Saturday, August 8

Month: June 2022

আজ ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন টাইগাররা

আজ ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন টাইগাররা

খেলা
ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সফরের শুরুতেই দুই টেস্টের সিরিজ। অ্যান্টিগায় প্রথম টেস্ট ১৬ জুন এবং সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। তাই টেস্ট দলের সদস্যরাই আগে ক্যারিবিয়ানে উড়াল দিচ্ছেন আজ। দুগ্রুপে ভাগ হয়ে টেস্ট দলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন। আজ প্রথম গ্রুপ দেশ ছাড়বে। সন্ধ্যা পৌনে ৮টায় কাতার এয়ারলাইনসের ফ্লাইটে ক্রিকেটারদের একাংশ ক্যারিবিয়ানের উদ্দেশে বিমানে চড়বেন। আগামী ৬ জুন ক্রিকেটারদের দ্বিতীয় গ্রুপ যাবে ওয়েস্ট ইন্ডিজ। এর পর ওয়ানডে ও টি-২০ দলের ক্রিকেটাররা ২২ জুন দেশ ছাড়বেন। বৃহস্পতিবার বিসিবির লজিস্টিকস বিভাগ এ তথ্য জানিয়েছে। টেস্টের পর উইন্ডিজদের বিপক্ষে তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। ২ ও ৩ জুলাই সিরিজের প্রথম দুটি টি-২০ অনুষ্ঠিত হবে ডমিনিকায়। তার পর গায়ানায় তৃতীয় টি-২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদ...
রিং লাইগেশনে পাইলসের চিকিৎসা

রিং লাইগেশনে পাইলসের চিকিৎসা

জাতীয়
মলদ্বারের জটিল রোগ পাইলস। রোগীরা পাইলস, ফিস্টুলা ও এনাল ফিশারকে অনেক সময় গুলিয়ে ফেলেন। এ তিনটির আলাদা আলাদা উপসর্গ ও লক্ষণ রয়েছে। পাইলসের চিকিৎসা পদ্ধতি নিয়ে নানা জনে নানা মত রয়েছে। তবে রিং লাইগেশন পাইলসের আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে একটি। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বৃহদন্ত্র ও পায়ুপথ সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম ফজলুল হক। পাইলস রোগে মলদ্বার থেকে মাঝে মধ্যে রক্ত যায়। মলত্যাগের সময় অনেকের মলদ্বার ফুলে ওঠে আবার কারও কারও মাংস পিণ্ড ঝুলে পড়ে যা আবার আপনা আপনি ভেতরে ঢুকে যায় অথবা চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হয়। যুগ যুগ ধরে এ জাতীয় রোগীরা প্রতারণার শিকার হয়ে আসছেন। অনেক হাতুড়ে চিকিৎসক আছেন যারা বিনা অপারেশনে চিকিৎসার নামে জনগণকে বিভ্রান্ত করছেন। তারা অনেকে মলদ্বারে বিষাক্ত কেমিকেল ইনজেকশন দিচ্ছেন যাতে মলদ্বারে মারাত্মক ব্যথা হয় এবং মলদ্বারের আশপাশে পচন ধরে এবং এ জন্য রোগী অবর্ণ...
২০০ আরোহীসহ রাশিয়ার উড়োজাহাজ আটকে দিল শ্রীলংকা

২০০ আরোহীসহ রাশিয়ার উড়োজাহাজ আটকে দিল শ্রীলংকা

আন্তর্জাতিক
শ্রীলংকার রাজধানী কলম্বোয় রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ আটকে দেওয়া হয়েছে। উড়োজাহাজটিতে প্রায় ২০০ আরোহী ছিল। বৃহস্পতিবার উড়োজাহাজটি কলম্বো ছেড়ে যাওয়ার কথা ছিল। খবর বিবিসির। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দর ছাড়ার ঠিক আগে কলম্বোর বাণিজ্যিক আদালতের নির্দেশে উড়োজাহাজটি আটকে দেওয়া হয়। শ্রীলংকায় আটকেপড়া উড়োজাহাজটি অ্যারোফ্লোটের। এটি রাশিয়ার সবচেয়ে বড় বিমান সংস্থা। ইউক্রেনে রাশিয়ার হামলার পর নিষেধাজ্ঞার মুখে গত মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছিল অ্যারোফ্লোট। তবে এপ্রিলে কলম্বোর সঙ্গে আবার বিমান চলাচল শুরু করে সংস্থাটি। মস্কোর কাঁধে চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সঙ্গে রাশিয়ার উড়োজাহাজ আটকে দেওয়ার কোনো সংযোগ আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই উড়োজাহাজের সব যাত্রী ও ক্রুকে হোটেলে নেওয়া হয়েছ...
নেইমারের আর ৪ গোল হলেই..

নেইমারের আর ৪ গোল হলেই..

খেলা
রাশিয়া বিশ্বকাপটা ভালো যায়নি ব্রাজিলের। তবে বাছাইপর্ব দিয়েই সেলেকাওরা জানিয়ে দিয়েছে ২০২২ কাতার বিশ্বকাপে আবারো জ্বলে উঠবে তারা। বৃহস্পতিবার ঝলমলে পারফরম্যান্স দিয়ে ফুটবলবিশ্বকে সে কথা আবারও স্মরণ করিয়ে দিল তিতের দল। এদিন সিউলে প্রীতি ম্যাচে ব্রাজিল ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে। পাঁচ গোলের মধ্যে দুটি গোলই করেছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। পেনাল্টিতে দুটি গোল করেন তিনি। যা ব্রাজিলের জার্সি গায়ে নেইমারের ৭২ ও ৭৩তম গোল। আর দুটি গোলের পর স্বদেশি কিংবদন্তি পেলের রেকর্ডের আরও কাছে চলে গেলেন নেইমার। ব্রাজিলের হয়ে ৭৭টি গোল করেছেন পেলে। আর মাত্র চারটি গোল করলে সেই রেকর্ডে ভাগ বসাবেন পিএসজির ফরোয়ার্ড নেইমার। পাঁচটি করলে ছাড়িয়ে যাবেন তার পূর্বসূরিকে। ম্যাচে নেইমার ছাড়া বাকি তিনটি গোল রিচার্লিসন, ফিলিপ্পে কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস। ছয়টি গোলও হতে পা...
স্কুলের মূল্যায়ন নিয়ে বড় উদ্বেগ অভিভাবকদের

স্কুলের মূল্যায়ন নিয়ে বড় উদ্বেগ অভিভাবকদের

পড়ালেখা, বাংলাদেশ
আগামী বছর প্রবর্তিত হচ্ছে নতুন শিক্ষাক্রম। দেশের ইতিহাসে এটা চতুর্থ। এর আগে তিনটি শিক্ষাক্রম প্রবর্তন করা হলেও এবারই প্রথম খোলনলচে বদলানো হচ্ছে। পাঠ্যবই, পাঠদান, তদারকি আর মূল্যায়নসহ সবকিছুতেই আসছে আমূল পরিবর্তন। এই শিক্ষাক্রম চালু হলে থাকবে না সৃজনশীল পদ্ধতি। তবে এ নিয়ে দুশ্চিন্তারও শেষ নেই অভিভাবকদের। বিশেষ করে স্কুলের শিক্ষকের কাছে মূল্যায়ন রাখায় শিক্ষার্থীদের জিম্মি হয়ে পড়ার আশঙ্কা করেছেন তারা। শিক্ষকের কাছে প্রাইভেট পড়ানোর চাপ এবং কোচিং বাণিজ্য আরও রমরমা হবে কি না-এমন প্রশ্নও বড় হচ্ছে। পাশাপাশি নতুন পাঠ্যবইয়ের সঙ্গে নোটগাইড ব্যবসাও জমজমাট হবে। এমন আশঙ্কা সংশ্লিষ্ট অনেকের। প্রতিক্রিয়ায় বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে আছে অনেক চ্যালেঞ্জ। উপযুক্ত পাঠ্যবই তৈরি, শিক্ষক প্রশিক্ষণ, নতুন ধারার পাঠদান এবং সঠিক মূল্যায়ন হবে অন্যতম ইস্যু। এছাড়া বিদ্যমান সৃজনশীল ...
পরীক্ষার কেন্দ্র অনুমোদনের নামে টাকা আদায়ের অভিযোগ

পরীক্ষার কেন্দ্র অনুমোদনের নামে টাকা আদায়ের অভিযোগ

অর্থনীতি, বাংলাদেশ
এসএসসি পরীক্ষা কেন্দ্র অনুমোদনের অজুহাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে দুই হাজার টাকা করে ধার্য করেছে প্রতিষ্ঠানের শিক্ষকরা। বাধ্য করা হচ্ছে সেই টাকা পরিশোধ করতে। গত ২২ মে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠির তথ্যানুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা পরিচালনার জন্য মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কেন্দ্র অনুমোদন হয়। ওই চিঠিতে- প্রতিষ্ঠান প্রধানকে ২৯ মে'র মধ্যে কেন্দ্র স্থাপন ফি বাবদ ১৫ হাজার টাকা ডিডি বা পে-অর্ডারে বরিশাল শিক্ষা বোর্ড সচিবের অনুকূলে জমা দেওয়ার জন্য বলা হয়। অথচ এসএসসি পরীক্ষা কেন্দ্র অনুমোদন করতে নানা খরচ দেখিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি দুই হাজার টাকা ধার্য করা হ...
চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন

চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন

বাংলাদেশ
সিলেটের দক্ষিণ সুরমায় চলন্ত একটি প্রাইভেটকারের ইঞ্জিনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেট নগরীর শাহজালাল সেতুর দক্ষিণ পাশে ওভারব্রিজের কাছে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দক্ষিণ সুরমার আলমপুর স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় গাড়িতে আগুন ও ধোঁয়া দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে রাস্তার দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। আগুন নিভিয়ে গাড়িটি সরানোর পর বিকাল ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। দগ্ধ প্রাইভেটকারের মালিক রাসেল আহমদ জানান, তার বাসা নগরীর শাহজালাল উপশহরে। একটি কাজে দক্ষিণ সুরমার চন্ডিপুল যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে গাড়ির ইঞ্জিনে ধোঁয়া দেখতে পান তিনি। তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে যান ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন দেখে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা প...
চালের আড়তে অভিযান, জরিমানা-সিলগালা

চালের আড়তে অভিযান, জরিমানা-সিলগালা

বাংলাদেশ
চট্টগ্রামে বৃহৎ চালের আড়ত চাক্তাইয়ে চালের দাম বৃদ্ধি ও সরকারি নিয়মের অতিরিক্ত মজুত করার অভিযোগে ছয়টি আড়তকে জরিমানা ও একটি আড়ত সিলগালা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চট্টগ্রাম খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকর নেতৃত্বে চাক্তাই চালের আড়ত ও বন্দর মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত মজুতের বিরুদ্ধে অভিযান চলছে। অভিযান চালিয়ে অতিরিক্ত মজুতের দায়ে খাতুনগঞ্জ-চাক্তাই চালের আড়ত এসএ ট্রেডার্সকে ৫ হাজার টাকা, সাদ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, বাগদাদ রাইচ এজেন্সিকে ২ হাজার টাকা ও আল্লাহর দান চাল ভান্ডারকে ৫ হাজার টাকা জরিম...
পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হবে না তাই…

পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হবে না তাই…

বাংলাদেশ
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় দীর্ঘদিন ভালোবাসার পর পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হবে না— এমন কষ্ট সহ্য করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে শামিমা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ জুন) সকালে উপজেলার ছাতনী রাউতারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শামিমা আক্তার ওই গ্রামের এনতাজ আলীর মেয়ে। স্থানীয় কয়েকজন জানান, তারা দুজন দূর-সম্পর্কের চাচা-ভাতিজি। তাদের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তারা বুধবার রাতেই অন্যত্র গিয়ে বিবাহের পরিকল্পনা করে। এমন সময় মা-বাবা জানতে পেরে তাকে বাধা দেয় এবং রাতে বুঝিয়ে রাখে। সকালে ঘুম থেকে উঠে সে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। সঙ্গে সঙ্গে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে, ছাতনী রাওতারা গ্রামে নবম শ...
তারুণ্যকে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

তারুণ্যকে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের উন্নয়নের জন্য আমাদের তারুণ্যকে কাজে লাগাতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে তারুণ্যের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এখন নজর রাখতে হবে। এজন্য আমাদের তারুণ্যকে কাজে লাগাতে হবে। ভবিষ্যতের জন্য তাদের তৈরি করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকেই বেশি ভূমিকা রাখতে হবে। দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালগুলোকে শুধু ভাবলে হবে না যে শিক্ষার্থী ভর্তি নেব, শিক্ষা দেব, সার্টিফিকেট দেব আর ছেড়ে দেব। তাহলে হবে না। শিক্ষার্থীকে তার কর্মজীবনের জন্য প্রস্তুত করে দিতে হবে। তার ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। তাহলে শিক্ষার্থীকে পেছনে ফিরে তাকাতে হবে না। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে নিজেকে উপযুক্ত করে তুলত...