Saturday, August 8

Month: June 2022

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে উৎসবে মাতবে ৬৪ জেলা, হবে হাতিরঝিলে লেজার শো

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে উৎসবে মাতবে ৬৪ জেলা, হবে হাতিরঝিলে লেজার শো

জাতীয়
দেশের সবচেয়ে বড় নির্মাণাধীন অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে। সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান একযোগে সারা দেশে দেখানো হবে। দেশের ৬৪ জেলা উৎসবে মাতবে এই উদ্বোধনী দিনে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এ উপলক্ষে ২৫ জুন থেকে ঢাকা, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরসহ কয়েকটি জেলায় পাঁচ দিন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে। এর মধ্যে রাজধানী ঢাকার হাতিরঝিলে লেজার শোর আয়োজন করা হবে। শুক্রবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে পদ্মা সেতু উদ্বোধন উদযাপনে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২৫ জুন মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় হবে এই উদ্বোধনী অনুষ্...
যুক্তরাষ্ট্রে ফের নির্বিচারে গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রে ফের নির্বিচারে গুলি, নিহত ৩

আন্তর্জাতিক
এবার যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি গির্জার পার্কিং এলাকায় এক বন্দুকধারীর নির্বিচারে চালানো গুলিতে দুই নারীর মৃত্যু হয়। পরে বন্দুকধারীও আত্মঘাতী হন বলে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। এ ব্যাপারে স্টোরি কাউন্টি শেরিফ অফিসের চিফ ডেপুটি নিকোলাস লেনি জানান, আমেস শহরের কর্নারস্টোন গির্জায় একটি অনুষ্ঠান চলাকালে পার্কিং এলাকায় এই ঘটনা ঘটে। তবে এটা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা এবং ঘটনাস্থলে একজন মাত্র বন্দুকধারী ছিল বলেও জানিয়েছেন তিনি। টেক্সাস,ওকলাহোমার পর আইওয়ার এই ঘটনায় যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন নিয়ে ফের প্রশ্ন উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জানিয়েছেন অবিলম্বে অস্ত্র আইনের সংস্কার প্রয়োজন। এ ব্যাপারে তিনি বলেন, আর কতদিন এভাবে আমরা মানুষ হত্যা সহ্য করে যাব? অস্ত্র আইন কঠোর করুন। বাইডেনের এই বক্তব্যের পরই আইওয়ার ঘটনাটি সামনে এলো। এর আগে বৃ...
পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বাংলাদেশ
ঢাকার নবাবগঞ্জে খালের পানিতে ডুবে আল-আমিন (৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার জুমা নামাজের আগে উপজেলায় বড় গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। আল-আমিন উপজেলার বালুরচর টুকনীকান্দা শাহি জামে মসজিদ মাদ্রাসায় নার্সারিতে পড়াশোনা করত। সে উপজেলার দীঘিরপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, আল-আমিন গত বৃহস্পতিবার পাইকশা সোনাতলা নানার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকালে খেলার জন্য বাড়ির বাইরে চলে যায়। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খুঁজতে বের হন। অনেক খোঁজাখুঁজির পর খালের পানি থেকে আল-আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই ফাহাদ হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।...
‘বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের নিয়ম বদলানো উচিত’

‘বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের নিয়ম বদলানো উচিত’

খেলা
ফিফা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের যে নিয়ম রয়েছে তা বদলানো উচিত বলে মন্তব্য করেছেন ইতালির ফুটবল লিজেন্ড রবার্তো ব্যাজ্জিও। এ বছর কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। তার ওপর ফিনালিসিমায় আর্জেন্টিনার কাছে ৩-০ গোলের হার আজ্জুরিদের ক্ষতে লবণ মেখে দিয়েছে। ইউরো জেতার পর ইতালি সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পায়নি। এটি একটি বড় লজ্জা- বলেছেন ব্যাজ্জিও। তিনি বলেন, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের নিয়ম বদলানো উচিত। এটাকে আমার পাগলামি মনে হয়। ইউরো জেতার পর ইতালির খেলোয়াড়দের পুরস্কৃত করা উচিত ছিল বিশ্বকাপে পাঠিয়ে দিয়ে। এটা মেনে নেওয়া যায় না। ৯০ মিনিটের ম্যাচে যে কোনো ফল হতে পারে। একটা ভুল করে আপনাকে বাড়িতে থাকতে হবে, এ হয় নাকি। ইতালির অন্যতম সেরা ফুটবলার ব্যাজ্জিও ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন। ১৯৯৩ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড় এবং ব্যালন ডি’অর পুরস্কার জেতেন তিনি...
কোহলিরাও ভারত-পাকিস্তান খেলা চায়: রিজওয়ান

কোহলিরাও ভারত-পাকিস্তান খেলা চায়: রিজওয়ান

খেলা
সীমান্ত সমস্যার কারণে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত। তবে প্রতিবেশী দুই দেশের খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন এশিয়া এবং এশিয়ার বাইরের হাজার হাজার সমর্থক। এমনকি ভারত-পাকিস্তানের ক্রিকেটারও একে-অপরের সঙ্গে খেলতে আগ্রহী। কিন্তু রাজনৈতিক সমস্যার কারণে সম্ভব হচ্ছে না। পাকিস্তানের তারকা ওপেনার মোহাম্মদ রিজওয়ান বলেন, ভারতের সঙ্গে আমরা খেলতে চাই। শুধু তাই নয়, বিরাট কোহলিরাও আমাদের সঙ্গে খেলতে চায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে রিজওয়ান বলেন, ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা চায়, দুই দেশের মধ্যে আবার খেলা শুরু হোক। কিন্তু প্রশাসনিক কারণে সেটা হচ্ছে না। প্রশাসনিক সিদ্ধান্ত ক্রিকেটারদের হাতে থাকে না। সম্প্রতি ইংল...
বিশ্ব বাজারে খাদ্যের দাম কমল

বিশ্ব বাজারে খাদ্যের দাম কমল

আন্তর্জাতিক
বিশ্ব বাজারে খাদ্যের দাম কিছুটা কমেছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ভারত রপ্তানি নিষিদ্ধ করার কারণে গমের দাম ফের বেড়েছে বলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) শুক্রবার জানিয়েছে। খবর এএফপির। দুগ্ধজাত পণ্য ও উদ্ভিজ্জ তেলের দাম কমে যাওয়ায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার খাদ্য মূল্য সূচক এপ্রিল থেকে মে মাসে ০.৬ শতাংশ কমেছে। তবে, এক বছর আগের তুলনায় খাদ্যের দাম এখনও ৫৬.২ শতাংশ বেশি। এর আগে খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছিল, ভারতের রপ্তানি নিষিদ্ধের ঘোষণা, বেশ কয়েকটি শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশে ফসলের অবস্থা নিয়ে উদ্বেগ এবং সেইসঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেনে শস্য উৎপাদনের সম্ভাবনা হ্রাসই বিশ্ব বাজারে খাদ্যের দাম বৃদ্ধির কারণ। মুদ্রাস্ফীতি এবং নিজস্ব খাদ্য নিরাপত্তার প্রয়োজনের কথা উল্লেখ করে ভারত গত মাসে সরকারি অনুমোদন ছাড়াই নতুন গম রপ্তানি নিষিদ্ধ করে। ভারতে স্মরণকালের সবচেয়ে উষ্ণতম...
যুদ্ধের ১০০তম দিনে যা বললেন জেলেনস্কি

যুদ্ধের ১০০তম দিনে যা বললেন জেলেনস্কি

আন্তর্জাতিক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১০০তম দিনে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, বিজয় হবে আমাদের (ইউক্রেনের)। জেলেনস্কি যে ভিডিওটি প্রকাশ করেছেন সেখানে দেখা যাচ্ছে তার উপদেষ্টাসহ ইউক্রেনের গুরুত্বপূর্ণ কয়েকজন রাজনৈতিক নেতা পাশে দাঁড়িয়ে আছেন। যারা জেলেনস্কির পাশে দাঁড়িয়ে আছেন তাদের নিয়ে রাশিয়া হামলা করার পরপরেই প্রেসিডেন্টের বাসভবনের সামনে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। নতুন যে ভিডিওটি প্রকাশ করেছেন সেটিও প্রেসিডেন্টের বাসভবনের সামনে। যুদ্ধের ১০০তম দিনে প্রকাশ করা ভিডিওতে জেলেনস্কি বলেছেন, আমাদের দল অনেক বড়। ইউক্রেনের সেনাবাহিনী এখানে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ-সাধারণ জনগণ, আমাদের দেশের সাধারণ জনগণ এখানে আছেন, ১০০ দিন ধরে ইউক্রেনকে রক্ষা করে যাচ্ছেন। তিনি আরও বলেন, বিজয় আমাদের হবে। এদিকে ২৪ ফেব্রুয়ারি ইউ...
স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় স্বামী

স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় স্বামী

বাংলাদেশ
রংপুরের পীরগাছায় পরকীয়া থেকে ফেরাতে না পেরে দুই সন্তানের জননীকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী মাইনুদ্দিন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি গ্রামে ঘটনা ঘটে। এ বিষয়ে শুক্রবার পীরগাছা থানায় নিহতের ভাই সরমান আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। নিহত গৃহবধূ ওই গ্রামের আজিজুল দোয়ারির মেয়ে আয়েশা বেগম (৩৫)। ঘাতক মাইনুদ্দিনের বাড়ি ঠাকুরগাঁও জেলার ভেলাজান ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের বছির উদ্দিনের ছেলে। জানা যায়, বিশ বছর আগে আয়েশা ও মাইনুদ্দিন ঢাকায় গার্মেন্টেসে চাকরি করার সুবাদে তারা ভালবেসে বিয়ে করে। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার জীবন। এর মধ্যে কয়েকবার আয়েশা তার স্বামী মাইনুদ্দিনকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। কয়েক বছর এভাবে চলে যাওয়ার পর পার্শ্ববতী মমিন বাজার গ্রামের ফজল হকের ছেলে ফারুকের সঙ্গে আয়েশা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে...
নিমতলী ট্র্যাজেডি: অশ্রুজলে স্বজনদের স্মরণ

নিমতলী ট্র্যাজেডি: অশ্রুজলে স্বজনদের স্মরণ

জাতীয়
দেশের ইতিহাসে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরান ঢাকার নিমতলী ট্র্যাজেডিতে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে স্মরণ করেছেন তাদের স্বজনরা। শুক্রবার সকালে নিমতলীতে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে স্বজনরা সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। মোনাজাতে অশ্রুসিক্ত নয়নে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন স্বজনরা। মোনাজাতে অংশ নেওয়া শোয়ায়েব নামের একজন বলেন, আমাদের স্বজনদের জন্য প্রতিনিয়ত আমরা কাঁদি। তাদের জন্য মাগফিরাত কামনা ছাড়া আমরা আর কী করতে পারি। এজন্য শুক্রবার সকালে কয়েকজন আত্মীয় উপস্থিত হয়ে নিহতদের স্মরণে দোয়া কালাম পড়ে মোনাজাত করেছেন। বংশাল থানার ওসি আবুল খায়ের যুগান্তরকে বলেন, নিমতলী অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শুক্রবার সকাল ১০টার দিকে কয়েকজন আত্মীয়স্বজন দোয়া ও মোনাজাত করে চলে যান। আয়োজন করে কোনো আনুষ্ঠানিকতা হয়নি। উল্লেখ্য, ২০১০ সালের ৩ জুন রাজধানীর পুরান ঢাকার...
ডলারের দাম আরও ২.৩৫ টাকা বাড়ল

ডলারের দাম আরও ২.৩৫ টাকা বাড়ল

অর্থনীতি
ডলারের বিপরীতে টাকার রেকর্ড অবমূল্যায়ন হয়েছে। একদিনের ব্যবধানে অর্থাৎ বুধবারের তুলনায় বৃহস্পতিবার ডলারের দাম এক লাফে ১ টাকা ৭৫ পয়সা থেকে ২ টাকা ৩৫ পয়সা পর্যন্ত বেড়েছে। আমদানির জন্য ডলার বিক্রি হচ্ছে ৯০ টাকা ৯০ পয়সা থেকে ৯১ টাকা ৫০ পয়সা দরে। গত বুধবার আমদানির জন্য প্রতি ডলার বিক্রি হয়েছিল ৮৯ টাকা ১৫ পয়সা দরে। নগদ ডলার বিক্রি হচ্ছে ৯৪ থেকে ৯৭ টাকা দরে। এক দিনের ব্যবধানে এটাই সবচেয়ে বেশি টাকার অবমূল্যায়ন। এর আগে গত রোববার ডলারের দাম সর্বোচ্চ ১ টাকা ১৫ পয়সা বাড়ানো হয়েছিল। বাজারে ডলারের সংকট তীব্র আকার ধারণ করায় দাম বাড়ছেই। এদিকে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ডলারের একক দর নির্ধারণ করার চার দিনের মাথায় বৃহস্পতিবার তা প্রত্যাহার করা হয়েছে। ফলে ওইদিন থেকেই ব্যাংকগুলো নিজেদের চাহিদা ও সরবরাহ অনুযায়ী দাম নির্ধারণ করেছে। ফলে বাজারে ডলারের দাম বেড়ে যায়। এদিকে বৃহস্পতিবার আন্তঃব্যাংকে প্র...