Friday, August 7

Month: June 2022

তুর্কি ড্রোনের নতুন রেকর্ড

তুর্কি ড্রোনের নতুন রেকর্ড

আন্তর্জাতিক
উড্ডয়নের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে তুরস্কের অত্যাধুনিক আকিন সি-১ ড্রোন। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা বুধবার জানায়, ড্রোনটি উচ্চতায় ওঠার নতুন এ রেকর্ড গড়েছে। তুর্কি ড্রোন বিশেষজ্ঞ বায়কার এক বিবৃতিতে বলেছেন, আকিন সি-১ ড্রোনটি ৪৫ হাজার ১১৮ ফুট বা ১৩ হাজার ৭১৬ মিটার উচ্চতা দিয়ে উড্ডয়নের রেকর্ড গড়েছে। ৭৫০ হর্স পাওয়ার ক্ষমতার দুই ইঞ্জিনবিশিষ্ট বাইকিতার আকিন সি-১ বি তৃতীয়বার এ ধরনের রেকর্ড গড়ল। ২০২১ সালের জুন থেকেই এ ড্রোন নিয়ে গবেষণা চলছে। সম্প্রতি এটি টানা ২০ ঘণ্টা ২৩ মিনিট উড়ে রেকর্ড গেড়েছে।...
নির্মাণাধীন ফ্যাক্টরির ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ফ্যাক্টরির ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ
ময়মনসিংহের ভালুকায় একটি নির্মাণাধীন ফ্যাক্টরির দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে সামাদ আলী (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে উপজেলার পাড়াগাঁও গ্রামে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাড়াগাঁও গ্রামে অবস্থিত ইউনিভার্সেল ডেনিমস লিমিটেডের দ্বিতীয় তলার দেয়ালে স্টিল ফিটিংসের কাজ চলছিল। এবিএস ইঞ্জনিয়ারস লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সামাদ আলী হেলপার হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার বিকালে কাজ করার সময় যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকায় তিনি দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে কোম্পানির লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সামাদ আলীকে মৃত ঘোষণা করেন। নিহত সামাদ আলীর মেয়ে-জামাই আজগর আলী ...
বিয়ের ৬ মাস পর ক্যাটরিনাকে নিয়ে যে অনুভূতি ব্যক্ত করলেন ভিকি

বিয়ের ৬ মাস পর ক্যাটরিনাকে নিয়ে যে অনুভূতি ব্যক্ত করলেন ভিকি

বিনোদন
ভিকি কৌশল, বলিউড অভিনেতা। ছয় মাসের কিছুটা বেশি সময় হলো সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে। আত্মীয়বন্ধুদের হুল্লোড়ে ঘেরা সেই স্বপ্নের মতো বিয়ের পর কেমন আছেন ‘ভিক্যাট’? সম্প্রতি এক অনুষ্ঠানে সেই গল্প শোনালেন ভিকি নিজেই। খোলাখুলি বললেন ক্যাটরিনাকে নিয়ে তার মনের কথাও। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে রাজস্থানের এক দুর্গে ডেস্টিনেশন ওয়েডিং সারেন বলিউডের এই জনপ্রিয় তারকা জুটি। ছয় মাস পেরিয়ে ‘ভিক্যাট’ এখন সুখী সংসারী। সেই তৃপ্তি ক্যাটরিনার স্বামীর চোখেমুখে। ভিকির কথায়, ক্যাটরিনাকে বিয়ে করে নিজেকে থিতু লাগে এখন। বিয়ের তিনটা দিন জীবনের সেরা সময় কাটিয়েছি। তিন দিন নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ছিল ‘ভিক্যাট’-এর বিয়ের ঠিকানা। রাজস্থানের দুর্গ আলোয় আলোয় ঝলমল করছিল। ভিনদেশি কন্যা ক্যাটরিনা পুরোদস্তুর এ দেশি রীতি-রেওয়াজ মেনে গাঁটছড়া বাঁধেন ‘পাঞ্জা...
সিদ্ধার্থ-কিয়ারার গোপন তথ্য ফাঁস করলেন বরুণ

সিদ্ধার্থ-কিয়ারার গোপন তথ্য ফাঁস করলেন বরুণ

বিনোদন
বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানির সম্পর্ক এখন টক অব দ্য টাউন। ২০২১ সাল থেকেই একসঙ্গে আছেন তারা। বহুবার একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্কের আভাস দিয়ে গেছেন, যদিও মুখে স্বীকার করেননি কখনই। তবে কিয়ারা অবশেষে মেনে নিলেন তার ফোনের স্পিড ডায়েলে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রার ফোন নম্বর। ২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করেন সিদ্ধার্থ ও কিয়ারা। এর পর কখনো বলিউড পার্টি, কখনো ইভেন্ট আবার কখনো ঘুরতে গেছেন একসঙ্গে। মাঝে শোনা গিয়েছিল ব্রেকআপ হয়ে গেছে দুজনের। যদিও পরে নিজেদের সমস্যা মিটিয়ে ফের একসঙ্গে হয়ে যান দুই তারকা বলেই বিশ্বাস। ‘যুগ যুগ জিও’ ছবির প্রমোশনেই বরুণের কাছে জানতে চাওয়া হয় কিয়ারার ফোনের স্পিড ডায়েলে কার ফোন নম্বর রয়েছে। আর এতে সময় নষ্ট না করেই বরুণ জানিয়ে দেন সিদ্ধার্থের নাম। কিয়ারা এ কথার জবাবে বলেন, তার ম্যানেজারের নম্বরও আছে স্পিড ডায়েলে। সঙ্গে হালকা হাসি দিয়ে স...
সেই লাইভের পরই তাশরীফকে ফোন করে যা বলল পুলিশ

সেই লাইভের পরই তাশরীফকে ফোন করে যা বলল পুলিশ

বাংলাদেশ
সিলেট-সুনামগঞ্জ বন্যা পরিস্থিতিতে অনন্য উদাহরণ সৃষ্টি করা তরুণ গায়ক তাশরীফ খানের সঙ্গে দুর্ব্যবহার করে সিলেটের এক পুলিশ সদস্য। ফেসবুক লাইভে সেই ঘটনার কথা জানিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। অভিমানের সুরে এ গায়ক বলেন, বন্যার্তদের সহায়তা করতে সিলেটে গিয়েছেন। চুরি বা কারো ক্ষতি করতে যাননি। পুলিশ সদস্যের এমন ব্যবহারে তিনি কষ্ট পেয়েছেন। ফেসবুকে সেই ঘটনার কথা জানাতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠে। লাইভটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। সেই লাইভের পরপরই পুলিশের পক্ষ থেকে তাশরীফকে ফোন করা হয়েছে। জানানো হয়েছে, এখন থেকে সিলেটে ত্রাণ সহায়তা কার্যক্রমে তাকে সর্বাত্মক সহায়তা দেবে পুলিশ। পাশাপাশি যে পুলিশ সদস্য তাকে ধমক দিয়েছেন তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে শুক্রবার বিকাল ৩টায় তাশরীফ ফের একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাতে ফেসবুক লাইভের পরপরই সিল...
সেই মাহেন্দ্রক্ষণ কাল, খুলছে স্বপ্নের দ্বার

সেই মাহেন্দ্রক্ষণ কাল, খুলছে স্বপ্নের দ্বার

বাংলাদেশ
এখন আর স্বপ্ন নয়। শুধু বাস্তব এবং দৃশ্যমান অবকাঠামোও নয়। ১৬ কোটি মানুষের আকাঙ্ক্ষার ফসল। বিশ্বের কাছে বাংলাদেশের নতুন এক পরিচয়। দেশের আত্মমর্যাদা ও সক্ষমতার একটি প্রতীক। গর্ব ও আকাঙ্ক্ষার সেই প্রতীকটি হচ্ছে ‘পদ্মা সেতু’। নিজস্ব অর্থায়নে ৩০,১৯৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্পের আওতায় নির্মিত বহুল কাঙ্ক্ষিত এই সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ কাল শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেতুর উদ্বোধন করবেন। পরের দিন ২৬ জুন থেকে ৯ দশমিক ৮৩ কিলোমিটার দীর্ঘ সেতুতে সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর মধ্য দিয়ে অদম্য বাঙালি জাতির স্বপ্নের দ্বার খুলছে। এ সেতুর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকাসহ সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন হতে যাচ্ছে। যাতায়াত ব্যবস্থায় নতুন মাইলফলকে পৌঁছল বাংলাদেশ। দেশি-বিদেশি নানা প্রতিকূলতা এবং প্র...
‘জনগণই আওয়ামী লীগের মূল শক্তি’

‘জনগণই আওয়ামী লীগের মূল শক্তি’

বাংলাদেশ
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সততা আর আদর্শই বঙ্গবন্ধুর শক্তি ছিল। সেই আদর্শের পথ ধরেই আজ উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিচ্ছেন সময়ের সাহসী কাণ্ডারি, বাংলাদেশের মুক্তি সংগ্রামের অগ্নিবীণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। বর্তমান আওয়ামী লীগ সরকার গত সাড়ে ১৩ বছরে দেশে অভাবনীয় উন্নয়ন করেছে। আমরা এখন উন্নয়নশীল দেশ। আওয়ামী লীগ সরকার তৃণমূল পর্যায় পর্যন্ত উন্নয়নের সুফল প্রাপ্তি নিশ্চিত করেছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করেছি। বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এমপি শাওন আরও বলেন, একজন রাজনীতিবিদের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ...
বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

বাংলাদেশ
নোয়াখালীর সেনবাগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা মেরামত করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তোফায়েল আহম্মেদ রিপন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ফকিরহাট অছিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। রিপন স্থানীয় ফকিরহাট বাজারের ব্যবসায়ী ও বীজবাগ ইউপির মধ্য বিজবাগ গ্রামের বাগের চেয়ারম্যানের পুরাতন বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল জানান, বেলা সাড়ে ১১টার ফকিরহাটে অছিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা মেরামত করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তোফায়েল আহম্মেদ রিপন আহত হয়। পরে তাকে উদ্বার করে সেনবাগ সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো...
ইউপি সচিবের দায়িত্বে গ্রামপুলিশ!

ইউপি সচিবের দায়িত্বে গ্রামপুলিশ!

বাংলাদেশ
ভেলার চরফ্যাশনের এরয়াজপুর ইউনিয়ন পরিষদের দফাদার মনির হোসেন গ্রামপুলিশ হয়ে সচিবের দায়িত্ব পালন করার অভিযোগ উঠেছে। সরেজমিনে এর সত্যতা পাওয়া যায়। এদিকে উপজেলা প্রশাসন বলছেন, বাংলাদেশে গ্রাম পুলিশ হয়ে সচিবের দায়িত্ব পালন করার কোনো সুযোগ নেই। ওয়াজপুর ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত ইউনিয়ন সচিব মাজারুল ইসলাম থাকার পরেও কীভাবে সচিবের দায়িত্ব পালন করেন গ্রামপুলিশ এ নিয়ে রয়েছে জনমনে প্রশ্ন। গ্রামপুলিশদের প্রতি সপ্তাহে রোববার স্থানীয় থানায় গিয়ে হাজিরা দেওয়ার কথা থাকলেও গত দুবছরে থানায় পা পড়েনি মনিরের। তবুও থেমে নেই তার বেতন ভাতা। গ্রামপুলিশ মনির কী করে পেলেন গত দুই বছরের বেতন-ভাতা। জানা যায়, ২০১৮ সাল থেকে গ্রাম পুলিশ মনির সচিবের দায়িত্ব পালন করে আসছেন। তার সুবাধে অতিরিক্ত ফি আদায়সহ জেলে কার্ড, বিধবা কার্ড, বয়স্ক ভাতার কার্ড, এমনকি জন্ম নিবন্ধন কার্ড করার নামে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন...
‘আনন্দ দেওয়াই আমাদের কাজ’

‘আনন্দ দেওয়াই আমাদের কাজ’

খেলা
হেডিংলি টেস্ট শুরুর আগে সতীর্থদের উদ্দেশ্যে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেন, আমাদের সবাইকে ভাবতে হবে- আমরা বিনোদন জগতের মানুষ, মানুষকে আনন্দ দেওয়াই আমাদের কাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস এবং নটিংহ্যামে টানা দুই টেস্টে দাপুটে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। বিশেষ করে নটিংহ্যাম টেস্টের শেষ দিনের প্রথম সেশনের পানিপান বিরতির পর ২৯৯ রানের বিশাল টার্গেট তাড়ায় টি-টোয়েন্টির আদলে ব্যাটিং করে অবিশ্বাস্য জয় পায় ইংল্যান্ড। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন জনি বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকস। টানা দুই টেস্টে জয়ের পর ইংলিশদের এখন একটাই চাওয়া সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করা। এমনটি জানিয়েছেন চলতি সিরিজে অধিনায়কত্ব পাওয়া ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস। তিনি বলেন, বুধবার অনুশীলন শুরুর আগে সতীর্থদের বলেছি, টেস্টের ফল পাঁচ দিন পর জানা যাবে। কিন্তু আপাতত আমরা শেষ দুই সপ্তাহে যা করেছি, সেটিই হেডিংলিতে ক...