Saturday, August 8

Month: August 2022

লঞ্চভাড়া কত বাড়ছে?

লঞ্চভাড়া কত বাড়ছে?

জাতীয়
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চ ভাড়া বাড়ছে। এ বিষয়ে আজ সিদ্ধান্ত জানা যাবে। গত সোমবার লঞ্চমালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠক হয় নৌপরিবহণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠকে লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে সাত সদস্যের কমিটি গঠন করে দেয় নৌপরিবহণ মন্ত্রণালয়। কমিটির সদস্যরা ওই দিন বেলা তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত লঞ্চমালিকদের সঙ্গে আলোচনা করেন। সেখানে লঞ্চ ভাড়া বাড়ানোর বিষয়ে পরিবহণ মালিকরা তাদের দাবিগুলো তুলে ধরেন। আলোচনার পর লঞ্চভাড়া বাড়াতে সর্বনিম্ন ১৯ দশমিক ৫০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত আটটি স্তরের সুপারিশ করে নৌপরিবহণ মন্ত্রণালয় গঠিত সাত সদস্যের কমিটি। এর মধ্যে যে স্তরটি নৌপরিবহণ প্রতিমন্ত্রী ঠিক করবেন, সে অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করে আজ গেজেট আকারে প্রকাশ করা হবে। এর আগে সরকার গত শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর লঞ্চমালিকেরা ভাড়া শতভাগ বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্...
রোহিঙ্গা ২ নেতাকে গুলি করে হত্যা

রোহিঙ্গা ২ নেতাকে গুলি করে হত্যা

বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উখিয়া ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন— ক্যাম্প ১৫ ব্লক সি/১-এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯-এর ইমাম হোসেনের ছেলে সাব-ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে ৮-১০ জন দুষ্কৃতকারী রোহিঙ্গা ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লক থেকে প্রায় ১৫০ ফুট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আসিয়া বেগমের শেড (নম্বর ১০১০)-এর সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে খবর পাওয়ার পর গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএস...
চোখের চিকিৎসায় কন্টাক্ট লেন্স, যেভাবে ব্যবহার করবেন

চোখের চিকিৎসায় কন্টাক্ট লেন্স, যেভাবে ব্যবহার করবেন

স্বাস্থ্য
  কন্টাক্ট লেন্স হলো চোখের লেন্স, যা চোখের কালো মণির সামনে লাগিয়ে চোখের দৃষ্টিস্বল্পতার চিকিৎসা করা হয়। চোখের অন্যান্য রোগের চিকিৎসাতেও কন্টাক্ট লেন্স ব্যবহার করা হয়। কন্টাক্ট লেন্সের ব্যবহার ♦ যাঁরা চশমা পরতে চান না তাঁরা পাওয়ারযুক্ত কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। প্লাস, মাইনাস অ্যাসটিগমেটিক—সব ধরনের কন্টাক্ট লেন্স পাওয়া যায়।   ♦ যাঁদের কালো মণিতে পুরনো ঘা আছে, চোখ খোলা ও বন্ধ করার সময় ঘা বারবার কাঁচা হয়ে যায়, তাঁদের ক্ষেত্রে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স ব্যবহার করা প্রয়োজন। ♦ চোখে চুন বা অন্যান্য ক্ষতিকর কেমিক্যাল পড়লে বিভিন্ন ধরনের ক্ষতি থেকে চোখকে রক্ষা করার জন্য চোখে কন্টাক্ট লেন্স দেওয়া যেতে পারে। ♦ কালো মণির পুরনো দাগ লুকানোর জন্য কসমেটিক কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে। ♦ জন্মগত চোখের ক্রটির জন্য যাঁরা আলোর প্রতি বেশি সংবেদনশীল, আলোতে যেতে...
ক্যাসিনো সম্রাটের জামিন বাতিলের আদেশ বহাল

ক্যাসিনো সম্রাটের জামিন বাতিলের আদেশ বহাল

জাতীয়
জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। এর ফলে তার জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশই বহাল থাকল। বুধবার বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সম্রাটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। ...
আশুরায় যে আমলে রিজিকে বরকত আসে

আশুরায় যে আমলে রিজিকে বরকত আসে

ইসলাম
  হিজরি সনের প্রথম মাস মহররম। মহররমের ১০ তারিখকে আরবিতে ‘আশুরা’ বলা হয়। ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত সম্মানিত দিন। জাহিলি যুগেও মক্কার কুরাইশদের কাছে এই দিনটি বিশেষ মর্যাদার ছিল।   এই দিনকে সম্মান জানিয়ে সেদিন তারা কাবাঘরে নতুন চাদর পরাত এবং তারা সেদিন রোজা রাখত। মূলত তারা ইবরাহিম (আ.)-এর অনুসরণে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালন করত। কুরাইশরা ইবরাহিম (আ.)-এর আদর্শের নামে যে সৎকাজ করত, রাসুল (সা.) তাতে সম্মতি দিতেন ও অংশগ্রহণ করতেন, তাই তিনি কুরাইশদের সঙ্গে হজে অংশগ্রহণ করতেন ও আশুরার রোজা রাখতেন; কিন্তু অন্যদের এর নির্দেশ দেননি। (বুখারি, হাদিস  : ১৮৯৩)   পবিত্র আশুরার দিনের আরেকটি আমল হচ্ছে, এই দিনে পরিবারের সদস্যদের ভরণপোষণে উদারতা দেখানো। শরিয়ত এই দিনে পরিবারের সদস্যদের জন্য খাদ্য, পানীয় ও ভরণপোষণের ক্ষেত্রে উদার হওয়ার প্রতি উৎসাহ প্রদান করে। এই উদারতার বরক...
ট্রেনের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে : রেলমন্ত্রী

ট্রেনের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে : রেলমন্ত্রী

জাতীয়
  জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, খুব শিগগিরই ট্রেনের ভাড়াও সমন্বয় করা হবে। আজ মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। নুরুল ইসলাম বলেন, ডিজেল দিয়ে ট্রেন চলে, যার দাম বাড়ার ফলে রেল পরিচালনায় ফুয়েলিং কস্ট বেড়ে যাবে। আবার বাসের ভাড়া বাড়ায় ট্রেনের ওপর ব্যাপক যাত্রীর চাপ পড়বে। এটা সমন্বয় করতে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে।   তিনি বলেন, নৌপথ এবং সড়কপথে পরিবহনের ভাড়া নেতাদের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা হলেও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এ সময় রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. কামরুল ইসলাম, ডাবল লেন প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, গাজীপ...
টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন পোলার্ড

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন পোলার্ড

খেলা
  ওয়েস্ট ইন্ডিজের বর্তমান সময়ের ক্রিকেটারদের বলা হয়ে থাকে ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’। বিশ্বের যেখানেই টি-টোয়েন্টি লিগ হোক না কেন, তাঁদের আধিপত্য থাকবেই। রেকর্ডের বিচারে ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। গতকাল রাতে টি-টোয়েন্টিতে আরো একটি রেকর্ড গড়লেন পোলার্ড। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ ম্যাচ খেলেছেন পোলার্ড। সোমবার লর্ডসে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে নেমে এ কীর্তি গড়েন সাবেক ক্যারিবীয় দলপতি। ১০০ বলের খেলা হলেও এটিকে পরিসংখ্যানে টি-টোয়েন্টি বলেই বিবেচনা করা হয়।   এই ফরম্যাটে ম্যাচ খেলার রেকর্ডে পোলার্ডের আশপাশে কেউ নেই। তাঁর স্বদেশি ডোয়াইন ব্রাভো রয়েছেন দুই নম্বরে, খেলেছেন ৫৪৩টি ম্যাচ। এছাড়া ৫০০ ম্যাচ খেলতে পারেননি আর কোনো ক্রিকেট...
রক্ত জমাট বাঁধার লক্ষণ, যা খেয়াল রাখা জরুরি

রক্ত জমাট বাঁধার লক্ষণ, যা খেয়াল রাখা জরুরি

স্বাস্থ্য
রক্ত জমাট বাঁধা, সাধারণত ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) নামে পরিচিত, একটি গুরুতর অবস্থা যা জীবনের জন্য হুমকি হতে পারে। রক্ত ​​​​জমাট বাঁধা আছে কি না তা নিশ্চিত করার জন্য লক্ষণগুলো সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। তাহলে এর চিকিৎসা করা সহজতর হয়। এর ওষুধও পাওয়া যায়।   চারটি লক্ষণ রয়েছে, যার দিকে আপনার খেয়াল রাখা উচিত, বিশেষত পায়ে। অন্যান্য উপসর্গগুলো সতর্ক করে দিতে পারে যে, আপনার রক্ত জমাট বাঁধা শুরু হয়েছে। এর জন্য অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হবে। স্কটল্যান্ডের এনএইচএস ইনফর্ম অনুসারে লক্ষণগুলোর মধ্যে আছে― ১. আপনার একটি পায়ে ব্যথা, ফোলা ভাব এবং ভারী ভারী মনে হওয়া। ২. জমাট বাঁধা জায়গায় উষ্ণতা অনুভব করা। ৩. বিশেষ করে হাঁটুর নিচে আপনার পায়ের পেছনের ত্বক লালচে হয়ে যাওয়া। আরো লক্ষণগুলোর মধ্যে আছে শ্বাসকষ্ট, যা পালমোনারি এমবোলিজম, যা রক্ত জমাট বাঁধা সম্পর্কে সতর্ক...
গুগল ক্রোমের আপডেট

গুগল ক্রোমের আপডেট

তথ্য ও প্রযুক্তি
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ক্রোম ব্রাউজারের আপডেট নিয়ে আসছে। সার্চ করে তথ্য খুঁজে বের করা আরো সহজ করে তুলতে যুক্ত করা হয়েছে নতুন কয়েকটি ফিচার। বিশেষ করে ছবি খোঁজার ক্ষেত্রে যথাযথ ‘কিওয়ার্ড’ দেওয়াটা কঠিন হয়ে যায়। প্রক্রিয়াটি আরো সহজ করে তুলতে ক্রোম ব্রাউজারে যুক্ত করা হয়েছে গুগল লেন্স ফিচার। স্মার্টফোনে ছবি তুলে ক্রোমে যেতে হবে। এরপর ‘সার্চ উইথ গুগল লেন্স’ অপশনটি ব্যবহার করলেই ছবিসংক্রান্ত তথ্য বের হয়ে আসবে। ছবিতে কোনো লেখা থাকলে সেটা অনুবাদ করে দেখারও সুযোগ থাকবে। ক্রোমের ১০৪.০.৫১১২.৮১ সংস্করণটিতে পিডিএফ ডকুমেন্ট ফুল স্ক্রিন মোডে দেখা যাবে। এ ছাড়া ‘প্রেজেন্ট’ নামের একটি ফিচার থাকবে। জুম ইন বা জুম আউট বাদ দিয়ে সরাসরি ফুল স্ক্রিনে মোডে ওয়েব পেজ দেখার সুযোগ দেবে ফিচারটি। তবে এমনি এমনি এই আপডেট আপনি পাবেন না। এর জন্য সর্বডানে থাকা ‘থ্রি ডট মেন্যু’তে ক্লিক করতে হবে। এরপর ‘হেল্প’ অপশনে...
টাকার মান আরো কমল, ডলারের দামে রেকর্ড

টাকার মান আরো কমল, ডলারের দামে রেকর্ড

অর্থনীতি
  খোলাবাজারসহ ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও বেড়েছে ডলারের দাম। কার্ব মার্কেট বা খোলাবাজারে এক ডলার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ১১৪ থেকে ১১৫ টাকা। দেশের ইতিহাসে এই প্রথম ডলারের দাম এত বেড়েছে। এর আগে গত ২৬ জুলাই ডলারের দাম বেড়ে ১১২ টাকা হয়। এমন পরিস্থিতির মধ্যে ডলারের বিপরীতে টাকার মান ৩০ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার আন্ত ব্যাংকে প্রতি ডলার ৯৫ টাকা (৯৪ টাকা ৯৫ পয়সা) দরে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।   বাংলাদেশ ব্যাংকের নানা পদক্ষেপের পরও ডলারের সরবরাহ কম থাকায় খোলাবাজারে ডলারের দাম বাড়ছে। মতিঝিল এলাকার খোলাবাজারের একাধিক ডলার বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এদিকে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থার অভিযান বেশ কিছুদিন ধরে চলছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় খোলাবাজারে ডলারের দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিক্রেতারা বলছ...