Saturday, August 8

Month: August 2022

আশুরার তাৎপর্য ও করণীয়

আশুরার তাৎপর্য ও করণীয়

ইসলাম
  আল্লাহ তাআলা বান্দার জন্য বিশেষ কিছু সময় ও মৌসুম দিয়েছেন যে সময়ে বান্দা অধিক ইবাদত ও ভালো কাজ করে সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। মুমিনের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত। অতীতে ঘটে যাওয়া ছোট-বড় গুনাহসমূহ মার্জনা করানোর সুবর্ণ সুযোগ বটে। এই বরকতময় সময়ের মধ্য থেকে একটি হচ্ছে, ‘মহররম ও আশুরা’।   নিম্নে আমরা এ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব।   বরকতময় মাস আরবি মাস হিসেবে প্রথম মাস ‘মহররম’। এই মাসকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে চার মাসকে বিশেষ সম্মান দিয়েছেন তার মধ্যে মহররম অন্যতম। আল্লাহ বলেন, ‘প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাবে (অর্থাৎ লাওহে মাহফুজে) মাসের সংখ্যা ১২টি, সেই দিন থেকে, যেদিন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। এর মধ্যে চারটি মাস মর্যাদাপূর্ণ। (সুরা : তাওবা, আয়াত : ৩৬) ...
জেনে নিন ধরন অনুযায়ী মাথা ব্যথার লক্ষণ

জেনে নিন ধরন অনুযায়ী মাথা ব্যথার লক্ষণ

লাইফস্টাইল
  সর্দি, মানসিক চাপ, পানিশূন্যতাসহ নানা সমস্যায় উপসর্গ হিসেবে দেখা দেয় মাথা ব্যথা। মাথার যেকোনো অংশেই ব্যথা হতে পারে। এই ব্যথা কখনো কখনো পুরো শরীরকে নিস্তেজ করে দেয়। বেশির ভাগ মানুষেরই মাথা ব্যথার ধরন নিয়ে স্পষ্ট ধারণা নেই। মাথা ব্যথার কারণে অনেক সময় রোগ নির্ণয় বেশ ঝামেলাপূর্ণ হয়। মাথা ব্যথার অবস্থানের ওপর ভিত্তি করে এর ধরন নির্ণয় করা যায়। মাথার ঠিক কোন অংশে ব্যথা হচ্ছে সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ।   চোখের চারপাশে ব্যথা চোখের মধ্যে কিংবা চারপাশে ব্যথা খুবই অস্বাভাবিক। এটি মাথা ব্যথার সবচেয়ে গুরুতর ধরনের মধ্যে একটি। যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের মতে, কোনো সতর্কতা ছাড়াই এ ধরনের ব্যথা শুরু হয়। পরে আস্তে আস্তে ঘাড়, গাল, নাক এবং কাধে ছড়িয়ে পরে। সাইনাসের ব্যথা সাইনাস হলো খুলির ভেতরে বাতাসভর্তি ফাঁকা জায়গা। এর অবস্থান কপাল, নাকের হাড়, গাল এবং চোখের পেছনে। সাইনাসে ব...
হিরো আলমকে আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় : ডিএমপি

হিরো আলমকে আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় : ডিএমপি

বিনোদন
  আন্তর্জাতিক গণমাধ্যমে হিরো আলমকে গ্রেপ্তার বা ডিবি কার্যালয়ে আটক করে রাখা হয়েছে বলে সংবাদ প্রকাশ প্রসঙ্গে বক্তব্য দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানায়, আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তাকে আটক বা গ্রেপ্তারের বিষয়টি তথ্যভিত্তিক নয়। রবিবার (৭ আগস্ট) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।   তিনি জানান, আশরাফুল আলম ওরফে হিরো আলম ফেসবুক/ইউটিউব চ্যানেল তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ড, কনটেন্ট শেয়ার করে থাকেন। এসব কনটেন্টের কিছু অংশে বিধিবহির্ভূতভাবে পুলিশের পোশাক পরে আপত্তিজনকভাবে কিছু অভিনয় প্রদর্শিত হয়। যা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন ধরনের গান গেয়ে...
স্বাস্থ্য সুরক্ষায় পাউরুটির বিকল্প কয়েকটি খাবার

স্বাস্থ্য সুরক্ষায় পাউরুটির বিকল্প কয়েকটি খাবার

লাইফস্টাইল
  দিনদিন পাউরুটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। দোকানের তাকে প্রতিনিয়ত যোগ হচ্ছে হরেক রকমের পাউরুটি। সকাল বেলা রুটির সাথে মাখন বা ডিম দিয়ে দিন শুরু করা অনেক স্বাস্থ্যকর বলে বিবেচিত হচ্ছে। আমরা অনেকেই এই পরিশোধিত আটায় তৈরি খাবারের উপর আসক্ত হয়ে পড়ছি।   বাজারের এই পাউরুটিগুলো মিহি আটা, মাখন এবং চিনির সংমিশ্রণে তৈরি হয়। যা অন্য অনেক কিছুর থেকেও বেশি ক্ষতিকর। এক টুকরো পাউরুটিতে ৫৩টি পুষ্টিহীন ক্যালরি থাকে। যা অনেক দিক থেকেই আমাদের শরীরের জন্য ক্ষতিকর। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে ব্যায়াম করলেও ওজনের পরিবর্তন হচ্ছে না। এর পেছনে দায়ী এই রুটি। আজ আমরা এই পাউরুটির বিকল্প হিসেবে কিছু সবজি এবং ফলের কথা জানব। যা খেলে একই সাথে আমাদের চর্বি এবং ওজন হ্রাস পাবে।   আলু: আলুতে প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে সেটি আমাদের সবার জানা। কিন্তু তারপরও অনেকক্ষেত্রে আলু একটি ভাল বিকল্প। বিশেষ...
জ্বালানি সাশ্রয়ে এলাকাভিত্তিক বন্ধ থাকবে শিল্প-কারখানা

জ্বালানি সাশ্রয়ে এলাকাভিত্তিক বন্ধ থাকবে শিল্প-কারখানা

জাতীয়
  জ্বালানি সাশ্রয়ে সপ্তাহের একেক দিন একেক এলাকার শিল্প-কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প-কারখানার মালিকরাও এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন। দ্রুতই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এতে দৈনিক প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। গতকাল রবিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগ ও ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বর্তমানে শিল্পাঞ্চলে শুক্রবার সাপ্তাহিক ছুটি কার্যকর রয়েছে। তবে এক দিনে সব এলাকায় সাপ্তাহিক ছুটি না দিয়ে যদি রেশনিংয়ের মাধ্যমে একেক দিন একেক এলাকায় ছুটি চালু করা যায় তাহলে বিদ্যুতের যথেষ্ট সাশ্রয় হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যদি গাজীপুর এলাকা শুক্রবার বন্ধ থাকে, তবে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ এলাকা বন্ধ থাকল। পর্যায়ক্রমে এভাবে সাপ্তাহিক ছুটির দিন ধার্...
নতুন ভাড়া কার্যকর, সড়কে বাস কম

নতুন ভাড়া কার্যকর, সড়কে বাস কম

বাংলাদেশ
জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাসভাড়া গতকাল রবিবার থেকে কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন বাসভাড়া নির্ধারণ করে। তবে মহানগর ও দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে। রাজধানীতে বাসভেদে ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা। আর ২০ টাকার ভাড়া ৩০ টাকা আদায় করা হচ্ছে। ৪০ টাকার ওপরের ভাড়ার ক্ষেত্রে ২০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।   গতকাল রাজধানীর গুলিস্তান, পল্টন, মহাখালী, বংশাল, ফার্মগেট, যাত্রাবাড়ী, গাবতলী, রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে কিছু জায়গায় যাত্রী ও ভাড়া আদায়কারীদের মধ্যে তর্কাতর্কিও হয়েছে। ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, আন্ত জেলা ও দূরপাল্লায় বাস ও মিনিবাসের ক্...
জিবরাইল আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা

জিবরাইল আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা

ইসলাম
  ফেরেশতাদের ভেতর জিবরাইল (আ.) আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। আল্লাহর পক্ষ থেকে নবী-রাসুলদের প্রতি ওহি নিয়ে আসা তাঁর প্রধান দায়িত্ব। তবে আল্লাহর অন্যান্য নির্দেশ ও নির্দেশনাও তিনি পালন করে থাকেন। পবিত্র কোরআনে তাঁকে জিবরাইল নামে এবং ‘রুহুল আমিন’ (বিশ্বস্ত সত্তা), ‘রাসুলুন কারিম’ (সম্মানিত প্রতিনিধি) ও ‘রুহুল কুদুস’ (পবিত্র সত্তা) উপাধিতে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই কোরআন জগত্গুলোর প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। রুহুল আমিন (জিবরাইল) তা নিয়ে অবতরণ করেছে তোমার অন্তরে, যাতে তুমি সতর্ককারী হতে পারো। ’ (সুরা : আশ-শুআরা, আয়াত : ১৯২-১৯৪)   আল্লাহ তাআলা কখনো কখনো জিবরাইল (আ.)-এর মাধ্যমে নবী-রাসুল ও মুমিনদের শক্তি সঞ্চার করে থাকেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘এবং নিশ্চয়ই আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তার পরে পর্যায়ক্রমে রাসুলদের প্রেরণ করেছি, মারিয়ামপ...
সাত জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

সাত জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

বাংলাদেশ
  সিলেট বিভাগের চার জেলা এবং রাজশাহী, রংপুর ও নীলফামারীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। গতকাল রবিবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। একই সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নিকলীতে।...
অর্থনৈতিক সংকট নিরসনে ইসলামের নির্দেশনা

অর্থনৈতিক সংকট নিরসনে ইসলামের নির্দেশনা

ইসলাম
মানবজীবনে বিভিন্ন সংকট দেখা দিতে পারে। এই সংকট হতে পারে খাদ্যের, হতে পারে অর্থের অথবা অন্য কিছুর। সংকটের পরিধি ব্যক্তিজীবন ছাড়িয়ে সমাজ বা রাষ্ট্র পর্যন্ত চলে যেতে পারে। কখনো নিজেদের অপরাধ আবার কখনো মহান আল্লাহর পরীক্ষার কারণে সংকট আসতে পারে।   সংকট নিরসনে ইসলামের টেকসই সমাধান রয়েছে।   ঈমান ও তাকওয়া : জীবনে সত্যিকার সুখশান্তি ও পরিতৃপ্তি দানের মালিক আল্লাহ। তিনিই বান্দার সব সংকট দূর করেন। তাঁর প্রতি ঈমান এবং তাকওয়া অর্থাৎ তাঁকে ভয় করে চলার নীতি অবলম্বন করলে সেই জনপদকে তিনি সুখশান্তিতে ভরে দেবেন। আল্লাহ বলেন, ‘যদি সেই সময় জনপদের মানুষগুলো ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের ওপর আসমান ও জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে, অতঃপর তাদের কর্মকাণ্ডের জন্য আমি তাদের পাকড়াও করেছি। ’ (সুরা : আরাফ, আয়াত: ৯৬) আয়াতে মহান...
ভিটামিন ডি-এর অভাবে হতে পারে যেসব সমস্যা

ভিটামিন ডি-এর অভাবে হতে পারে যেসব সমস্যা

স্বাস্থ্য
  আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রায়ই ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করেন। অনেকেরই পেশি দুর্বলতার কারণে সিঁড়ি ভাঙ্গা, ওঠা-বসার মত কাজ করতে অসুবিধা হয়। এসব সমস্যার মূলে রয়েছে ভিটামিন ডি-এর স্বল্পতা। `ভিটামিন ডি' এক প্রকারের চর্বি  জাতীয় তরল ভিটামিন। যা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজগুলো শোষণ করতে ভিটামিন ডি আমাদের শরীরকে সাহায্য করে।   সাধারণত সূর্যের আলোর সংস্পর্শে এলে ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। শরীরে এ ভিটামিনের ঘাটতি হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। অনেকেই এমন জায়গায় বসবাস করে যেখানে সূর্যের আলোর স্বল্পতা রয়েছে। এছাড়াও অনেকেই তাদের কাজের এবং জীবনযাত্রার প্রকৃতির কারণে সূর্যের আলোতে বাইরে থাকার খুব বেশি সুযোগ পান না। আবার অনেকের ক্ষেত্রে নিছক অসচেতনতার কারণেই ভিটামিন ডি-এর অভাব দেখা দেয়। ...