Saturday, August 8

Month: June 2022

বাংলাদেশের পরিস্থিতি ইইউ’র এজেন্ডায়

বাংলাদেশের পরিস্থিতি ইইউ’র এজেন্ডায়

জাতীয়
ইউরোপীয় ইউনিয়নের এজেন্ডায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্ব পাচ্ছে। আগামী ২৮ জুন ঢাকায় বাংলাদেশ ও ইইউ’র মধ্যে প্রথমবারের মতো রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আঞ্চলিক ইস্যুও সংলাপে যথেষ্ট প্রাধান্য পাবে। রাজনৈতিক সংলাপের পর ১৮ থেকে ২০ জুলাই বাংলাদেশ সফর করবে ইউরোপীয় পার্লামেন্টের একটি শক্তিশালী প্রতিনিধি দল। তারা অবশ্য রাজনীতির চেয়ে বেশি জোর দেবে শ্রম অধিকার ও বাণিজ্য সম্পর্কের ওপর। ইইউ’র দুই প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন পর্যায়ের আলোচনা নিয়ে ঢাকায় প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক সংলাপে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনরিকে মোরা। তিনি ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেলের চিফ অব স্টাফ এবং ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি সেক্রেটারি জেনারেল। স্প্যানিশ কূটনীতিক এনরিকে মোরা ইরানের সঙ্গে আলোচনায় ইইউ’র প্রধান আলোচক ছিলেন। এনরিকে মোরার মতো একজন দক...
সহপাঠীকে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

সহপাঠীকে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

বাংলাদেশ
সহপাঠীকে বিয়ের দাবিতে অনশনে বসেছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সমাধানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় অবশেষে পুলিশ থানায় নিয়েছে গেছে সেই ছাত্রীকে। বরিশাল সদর উপজেলার ২নং কাশীপুর ইউনিয়নের কলশ গ্রামে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিক। তিনি জানান, খবর পেয়ে ওই ছাত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া ছাত্রীর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই পুলিশ কর্মকর্তা বলেন, যে ছেলেকে বিয়ের দাবি জানিয়েছে, তাকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকালে কলশ গ্রামের বাসিন্দা সরকারি বরিশাল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র নাঈমের বাসায় গিয়ে অবস্থান নেন তারই এক ক্লাসমেট।ওই ছাত্রীর বাড়ি পটুয়াখালী। ছাত্রীর দাবি, নাঈমের সঙ্গে তার প্...
হিলিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে

হিলিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে

বাংলাদেশ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। যার জন্য ভারতীয় পেঁয়াজ বাজারে নেই। হিলি বাজারে প্রতিটি পেঁয়াজের দোকানে দেশি পেঁয়াজ ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে এসব দেশি পেঁয়াজ। দাম বাড়াতে অনেকটাই বিপাকে সাধারণ ক্রেতারা। ভারত থেকে পেঁয়াজ না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই বলছেন খুচরা ব্যবসায়ীরা। হিলি কাঁচাবাজারে পেঁয়াজ কিনতে আসা মফিজুল ইসলাম জানান, বাজারে সব পণ্যের দাম বেশি। প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। চাল, ডাল, আলু, ডিম, তেল, চিনিসহ বিভিন্ন মসলাজাতীয় পণ্যের দাম অনেক বেশি। যার কারণে আমাদের খুব সমস্যা হচ্ছে। একদিন চালের বাজারে মনিটরিং করার কারণে চালের দাম কিছুটা কমেছে। সেই জন্য নিয়মিত হিলি বাজারে মনিটরিং করা হলে সব নিত্যপণ্যের দাম স্বাভাবিক হতো বলে মনে করেন। সে জন্য উপজেলা প্রশাসনের কঠোর নজরদারির দা...
মোহামেডান ক্লাবে আগুন, ভেতরেই ঘুমিয়েছিলেন অধিনায়ক

মোহামেডান ক্লাবে আগুন, ভেতরেই ঘুমিয়েছিলেন অধিনায়ক

বাংলাদেশ
বড় দুর্ঘটনা থেকে বাঁচল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে এনএসসি ব্যাংকের সামনে আগুন লাগে। ব্যাংকের পাশেই মোহামেডান ক্লাব। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখা মোহামেডান স্পোর্টিং ক্লাবেও প্রায় ছড়িয়ে যাচ্ছিল। তবে দমকল বাহিনী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলে সে যাত্রায় বেঁচে যায় ক্লাবটি। ক্লাবের স্টাফ মোহাম্মদ মোহন বলেন, ‘আল্লাহর রহমত ও সবার দোয়ায় ক্লাবটি বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। আর পাঁচ মিনিট আগুন থাকলে ক্লাবের অনেক অংশ পুড়ে যেত।’ ক্লাবের পরিচালক জামাল রানা বলেন, ‘মোহামেডান ক্লাবের ওপর আল্লাহর রহমত আছে, না হলে আরও বড় বিপদ হতে পারত।’ জানা গেছে, আগুন লাগার সময় মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে ক্লাবে একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। সুলেমানের কক্ষটি ছিল আগুন লাগা বৈদ্যুতিক খুঁটির সঙ্গেই। ফলে আগুন লাগার ...
‘তাহাদের গল্প’ নিয়ে আসছেন তারিন

‘তাহাদের গল্প’ নিয়ে আসছেন তারিন

বিনোদন
জনপ্রিয় টিভি অভিনেত্রী তারিন জাহান আবারও দর্শকদের কাছে ধরা দিচ্ছেন। দীর্ঘ বিরতির পর একক নাটক তাহাদের গল্পে অভিনয় করেছেন তিনি। নাটকটি দর্শক সাড়া পাবে বলে আশা করা হচ্ছে। নাটকের গল্প অনেকটা এমন—২০ বছরের সংসার রূপকথা আর সাগরের। তাদের ১৮ বছরের একটা মেয়ে আছে, যার নাম রোদেলা। সুখেই যাচ্ছিল তাদের দিনকাল। তবে রূপকথার মনে একটা চাপা কষ্ট আছে, যে কষ্টটা সে কাউকে বুঝতে দেয়নি। রুপকথা একসময় ভালো নাচত, রূপকথার নাচ দেখেই সাগর ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে বিয়ের পরে রূপকথার প্রতি সাগরের প্রথম দাবি ছিলে নাচটা ছেড়ে দিতে হবে। রূপকথা সাগরের কথা মেনে নিয়েছিল। কিন্তু খুব বৃষ্টির দিনে রূপকথার ছোটবেলাটা মনে করিয়ে দেয়। তখন সে ঘরের দরজা বন্ধ করে সাজগোজ করে নিজের মতো করে নাচে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। জহির করিমের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব...
হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়
চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ১০ টায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হজ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে মতবিনিময়ও করেন। তিনি হজ পালনে সৌদি আরবের নিয়ম-কানুন মানতে সংশ্লিষ্টদের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, হজযাত্রীদের হয়রানি দূর করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে সরকার। রাজধানীর আশকোনার হজক্যাম্পে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত ছিলেন।...
শাহরুখ খানের আলোচিত সেই ছবির নাম প্রকাশ

শাহরুখ খানের আলোচিত সেই ছবির নাম প্রকাশ

বিনোদন
বলিউড বাদশা শাহরুখ খানের শেষবার পর্দায় দেখা গিয়েছিল ফ্যান ছবিতে। মাঝে চার-চারটি বছর কেটে গেছে। শাহরুখ খানের নতুন ছবি মুক্তির জন্য অধীর অপেক্ষায় অনুরাগীরা। এতদিনে ‘বাদশা’-ভক্তদের জন্য এলো নতুন সুখবর। তামিল পরিচালক আতলি কুমারের পরিচালনায় একটি ছবিতে শাহরুখ অভিনয় করছেন, সে কথা এত দিনে সবারই জানা। তবে ছবির নামটি ছিল আড়ালে। শোনা যাচ্ছিল, ছবির নাম ‘লায়ন।’ তবে নিশ্চিত খবর ছিল না সেটি। মুখে কুলুপ এঁটেছিলেন পরিচালক থেকে নায়ক সবাই। অবশেষে সব জল্পনার অবসান। জানা গেল শাহরুখের নতুন ছবির নাম। সূত্র বলছে, আতলি পরিচালিত এই নতুন ছবির নাম ‘জাওয়ান’। তার হাত ধরেই বলিউড পেতে চলেছে আরেকটি নতুন জুটি। শাহরুখ খান-নয়নতারা। দক্ষিণী গণ্ডি পেরিয়ে এই ছবির মাধ্যমে বলিউডে হাতে খড়ি হতে চলেছে পরিচালকেরও। বলিপাড়ার খবর, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ছবির প্রথম ট্রেলার। তবে এখনো কিং খান কিংবা পরিচালক এ নিয়ে কিছু বলেননি।...
জুলাইয়ে নতুন ৪৪ প্রকল্পের কাজ শুরু

জুলাইয়ে নতুন ৪৪ প্রকল্পের কাজ শুরু

অর্থনীতি
আগামী ২০২২-২৩ অর্থবছরে (জুলাই থেকে) ৪৪টি নতুন প্রকল্পের বাস্তবায়ন শুরু হচ্ছে। এর মধ্যে ৩৮টি বিনিয়োগ, ২টি কারিগরি সহায়তা ও ৪টি নিজস্ব অর্থায়নের প্রকল্প। এসব প্রকল্পের অনুকূলে প্রায় ৭০০ কোটি টাকার বেশি বরাদ্দ রয়েছে। তবে এগুলোর মধ্যে মেগা কোনো প্রকল্প থাকছে না। চলতি অর্থবছরে নতুন প্রকল্প ছিল ৩৬টি। এ হিসাবে আগামী অর্থবছর শুরুতেই বেড়েছে ৮টি প্রকল্প। তবে নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিতে গিয়ে তিনি এমন নির্দেশ দেন। কোভিড-১৯ মহামারি এবং চলমান বিশ্ব পরিস্থিতিতে শুধু জনগুরুত্বপূর্ণ ছাড়া যেনতেন প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বুধবার বলেন, আমরা সব সময়ই চাই প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়ন হোক। কিন্ত...
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন

বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকের বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ভবনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৯৩০ আসনের বিপরীতে পরীক্ষায় বসার আবেদন করেছেন ৩০ হাজার ৭১৯ শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের ব...
কেকের পর চলে গেলেন আরও এক সংগীতশিল্পী

কেকের পর চলে গেলেন আরও এক সংগীতশিল্পী

বিনোদন
জনপ্রিয় গায়ক কেকের অকাল মৃত্যুতে স্তব্ধ অনুরাগীরা। এরই মধ্যে আরও এক দুঃসংবাদ। মাত্র ২২ বছরে মৃত্যু হলো দিল্লির সংগীতশিল্পী শেইল সাগরের। তবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট হয়নি। তরুণের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মিউজিশিয়ান বন্ধুরাই। দিল্লির অন্য এক শিল্পী টুইট করেছেন, আজ একটা দুঃখের দিন। প্রথমে কেকে আর তার পর এই দারুণ মিউজিশন যিনি আমাদের অবাক করেছিল উইকেড গেমস গানে। শেইল সাগর তোমার আত্মার শান্তি কামনা করি। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনতাম না; কিন্তু একবার ওর শো দেখতে গিয়েছিলাম। ওর সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছিলাম। ও যেভাবে সংগীতচর্চা করত, গান বানাত আমার তা ভালো লাগত। আমরা এক গুণি মানুষকে হারালাম। দয়া করে সব স্বাধীন শিল্পীকে সমর্থন করুন। ইনডিপেনডেন্ট মিউজিকের জগতে শেইল পরিচিতি পেয়েছিল ইফ আই ট্রাইড এ গানের জন্য। স্পটিফাই থেকে শুরু করে বিভিন্ন মিউজিক প্ল্যাটফরমে তিনি নাম করেছিলেন। একই স...