয়ার পর জয়া আহসানের জনপ্রিয়তা তর তর করে বেড়ে যায়। অনেকের মতে, কলকাতায় এই অভিনেত্রীর জনপ্রিয়তা বাংলাদেশের চেয়েও বেশি। সেখানে একটার পর একটা পুরস্কার পেয়ে যাচ্ছেন এই সুদর্শনী। এইতো গত ১৮ মে টালিউডে ‘আনন্দলোক’ -এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। এর আগে টানা তিনবার সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে বাঙালিদের মধ্যে রেকর্ড গড়েছেন। জি সিনে অ্যাওয়ার্ডসও রয়েছে তর ঝুলিতে। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এসব পুরস্কার পেয়েছেন বলে জানালেন জয়া। তিনি জানালেন, গুণের কদর করতে জানে টালিউড। বাংলাদেশের অভিনয়শিল্পী পশ্চিমবঙ্গে লাগাতার পুরস্কার পাচ্ছেন— এ প্রসঙ্গে এক গণমাধ্যমকে জয়া আহসান বলেন, কলকাতায় কাজ করতে গিয়ে দেখেছি, ওরা গুণের কদর করতে জানে। আমি এলেবেলে কাজ করলে ছুড়ে ফেলে দিতেও সময় নেবে না, আবার ভালো কাজের পর মাথার তাজ করতেও কুণ্ঠাবোধ করবে না। দুঃখজনক হলেও সত্যি, আ...