Friday, August 7

Month: August 2022

আজ কোথায় কখন লোডশেডিং

আজ কোথায় কখন লোডশেডিং

বাংলাদেশ
বিদ্যুৎ সাশ্রয়ে ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করেছে সরকার। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত লোডশেডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবারের (২৩ আগস্ট) সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে লোডশেডিং কার্যক্রম। নির্দেশ মোতাবেক লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর ওয়েবাসাইটের নির্দিষ্ট লিংককে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা। ...
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ
দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে সারা দেশে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপপ্রবাহের বিষয়ে তিনি বলেন, রাজশাহী, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ...
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বাংলাদেশ
গাজীপুরের জয়দেবপুর স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত হলেন— ঝিনাইদহ সদর এলাকার কানহরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. সোহাগ রহমান (৩৩)। এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটের আমরা খবর পাই জয়দেরপুর রেলক্রসিংয়ের একটু সামনে সদর থানার পেছনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এখন লাশটি ফাঁড়িতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।...
বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীতে সড়কে শিক্ষার্থীরা

বাসে হাফ ভাড়ার দাবিতে বনানীতে সড়কে শিক্ষার্থীরা

বাংলাদেশ
বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেয়। এ সময় বনানী থেকে গুলশান-২ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ৩০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক শিক্ষার্থী জানায়, আমরা হাফ ভাড়া দিতে চাইলে খারাপ আচরণ করে আমাদের সঙ্গে। তাই হাফ ভাড়া কার্যকরের দাবিতে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে আমরা আন্দোলনে যাব। বনানী থানার ওসি নূরে আযম মিয়া বলেন, বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমরা। বাসগুলো দাবি করছে, তারা নাকি শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্...
এশিয়া কাপ জয়ের লক্ষ্যে বিকালে ঢাকা ছাড়ছেন টাইগাররা

এশিয়া কাপ জয়ের লক্ষ্যে বিকালে ঢাকা ছাড়ছেন টাইগাররা

খেলা
তিন দিন পরই পর্দা উঠবে এশিয়া কাপের। সংযুক্ত আরব আমিরাতে বসছে টুর্নামেন্টটির ১৫তম আসর। আগামী ২৭ আগস্ট শ্রীলংকা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার লড়াই। আগামী ৩০ আগস্ট শারজায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। সে লক্ষ্যে মঙ্গলবার বিকালে ঢাকা ছাড়বেন টাইগাররা। মঙ্গলবার বিকাল সোয়া ৫টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা করবে সাকিব বাহিনী। বাংলাদেশ বিমানের ঢাকা-দুবাই ফ্লাইট রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাবে টাইগারদের নিয়ে। এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ছয় দল। যার মধ্যে বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান সরাসরি এবং একটি দল বাছাই পর্ব থেকে আসবে। তিন দল করে দুগ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে মাঠের লড়াই। গ্রুপ পর্বে বাংলাদেশের দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলংকা। ৩০ আগস্ট আফগানিস্তানের মুখোমুখি হওয়ার পর ১ সেপ্টেম্বর শ্রীলং...
এক বছর পর ভাইবোনের সঙ্গে আরিয়ানের ছবি, জানেন না শাহরুখ

এক বছর পর ভাইবোনের সঙ্গে আরিয়ানের ছবি, জানেন না শাহরুখ

বিনোদন
সময়টা ঠিক এক বছর সাত দিন৷ এই ১২ মাসে তার জীবনে বয়ে গেছে বড় ঝড়। ধীরে ধীরে ছন্দে ফিরেছে জীবন। সেই প্রমাণই মিলল সোমবার রাতে শাহরুখপুত্র আরিয়ান খানের ছবিতে৷ একদিকে বোন সুহানা আর অন্যদিকে ভাই আব্রাম। দুই ভাইবোনের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন শাহরুখপুত্র। এ বছরই মাদককাণ্ডের জেরে ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হয় আরিয়ানকে। যার প্রভাব পড়েছিল পুরো পরিবারে৷ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শাহরুখও৷ কালো মেঘের ছায়া কাটিয়ে সূর্য উঁকি দিয়েছে খান পরিবারে৷ সুহানাও ইতোমধ্যে সেরে ফেলেছেন তার প্রথম ছবির শুটিং। তিন ভাইবোনের ছবি দেখে প্রচুর ভালোবাসা দিয়েছেন কাছের মানুষরা। ছেলেমেয়েদের ছবি দেখে বাবা শাহরুখের মন্তব্য, ‘আমার কাছে এই ছবিগুলো নেই কেন? আমাকে এখনই পাঠাও’। বাবাকে উত্তর দিতে ভোলেননি আরিয়ানও। তিনি লেখেন, ‘হ্যাঁ, পাঠাব। কিন্তু পরের বছর। যখন আবার আমরা ছবি তুলব’।...
আফগানিস্তানে ভারি বর্ষণে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

আফগানিস্তানে ভারি বর্ষণে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক
আফগানিস্তানের পূর্বাঞ্চলের লোগার প্রদেশে ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, বন্যায় লোগার প্রদেশে ২০ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ৩৫ জন। ভারি বৃষ্টিতে কয়েক হাজার বাড়ি ধ্বংস এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটি চলতি বছর একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। তীব্র খরার মধ্যে জুনে বড় ধরনের এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে যারা গেছে। গত বছরের আগস্টে দেশটির ক্ষমতাগ্রহণ করা তালেবান সরকার দুর্যোগ মোকাকলায় হিমশিম খাচ্ছে, তারা সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জ...
স্টেইনলেস-স্টিলের সিংক চকচকে রাখার উপায়

স্টেইনলেস-স্টিলের সিংক চকচকে রাখার উপায়

লাইফস্টাইল
স্টেইনলেস-স্টিলের সিংক ব্যবহারের ফলে অনেক সময় দেখবেন সাদা সাদা দাগ পড়েছে। আবার কালচেও হয়ে যায়। দেখলে মনে হয়, অনেক দিনের ময়লা জমে আছে। অনেক সময় রং উঠে এমন হয়। স্টেইনলেস-স্টিলের সিংক চকচকে করার কয়েকটি উপায় জেনে নেওয়া যাক।   ১. ম্যাজিক ইরেজার ব্যবহার করতে পারেন। ম্যাজিক ইরেজার হলো এক ধরনের স্পঞ্জ। এটিকে বলে 'মেলামাইন ফোম ক্লিনার ম্যাজিক স্পঞ্জ'। যেকোনো সুপার শপ বা অনলাইন শপে পেয়ে যাবেন এ ধরনের স্পঞ্জ। শুধু পানি দিয়ে ঘষে তুলে ফেলুন সিংকের ময়লা। সাদা দাগ যেখানে আছে সেই বরাবর ঘষুন, যাতে করে দাগ মিশে যায়। ২. আরেকটি উপায় হলো নেইলপলিশ রিমুভার। এটি সাদা হয়ে যাওয়া জায়গায় দিয়ে হালকা ঘষে নিন, তারপর ধুয়ে ফেলুন। ৩. সিংকের সাদা দাগ তুলতে ভিনেগার বা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। ৪. ফ্লোর চকচকে করার জন্য কিছু ক্লিনার পাওয়া যায়। যে ক্লিনারগুলো দিয়ে ফ্লোর পরিষ্কার করার পর পানি ...
দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

বাংলাদেশ
ভোলায় লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জেলেরা। এ সময় পুলিশ আটক ব্যক্তিদের কাছ থেকে বগিদাঁ, ছোরা, দাঁ ও করাতসহ সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় জেলেদের ট্রলারে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় জেলেরা টের পেয়ে চিৎকার করলে অন্যান্য জেলেরা ছুটি এসে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে ৬ ডাকাতকে আটকে ফেলে, বাকিরা পালিয়ে যায়। লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে ডাকাতদের অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটক ব্যক্তিদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা বলে জানিয়েছেন তারা। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।...
বিয়ের আগে ঘনিষ্ঠতা, যা বললেন আলিয়া ভাট

বিয়ের আগে ঘনিষ্ঠতা, যা বললেন আলিয়া ভাট

বিনোদন
আলিয়া-রণবীরের প্রেম কাহিনী সিনেমাকেও হার মানায়। ক্যাটরিনা-দীপিকার সঙ্গে চুটিয়ে প্রেম করে আলিয়ায় তরী ভিড়িয়েছেন রণবীর কাপুর। বি-টাউনে এই গুঞ্জণ ছিল প্লে-বয়ের এই প্রেমও টিকবে না। কিন্তু আলিয়া সেটি সত্যি হতে দিলেন না। একেবারে সাত পাকে বেধে ফেললেন রণবীরকে। তার আগে বারবার পরিকল্পনা করেও বিয়ে করতে পারছিলেন না তারা। প্রথমে সিনেমার ব্যস্ততা ও পরে করোনা মহামারি তাদের চার হাত এক হতে দেয়নি। তবে করোনার সময়টাতে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। আলিয়ার বাড়িতে রণবীর ও আবার প্রেমিকের বাড়িতেও বলিউড সেনসেশনকে অবাধ যাতায়াত করতে দেখা গেছে। এ বিয়ে দীর্ঘদিন পর মুখ খুলেছেন আলিয়া ভাট। তার মতে, একসঙ্গে থাকলে অনেকটা সময় দু'জনের একসঙ্গে কাটে। ফলে সঙ্গীকে বেশি ভালো করে চেনা যায়। সুন্দর সব স্মৃতি তৈরি হয়। তার কথায়, 'একসঙ্গে থাকার সুযোগ পেলে কেন থাকবে না? এ ভাবেই দু'জনের একসঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়।'’ 'ব্রহ্মাস্ত্র...