Friday, August 7

Month: June 2022

বোরকা পরে এসে ৩ জনকে কুপিয়ে হত্যা করে মিন্টু

বোরকা পরে এসে ৩ জনকে কুপিয়ে হত্যা করে মিন্টু

বাংলাদেশ
শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক কলহের জেল ধরে স্ত্রী ও শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মিন্টু মিয়ার বিরুদ্ধে। বোরকা পরে মিন্টু মিয়া শ্বশুরবাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাদের হত্যা করে। বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোর রাতে অভিযুক্ত স্বামী মিন্টু মিয়াকে গ্রেফতার করেছে। নিহতরা হচ্ছেন- মিন্টু মিয়ার স্ত্রী মনিরা বেগম (৩৫), শাশুড়ি শেফালী বেগম (৫০) ও জ্যাঠা শ্বশুর নুর মোহাম্মদ ওরফে মাহমুদ হাজী (৬৫)। এ ঘটনায় আহতদের মধ্যে শ্বশুর মনু মিয়া (৬০), নিহত নুর মোহাম্মদ ওরফে মাহমুদ হাজী স্ত্রী সাহেরা খাতুন (৫২) ও মনু মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এদিকে বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার হাসা...
নরওয়েতে সমকামীদের বারে গুলি, নিহত ২

নরওয়েতে সমকামীদের বারে গুলি, নিহত ২

আন্তর্জাতিক
নরওয়েতে সমকামীদের নাইটক্লাবে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত এবং এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। রাজধানী অসলোতে শনিবার লন্ডন পাব নামে সমকামীদের ওই পানশালায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর সিএনএনের। এখান থেকে গে এবং লেসবিয়ানরা একটি প্যারেডে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, তিনি একজন লোককে ব্যাগ হাতে আসতে দেখেছেন। লোকটি সমকামী বারটির সামনে এসেই ব্যাগ থেকে একটি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন। পুলিশ হামলাকারীকে ধাওয়া করে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। তবে আটক হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বন্দুক হামলায় তিন পুলিশ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন। এদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।...
ইউক্রেনকে ইইউয়ের সদস্যপ্রার্থীর মর্যাদা দেওয়ার পর যা বলল রাশিয়া

ইউক্রেনকে ইইউয়ের সদস্যপ্রার্থীর মর্যাদা দেওয়ার পর যা বলল রাশিয়া

আন্তর্জাতিক
মস্কো সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে রাশিয়ার এ লড়াই করার জন্য দেশগুলোকে একত্রিত করার অভিযোগ করেছে পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। শুক্রবার বাকুতে এক সংবাদ সম্মেলনে আজারবাইজানীয় পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। লাভরভ বলেন, বর্তমান পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। যখন হিটলার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেশিরভাগ ইউরোপকে একত্রিত করেছিলেন। তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে হিটলার ইউরোপের অধিকাংশ দেশকে তার ব্যানারে জড়ো করেছিলেন। এখন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো একই কাজ করছে। তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য একটি জোট গঠন করছে। সেই সময়, লাভরভ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সীমান্তের সীমানা নির্ধারণের বিষয়ে দ্বিতীয় দ্বিপক্ষীয় বৈঠকের ঘোষণা দেন, যা মস্কোতে অনুষ্ঠিত হবে।...
পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী যা বললেন

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী যা বললেন

জাতীয়
সব চ্যালেঞ্জ মোকাবিলা করে খরস্রোতা নদী পদ্মার বুক চিড়ে দাঁড়িয়েছে পদ্মা সেতু। এ সেতু তৈরিতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি। বেশ কয়েকটি বিশ্বরেকর্ডের বুকে নাম উঠেছে পদ্মা সেতুর। আর এ সবই হয়েছে নিজস্ব অর্থায়নে। বিশ্ববাসীর কাছে বিস্ময় যে বিষয়টি। প্রমত্তা পদ্মা নদীর উপর নির্মিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিনটিকে ‘গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন’ অভিহিত করেছেন। সেতু উদ্বোধন উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি এ সাফল্যের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশবাসীকে জানিয়েছেন শুভেচ্ছা। সেতু উদ্বোধনী অনুষ্ঠানে মাওয়াপ্রান্তে হাজির হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। স্বচক্ষে পদ্মা সেতু দেখে আর সবার মতো উচ্ছ্বসিত জাফরুল্লাহ চৌধুরী। পদ্মা সেতু উদ্বোধনের আগে এ নিয়ে নিজের অভিব্যক্তি জানালেন গণস্বাস্থ্য ক...
পদ্মা সেতুর উদ্দেশে প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর উদ্দেশে প্রধানমন্ত্রী

জাতীয়
স্বপ্ন পূরণে আরও একধাপ এগোলো বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় খরস্রোতা পদ্মা নদীর ওপর নির্মিত হয়েছে সেতু। সেটি উদ্বোধন করতে এরই মধ্যে পদ্মার মাওয়া প্রান্তের উদ্দেশ্যে রওনা হয়েছেন শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। সফরসূচি অনুয়ায়ী, শনিবার সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। দিনের কার্যসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ১০টায় মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন। সকাল ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দেশের বৃহত্তম স্ব-অর্থায়নকৃত এ মেগ...
পদ্মাপারে ‘পদ্মাকন্যা’

পদ্মাপারে ‘পদ্মাকন্যা’

জাতীয়
সব প্রতিকূলতা উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু উদ্ধোধন হচ্ছে আজ। সেতু উদ্বোধন করতে হেলিকপ্টারযোগে মুন্সিগঞ্জের দোগাছি পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাওয়া পৌঁছেছে। সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন ও মোনাজাতে অংশ নেবেন। পরে টোল দিয়ে সেতুর ওপর দিয়ে জাজিরা প্রান্তে গমন, ফলক উন্মোচন ও মোনাজাত করবেন। পরে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এদিকে, পদ্মা সেতুর উদ্বোধন ও প্রধানমন্ত্রীর আগমনে পুরো মাওয়াজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, সেনা সদস্যের পাশাপাশি সাদা পোশাকে কাজ করছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। হাইওয়ে, ট্রাফিক ও জে...
কমেছে মাস্কের ব্যবহার, কমেছে ইমন-সাথীর আয়ও

কমেছে মাস্কের ব্যবহার, কমেছে ইমন-সাথীর আয়ও

জাতীয়
২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশে প্রথম কোভিড-১৯ বা করোনাভাইরাস শনাক্ত হয়। মিডিয়ার খবর, সরকারি নির্দেশনা ও নিজস্ব সচেতনতা থেকে তখন থেকেই মুখে মাস্ক ব্যবহার করা শুরু করেন সাধারণ মানুষ। ওই সময় একেকটি সাধারণ মাস্ক ৩০-৫০ টাকা দিয়ে কিনেও ব্যবহার করতে দেখা যায় তাদের। চাহিদা বেশি থাকায় পাইকারি ও খুচরা মাস্ক ব্যবসায়ীরা সবাই বেশ ভালো অংকের অর্থ লাভ করতে সমর্থ হন। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সচেতনতা, করোনার প্রাদুভার্ব এবং সংক্রমণ সবই কমে যাওয়ায় কমে গেছে মাস্কের ব্যবহার। ফলে কমে গেছে মাস্ক বিক্রেতাদের আয়ও। এখন যাত্রীবাহী বাস বা দোকানে ৫-৭টি সার্জিক্যাল মাস্ক মাত্র ১০ টাকায় পাওয়া যায়৷ কিন্তু তবুও ক্রেতা পাওয়া যায় না। একটু লাভ হওয়ায় বাবা-মাকে সাহায্য করতে যমুনা ফিউচার পার্ক সংলগ্ন ওভার ব্রিজে মাস্ক বিক্রি শুরু করে দুই শিশু ও ভাইবোন ৯ বছর বয়সী ইমন ও ১০ বছর বয়সী সাথী। এই স্থানটি দিয়ে নিয়মি...
চালের আমদানি শুল্ক কমল

চালের আমদানি শুল্ক কমল

জাতীয়
আগামী চার মাসের জন্য চালের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। সরবরাহ বাড়াতে ও বাজারে স্থিতিশীলতা আনতে চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ থেকে ১০ শতাংশে নামিয়ে আনাও হয়েছে। এর ফলে আমদানিতে মোট করভার ৬২ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক কমিয়েছে বলে জানিয়েছে। বৃহস্পতিবার এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। নতুন শুল্ক ছাড়ের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। এ শুল্ক ছাড়ের অনুমোদন পেতে আমদানিকারককে অবশ্যই খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে এ শর্ত জুড়ে দিয়েছে এনবিআর। গত বছরের শেষ ভাগ থেকে জ্বালানি মূল্য বেড়ে যাওয়ার পর থেকেই নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করে। এরপর চলতি বছরের মে মাসে হঠাৎ বেড়ে যায় সয়াবিনসহ ভোজ্যতেলের দাম। আশা করা হয়েছিল, বোরো মৌসুমে চালের দাম কম হবে। তবে বোর...
‘পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা’

‘পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা’

জাতীয়
পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা মন্তব্য করে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সংকল্পের বাস্তবায়ন। দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি পদ্মা সেতু করেছেন। আমাদের মর্যাদার জায়গায় তুলে এনেছেন। হিমালয়ের চূড়ায় বসিয়েছেন। শুক্রবার সকালে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশের মানুষের সঙ্গে যুক্ত হয়ে যাবে পদ্মা সেতু। সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। পদ্মা সেতু শুধু বাংলাদেশের মানুষের উন্মাদনা নয়; সারা বিশ্বের মানুষের কাছে এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ কোথায় যাবে তার দিকনির্দেশনা দেবেন। তিনি বলেন, উদ্বোধন ও সমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষ যারা লঞ্চে আসবেন,...
স্বামীকে ‘মৃত’ দেখিয়ে ব্যাংকের টাকা তুলে নিলেন পরকীয়ায় আসক্ত স্ত্রী!

স্বামীকে ‘মৃত’ দেখিয়ে ব্যাংকের টাকা তুলে নিলেন পরকীয়ায় আসক্ত স্ত্রী!

আন্তর্জাতিক
স্বামীর জাল মৃত্যু সনদ বানিয়ে ব্যাংকে রাখা ২৬ লাখ টাকাসহ সব সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে পরকীয়ায় আসক্ত এক গৃহবধূর বিরুদ্ধে। এ ঘটনা কেন্দ্র করে বৃহস্পতিবার বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার কুলি এলাকায়। খবর আনন্দবাজার পত্রিকার। বছর পাঁচেক আগে কুলি অঞ্চলের বাসিন্দা নুরজামাল কাজ নিয়ে সৌদি আরবে যান। কয়েক মাস আগে তিনি বাড়ি ফিরেন। কয়েক দিন পর টাকা তোলার জন্য ব্যাংকে গিয়ে নুরজামালের চক্ষু চড়কগাছ। ওই ব্যাংকে গচ্ছিত রাখা তার সব টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মাথায় আকাশ ভেঙে পড়ে নুরজামালের। এটা কীভাবে সম্ভব? ব্যাংক ম্যানেজার নুরজামালকে জানান, অনেক দিন আগেই নাকি তার মৃত্যু হয়েছে! স্বামী গত হয়েছেন, এই মর্মে সনদ জমা দেন তার স্ত্রীই। তিনি নমিনি থাকার সুবাদে স্বামীর সব জমানো অর্থ ব্যাংক থেকে তুলে নিয়েছেন। ব্যাংক ম্যানেজারের এই ...