Friday, August 7

Month: August 2022

বিশ্বে করোনায় আরও ১২৩১ মৃত্যু, আক্রান্ত কমেছে

বিশ্বে করোনায় আরও ১২৩১ মৃত্যু, আক্রান্ত কমেছে

আন্তর্জাতিক
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৭১৩ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৮০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩১ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় তিন শ। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ১৩ লাখ ৭৭ হাজার ৬৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৫৬৭ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০৪ জনের এবং শনাক্ত হয়েছে ৩১ হাজার ৪৩৩ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৬ হাজার ২২৮ জন এবং মৃত ১৫৯ জন। ইতালিতে আক্রান্ত ১০ হাজার ৪১৭ জন এবং মৃত্যু ৭৫ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ১৬ হাজার ৯১১ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। জাপানে মৃত ২২৮ জন এবং আক্রান্ত ২ লাখ ১৭ হাজার ৮৭৫ জন। গ...
‘এ’ পজিটিভ রক্তের বদলে ‘বি’ পুশ, প্রসূতির মৃত্যু

‘এ’ পজিটিভ রক্তের বদলে ‘বি’ পুশ, প্রসূতির মৃত্যু

বাংলাদেশ
গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের ভুল চিকিৎসায় শিরিন বেগম (৩২) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। রক্তশূন্য প্রসূতি ওই রোগীর 'এ' পজিটিভ রক্তের প্রয়োজন থাকলেও তাকে পুশ করা হয় 'বি' পজিটিভ রক্ত। মেয়াদোত্তীর্ণ কাগজে চিকিৎসাসেবা দেওয়া জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষ মৃত অবস্থায় তড়িঘড়ি করে প্রসূতি শিরিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়। এ ঘটনার পর থেকে হাসপাতালের মালিক ও চিকিৎসক গা ঢাকা দিয়েছেন। বন্ধ রয়েছে তাদের ব্যবহৃত মোবাইল ফোনও। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটলেও বিষয়টি সোমবার সকাল থেকে স্থানীয়ভাবে টক অব দ্য টাউনে পরিণত হয়। নিহত প্রসূতি শিরিন বেগম উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের স্ত্রী। ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির মালিক ও চিকিৎসকের ব্যবহৃত মুঠোফোন একাধিকবার ফোন ...
খাগড়াছড়িতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত ২

খাগড়াছড়িতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত ২

বাংলাদেশ
খাগড়াছড়িতে কাঠ বোঝাই করা ট্রাক উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আট জন। মঙ্গলবার সকালে গুইমারার তৈকর্মাতে এই ঘটনা ঘটে। নিহতেরা হলেন- মোহাম্মদ রাজু ও মোহাম্মদ ইলিয়াস। গুইমারা থানার ভারপ্রাপ্তে কর্মকর্তা মো. রশিদ আহমেদ বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কাঠবোঝাই ট্রাকটি তৈকর্মা এলাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা কাঠের বোঝাই করার শ্রমিকরা এর নীচে চাপা পড়ে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’ মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনুর আলম জানান, ট্রাক উল্টে এমনটি ঘটেছে। দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। চালকসহ ৮ জন আহত হয়ে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।...
ইসলামী সংগীতে বাদ্যযন্ত্রের ব্যবহার

ইসলামী সংগীতে বাদ্যযন্ত্রের ব্যবহার

ইসলাম
বাদ্যযন্ত্রের প্রতি ইসলামী শরিয়তের সাধারণ ঘোষণা হলো তা অবৈধ। কেননা রাসুলুল্লাহ (সা.)-এর যুগে দফ ছাড়া সব ধরনের বাদ্য নিষিদ্ধ করা হয়। সাহাবায়ে কেরাম (রা.)-সহ পরবর্তী যুগের আলেমরাও বাদ্যযন্ত্রের ব্যবহার নিষিদ্ধ হওয়ার ব্যাপারে একমত পোষণ করেন। কোনো কোনো সাহাবি দফের ব্যবহারও অপছন্দ করতেন। সুতরাং ইসলামী সংগীত বা সাধারণ সংগীতে বাদ্যের ব্যবহার পরিহার করা আবশ্যক।   কোরআনের ভাষ্য : পবিত্র কোরআনের একাধিক আয়াতে বাদ্যযন্ত্র ও তা ব্যবহারকারীদের নিন্দা করা হয়েছে। যেমন— ১. অসার বস্তু : মহান আল্লাহ বলেন, ‘মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে নেয় এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। তাদেরই জন্য আছে অবমাননাকর শাস্তি। ’ (সুরা লোকমান, আয়াত : ৬) কোরআনের বেশির ভাগ ব্যাখ্যাকার বলেছেন, উল্লিখিত আয়াতে ‘অসার বাক্য’ দ্বারা গান উদ...
বুধবার থেকে অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা

বুধবার থেকে অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা

জাতীয়
  আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সপ্তাহে দুইদিন। আজ সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়।   মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমন মৌসুমে কৃষকদের সেচকাজে ১২-১৫ দিন বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় আইন, সিলেট উন্নয়ন...
ওজন কমিয়ে ভিন্ন চেহারায় কপিল শর্মা, ভক্তদের উচ্ছ্বাস

ওজন কমিয়ে ভিন্ন চেহারায় কপিল শর্মা, ভক্তদের উচ্ছ্বাস

বিনোদন
ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’ এর চতুর্থ সিজন চলে এসেছে। খুব শীঘ্রই সনি টিভির পর্দায় সম্প্রচারিত হবে ‘দ্য কপিল শর্মা শো’। তবে সবচেয়ে চমকের বিষয় হচ্ছে নতুন এই সিজনে একদম নতুন কপিল শর্মাকে দেখবে দর্শক। অনেকে হয়তো চিনতেও পারবে না তাদের প্রিয় তারকাকে! সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’ এর চতুর্থ সিজনের প্রোমো শ্যুট হয়েছে। আর সেই শ্যুটের ঝলক নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন কমেডি কিং কপিল। যা দেখে তাজ্জব হয়ে গেছে ভক্তরা! কারণ, কপিলকে দেখে চেনাই যাচ্ছে না। তাঁর ফোলা গাল আর ভুঁড়ি, সব গায়েব! এমনকি ওজন ঝরিয়ে একদম সুঠাম শরীরের সুদর্শন পুরুষ এখন কপিল।   গতকাল (২১ আগস্ট) কপিল তাঁর টুইটার অ্যাকাউন্টে নিজের ট্রেন্ডি লুক শেয়ার করে লিখেছেন, ‘নতুন সিজন, নতুন লুক। আসছে দ্য কপিল শর্মা শো’। তাঁর এই টুইটে আনন্দের ঝড় উঠেছে তাঁর ভক্ত অনুসারীদের মাঝে। তাঁর শ...
থাইয়ের প্রচণ্ড ব্যথায় যা করণীয়

থাইয়ের প্রচণ্ড ব্যথায় যা করণীয়

স্বাস্থ্য
  গ্রোইন পেইন বা অ্যাডাকটর পেইন এমন এক ধরনের ব্যথা যা, মূলত আমাদের গ্রোইন বা কুঁচকিতে হয়। এ ধরনের ব্যথা খুব ধীরে ধীরে তৈরি হয় এবং দীর্ঘমেয়াদি হয়। কারণ আমাদের চলাফেরার মধ্যে যেকোনো সময় যদি কখনো অ্যাডাকটর পেশিতে টান লাগে তখন একটি প্রদাহজনিত সমস্যা তৈরি হয়। হঠাৎ বেশি ব্যথা থাকলেও পরবর্তী সময়ে কমে আসে; কিন্তু যেহেতু চলাফেরা বা অন্যান্য কাজে কোনো বিধি-নিষেধ থাকে না, তাই প্রদাহজনিত সমস্যাটি দীর্ঘস্থায়ী হয়। তখন এই ব্যথা মূলত প্রদাহজনিত না থেকে একটি ডিজেনারেশন পরিবর্তন হয় বা জটিল ব্যথায় রূপান্তরিত হয়।   লক্ষণ ব্যথা সাধারণত থাইয়ের ভেতরের দিক থেকে হয় এবং থাইজুড়ে ব্যথা অনুভূত হয়। চিকিৎসা প্রাথমিক অবস্থায় ব্যথার চিকিৎসা সহজ থাকলেও ব্যথার ধরন যখন পরিবর্তিত হয়, তখন এর চিকিৎসাব্যবস্থাও পরিবর্তন হয়। আর চিকিৎসা পদ্ধতি মূলত নির্ভর করে সঠিক রোগ নির্ণয় বা ব্যথার কা...
চুল বুঝে শ্যাম্পু ব্যবহার

চুল বুঝে শ্যাম্পু ব্যবহার

লাইফস্টাইল
একেকজনের চুলের ধরন একেক রকম। সব রকম চুলের জন্য একই ধরনের শ্যাম্পু কার্যকর নয়। তাই চুল বুঝে শ্যাম্পু ব্যবহার করতে হবে। পরামর্শ দিয়েছেন শোভন মেকওভার স্যালনের রূপ বিশেষজ্ঞ শোভন সাহা। লিখেছেন ফাতেমা ইয়াসমীন চুলের সৌন্দর্য যত্নের ওপর নির্ভর করে। তেল ও নানা প্যাক দেওয়া, তারপর শ্যাম্পু করা চুলের যত্নের সবচেয়ে প্রচলিত ধরন। তার পরও চুলের মান নিয়ে থাকে নানা আক্ষেপ। আসলে চুলের সৌন্দর্য অনেকখানি নির্ভর করে চুলে কী শ্যাম্পু ব্যবহার করছেন তার ওপর।আপনি যে শ্যাম্পু ব্যবহার করছেন সেটি যদি চুলের জন্য কার্যকর না হয়, তাহলে হিতে বিপরীত হতে পারে।   শুষ্ক চুলের জন্য শুষ্ক চুলে ময়েশ্চারাইজারযুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে। ওমেগা থ্রি ময়েশ্চারাইজারসমৃদ্ধ শ্যাম্পু বেছে নিন। প্রোটিন শ্যাম্পু রুক্ষ চুলের জন্য ভালো। কুসুম গরম তেল চুলে মালিশ করে দুই ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করলে...
অনিচ্ছাকৃত নিষিদ্ধ দৃষ্টি ক্ষমাযোগ্য

অনিচ্ছাকৃত নিষিদ্ধ দৃষ্টি ক্ষমাযোগ্য

ইসলাম
  আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দৃষ্টি অবনত রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ‘মুমিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে। এটাই তাদের জন্য শুদ্ধতর। তারা যা কিছু করে আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত।’ (সুরা : আন-নুর, আয়াত : ৩০)   যে ব্যক্তি তার দৃষ্টিকে অবনত রাখবে আল্লাহ তাআলা তার অন্তরকে পবিত্র রাখবেন। তখন তার হৃদয়ে গুনাহের প্রবঞ্চনা জাগ্রত হবে না। ফলে সে ইবাদতের স্বাদ অনুভব করবে আর যাবতীয় শয়তানি কুমন্ত্রণা ও ধোঁকা থেকে নিষ্কৃতি লাভ করবে। আমাদের অনেক সময় এমন হয় যে অনিচ্ছা সত্ত্বেও পথে-ঘাটে, গাড়িতে কিংবা বাজারে বেগানা নারীর দিকে দৃষ্টি চলে যায়। এ ক্ষেত্রে আমাদের করণীয় কী? এটা তো ইচ্ছাকৃত হয়নি; বরং অনিচ্ছাকৃত হয়েছে। প্রিয় নবী (সা.) এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে, রাসুলুল্লাহ (সা.) আলী (রা.)-কে বললেন, ‘হে আলী, কোনো নারীক...
রোগব্যাধি, দুঃখ ও আঘাতের ক্ষতি আল্লাহ পুষিয়ে দেন

রোগব্যাধি, দুঃখ ও আঘাতের ক্ষতি আল্লাহ পুষিয়ে দেন

ইসলাম
  রোগাক্রান্ত হওয়া, কষ্টে পতিত হওয়া খারাপ মানুষ হওয়ার প্রমাণ নয়। কেননা মহানবী (সা.)ও অসুস্থ হতেন। মাসরুক (রহ.) বলেন, আয়েশা (রা.) বলেছেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর চেয়ে বেশি রোগ যন্ত্রণার কষ্ট অন্য কোনো ব্যক্তির ওপর দেখিনি। (মুসলিম, হাদিস : ৬৪৫১) অসুস্থতা গুনাহ মাফ হওয়ার কারণ। রোগের মাধ্যমে গাছের পাতা ঝরার মতো গুনাহ ঝরে যায়। আবদুল্লাহ (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এলাম। তখন তিনি জ্বরাক্রান্ত ছিলেন। আমি তাঁকে আমার হাতে স্পর্শ করে বললাম, হে আল্লাহর রাসুল (সা.)! আপনি তো ভীষণভাবে জ্বরাক্রান্ত। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, হ্যাঁ, আমি এ পরিমাণ জ্বরে ভুগছি, যে পরিমাণ তোমাদের দুজনের হয়ে থাকে। তিনি বলেন, আমি বললাম, এ কারণেই আপনার জন্য দ্বিগুণ প্রতিদান আছে। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, কোনো মুসলিম ব্যক্তির জ্বর কিংবা অন্য কোনো কারণে বিপদ আপতিত হলে তার বিনিময়ে আল্লাহ তাআ...