Friday, August 7

Month: June 2022

পুতিনের ভাগ্নি পুতিনার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

পুতিনের ভাগ্নি পুতিনার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক
ইউক্রেনের ওপর হামলা করার কারণে বুধবার নতুন করে ১৩ জন রুশ নাগরিক, ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। যে ১৩ জনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাগ্নি আন্না তিসিভিলিভা। তার আরেক নাম হলো পুতিনা। তিনি পুতিনের ভাইয়ের মেয়ে। তাছাড়া রাশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি ভ্লাদিমির পোটানিনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের সরকারের দেওয়া প্রেসনোটে বলা হয়েছে, ভ্লাদিমির পোটানিন রাশিয়ার ‘নিকেল কিং’ নামে পরিচিত। তিনি পুতিনের সাম্রাজ্যকে সমর্থন দিয়ে, রোসব্যাংকের মালিকানা কিনে এবং তিনকোফ ব্যাংকের শেয়ার কিনে যুদ্ধের মধ্যেও সম্পদ গড়ে চলেছেন। পেসনোটে আরও বলা হয়েছে, ভ্লাদিমির পোটানিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারণ সে রোসব্যাংকের মালিকানা কিনে রাশিয়ার সরকারকে সহায়তা করছে। নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে প্রেসনোটে প্রেসিডে...
রাবির সেই শিক্ষার্থী গ্রেফতার

রাবির সেই শিক্ষার্থী গ্রেফতার

বাংলাদেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শ্রেণিকক্ষে শিক্ষককে হেনস্থাকারী শিক্ষার্থী আশিক উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে তাকে গ্রেফতার দেখায় মতিহার থানা পুলিশ। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন। তিনি বলেন, বিকাল সাড়ে চারটার দিকে অভিযুক্ত আশিক উল্লাহকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় সোপর্দ করেছে। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আশিক উল্লাহ ফেসবুকে বিভিন্ন মানহানিকর ও অপত্তিকর পোস্ট করে আসছিল। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে নিয়ে আপত্তিকর মন্তব্য ও তাকে শ্রেণিকক্ষে হেনস্থার কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী শিক্ষক নিজে বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার দুপুরে আইন বিভাগের এক শিক্ষককে শ্রেণিকক্ষে হেনস্থা করেন একই ...
শিক্ষককে পিটিয়ে হত্যা, আসামি জিতু গ্রেফতার

শিক্ষককে পিটিয়ে হত্যা, আসামি জিতু গ্রেফতার

বাংলাদেশ
ঢাকার আশুলিয়ায় আলোচিত কলেজশিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার আসামি আশারাফুল ইসলাম জিতুকে গ্রেফতার করা হয়েছে। শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দাকার আল মঈন নিশ্চিত করেছেন।
বাইকে গরুর রশি পেঁচিয়ে ব্যবসায়ীর মৃত্যু

বাইকে গরুর রশি পেঁচিয়ে ব্যবসায়ীর মৃত্যু

বাংলাদেশ
বগুড়ার নন্দীগ্রামে গরুর রশির সাথে মোটরসাইকেল পেঁচিয়ে রাস্তায় পড়ে গিয়ে আবদুল লতিফ (৫০) নামে এক গরু ব্যবসায়ী মারা গেছেন। বুধবার দুপুরে উপজেলার ভাগভজর এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনায় শামীম হোসেন (৩৮) নামে অপর গরু ব্যবসায়ী আহত হয়েছেন। নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, আহত ওই ব্যবসায়ীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, নিহত গরু ব্যবসায়ী আবদুল লতিফ নন্দীগ্রাম উপজেলার ইউসুফপুর গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে। বুধবার দুপুরে আবদুল লতিফ ও শামীম হোসেন গরু কেনার জন্য মোটরসাইকেলে নওগাঁর রাণীনগর উপজেলার হাটে যাচ্ছিলেন। তারা নন্দীগ্রাম উপজেলার ভাগভজর এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে পৌঁছান। এ সময় সড়কের পাশে বেঁধে রাখা গরুর দড়ির সাথে মোটরসাইকেল পেঁচিয়ে যায়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পথচারীরা তাদের উদ্ধ...
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল নির্ধারণ

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল নির্ধারণ

জাতীয়
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিভিন্ন যানবাহনের জন্য টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ বুধবার এ প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ জুলাই থেকে এই এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য যানবাহন থেকে টোল নেওয়া হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, মালামাল পরিবহণকারী ট্রেইলারের জন্য সর্বোচ্চ ১৬৯০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন টোল ৩০ টাকা ধরা হয়েছে মোটরসাইকেলের জন্য। এ ছাড়া হেভি ট্রাক ১১০০ টাকা, মিডিয়াম ট্রাক ৫৫০ টাকা, বড় বাস ৪৯৫ টাকা, মিনি ট্রাক ৪১৫ টাকা, মিনিবাস বা কোস্টার ২৭৫ টাকা, মাইক্রোবাস ২২০ টাকা, ফোর হুইলার যানবাহনের জন্য ২২০ টাকা ও সেডান কার বা প্রাইভেটকারের জন্য ১৪০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।...
ন্যাটো ইউক্রেনকে কতদিন অস্ত্র সরবরাহ করবে জানালেন শলৎজ

ন্যাটো ইউক্রেনকে কতদিন অস্ত্র সরবরাহ করবে জানালেন শলৎজ

আন্তর্জাতিক
ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যেই স্পেনের মাদ্রিদে শুরু হয়েছে ন্যাটো শীর্ষ সম্মেলন। যুদ্ধের এই সংকটকালে কিয়েভকে অস্ত্র নিয়ে সহায়তা করে আসছে ন্যাটো। ইউক্রেনকে কতদিন অস্ত্র সরবরাহ করতে থাকবে সে ব্যাপারে মুখ খুলেছে মার্কিন নেতৃত্বাধীন এই জোট। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ব্যাপারে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বুধবার মাদ্রিদে বলেন, যতদিন ইউক্রেনের দরকার হবে, ততদিনই ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে অব্যাহত রাখবে ন্যাটো। ন্যাটো সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের শলৎ বলেন, এটা ভালো বিষয় যে কয়েকটি দেশ এখানে জড়ো হয়েছে। তবে আরও অনেক দেশ আছে যারা ইউক্রেনকে নিজেদের আত্মরক্ষার ব্যাপারে সাহায্য করতে পারে–সেটা হতে আর্থিক উপায়, মানবিক সহায়তা দেওয়ার মাধ্যমে এবং ইউক্রেনের জরুরি প্রয়োজনে অস্ত্র সরবরাহ করার মাধ্যমেও। এদিকে, ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনের আবেদনে সমর্থন দিতে সম্মত হয়েছে তুরস্ক। ...
কোহলিকে ছাড়িয়ে বাবর আজমের রেকর্ড

কোহলিকে ছাড়িয়ে বাবর আজমের রেকর্ড

খেলা
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বেশ কিছু রেকর্ড ইতোমধ্যে ভেঙেছেন। এবার আরও একটি রেকর্ড নিজের করে নিলেন বাবর। টি-টোয়েন্টির সংক্ষপ্তি ফরম্যাটে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি দিন শীর্ষে থাকার কীর্তি গড়লেন পাকিস্তান অধিনায়ক বাবর। এই র‌্যাংকিংয়ের চূড়ায় মোট এক হাজার ১৩ দিন ছিলেন ভারতীয় অধিনায়ক কোহলি। এবার তাকে ছাড়িয়ে গেলেন বাবর। বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ের হালনাগাদে শীর্ষস্থান ধরে রাখার মধ্য দিয়ে বাবর দিনের হিসেবে ছাড়িয়ে যান কোহলিকে। সদ্য ঘোষিত হালনাগাদে কোহলির বেশ অবনতি হয়েছে। ২১ নম্বরে নেমে গেছেন তিনি। ২০১৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের পর থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছেন বাবর আজম।...
ভাড়া কমিয়েও যাত্রী মিলছে না লঞ্চে

ভাড়া কমিয়েও যাত্রী মিলছে না লঞ্চে

বাংলাদেশ
পদ্মা সেতু চালুর পরপর পটুয়াখালী-ঢাকা নৌ-রুটের লঞ্চ যাত্রী কমতে শুরু করেছে। ভাড়া কমানোর হাঁকডাক দিয়ে কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না লঞ্চগুলোতে। ফলে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল থেকে অপ্রতুল যাত্রী নিয়ে লঞ্চ ত্যাগ করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। এমন অবস্থায় আগামী দিনে লঞ্চ ব্যবসা টিকিয়ে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ। বিগত দিনের টানা রোটেশন পদ্ধতি ও স্টাফদের জুলুমবাজীর কারণে লঞ্চ রুটে নেতিবাচক প্রভাব পড়েছে বলে ধারণা করেন অনেকেই। লঞ্চে জুলুমের শিকার যাত্রী সাধারণও বিগত দিনের স্বেচ্ছাচারীতার ঘটনাগুলো ফেসবুকে শেয়ার দিয়ে ক্ষোভ ঝাড়ছেন। তবে এ সকল প্রতিকুলতা কাটিয়ে আগের মতই যাত্রী পাওয়া যাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। বুধবার বিকালে সরেজমিনে দেখা গেছে, লঞ্চ টার্মিনালে সুন্দরবন-৯ ও কুয়াকাটা-১ যাত্রীর অপেক্ষায় নোঙর করা আছে। তিল ধারণের ঠাঁই না পাওয়া লঞ্চ টার্মিনালে চলছে সুনসান নিরবত...
নড়বড়ে সাঁকোতে হাজারও মানুষের পারাপার

নড়বড়ে সাঁকোতে হাজারও মানুষের পারাপার

রাজনীতি
রাজধানীর ডেমরায় বাঁশেরপুল এলাকায় ডিএনডি খালের উপর নির্মিত শেখ রাসেল নামে বাঁশের সাঁকোয় প্রতিদিন হাজারও মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এদিকে নড়বড়ে ওই সাঁকোর দুপাশে কোনো রেলিং না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। এক কিলোমিটার সড়কের যাতায়াত কমাতে এ সাঁকোটি ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ডের কিছু অংশসহ ৬৬ নম্বর ওয়ার্ডের হাজার হাজার মানুষের একমাত্র ভরসা। তাই এখানকার সাঁকো সংশ্লিষ্ট অধিবাসীদের প্রাণের দাবি শেখ রাসেল সাঁকোর জায়গায় দ্রুত সময়ের মধ্যে একটি পাকা সেতু নির্মাণ করা হোক। কারণ এ সাঁকোর সঙ্গে প্রায় মুখোমুখি জায়গা মিলিয়ে ডেমরা-যাত্রাবাড়ী ৬ লেন সড়কের ওভারপাসের মিল রাখা হয়েছে, যার নিচ দিয়ে মানুষ চলাফেরা করবে। এদিকে সরকারিভাবে এ সেতুটি নির্মাণের কথা থাকলেও তার কোনো খোঁজখবর নেই, অথচ ডেমরা-যাত্রাবাড়ী ওভারপাস নির্মাণ হয়ে গেছে অনেক আগেই। এলাকাবাসী জানান, প্রায় ৫...
‘আজকের দিন শেষ হওয়ার আগেই ইউক্রেন যুদ্ধ থেমে যাবে যদি…’

‘আজকের দিন শেষ হওয়ার আগেই ইউক্রেন যুদ্ধ থেমে যাবে যদি…’

আন্তর্জাতিক
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে আজকের দিন শেষ হওয়ার আগে যুদ্ধব্গ্রিহ থেমে যাবে, যদি ইউক্রেন উগ্রজাতীয়তাবাদী এবং তাদের সেনাদের অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেয়। খবর টাস নিউজের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার বলেন, তিনি চান এ বছর শেষ হওয়ার আগে এবং শীতকাল শুরু হওয়ার আগে যুদ্ধ থেমে যাক। জেলেনস্কির এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন দিমিত্রি পেসকোভ। তিনি বলেন, ইউক্রেন সবকিছু থামিয়ে দিতে আজকের দিন শেষ হওয়ার আগেই। একটি নির্দেশ প্রয়োজন জাতীয়তাবাদীদের অস্ত্র ফেলে দেওয়ার জন্য। একটি নির্দেশ প্রয়োজন ইউক্রেনের সেনাবাহিনীর অস্ত্র ফেলে দেওয়ার জন্য এবং তাদের অবশ্যই রাশিয়ার সব দাবি মেনে নিতে হবে। এরমাধ্যমে দিন শেষ হওয়ার আগেই সবকিছু (যুদ্ধ) থেমে যাবে। দিমিত্রি পেসকোভ আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন যেমনটি বলেছেন তাদের বিশেষ ...