Friday, August 7

Month: June 2022

একদিনে প্রাণ গেছে ৬৫০ ইউক্রেনীয় সেনার, দাবি রাশিয়ার

একদিনে প্রাণ গেছে ৬৫০ ইউক্রেনীয় সেনার, দাবি রাশিয়ার

আন্তর্জাতিক
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার দাবি করেছে, রুশ বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৫০ ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। রুশ মন্ত্রণালয় দাবি করছে, ইউক্রেন অব্যহতভাবে ক্ষয়ক্ষতির স্বীকার হচ্ছে। তারা আরও জানিয়েছে, লুহানেস্কের মিরনাইয়া দোলিনায় থাকা ইউক্রেনীয় জুনিয়র কমান্ডাররা তাদের অধীনস্থদের যুদ্ধক্ষেত্রে রেখে পালিয়ে গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, ক্লিনোভোয়েত নামক স্থানে ইউক্রেনের সেনাবাহিনীর ৩০তম মেকানাইজড ব্রিগেডের মাত্র ৫০ ভাগ সেনা অবশিষ্ট আছে এবং ১৭০ জনেরও বেশি আহত অফিসার ও সেনাদের উদ্ধার করা হয়েছে। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের করা বিভিন্ন দাবির সঙ্গে আরও জানিয়েছে, মাইকোলাইভ অঞ্চলে রুশ এরোস্পেস ফোর্স হামলা চালিয়ে ইউক্রেনের সেনাবাহিনীর ৪৯টি ট্যাংক এবং ফুয়েলসহ আরও যুদ্ধাস্ত্র ধ্বংস করেছে। তাছাড়া একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ৫০টি রকেট লঞ্চার ধ্বং...
বাড়ছে পানি, বানভাসি মানুষের ঘরে নেই খাবার

বাড়ছে পানি, বানভাসি মানুষের ঘরে নেই খাবার

বাংলাদেশ
সিলেট ও সুনামগঞ্জের পানি কমলেও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সর্বত্র হু হু করে বাড়ছে। খাল-নালা ভরাট হওয়ার ফলে চলাচল করতে পারছে না। ফলে কোমর পানি মাড়িয়ে হেঁটে যেতে হয়। এ অবস্থায় ঘরবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। ওইসব ঘরবন্দি কর্মহীন মানুষের ঘরে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। উপজেলার ১২৬টি আশ্রয় কেন্দ্রে উঠেছেন মাত্র ১৩ হাজার বানভাসি মানুষ। স্থানীয় সংসদ-সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ইউএনও পদ্মাসন সিংহ আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। বাকি বৃহত্তর অংশ ঘরে বসেই পাবেন সরকারি সহায়তা জানিয়েছেন পিআইও মলয় কুমার দাস। ইউপি চেয়ারম্যানরা প্রকৃত ঘরবন্দি মানুষ চিহ্নিত করে ত্রাণ পৌঁছে দিবেন। কিন্ত বন্যা কবলিত মানুষের সংখ্যা বেশি হওয়ায় অনেকেই সহায়তা না পেয়ে অনাহারে দিনাতিপাত করছেন। উপজেলা সদর শেখের মহল্লা গ্রামের মুহিত উল্লার বিধবা স্ত্রী আমি...
হাসপাতালে টাকার জন্য রোগীর স্বজনকে মারধর

হাসপাতালে টাকার জন্য রোগীর স্বজনকে মারধর

বাংলাদেশ
ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজনদেরকে টাকার জন্য আটকে রেখে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালে হট্টগোল সৃষ্টি হয়। হাসপাতালে সেবার জন্য আসা রোগীরা বিড়ম্বনার শিকার হন। বুধবার দুপুরে জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি এক রোগীকে দেখতে আসেন সুজা মিয়া ও তোফাজ্জল। হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অস্থায়ী কর্মচারী তাদেরকে কার্ড ছাড়া হাসপাতালে প্রবেশ করতে বাধা দেন এবং পরিদর্শন ফি দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের হাসপাতালের ভেতরে ঢুকিয়ে গেট বন্ধ করে দেন। নিরাপত্তাকর্মীরা রোগীর স্বজনদের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত সুজা মিয়া বলেন, হাসপাতালে রোগী দেখতে কার্ড লাগে অথবা টাকা দিতে হয় এটি জানা ছিল না। রোগী দেখতে এসে টাকার জন্য লাঞ্ছিত হলাম আমরা ...
শতবর্ষের মধ্যে সর্বোচ্চ স্তরে নদীর পানি, চীনে রেকর্ড বন্যা

শতবর্ষের মধ্যে সর্বোচ্চ স্তরে নদীর পানি, চীনে রেকর্ড বন্যা

আন্তর্জাতিক
ভারি বর্ষণে চীনের পার্ল নদীর পানি গত একশ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে প্রবাহিত হওয়ায় দেশটির দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে রেকর্ড বন্যা। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা কবলিত এলাকার মধ্যে রয়েছে নচীনের প্রযুক্তির রাজধানী শেনজেনের আবাসস্থল গুয়াংডং প্রদেশ। চীনের পানিসম্পদ মন্ত্রণালয় বুধবার পার্ল নদীর অববাহিকায় সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করে জানিয়েছে, নদীর একটি স্থানে পানির স্তর ‘ঐতিহাসিক রেকর্ড ছাড়িয়ে গেছে’। বন্যায় প্রাদেশিক রাজধানী গুয়াংজু প্রভাবিত হবে বলেও জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। গুয়াংজুয়ের উত্তরে শাওগুয়ান শহরের প্রধান রাস্তাও পানিতে তলিয়ে গেছে। কিছু এলাকায় পানি গাড়ির ছাদ পর্যন্ত পৌঁছেছে। বন্যার কর্দমাক্ত পানিতে দোকান ও বাসভবন প্লাবিত হয়েছে। স্থানীয়দের...
৫ দিন পর ঢাকা-মোহনগঞ্জে ট্রেন চলাচল শুরু

৫ দিন পর ঢাকা-মোহনগঞ্জে ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ
নেত্রকোনার বারহাট্টায় পাহাড়ি ঢলে রেললাইনের একটি সেতু ভেঙে যাওয়ার পাঁচ দিন পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার থেকে সরাসরি ঢাকা-ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে আন্তঃনগর ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়। জেলার বারহাট্টা রেলস্টেশনের স্টেশনমাস্টার গোলাম রাব্বানি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৮ জুন সকালে জেলার বারহাট্রা উপজেলার অতীতপুর রেলস্টেশনের কাছে ইসলামপুর এলাকায় ২৩ নম্বর রেলব্রিজটি বন্যার পানির স্রোতে ভেঙে যায়। ফলে ঢাকা-ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথে যাতায়াত বন্ধ হয়ে যায়। সেতু ভেঙে যাওয়ায় জেলার মোহনগঞ্জে আটকা পড়ে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন এবং বারহাট্টায় মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন।ঘটনার পরদিন ১৯ জুন বারহাট্রা স্টেশন থেকেই নেত্রকোনার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসহ সারা দেশের সঙ্গে সচল থাকে রেলপথ। তবে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ পর্যন্ত ২৯ কিলোমিটার পথে ট্রেন চলাচল বন্ধ আছে। ...
করোনা শনাক্ত ১৩শ ছাড়াল, আরও একজনের মৃত্যু

করোনা শনাক্ত ১৩শ ছাড়াল, আরও একজনের মৃত্যু

জাতীয়
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৩১৯ জন, যা গতকাল ছিল এক হাজার ১৩৫ জন।এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন একজন।এ নিয়ে মোট মারা যাওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৫ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে দিন যত যাচ্ছে ফের করোনার প্রকোপ ততই বাড়ছে। বিশেষজ্ঞরা এটাকে চতুর্থ ঢেউয়ের ইঙ্গিত বলে আশঙ্কা করছেন। দেশে করোনা সংক্রমণের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারির পর ২০ জুন অর্থাৎ দীর্ঘ ৪ মাস পর প্রথমবারের মতো দৈনিক শনাক্তের হার দশ শতাংশ (১০ দশমিক ৮৭) ছাড়িয়ে যায়। তার আগের দিন (১৯ জুন) এই হার ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ। সর্বশেষ মঙ্গলবার ১১ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। যা ...
ইসির ডাকে সাড়া দেয়নি বিএনপিসহ যেসব রাজনৈতিক দল

ইসির ডাকে সাড়া দেয়নি বিএনপিসহ যেসব রাজনৈতিক দল

জাতীয়
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণের বিষয়ে মতামত নিতে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়েছে নির্বাচন কমিশন (ইসি। তারই অংশ হিসেবে আজ (মঙ্গলবার) দ্বিতীয় ধাপে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সম্মেলন কক্ষে বিকাল ৩টায় এ বৈঠক শুরু হয়। তবে এতে অংশ নেয়নি বিএনপিসহ পাঁচটি রাজনৈতিক দল। আজকের সংলাপে অংশ নেওয়া দলগুলো হলা- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংলাপে যায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল। দেশে নিবন্ধিত রাজনৈতিক...
হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

হেলিকপ্টারে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

জাতীয়
বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হেলিকপ্টারে করে বন্যাকবলিত এলাকায় ঘুরে দেখছেন। মঙ্গলবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা পরিদর্শনে রওনা হন। তিনি সিলেটে পৌঁছে সার্কিট হাউসে যান। সেখানে কিছু সময় অবস্থান করে আবারও হেলিকপ্টারে করে বন্যাকবলিত এলাকা দেখতে বের হন। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন শেষে সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন। সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। পরে দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী । এর আগে দেশের বন্যা পরিস্থিতিতে সরকারের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার বন্যা একটু বড় আকারে আসবে—এমন আশঙ্কার কথা সরকারের সবাইকে আগেই জানিয়েছি। ফলে আগে থেকে আমাদের সব ধরনের প্রস...
ভাঙনে নিঃস্ব রেণু বেগম, ঠাঁই নিয়ে দুশ্চিন্তা

ভাঙনে নিঃস্ব রেণু বেগম, ঠাঁই নিয়ে দুশ্চিন্তা

বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া-মণ্ডলিয়াপাড়া ইউনিয়নের উত্তর ফুলপুর গ্রামের বিধবা রেণু বেগম (৫০)। সকাল থেকে মুখে কিছু দেয়নি। নদীর দিকে তাকিয়ে শুধু কাঁদছে। ১০ বছর আগে স্বামী নুরল ইসলামকে হারিয়ে দুই সন্তান নিয়ে বাবার এই ভিটায় ফিরে এসেছিল। এখানে সন্তান দুটোও মারা যায়। জীবনের বহু স্মৃতি জড়িয়ে আছে এ বাড়িতে। বাড়ির আশপাশের লোকজন তাদের ঘরগুলো দ্রুত সরিয়ে নিয়েছে। বাড়ির সামনেই দুরন্ত পাহাড়ি নদী ভোগাই। ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়ঙ্কর রূপ নিয়ে ভোগাই নদী ভেঙেছে। গত শুক্রবার চোখের পলকেই রেণু বেগমের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। বৃদ্ধা মা আর মৃত মেয়ের ঘরে রেখে যাওয়া দুই নাতিকে নিয়ে সে কোথায় যাবে জানে না। উত্তর ফুলপুর গ্রামের ১৩ পরিবার নদীভাঙনের কারণে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। গাছপালা ভেসে গেছে ভোগাই নদীর তীব্র স্রোতে। এ পরিবারগুলোর কেউ নিজ ভিটার অবশিষ্টাংশে আবার কেউ অন্যের...
১৯ ইঞ্চি কান নিয়ে ছাগলের বাচ্চার গিনেস রেকর্ড

১৯ ইঞ্চি কান নিয়ে ছাগলের বাচ্চার গিনেস রেকর্ড

আন্তর্জাতিক
পাকিস্তানের করাচিতে একটি ছাগলের বাচ্চা ১৯ ইঞ্চি লম্বা কান নিয়ে জন্মেছে। লম্বা এ কানের জন্য গিনেস রেকর্ড বুকে স্থান পেয়েছে সিম্বা নামে ছাগলের বাচ্চাটি। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। করাচির বাসিন্দা মো. হাসান নামে এক ব্যক্তির ছাগল এটি। জন্মের পর বিশাল দুটি কান মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। ৪৬ সেন্টিমিটার কানের জন্য এলাকায় ছাগলটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গত ৫ জুন জন্ম নেওয়া ছাগলের বাচ্চা নিয়ে স্থানীয় পত্রিকায় খবর প্রকাশ হলে তা নিয়ে হৈচৈ পড়ে যায়। পরে এটি গিনেস রেকর্ড বুক কর্তৃপক্ষের নজরে আসলে তারা এটির কান মাপজোখ করে রেকর্ড বুকে নাম লেখে।...