Friday, August 7

Month: June 2022

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে কি না, যা জানালেন প্রতিমন্ত্রী

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে কি না, যা জানালেন প্রতিমন্ত্রী

জাতীয়
গত শনিবার (২৫ জুন) উদ্বোধনের পরদিন সকাল ৬টায় খুলে দেওয়া হয় দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে উঠতে রীতিমতো পাল্লা দেওয়া শুরু হয় বাইকারদের।১০০ টাকা টোল দিয়ে সেতুতে উঠে বাইকারদের অনেকেই নিয়ম না মেনে হুল্লোড়ে মাতেন। বেপোরোয়া গতিতে বাইক চালাতে শুরু করেন অনেক। ওইদিন সন্ধ্যায় সেতুতে মোটরসাইকেলে চড়ে মোবাইলে ভিডিও করার সময় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান দুই তরুণ। এই দুর্ঘটনার পরই সেতুতে মোটরসাইকেল ওঠা নিষিদ্ধ করে সেতু বিভাগ। চালুর একদিন পরই এই সিদ্ধান্তে দুর্ভোগে পড়েন বাইকাররা। এ প্রেক্ষাপটে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পদ্মা সেতুতে স্পিডগান ও সিসি ক্যামেরা বসানোর পর মোটরসাইকেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিমন্ত্রী...
ঢাকায় পাতাল রেল নির্মাণে জাপানের সঙ্গে ঋণচুক্তি

ঢাকায় পাতাল রেল নির্মাণে জাপানের সঙ্গে ঋণচুক্তি

জাতীয়
মেট্রোরেলের পর রাজধানী ঢাকায় প্রথম পাতাল রেললাইন নির্মাণেও ঋণ দেবে জাপান। মেট্রোরেল লাইন-৫ প্রকল্পের আওতায় ১৩ দশমিক ৫০ কিলোমিটার পাতাল মেট্রোরেল ও ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়াল মেট্রোরেল নির্মাণ করা হবে। এই প্রকল্পের মোট ব্যয় ৪১ হাজার ২৩৮ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে জাপানের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।সেই সঙ্গে হয়েছে একটি অনুদান চুক্তিও। মঙ্গলবার জাপান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে ভার্চুয়ালি এ চুক্তি দুটি স্বাক্ষরিত হয়। এর আওতায় জাপান সরকার প্রায় ১১ হাজার ৪০০ কোটি টাকার ঋণ এবং অন্য একটি প্রকল্পের জন্য প্রায় ৯ কোটি ২৮ লাখ টাকার অনুদান প্রদান করবে। এর সঙ্গে একটি বিনিময় নোটও স্বাক্ষরিত হয়েছে বলে ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওডিএ লোন প্যাকেজের আওতায় এই ঋণ ও অনুদান দিচ্ছে জাপান। এতে বলা হয়, বিনিময় নোট চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফ...
করোনা সংক্রমণ রোধে নতুন নির্দেশনা, না মানলে ব্যবস্থা

করোনা সংক্রমণ রোধে নতুন নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বাংলাদেশ
দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ শাস্তি দিতে বলা হয়েছে এ চিঠিতে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিককালে সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের হার দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে ও জনসাধারণের মধ্যে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি অনুসরণে যথেষ্ট শৈথিল্য পরিলক্ষিত হচ্ছে মর্মে সরকারের উচ্চ মহলে আলোচনা হচ্ছে। কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪ জুনের সভায় গৃহিত সুপারিশ প্রতিপালনের জন্য এবং কোভিড প্রতিরোধকল্পে নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ করা হলো। নির্দেশনাগুলো হলো- ১. স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্...
বন্যাদুর্গত তিন হাজার পরিবারের পাশে রংধনু গ্রুপ

বন্যাদুর্গত তিন হাজার পরিবারের পাশে রংধনু গ্রুপ

জাতীয়
স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত সিলেট অঞ্চলের তিন হাজার পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মানবিক কার্যক্রম এগিয়ে চলেছে। রোববার সিলেটের কোম্পানীগঞ্জে ৫০০ পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় সোমবার সুনামগঞ্জের দুর্গম হাওরাঞ্চল তাহিরপুরের বন্যাদুর্গত আরও ৫০০ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশ। মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজার ও বুধবার কানাইঘাটের দুর্গত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে। এর আগে রোববার প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিদিনের বাংলাদেশ-এর প্রকাশক কাউসার আহমেদ অপু বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক এলাকায় বন্যাদুর্গত ৫০০ পরিবারের ...
‘৯ বছরে দ্বিগুণ হবে ভারতের অর্থনীতি’

‘৯ বছরে দ্বিগুণ হবে ভারতের অর্থনীতি’

আন্তর্জাতিক
ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের মধ্যে অন্যতম। আগামী নয় বছরে দেশটির অর্থনীতি দ্বিগুণ হয়ে ৬. ৯ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। আর আগামী ৩০ বছরে ভারতের অর্থনীতি ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে রোববার দেশটির কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন। তিনি বলেন, যদি প্রতি বছর চক্রবৃদ্ধি বার্ষিক প্রবৃদ্ধির ভিত্তিতে ভারতের অর্থনীতি ৮ শতাংশ হারে বৃদ্ধি পায়, তবে প্রায় নয় বছরে অর্থনীতি দ্বিগুণ হবে। ভারতের অর্থনীতি বর্তমানে প্রায় ৩ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আজ থেকে নয় বছরে এটি প্রায় ৬ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার হবে বলে আশা প্রকাশ করেন পীযূষ গোয়াল। গয়াল আরও বলেন কয়েকজন ‘সমালোচন এই সংখ্যাগুলো নিয়ে প্রশ্ন তুলেছে তবে টেক্সটাইলের মতো সেক্টরের বৃদ্ধিতে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখতে তাদের তিরুপুরের মতো জায়...
টেস্ট দলের পারফরম্যান্সে উন্নতি দেখছেন পাপন!

টেস্ট দলের পারফরম্যান্সে উন্নতি দেখছেন পাপন!

খেলা
ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়া বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটে। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ইনিংস পরাজয়ে শঙ্কিত টাইগাররা। সেন্ট লুসিয়ায় বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে ৪০৮ রান করে স্বাগতিক উইন্ডিজ। ১৭৪ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করে ১৩২/৬ রানে। ৪১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে এগিয়ে নিতে সোমবার চতুর্থ দিনে ফের ব্যাটিংয়ে নামবেন ১৬ ও শূন্য রানে অপরাজিত থাকা নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ। দলের এমন বাজে পারফরম্যান্সের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন ভিন্ন কথা। পাপন বলেন, এই যে আমাদের দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গেল, আমরা অবশ্যই চাইব আমাদের দল জিতুক। কিন্তু আমরা যদি মনে করি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দল...
পদ্মা সেতুতে গাড়ি পার্কিং করায় জরিমানা

পদ্মা সেতুতে গাড়ি পার্কিং করায় জরিমানা

বাংলাদেশ
স্বপ্নের পদ্মা সেতুতে অবৈধ পার্কিং করার অপরাধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রাইভেটকার চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর প্রাইভেটকার চালক ফখরুল আলমকে ১ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কুমিল্লা থেকে প্রাইভেটকারযোগে চালক ও আরও ৫ যুবক পদ্মা সেতু দেখতে আসেন। মাওয়া টোল প্লাজায় টোল আদায় করে সেতুর উপর ওঠেন তারা। মাঝ সেতুতে প্রাইভেটকার থামিয়ে সেলফি তুলছিলেন। পদ্মা সেতুতে গাড়ি পার্কিং অবৈধ, তাই প্রাইভেটকার চালককে জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পদ্মা সেতুতে গাড়ি পার্কিং না করায় তাকে সতর্ক করে দেওয়া হয়।...
৫-১২ বছর বয়সীরা পাবে ফাইজারের টিকা

৫-১২ বছর বয়সীরা পাবে ফাইজারের টিকা

বাংলাদেশ
পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদেরও ফাইজারের টিকা দেওয়া হবে। এজন্য জন্ম নিবন্ধনের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। সোমবার দুপুরে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যাদের জন্ম নিবন্ধন নেই, তাদের দ্রুত সময়ের মধ্যে করে নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়া, কোরবানির পশুর হাটে স্বাস্থ্য বিধি অনুসরণ করে চলার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের এ অতিরিক্ত মহাপরিচালক। মহামারী করোনাভাইরাসের প্রকোপ রোধে অন্যতম কৌশল হলো দ্রুত সময়ে নির্ধারিত জনগোষ্ঠিকে টিকার আওতায় আনা। এ জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বাংলাদেশকে সময়সীমা নির্ধারণ করেছিল ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। তবে নির্ধারিত সময়ে চার দিন আগেই বাংলাদেশ এ লক্ষ্যমাত্রা অর্জনের মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছে। রোববার র...
ইসরাইলের হাইফায় শিল্প ভবনে আগুনের পর বিস্ফোরণ

ইসরাইলের হাইফায় শিল্প ভবনে আগুনের পর বিস্ফোরণ

আন্তর্জাতিক
ইসরাইলের বন্দর নগরী হাইফায় একটি শিল্প ভবনে আগুন লাগার পর সেখানে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ভোরে হাইফার বার ইয়েহুদা সড়কের ওই ভবনে আগুন লাগে। সেখানে দাহ্য পদার্থ রয়েছে বলে জানা গেছে। এর পাশেই রয়েছে একটি আবাসিক ভবন। খবর তাসনিম নিউজের। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। কী কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে তা বলতে পারেননি সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে পার্শ্ববর্তী ভবন থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তেলআবিবের দক্ষিণের রিশন লেজিওন শহরের একটি উন্মুক্ত পার্কিং লটে দু'টি বাসে অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পর এই ঘটনা ঘটলো। গত ১৯ জুন ওই দু'টি বাসে কেউ আগুন দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে ১১ জুন ইসরাইলের উত্তরাঞ্চলীয় সাফেদ শহরে আগুনে ১৮টি বাস...
সড়কে ছোট যানের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা

সড়কে ছোট যানের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা

বাংলাদেশ
দিনাজপুরের বিরামপুর উপজেলার সড়ক-মহাসড়কে অদক্ষ চালক চালিত ছোট যানের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। বিরামপুর উপজেলার মহাসড়ক ও বিভিন্ন শাখা সড়কে রাত-দিন বেপরোয়া গতিতে চলছে ব্যাটারিচালিত ইজিবাইক, মিশুক রিকশা, ভ্যান, সিএনজি ও শ্যালোচালিত ভটভটি নামক যান। অদক্ষ চালকরা এসব পরিচালনা করায় এবং তারা কোনো নিয়মনীতি বা ট্রাফিক আইন না মানায় অহরহ ঘটছে দুর্ঘটনা। ছোট যানবাহনের এসব দৌরাত্ম্য দেখে মনে হবে তাদের নিয়ন্ত্রণে যেন কেউ নেই। যে যার মতো করে ইচ্ছামাফিক চলাচলের কারণে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। গত ২৪ জুন মহাসড়কের বেলডাঙ্গায় অকারণে একটি ইজিবাইক পার্শ্ব পরিবর্তনের সময় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়। এতে মোটরসাইকেলচালক ফয়সাল হোসেন নামে এক কলেজছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারায়। শহরে ও বিভিন্ন হাটবাজার এবং বিভিন্ন রুটে চলাচলকারী ইজিবাইকচালক ও মালিকদের কয়েকটি সংগঠন থাকায় তাদের সঠিক...