Saturday, August 8

Month: June 2022

ইউক্রেনে রয়টার্সের ২ সাংবাদিক আহত, গাড়িচালক নিহত

ইউক্রেনে রয়টার্সের ২ সাংবাদিক আহত, গাড়িচালক নিহত

আন্তর্জাতিক
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেয়েরোদোনেৎস্কে যাওয়ার পথে গোলাগুলির মধ্যে পড়ে রয়টার্সের ২ সাংবাদিক আহত হয়েছেন। এই ঘটনায় তাদের গাড়িচালক নিহত হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটে। শহরটির দখল নিতে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে রুশ সেনাদের তুমুল যুদ্ধ চলছে বলে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্সের ফটোগ্রাফার আলেকজান্ডার এরমোচেঙ্কো ও ক্যামেরাম্যান পাভেল ক্লিমভ সেভেয়েরোদোনেৎস্ক ও রুভিঝনে শহরের মধ্যবর্তী রুশ নিয়ন্ত্রিত অংশে মস্কো সমর্থিত বাহিনীর সরবরাহ করা একটি গাড়িতে করে যাচ্ছিলেন। রয়টার্স নিহত গাড়িচালকের পরিচয় শনাক্ত করতে পারেনি, যাকে রয়টার্সের রিপোর্টিংয়ে সহায়তার জন্য বিচ্ছিন্নবাদীরা নিয়োগ করেছিলেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ ঘটনার বিষয়ে মন্তব্য চেয়ে টেলিফোন কলের জবাব দেয়নি। এরমোচেঙ্কো ও ক্লিমভকে রুভিঝনের এক হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ...
পাচারের টাকা দেশে ফেরানো কঠিন

পাচারের টাকা দেশে ফেরানো কঠিন

অর্থনীতি
বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলায় পাচার করা টাকা দেশে ফেরাতে প্রচলিত আইনি কাঠামোতে বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী অর্থবছরের বাজেটেই এ বিষয়ে ঘোষণা দেওয়ার কথা রয়েছে। কিন্তু পাচারকারীদের ওই সুবিধা দিতে হলে সংবিধানসহ বেশ কিছু আইন লঙ্ঘনের শঙ্কা আছে। এছাড়া বিশ্বের সামনে দেশের ভাবমূর্তি বিশেষ করে এপিজির আপত্তির মুখ পড়ার ভয়ও আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে-ওই সুযোগ দিতে হলে পাচারকারীদের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, আয়কর অধ্যাদেশ ও দুর্নীতি দমন আইনের কিছু ধারা থেকেও অব্যাহতি দিতে হবে। এই প্রক্রিয়ায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি) থেকেও আপত্তি উঠতে পারে। তবে সরকার এসব বিষয় বিবেচনায় নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছে। সূত্র জানায়...
‘ক্ষুধার্ত আফ্রিকানরা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভুক্তভোগী’

‘ক্ষুধার্ত আফ্রিকানরা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভুক্তভোগী’

আন্তর্জাতিক
আফ্রিকার দেশগুলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নিরীহ শিকার, তাদের যন্ত্রণা লাঘবে সহায়তা প্রয়োজন। এক বৈঠকে আফ্রিকান ইউনিয়নের প্রধান ম্যাকি স্যাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ কথা বলেছেন। খবর বিবিসির। সোচিতে বৈঠকের পর ম্যাকি বলেন, রুশ নেতা খাদ্যশস্য ও সার রপ্তানি সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। এদিকে ইউক্রেনের বন্দরগুলো থেকে শস্য রপ্তানিতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে মস্কো। আফ্রিকা ইউক্রেন ও রাশিয়া থেকে ৪০ শতাংশের বেশি গম আমদানি করত। কিন্তু সংঘাত শুরু হওয়ার পর থেকে কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ অবস্থায় রয়েছে। কিয়েভ ও তার মিত্ররা মস্কো বিরুদ্ধে বন্দর অবরুদ্ধ করার অভিযোগ এনেছে। জেনেভায় জাতিসংঘের সংকট বিষয় সমন্বয়ক আমিন আওয়াদ বলেন, এসব বন্দর খোলা না গেলে দুর্ভিক্ষ দেখা দেবে। শস্যের ঘাটতির কারণে এক দশমিক ৪ বিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হ...
দেড় শতাধিক ফরাসি যুদ্ধ করছেন ইউক্রেনে

দেড় শতাধিক ফরাসি যুদ্ধ করছেন ইউক্রেনে

আন্তর্জাতিক
স্বেচ্ছায় ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে যাওয়া এক ফরাসি যুবক রাশিয়ার হামলায় প্রাণ হারিয়েছেন। বর্তমানে দেড় শতাধিক ফরাসি যুদ্ধ করছেন দেশটিতে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আনাদোলুর। তিনি প্রথম ফরাসি যোদ্ধা যিনি ইউক্রেনের পক্ষে লড়াই করতে গিয়ে প্রাণ দিলেন। তবে এর আগে গত ৩০ মে ফরাসি এক সাংবাদিকও রাশিয়ার হামলায় নিহত হন। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর কামানের গোলায় ওই যোদ্ধা মারাত্মকভাবে আহত হন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফরাসি যুবকের পরিবারকে শোক জানিয়েছে দেশটির সরকার। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া সামরিক আগ্রাসন শুরু করে ইউক্রেনে। আনুমানিক দেড়শ ফরাসি যোদ্ধা ইউক্রেনের পক্ষে লড়াই করছেন। এছাড়া ইউক্রেনকে ২০০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা ...
তেঁতুলিয়া নদীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ

তেঁতুলিয়া নদীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ

বাংলাদেশ
vদ্বীপ জেলা ভোলার সঙ্গে পটুয়াখালীর যোগাযোগ ব্যবস্থা সহজ করতে বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ফেরি সার্ভিস চালু হলে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও লক্ষ্মীপুর জেলার মানুষের দুর্ভোগ কমবে। পাশাপাশি অর্থনৈতিক প্রসারতার দ্বার উন্মোচিত হবে। বাউফল উপজেলার কালাইয়া বন্দর বাণিজ্যিক নগরী হিসেবে দক্ষিণাঞ্চলে পরিচিত। প্রতি সোমবার কালাইয়া বন্দরে নোয়াখালী ও ভোলার ব্যবসায়ীরা গরু মহিষসহ নানা পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় করতে আসেন। আর এ জন্য তাদেরকে নৌকা বা ট্রলার নিয়ে আসতে হয়। ফলে বাউফলের তেঁতুলিয়া নদীতে ফেরি সার্ভিস চালু হলে দ্বীপ জেলা ভোলার সঙ্গে পটুয়াখালী ও বরগুনার সড়ক যোগাযোগ সহজতর হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলা, পটুয়াখালী ও বরগুনার অভ্যন্তরীণ যোগাযোগের জন্য তেঁতুলিয়া নদী পারাপারের ক্ষেত্রে নৌযোগাযোগ একমাত্র ভরসা। প্রতিদিন হাজার হাজার মানুষ ফিটনেসবিহ...
ট্রাকচাপায় চালকের সহকারী নিহত

ট্রাকচাপায় চালকের সহকারী নিহত

বাংলাদেশ
কুড়িগ্রাম পৌর শহরের জিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় অপর একটি ট্রাকের চালকের সহকারী আলম মিয়া (৫০) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ট্রাকের ড্রাইভার জুয়েল। আহত ব্যক্তিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোর ৫টার দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিয়া বাজার সমিতির সভাপতি শফিকুল ইসলাম জানান, চিলমারী থেকে নাগেশ্বরীগামী একটি বালু বোঝাই ট্রাক কুড়িগ্রাম জিয়া বাজার এলাকায় পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পাশে ওই ট্রাকের হেলপার আলম মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দাঁড়ানো ট্রাক থেকে জিয়া বাজারে মাল আনলোড করা হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা বালু বোঝাই ট্রাকটি চাপা দেয়। ট্রাক থেকে মালামাল আনলোডরত শ্রমিকরা দৌঁড়ে পালিয়ে গেলেও দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার বুঝে উঠা...
‘সাকিব ভাই থাকতে আমার নাম কেন এলো’

‘সাকিব ভাই থাকতে আমার নাম কেন এলো’

খেলা
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সেই পুরস্কার নিতে শুক্রবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে যান মিরাজ। সেখানে কথা উঠে টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে। মুমিনুলের সরে যাওয়ার পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক কে হবেন - তা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। জল্পনায় সাকিব আল হাসানের পর নাম উঠে এসেছিল মিরাজ ও লিটন দাসের নাম। প্রসঙ্গটি তুললে প্রকাশ্যে বিস্ময় প্রকাশ করেন মিরাজ। তার মতে, সাকিবের মতো বড় ক্রিকেটার থাকতে কীভাবে তার নাম আসলো! মিরাজ বলেন, ‘যেখানে সাকিব ভাই আছেন, সেখানে কীভাবে আমার নাম এলো! সাকিব ভাই একজন অভিজ্ঞ ক্রিকেটার। যদি আপনারা দলের বর্তমান অবস্থা বিবেচনা করেন, তবে সাকিব ভাই-ই সেরা।’ আঙুলের চোটের কারণে শ্রীলংকা সিরিজে খেলতে পারেননি মিরাজ। তবে চোট সেরে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছ...
কেকের মৃত্যু: করজোরে ক্ষমা চেয়ে যা বললেন রূপঙ্কর

কেকের মৃত্যু: করজোরে ক্ষমা চেয়ে যা বললেন রূপঙ্কর

বিনোদন
সদ্য প্রয়াত বলিউডের সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্দালের (কেকে) মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে কলকাতার গায়ক রূপঙ্কর বাগচীকে। এক মন্তব্যের কারণে তুমুল সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েন তিনি। এমনকি হত্যার হুমকিও পাচ্ছেন অনবরত। এমন পরিস্থিতিতে কোণঠাসা হয়ে অবশেষে হাতজোড় করে ক্ষমা চাইলেন রূপঙ্কর। নিজের ভুল স্বীকার করে প্রয়াত সংগীতশিল্পীর প্রতি কোনো বিদ্বেষ নেই জানিয়ে কেকের পরিবার ও ভক্ত-অনুরাগীদের কাছে ক্ষমা চান তিনি। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে গায়ক রূপঙ্কর বলেন, আমার কেকে সম্পর্কে ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। থাকার প্রশ্নও ওঠে না। আমি শুধু তার কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম, বাঙালি গায়কদের জন্য আপনারা একইরকম দরদ দেখান। ব্যক্তিগতভাবে গায়ক হিসেবে আমার কোনো হতাশা নেই। একজন প্রথিতযশা শিল্পী কলকাতার মঞ্চে গাইতে এসে যেভাবে প্রাণ হারালেন সেটা খুব হৃদয় বিদারক। উ...
যাত্রীদের বাঁচবে সময়, কমবে বাসভাড়া

যাত্রীদের বাঁচবে সময়, কমবে বাসভাড়া

বাংলাদেশ
পদ্মা সেতুতে গাড়ি চলাচল শুরু হলে দক্ষিণাঞ্চলের যাত্রীদের সময় ও বাসভাড়া দুই-ই কম আসবে বলে মনে করছেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহণ মালিকরা। ঢাকার সঙ্গে বরিশাল ও খুলনা বিভাগের বেশিরভাগ জেলার দূরত্বও কমে আসবে। ফেরি পারাপারের বাড়তি সময় আর না লাগায় মূলত বাসের ভাড়া কমে আসবে। ইতোমধ্যে গ্রিনলাইন পরিবহণ বিভিন্ন রুটের বাসের ভাড়া সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত কমানোর কথা জানিয়েছে। অন্য সব পরিবহণ কোম্পানি এখনো ঘোষণা দেয়নি। দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলার ভাড়া কমছে বলে জানা গেছে। ভাড়ার তালিকা তৈরির দায়িত্বে থাকা বিআরটিএ নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেনি। পদ্ম সেতু উদ্বোধনের বাকি আর ২১ দিন। আগামী ২৫ জুন সেতুটির উদ্বোধন করা হবে। এ সেতু চালুর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ঢাকাসহ সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহ...
‘তাজমহল’ নিয়ে আসছেন  পুষ্পিতা

‘তাজমহল’ নিয়ে আসছেন পুষ্পিতা

বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ নতুন গান নিয়ে আসছেন কন্ঠশিল্পী পুষ্পিতা মিত্র। ‘তাজমহল’ শিরোনামের গানটির কথা লিখেছেন গীতিকবি রিপন মাহমুদ। সুর ও সংগীত করেছেন সঙ্গীতপরিচালক রিয়েল আশিক। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অন্তর হাসান। মডেল হিসেবে ছিলেন-অর্ক এবং কন্ঠশিল্পী পুষ্পিতা নিজেই। শিগগিরই গানটি রিলিজ হবে ‘আরথ্রি টিউন’ ইউটিউব চ্যানেল থেকে। এমনটাই জানালেন পুষ্পিতা। বললেন, এই প্রথম সঙ্গীতপরিচালক রিয়েল আশিক ভাইয়ের সাথে কাজ করেছি। তিনি অনেক ভালো কাজ করেন। তাছাড়া গানের কথাগুলো বেশ সুন্দর। ভিডিওটিতে অর্কের সাথে আমি নিজেই মডেল হিসেবে ছিলাম। সব মিলিয়ে আমার মতো করে চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেয়ার। আশা করছি; গানটি শ্রেুাতাদের হৃদয় ছুয়ে যাবে। উল্লেখ্য- এছাড়াও পুষ্পিতা বর্তমানে স্টেজ শো এবগ রেকর্ডিং এ বেশ ব্যস্ত সময় পার করছেন। এর আগেও বিভিন্ন কোম্পানি থেকে বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে। ...