Saturday, August 8

Month: August 2022

চাঁদপুরে ৩৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ

চাঁদপুরে ৩৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ

বাংলাদেশ
গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ আগস্ট সকাল ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর উত্তর মতলব (মোহনপুর) থানার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি পরিত্যাক্ত ঘর হতে ৩ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৩৩ হাজার ২০০ টাকা। এসময় চোরাই ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের সংকটময় মুহূর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড এর অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার মোহনপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. আশরাফুল হাসান । পরবর্তীতে জব্দকৃত ডিজেল চাঁদপুর উত্তর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়।...
‘আগামী বছর থেকে সরকারি হাসপাতালে বাৎসরিক হেলথ চেকআপ’

‘আগামী বছর থেকে সরকারি হাসপাতালে বাৎসরিক হেলথ চেকআপ’

জাতীয়
আগামী বছরের শুরুতে সরকারি হাসপাতালগুলোতে সবার জন্য বাৎসরিক হেলথ চেকআপ শুরু হবে বলে জানিযেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবা কেন্দ্রের উদ্বোধন শেষে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী। জাহিদ মালেক বলেন, আগামী বছর থেকে সরকারি হাসপাতালে বাৎসরিক হেলথ চেকআপ শুরু করা সম্ভব হবে। ইতোমধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে এই সেবা চালু করা সম্ভব হবে। সরকারি হাসপাতালে নির্দিষ্ট প্যাকেজের অর্থ দিয়ে হেলথ চেকআপ করতে পারবে সাধারণ মানুষ। তখন দ্রুত সময়ে রোগ শনাক্ত করা সম্ভব হবে। এতে করে নন কমিউনিকেবল ডিজিজে মৃত্যু কমবে। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতিবছর ৯০ হাজার নবজাতক মারা যাচ্ছে। প্রতি মাসে ২৫০ জন ও প্রতিদিন ১০-১১ জন মারা যাচ্ছে...
সেই প্রস্তাবে রাজি না, সাফ জানিয়ে দিল রাশিয়া

সেই প্রস্তাবে রাজি না, সাফ জানিয়ে দিল রাশিয়া

আন্তর্জাতিক
ইউক্রেনের জাপোরিঝিয়া পাওয়ার প্ল্যান্টে কয়েকদিন ধরে হামলা হচ্ছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আহ্বান জানিয়েছেন, পাওয়ার প্ল্যান্টটি থেকে যেন সেনাদের সরিয়ে নেওয়া হয় এবং পাওয়ার প্ল্যান্টের আশপাশ নিরস্ত্রীকরণ করা হয়। বর্তমানে জাপোরিঝিয়া প্ল্যান্ট রুশ সেনাদের দখলে আছে। তবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি শুক্রবার জানিয়েছেন, এমন প্রস্তাবে রাজি না রাশিয়া। পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে নিজেদের সেনাদের সরিয়ে নেবে না তারা। এ ব্যাপারে রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, এটিকে নিরস্ত্রীকরণ করা হলে, যারা প্ল্যান্টটিতে যেতে চান তাদের যাওয়ার বিষয়টি কঠিন হয়ে যাবে। কেউ জানে না তাদের লক্ষ্য ও উদ্দেশ্য কি হবে। আমরা প্ল্যান্টটিতে কোনো উস্কানির, জঙ্গি হামলার বিষয়ও উড়িয়ে দিতে পারি না। এটি আমাদের অবশ্যই রক্ষা করতে হবে। এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার ঠিক পরপরই জাপোরিঝিয়া ...
সাকিবের ভাগ্যে আজ কী ঘটবে?

সাকিবের ভাগ্যে আজ কী ঘটবে?

খেলা
  সাকিব আল হাসান আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। সম্প্রতি বেটিং সাইটের সঙ্গে চুক্তি করে এসেছেন আলোচনায়। যেই মুহূর্তে তার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার কথা, সেই মুহূর্তে তিনি বিসিবিকে না জানিয়ে বেটিং সাইটের সঙ্গে চুক্তি করে শাস্তির শঙ্কায় আছেন। আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় চলছে মিটিং। সেখানে পাপন-সাকিব ছাড়াও নির্বাচকমণ্ডলী এবং প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর উপস্থিত থাকার কথা।   কোনো ক্রিকেটার বিজ্ঞাপনী চুক্তি করলে বিসিবির থেকে অনুমতি নিতে হয়। এরপর চুক্তির কাগজপত্র জমা দিতে হয়। সাকিব এর কোনোটাই করেননি। কারণ তিনি জানতেন, বেটিং সাইটের সঙ্গে চুক্তিতে বিসিবি অনুমতি দেবে না। তিনি জেনেশুনেই এই পথে পা বাড়ান। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি কঠোর বক্তব্য দেওয়ায় তিনি চুক্তি বাতিল করেন। কিন্তু এর আগেই বেটিং ওয়েবসাইটটির উদ্দেশ্য সফল হয়, মানে তারা বিপুল প্রচার পেয়ে য...
বিটরুট খেলে পাবেন যে ৭টি উপকার

বিটরুট খেলে পাবেন যে ৭টি উপকার

লাইফস্টাইল
  আপনার খাবারের তালিকায় ভালো কিছু যোগ করতে চাইলে বিটরুট যোগ করতে পারেন। পাবেন একাধিক উপকার। খেতেও মজা। বিট রান্না করে খাওয়া যায় আবার সালাদ বানিয়েও খওয়া যায়। আপনার শারীরিক মানসিক স্বাস্থ্য দুটোই ভালো রাখবে এটি।   এবার চলুন বিটরুটেরে উপকারিতাগুলো জেনে নেই। ১. উচ্চ রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ একটা বয়সের পর নারীদের মনোপজ হয়।  শরীর তখন যেমন বেশি পরিমাণে লবণ শোষণ করে খাবার থেকে। যা রক্তচাপ বাড়িয়ে দেয়। যেখান থেকে শুরু হবে বুক ধড়ফড় করা, মাথাব্যাথা এবং উদ্বেগ। চিকিৎসা না করলেই পড়বেন বিপদে। বিটরুট কিন্তু এইক্ষেত্রে বেশ উপকারি। গবেষণায় জানা গেছে বিটে রয়েছে নাইট্রেটস, যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয়। ২. জ্বালা পোড়া বা প্রদাহ কমায় বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালীর প্রদাহ কমিয়ে দেয়। নাইট্রেট ছাড়াও বিটে পাবেন বেটালাইনস। এটি এক ধরনের প...
ব্যালন ডি’অরের তালিকায় নেই মেসি-নেইমার, আছেন যারা

ব্যালন ডি’অরের তালিকায় নেই মেসি-নেইমার, আছেন যারা

খেলা
এবারের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। শুক্রবার রাতে প্রকাশিত সেই তালিকায় নেই সাতবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। শুধু মেসি নন, এই ৩০ জনের তালিকায় আর্জেন্টিনার কোনো ফুটবলার নেই। স্বাভাবিকভাবেই তালিকায় রয়েছেন - পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, রিয়ালের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা, লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ, ম্যানইউর পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৯৯৪ সালের পর কোনো আর্জেন্টাইনকে ছাড়া ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা করা হলো। সে অর্থে দীর্ঘ ২৭ বছরের রেকর্ড ভাঙল। গত ২৭ বছরে প্রতিবারই সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আর্জেন্টিনা থেকে ন্যুনতম একজন করে ফুটবলার। এর মধ্যে ২০০৫ থেকে প্রতিবারই লিওনেল মেসির নাম ছিল। এবারের তালিকায় মেসির নাম না থাকাটা অনেকটা ধরে নেওয়াই ছিল। কারণ মেসির সবশেষ মৌসুমটা ভালো...
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট ব্র্যাভোর

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট ব্র্যাভোর

খেলা
  টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ে ফেললেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে তিনি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৬০০ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে নর্দার্ন সুপার চার্জার্সের হয়ে ওভাল ইনভিনসিবলসের বিপক্ষে তিনি এই ইতিহাস গড়েন। ওভাল ইনভিনসিবলসের বিপক্ষে মাঠে নামার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্র্যাভোর উইকেট ছিল ৫৯৮টি। বিজ্ঞাপন রাইলি রুশোকে আউট করে ৫৯৯তম উইকেট নেন ব্র্যাভো। তারপর স্যাম কারেনকে আউট করে ৬০০তম উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন। ৫৪৫তম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ৬০০ উইকেট নিলেন ব্র্যাভো।  এই ফরম্যাটে উইকেট শিকারে দ্বিতীয় স্থানে আছেন আফগান স্পিনার রশিদ খান। এখনও পর্যন্ত ৩৩৯টি ম্যাচে তার শিকার ৪৬৬ উইকেট।   ২০০৬ সালের ১৬ ফেব্রুয়ারি অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক...
মেঘনায় চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি

মেঘনায় চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি

বাংলাদেশ
কুমিল্লার মেঘনা উপজেলায় দাবীকৃত চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভার আয়োজন করেছেন উপজেলার মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোস্তফা কামাল ও তার পরিবারের লোকজনদের স্থানীয় প্রভাবশালী কাউছার ও তার বাহিনী প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে উপজেলার মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী শুক্রবার বিকালে স্থানীয় মুক্তিযোদ্ধা ভবনে এ প্রতিবাদ সভা করেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গাফফার হাউদ,আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন ফারুক প্রমুখ। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানান বক্তারা। এর আগে গত বৃহস্পতিবার ভুক্তভোগী মুক্তি...
সুনামগঞ্জে বিআরটিসি বাস বন্ধের দাবিতে ধর্মঘট, যাত্রীদের ক্ষোভ

সুনামগঞ্জে বিআরটিসি বাস বন্ধের দাবিতে ধর্মঘট, যাত্রীদের ক্ষোভ

বাংলাদেশ
সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবিতে শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ডেকেছে সুনামগঞ্জ জেলা পরিবহণ মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। পরিবহণ মালিক-শ্রমিকদের দাবি, সিলেট-সুনামগঞ্জ রুটে বেসরকারি মালিকানাধীন উন্নতমানের বাস সার্ভিস চালু আছে। এ লাইনে যাত্রীর চেয়ে গাড়ির সংখ্যা অনেক বেশি। সম্প্রতি বিআরটিসি বাস চলাচল করায় মালিক শ্রমিকরা আরও ক্ষতির মুখে পড়েছেন। তাই বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে ১৩ আগস্ট থেকে পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ধর্মঘট নিয়ে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সিলেট-সুনামগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীরা মনে করছেন, নিজেদের ইচ্ছে মত ব্যবসা করার জন্য বাস-মালিক সমিতির লোকজন অন্যায্যভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছেন। এ বিষয়ে নির্মল শর্মা নামে এক যাত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, বিআরট...
‘লাল সিং চাড্ডা’: আমির খানের বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ

‘লাল সিং চাড্ডা’: আমির খানের বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ

বিনোদন
এবার আইনি জটিলতায় পড়তে যাচ্ছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’। দিল্লি পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে অভিনেতার নামে। ছবিতে ভারতীয় সেনাকে অপমান করেছেন আমির— এমন অভিযোগ আইনজীবীর। শুধু তাই নয়, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের কথাও বলা হয়েছে অভিযোগে। এ দিকে বক্স অফিসে শুরুটা ভালো হয়নি লাল সিং চাড্ডার। এর মাঝেই নতুন করে বিপদ বাড়ল আমির খানের। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবিতে আমিরের চরিত্র লালকে একটা সময় ভারতীয় সেনা কর্মকর্তা হিসাবে পাওয়া গেছে। জীবনের বিভিন্ন পর্যায়ে একাধিক পেশার সঙ্গে জড়িত থাকে লাল, এমনটাই ওঠে এসেছে ছবিতে। দিল্লির এক আইনজীবী শুক্রবার এই ছবির বিরুদ্ধে দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার কাছে অভিযোগ জমা দিয়েছেন। ছবির প্রধান অভিনেতা তথা অন্যতম প্রযোজক আমির ছাড়াও প্যারামাউন্ট পিকচার্স এবং পরিচালক অদ্বৈত চন্দনের নামে অভিযোগ জানানো হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদন...