Saturday, August 8

Month: August 2022

তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনের ২৪ যুদ্ধবিমান ও ৬ যুদ্ধজাহাজ

তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনের ২৪ যুদ্ধবিমান ও ৬ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক
চীনের ২৪টি যুদ্ধবিমান ও ৬টি যুদ্ধজাহাজ তাইওয়ানকে ঘিরে টহল দিচ্ছে বলে দাবি করছে দেশটির (তাইওয়ান) প্রতিরক্ষা মন্ত্রী। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী এক টুইটবার্তায় বলেন, তাইওয়ান প্রণালিতে চীনের ২৪টি যুদ্ধবিমানের মধ্যে- ১০টি সুখোই এসইউ-৩০, চারটি শেনইয়াং জে-১৬ এবং দুটি চেংডু জে-১০ বিমান টহল দিচ্ছে। চীনের এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিবীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় তাইওয়ান। তাইওয়ান আরও জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্তা চীনের এসব উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রস্তত। উল্লেখ্য, গত ২ আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে স্বায়ত্বশাসিত দ্বিপদেশটি ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। চীন বরাবরই দাবি করে আসছে, তাইওয়ান তাদের অংশ, যেকোনো সময় ...
গভীর সংকটের মুখে শিল্প খাত

গভীর সংকটের মুখে শিল্প খাত

বাংলাদেশ
বিদ্যমান বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতি এবং ডলারের দামে লাগামহীন ঊর্ধ্বগতির কারণে শিল্প খাত ভয়াবহ সংকটের মুখে পড়েছে। শিল্পের যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির খরচ বেড়েছে। লোডশেডিংয়ের কারণে শিল্প খাতে উৎপাদন কমছে। কর্মীদের বসিয়ে রাখতে হচ্ছে। এতে উৎপাদন সক্ষমতা কমছে। কিছু ইউনিট চালু রাখতে গিয়ে নিজস্ব জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন করায় খরচ আরও বেশি হচ্ছে। সব মিলে পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। এতে একদিকে পণ্যের দাম বেড়েছে। অন্যদিকে ভোক্তার ক্রয়ক্ষমতা কমেছে। ফলে কমেছে পণ্যের বিক্রি। নয় মাসের মাথায় দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়ায় এ খাতে সংকট আরও বাড়ছে। আগামীতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এটি হবে শিল্প খাতের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। উদ্যোক্তারা বলেছেন, গত বছরের নভেম্বরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব ইতোমধ্যে শিল্প খাতে পড়েছে। ফলে সব শিল্পপণ্যের দাম বে...
কোরআনের বর্ণনায় ১০ গুণে আদর্শ মুসলমান

কোরআনের বর্ণনায় ১০ গুণে আদর্শ মুসলমান

ইসলাম
  কোরআনের শিক্ষা মুমিন জীবনের সবচেয়ে বড় অবলম্বন। কোরআনজুড়ে মুমিনের জন্য আছে জীবন চলার অসংখ্য পাথেয়। তন্মধ্য থেকে ১০টি বিশেষ পাথেয় বর্ণনা করা হলো। ১. আল্লাহভীতি : তাকওয়া বা আল্লাহভীতি মুমিন জীবনে সর্বোত্তম পাথেয়। ইরশাদ হয়েছে, ‘তোমরা উত্তম কাজের যা কিছু করো আল্লাহ তা জানেন এবং তোমরা পাথেয়ের ব্যবস্থা কোরো। তাকওয়াই (আল্লাহভীতি) শ্রেষ্ঠ পাথেয়। হে বোধসম্পন্ন ব্যক্তিরা, তোমরা আমাকে ভয় কোরো। ’ (সুরা বাকারা, আয়াত : ১৯৭)   ২. ইখলাস বা নিষ্ঠা : শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করাকে ইখলাস বা নিষ্ঠা বলা হয়। কোরআনে ইখলাস অর্জনের নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করতে এবং নামাজ আদায় করতে ও জাকাত দিতে। এটাই সঠিক দ্বিন। ’ (সুরা বাইয়িনাহ, আয়াত : ৫) ৩. আল্লাহর ওপর ভরসা : আল্লাহর ওপর ভরসা রাখা মুমিন...
হোয়াইটওয়াশের লজ্জা এড়াল বাংলাদেশ

হোয়াইটওয়াশের লজ্জা এড়াল বাংলাদেশ

খেলা
  স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৫ রানে জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫১ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। তবে আজকের জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে টাইগাররা।   রান তাড়া করতে নেমে শুরুতেই তাকুদওয়ানাশে কাইতানোকে হারায় জিম্বাবুয়ে। পেসার হাসান মাহমুদের বলে শূন্য রানে এলবিডব্লিউয়ের শিকার হন কাইতানো। এরপর মারুমানিকে (১) বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। ৭ রানেই দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ওয়ানডে অভিষেকে নিজের দ্বিতীয় ওভারে টানা দুই বলে দুই উইকেট শিকার করেছেন পেসার এবাদত হোসেন। জিম্বাবুয়ের ইনিংসের ষষ্ঠ ওভারে এবাদতের লাফিয়ে উঠা ডেলিভারি বুঝতে না পেরে পয়েন্টে ক্যাচ তুলে দেন ওয়েসলে মাদভেরে (১)। এর পরের বলেই সিরিজের ...
ডেঙ্গু রোগীর খাবারদাবার

ডেঙ্গু রোগীর খাবারদাবার

লাইফস্টাইল
  ডেঙ্গু এডিস মশার কারণে হয়। ডেঙ্গু হলে সাধারণত রোগীর রক্তের প্লাটিলেট দ্রুত কমে যেতে থাকে। যদিও এই রোগের এখনো কোনো প্রতিকার নেই, একমাত্র বিকল্প হলো উপসর্গগুলো মোকাবেলা করা এবং প্লাটিলেটের সংখ্যা দ্রুত হ্রাস হওয়া বন্ধ করা। সঠিক খাদ্য নির্দেশনা আপনার স্বাস্থ্যকে স্থিতিশীল করতে এবং প্লাটিলেটের সংখ্যা ঠিক রাখতে সাহায্য করে।     পর্যাপ্ত পানি ও তরল খাবার সাধারণত ডেঙ্গু হলে সারা দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার পানি পান করা উচিত। জ্বর হলে পানি পান করতে অনেকেরই ইচ্ছা হয় না, তাই পানির চাহিদা পূরণ করতে ফলের রস/জুস (বাড়িতে তৈরি), সবজি ও চিকেন স্যুপ, লেবু পানি ইত্যাদি গ্রহণ করাতে পারেন। ডাবের পানিতে বিভিন্ন খনিজ আছে, যা ডেঙ্গুতে ইলেকট্রলাইট ইমব্যালান্স হওয়া থেকে রক্ষা করে। উচ্চ ক্যালরির খাবার জ্বরে শক্তির চাহিদা বৃদ্ধি পাওয়ায় শক্তিবর্ধক খাবার দেওয়া উচিত। রোগীর ক...
রবীন্দ্রনাথকে বয়কটের ডাক নোবেলের, বললেন…

রবীন্দ্রনাথকে বয়কটের ডাক নোবেলের, বললেন…

বিনোদন
  আবারও বিতর্কে জড়ালেন বাংলাদেশের সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। রবীন্দ্রনাথ ঠাকুরকে বয়কটের ডাক দিলেন তিনি। গতকাল বুধবার নোবেল ফেসবুকে লেখেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর রাবীন্দ্রিক সাহিত্যচর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হউক। ’ তিনি আরো লেখেন, ‘আমাদের জাতীয় কবি নজরুল! বিদ্রোহী কবি; যখন আমাদের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন। রোজ রোজ ব্রিটিশদের কাছে কারাবন্দি হতেন। কনডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন। তখন ব্রিটিশদের চাটুকারিতা করে সো-কল্ড বিশ্বকবি বিন্দাস আমাদের বাপ-দাদার রক্ত চুষে খাচ্ছিল। ’   এমন পোস্ট করার পর নোবেলের ফেসবুকে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে সমালোচনা করছেন নেটিজেনরা। কেউ নোবেলের পক্ষে সাফাই গাইছেন, আবার কেউ নোবেলের মন্তব্যকে সমর্থন করেন। মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘সশ্রদ্ধ সালাম প্রিয় গায়ক নোবেল ভাই, সময়ের সঠিক উপলব্ধি। ধন্...
আজ ৫-১১ বছরের শিশুদের পরীক্ষামূলক টিকা

আজ ৫-১১ বছরের শিশুদের পরীক্ষামূলক টিকা

বাংলাদেশ
  দেশের ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। আজ টিকা নেবে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৬ শিক্ষার্থী। আজ দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষ টিকা দেশে আসে গত ৩০ জুলাই। ওই দিন বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। সরকার গত এপ্রিল মাসেই ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির কাজ চলছে। দেশে এই বয়সী শিশুদের অনুমিত সংখ্যা ২ কোটি ২০ লাখ। ...
হাদিসের আলোকে আদর্শ স্বামীর ১০ বৈশিষ্ট্য

হাদিসের আলোকে আদর্শ স্বামীর ১০ বৈশিষ্ট্য

ইসলাম
  মানবজীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের নাম বিয়ে। বিয়ের মাধ্যমে দুজন নারী-পুরুষের নতুন পথচলা শুরু হয়। জীবনের এই পথ চলায় পারস্পরিক রাগ-অভিমান ও অভিযোগ-অনুযোগ থাকা আনুষঙ্গিক বাস্তবতা। এ বাস্তবতা মেনেই এগুলো দ্রুত মিটিয়ে ফেলতে হয়। দীর্ঘদিন জিইয়ে রাখলে দাম্পত্য জীবনে তিক্ততা চলে আসে। এ ক্ষেত্রে নারীর পাশাপাশি পুরুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে একজন আদর্শ পুরুষের বৈশিষ্ট্য কী হবে কোরআন-হাদিসের আলোকে এর  কয়েকটি দিক এ লেখায় তুলে ধরা হলো।   স্বামী দ্বিনদার ও সচ্চরিত্রবান হওয়া একজন আদর্শ স্বামী হিসেবে সচ্চরিত্রবান হওয়া একান্ত কাম্য। অন্যথায় স্বামী-স্ত্রী পরস্পরে অস্থিরতা ও দূরুত্ব তৈরি হয়। কোরআনে সচ্চরিত্রবান স্বামীদের  প্রশংসা করে আল্লাহ বলেন, অপবিত্র নারীগণ অপবিত্র পুরুষদের উপযুক্ত এবং অপবিত্র পুরুষগণ অপবিত্র নারীদের উপযুক্ত। পবিত্র নারীগণ পবিত্র পুরুষদের উ...
সব রেকর্ড ভেঙে খোলাবাজারে ডলার ১১৯ টাকা

সব রেকর্ড ভেঙে খোলাবাজারে ডলার ১১৯ টাকা

অর্থনীতি
  সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এই প্রথম খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১১৯ টাকা করে। সাধারণ গ্রাহক ডলার বিক্রি করলে পাচ্ছেন ১১৫ থেকে ১১৬ টাকা। কিনতে গেলে গুনতে হচ্ছে ১১৯ টাকা। গত মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা। এ হিসাবে দেড় মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ৫৫ পয়সা। গত রবিবারও খোলাবাজারে ডলারের দাম ছিল ১১১ টাকা।   আজ বুধবার (১০ আগস্ট) খোলাবাজারে ডলার ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জের সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ মানি এক্সচেঞ্জেই এখন নগদ ডলার সংকট। বিক্রির চেয়ে কিনছে বেশি। মানি এক্সচেঞ্জগুলো ১১৫-১১৬ টাকায় ডলার কিনলেও বিক্রি করছে ১১৯ টাকায়। তবে বিক্রি করার লোক নেই। আবার এত দিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ভয়ে তারাও সরাসরি...
বাড়বে বৃষ্টিপাত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

বাড়বে বৃষ্টিপাত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

বাংলাদেশ
  সারাদেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল থেকেই উঠে গেছে তাপপ্রবাহ। আগামী কয়েকদিন তাপমাত্রা কমে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। এছাড়াও বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১০ আগস্ট) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।   আবহাওয়া অফিস আরো জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় জোয়ারের পানি দুই থেকে তিন ফুট পর্যন্ত বাড়বে। এখন স্বাভাবিকের তুলনায় সাগরে জোয়ারের পানি বেশি হচ্ছে এবং হবে। পূর্বাভাসে জানা যায়, সাগরে নিম্নচাপের ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টিপাত হবে। আর অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। বিশেষ করে দে...