Friday, August 7

Month: June 2022

মাস্ক না পরায় জরিমানা

মাস্ক না পরায় জরিমানা

বাংলাদেশ, স্বাস্থ্য
নেত্রকোনার কলমাকান্দায় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনের কাছ থেকে ৭০০ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে। এ সময় পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের হার বেড়ে গেছে। সরকার তাই ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অযুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় মাস্ক না পরায় চারজনের কাছ থেকে ৭০০ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হা...
তৃতীয় কন্যার মা হলেন ন্যান্সি

তৃতীয় কন্যার মা হলেন ন্যান্সি

বিনোদন
মা হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার বিকাল ৪টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এটি তার তৃতীয় কন্যাসন্তান। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। গেল বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তৃতীয় বিয়ে সারেন নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী মহসিন মেহেদী বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি। গেল বছরের এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান ন্যান্সি। নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এ দুই সংসারে ন্যান্সির দুই কন্যাসন্তান আছে।...
ইংল্যান্ড টেস্টে অধিনায়ক হচ্ছেন বুমরাহ!

ইংল্যান্ড টেস্টে অধিনায়ক হচ্ছেন বুমরাহ!

Uncategorized, খেলা
ইংল্যান্ড সফরে গিয়ে ভারত দলের স্বাস্থ্যগত পরিস্থিতি ভেঙে পড়েছে। একের পর এক করোনা আক্রান্তের খবর আসছে। আবারও করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবারের টেস্ট ম্যাচটিতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোহিত শর্মা খেলতে না পারলে তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ। আর রোহিতের অনুপস্থিত থাকলে তার জায়গায় খেলবেন মায়াঙ্ক আগরওয়াল। সোমবার মায়াঙ্ক আগরওয়ালকে বার্মিংহ্যাম উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত সপ্তাহে লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ চলাকালীন করোনায় আক্রান্ত হন রোহিত। দ্বিতীয় ইনিংসে না খেলে আইসোলেশনে চলে যান। বুধবার করা দ্বিতীয়বার পরীক্ষায়ও ফল নেগেটিভ আসেনি তার। ম্যাচের আগেরদিনও রোহিতের সুস্থ হওয়ার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার আবারও রোহিতের পরীক্ষা করা হবে। এরপর রয়ে...
ইউক্রেনকে ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

ইউক্রেনকে ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক
ইউক্রেনকে ১০০ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোনসহ রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে এ সহায়তা দেওয়া হবে। বুধবার যুক্তরাজ্য এই সহায়তার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া গত ফেব্রুয়ারিতে হামলার পর থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। এ সহায়তা দিলে সেটির মোট পরিমাণ গিয়ে দাঁড়াবে ২৩০ কোটি পাউন্ডে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সহায়তার মধ্যে রয়েছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন, নতুন ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং ইউক্রেনীয় সেনাদের জন্য হাজার হাজার গুরুত্বপূর্ণ কিট। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ক্রমেই বর্বর হয়ে উঠেছে। যুক্তরাজ্যের অস্ত্র, সরঞ্জাম এবং প্রশিক্ষণ এই আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতির...
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

বাংলাদেশ
কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুর ১২টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার সংচাইল প্রভাতী ফিট মিলসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- অটোরিকশাচালক ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ এলাকার ফরিদ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (১৯), একই এলাকার মুর্শিদ মিয়ার ছেলে মোহাম্মদ জিলানী (৩৫) ও ব্রাহ্মণপাড়া উপজেলার ধানদৌল মুন্সী বাড়ির জয়নাল আবদীনের ছেলে নাজমুল হাসান (২৬)। জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে দেবিদ্বার উপজেলার সংচাইল গ্যাস আনার জন্য যাচ্ছিল। এ সময় সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোচালক আকরাম নিহত হয় এবং পেছনে বসে থাকা আরোহী দুজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক...
সড়ক নয়, যেন মরণ ফাঁদ

সড়ক নয়, যেন মরণ ফাঁদ

বাংলাদেশ
বগুড়া-কাহালু গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোনো কোনো এলাকায় সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। মাঝে মাঝে গাড়ির চাকা দেবে বা উল্টে গিয়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগ বলছে, সম্প্রতি ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও বর্ষার পর কাজ শুরু হবে। ভুক্তভোগীরা সীমাহীন দুর্ভোগ ও বিড়ম্বনা থেকে মুক্তি পেতে দ্রুত সংস্কার কাজ শুরু করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিনে খোঁজ নিয়ে এবং সড়ক ও জনপথ বিভাগের সূত্র জানায়, বগুড়া শহরের তিনমাথা এলাকা থেকে কাহালু উপজেলা সদরের চারমাথা হয়ে দরগাহাট পর্যন্ত মোট ১১ কিলোমিটার সড়ক। গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় কার্পেটিং উঠে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের বেহাল দশার কারণে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে। খানাখন্দক ভরাটে মাঝে মাঝে ইট ব্যবহার করা ...
ন্যাটো সম্মেলনে মুহূর্তেই বিক্রি হয়ে গেল রাশিয়ার যে ‘পণ্য

ন্যাটো সম্মেলনে মুহূর্তেই বিক্রি হয়ে গেল রাশিয়ার যে ‘পণ্য

আন্তর্জাতিক
ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের নতুন কৌশলগত ধারণায় রাশিয়াকে নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করা হবে বলে আশা করা হচ্ছে। এই পরিস্থিতি ন্যাটো সম্মেলনে নিমেষে বিক্রি হয়ে গেল রাশিয়ান সালাদ! বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রয়টার্স জানায়, আন্তর্জাতিক কর্মকর্তা ও সাংবাদিকরা মঙ্গলবার স্পেনের মাদ্রিদের শুরু হওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের ভেন্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতাদের আগমনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সম্মেলন স্থলের রেস্টুরেন্টের মেন্যুতে উপরের দিকেই ‘রাশিয়ান সালাদের’ নাম দেখতে পেয়ে বিস্মিত হন তারা। যখন ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের নতুন কৌশলগত ধারণায় রাশিয়াকে নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত...
হাওড়ে ত্রাণ নিয়ে ট্রলার ডুবি, ৯৯৯-এ ফোন

হাওড়ে ত্রাণ নিয়ে ট্রলার ডুবি, ৯৯৯-এ ফোন

বাংলাদেশ
নেত্রকোনার কলমাকান্দা থেকে ত্রাণভর্তি একটি ট্রলার ধর্মপাশা উপজেলায় বন্যার্ত লোকজনের মধ্যে বিতরণ করতে যাওয়ার সময় ডুবে যায়। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকায় সোনাডুবি হাওড়ে এ ঘটনা ঘটে। পরে ট্রলারে থাকা সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম লাল জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। ফোন পেয়ে প্রায় এক ঘণ্টা পর সেখানে যান ফায়ার সার্ভিসের একটি দল। তবে সেসময়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ত্রাণসহ ট্রালারে থাকা লোকজনদের উদ্ধার করা হয়েছে। ট্রলারে থাকা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম লাল বলেন, বুধবার সকালে গাড়ি করে টাঙ্গাইলের বড়চওনি বাজার থেকে ৬০০ প্যাকেট ত্রাণসহ তার নেতৃত্বে ১২ জনের একটি স্বেচ্ছাসেবী দল কলমাকান্দার উদ্দেশে রওনা হয়। কলমাকান্দা এসে একটি ট্রলারে ত্রাণগুলো ভরে ধর্মপাশা উপজেলার বন্যার্ত লোকজনের উদ্দেশ্যে রওনা হয়। পথে নোয়াগাঁও স...
সাপের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

সাপের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

বাংলাদেশ
সাপের কামড়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে শাহাদত শেখ (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শাহাদত শেখ কাশিয়ানী সদর উপজেলা বাজারের আব্দুর রহিম অফসেট প্রেসের মালিক। তিনি উপজেলার পিঙ্গলিয়া গ্রামের জাফর শেখের ছেলে। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে ঘুমন্ত শাহাদতকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।...
বন্দি ইসরাইলি সেনার ভিডিও প্রকাশ করল হামাস

বন্দি ইসরাইলি সেনার ভিডিও প্রকাশ করল হামাস

আন্তর্জাতিক
ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা দ্য কাসাম ব্রিগেড মঙ্গলবার বন্দি থাকা এক ইসরাইলির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও ক্লিপটিতে হিশাম আল সাইদে একটি বিছানায় শুয়ে আছেন। তার মুখে অক্সিজেন মাস্ক এবং পাশে তার ইসরাইলি আইডিকার্ড দেখা গেছে। এই প্রথম হামাস গোষ্ঠীর হাতে বন্দি ইসরাইলিদের অবস্থার বিবরণ প্রকাশ করেছে। সোমবার সামরিক শাখা ঘোষণা করেছে শত্রু বন্দিদের একজনের স্বাস্থ্যের অবনতি। হামাস গাজা উপত্যকা শাসন করে। চারজন ইসরাইলিকে ধরে রেখেছে বলে মনে করা হয়। তাদের মধ্যে দুজনকে ২০১৪ সালে সমুদ্রতীরবর্তী অঞ্চলে ইসরাইলি আক্রমণের পরে বন্দি করা হয়েছিল। অস্পষ্ট পরিস্থিতিতে গাজায় প্রবেশের পর আরও দুই ইসরাইলিকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামাস ইসরাইলি কারাগারে বন্দি চার হাজার ৬০০ ফিলিস্তিনিকে অনেকের জন্য ইসরাইলি বন্দিদের অদলবদল করার আশা করছে।...