Friday, August 7

Month: August 2022

কর্ণাটকে ট্রাকের সঙ্গে জিপের সংঘর্ষে নিহত ৯

কর্ণাটকে ট্রাকের সঙ্গে জিপের সংঘর্ষে নিহত ৯

আন্তর্জাতিক
ভারতের কর্ণাটকে ট্রাকের সঙ্গে একটি জিপের ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ৯ যাত্রী নিহত এবং ১৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে কর্ণাটকের তুমাকুরু জেলায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিশু ও চার নারী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার জিপ গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে গেছে এবং গাড়ি থেকে আহতদের বের করে আনতে বেগ পেতে হয়েছে উদ্ধারকারীদের। ভোর ৪টার দিকে বেঙ্গালুরু থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে কালামবেল্লা থানাধীন জাতীয় সড়ক-৪৮-এর বালেনাহাল্লি গেটের কাছে দুর্ঘটনাটি ঘটে। রাইচুর জেলার মানভি থেকে বেঙ্গালুরুগামী গাড়িটিতে ২৩ জন ছিল। পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত গাড়িতে থাকা শ্রমিকরা কর্মসংস্থানের সন্ধানে যাচ্ছিলেন। কৃষ্ণাপ্পা নামের গাড়িরচালক ঘটনাস্থলেই মারা যান। আহতদের তাৎক্ষণিকভাবে তুমাকুরুর সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের ...
রোহিঙ্গা ঢলের ৫ বছর : হুমকির মুখে কক্সবাজার

রোহিঙ্গা ঢলের ৫ বছর : হুমকির মুখে কক্সবাজার

আন্তর্জাতিক
মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের মুখে পড়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া আটকে থাকা আর ভাসানচরে স্থানান্তর নিয়ে পার হচ্ছে আরেকটি বছর। বৃহস্পতিবার (২৫ আগস্ট) মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা ঢলের ৫ বছর পূর্ণ হলো। গত ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করে। মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে প্রায় ১১ লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে। বর্তমানে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পে তাদের বসবাস। এর বাহিরে কক্সবাজারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য রোহিঙ্গা। কিছু সংখ্যক রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হলেও অনেকেই পালিয়ে এসেছে। তবে রোহিঙ্গা ঢলের কারণে ৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের স্থানীয় লোকজন ও সামাজিক পরিবেশ। এদিকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন দাবি নিয়ে আজ ২৫ আগস্ট সকালে কক্সবাজারে কয়েকটি সংগঠনের ব্যানারে অবস্থান কর্মসূচি র...
স্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, ক্ষমা চাইলেন রণবীর

স্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, ক্ষমা চাইলেন রণবীর

বিনোদন
পাঁচ বছর সম্পর্কের পর বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের পর কাঙ্ক্ষিত সুখবরও দিয়েছেন, সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা। এ ছাড়া আগামী মাসেই মুক্তি পাচ্ছে এ জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এর মধ্যে লাইভ অনুষ্ঠানে স্ত্রী আলিয়া ভাটের শারীরিক গড়ন নিয়ে কটাক্ষ করায় ক্ষমা চাইলেন এ অভিনেতা। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিও আড্ডায় যোগ দেন রণবীর-আলিয়া। সেখানেই কথার ফাঁকে অন্তঃসত্ত্বা আলিয়াকে ‘মোটা’ ইঙ্গিত করে একটি মন্তব্য করে ফেলেন রণবীর, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। এ বিষয়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, আলিয়াকে মোটা বলা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, সে প্রসঙ্গে কিছু বলতে চান কিনা? জবাবে রণবীর বলেন, ‘হ্যাঁ অবশ্যই! প্রথমেই এটি বলে দিই যে, আমি আমার বউকে ভালোবাসি, জীবনের সবটুকু দিয়ে। আর যেটি হয়েছে, আমি মজা করেই বলেছিলাম। যদিও তাতে কারও হাসি পায়...
হরতাল সমর্থনে শাহবাগে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, আহত ১

হরতাল সমর্থনে শাহবাগে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, আহত ১

জাতীয়
অর্ধদিবস হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ মিছিলে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর শাহবাগ মোড়ে সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। এতে এক বিক্ষোভকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহণের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল সকাল ছয়টা থেকে চলছে এই হরতাল। এ হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল কাঁটাবন এলাকা থেকে সকাল পৌনে নয়টার দিকে শাহবাগ মোড়ের আসে। শাহবাগে আগে থেকেই অবস্থান নিয়ে থাকা অর্ধশতাধিক পুলিশ সদস্য তাদের বাধা দেন। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিশের বাধা এড়াতে না পেরে বিক্ষোভকারীরা ফিরে যান। ছত্রভঙ্গ করে দিলে সেখানে এক বিক্ষোভকার...
৫-১১ বছর বয়সি শিশুদের করোনা টিকা দেওয়া শুরু

৫-১১ বছর বয়সি শিশুদের করোনা টিকা দেওয়া শুরু

নারী ও শিশু, বাংলাদেশ
দেশে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষায় ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১১ আগস্ট পরীক্ষামূলক ভ্যাকসিন দেওয়া হলেও পুরোদমে ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে আজ থেকে। প্রথমে ১২টি সিটি কর্পোরেশন এলাকার স্কুলে করোনার টিকা দেওয়া হবে। পরে সারাদেশে ৫-১১ বছর বয়সি সব শিশুকে এই টিকা দেওয়া হবে। বুধবার ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী শিখা সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ আগস্ট সকাল ৯টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫টি কেন্দ্রে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ছয়টি কেন্দ্রে দেওয়া হবে শিশুদের প্রথম ডোজের ভ্যাকসিন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে। সেই ভ্যাকসিন যুক্তরাষ্ট্র থেকে এনে ইতোমধ্যে সংরক্ষণ করা হয়েছে। এর আগে, ১১ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই...
এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে খেলবে ভারত-পাকিস্তান

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে খেলবে ভারত-পাকিস্তান

খেলা
শ্রীলংকা থেকে সরিয়ে এশিয়া কাপের ভেন্যু করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আর সেই আমিরাতকে হারিয়েই এশিয়া কাপের টিকিট নিশ্চিত করেছে হংকং। বুধবার ছিল এশিয়া কাপ ক্রিকেটের বাছাই পর্বের শেষ দিন। আর শেষ দিনেই বাজমাত করল চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলটি। এশিয়া কাপের মূল আসরে ভারত-পাকিস্তানের গ্রুপে ঠাঁই হলো হংকংয়ের। এদিন ব্যাট করে ১৪৭ রানে অলআউট হয় আরব আমিরাত। তাদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে ১৯ ওভারেই ছুঁয়ে ফেলে হংকং। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে হংকংয়ের ইহসান খানের বোলিং তোপে পড়ে আমিরাত। চার ওভারের স্পেলে এহসান ২৪ রানে ৪ উইকেট নেন। এ ছাড়া আয়ুশ শুকলার শিকার ৩ উইকেট। আমিরাতের পক্ষে অধিনায়ক সিপি রিজওয়ান ৪৯ বলে ৪৯ ও জাওয়ার ফরিদ ২৭ বলে ৪১ রান করেন। ১৪৭ রানে গুঁড়িয়ে যায় আমিরাতের ইনিংস। আমিরাতের সামনেও সুযোগ ছিল এশিয়া কাপের টিকিট পাওয়ার। কিন্তু হংকংয়ের উদ্বোধনী জুটিত...
বাসসংকট, যানজট আর বাচ্চাদের নিয়ে ভোগান্তি

বাসসংকট, যানজট আর বাচ্চাদের নিয়ে ভোগান্তি

জাতীয়
  বিদ্যুৎ সাশ্রয়ে সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যকর করা হয়েছে। এতে গতকাল বুধবার প্রথম দিনে রাস্তায় বাসসংকট, যানজট ও বাচ্চাদের নিয়ে ভোগান্তিতে পড়তে হয় অনেক কর্মকর্তা-কর্মচারীকে। যানজটের কারণে নির্ধারিত সময়ে অনেকে যথাসময়ে সচিবালয়ে উপস্থিত হতে পারেননি। আবার একই শঙ্কায় অনেক কর্মকর্তা-কর্মচারী অফিস শেষ হওয়ার আধাঘণ্টা আগেই অফিস থেকে বেরিয়ে পড়েন।   তবে শ্রম ও কর্মসংস্থান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগসহ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিকেল ৫টার পর অফিস শেষ করেন। গতকাল সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা যায়, কোনো কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী নতুন সময়সূচিতে অফিসে আসেননি। কোনো কোনো মন্ত্রণালয়ে সচিবরাও আসেননি। আবার বেশ কিছু মন্ত্রণালয়ে মন্ত্রী ও সচিবদের যথাসময়...
ঢাকার ২৮ কেন্দ্রে দেয়া হচ্ছে শিশুদের করোনার টিকা

ঢাকার ২৮ কেন্দ্রে দেয়া হচ্ছে শিশুদের করোনার টিকা

বাংলাদেশ, স্বাস্থ্য
ঢাকায় ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে সকাল থেকে। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২৮টি কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটির ১৩টি কেন্দ্রে এবং ঢাকা উত্তর সিটির ১৫টি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হবে। ৫-১১ বছর বয়সি শিশুদের বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। বুধবার ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী শিখা সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ আগস্ট সকাল ৯টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫টি কেন্দ্রে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ছয়টি কেন্দ্রে দেওয়া হবে শিশুদের প্রথম ডোজের ভ্যাকসিন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে। সেই ভ্যাকসিন যুক্তরাষ্ট্র থেকে এনে ইতোমধ্যে সংরক্ষণ করা হয়েছে। এর আগে, ...
মেহমানদারি ঈমান থাকার আলামত

মেহমানদারি ঈমান থাকার আলামত

ইসলাম
ইসলামে মেহমানদারির গুরুত্ব অপরিসীম। এটি নবীদের সুন্নত এবং সর্বোত্তম চরিত্রের বহিঃপ্রকাশও। পবিত্র কোরআনের একাধিক স্থানে ইবরাহিম (আ.)-এর মেহমানদারির ঘটনা অত্যন্ত চমৎকার ভঙ্গিতে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তোমার কাছে কি ইবরাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? যখন তারা তার কাছে এলো এবং বলল, ‘সালাম’, জবাবে সেও বলল, ‘সালাম’, এরা তো অপরিচিত লোক।   অতঃপর সে দ্রুত চুপিসারে নিজ পরিবারবর্গের কাছে গেল এবং একটি মোটা-তাজা গো-বাছুর (ভাজা) নিয়ে এলো। অতঃপর সে তা তাদের সামনে পেশ করল এবং বলল, ‘তোমরা কি খাবে না?’ (সুরা : জারিয়াত, আয়াত : ২৪-২৭)   অনুরূপ লুত (আ.)-এর মেহমানদের নিয়ে অস্থিরতা ও ব্যাকুলতার চিত্রটি পবিত্র কোরআনে এভাবে তুলে ধরেছে, ‘তিনি বলেন : তাঁরা আমার মেহমান, তাদের (ব্যাপারে) তোমরা আমাকে অপমাণিত করো না। ’ (সুরা : হিজর, আয়াত : ৬৮) আমাদের প্রিয়নবী (...
সন্তানের ছবি প্রচারে সতর্কতা জরুরি

সন্তানের ছবি প্রচারে সতর্কতা জরুরি

ইসলাম
আমরা সবাই আমাদের আদরের সন্তানের আনন্দঘন মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে ভালোবাসি। এটি করতে গিয়ে বেশির ভাগ মানুষ তাদের ছবি তুলি। যদিও এখনো অনেক বিজ্ঞ আলেমের মতে, অহেতুক ছবি তোলা হারাম। ফলে একদিকে যেমন আমরা অহেতুক ছবি তুলে হারাম কাজ করছি, অন্যদিকে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তাদের মানুষের বদনজরের কবলে ফেলে দিচ্ছি। ফলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।   বদনজর কোনো কুসংস্কার নয়। বাস্তবেই মানুষের কুদৃষ্টি বা বদনজরের কারণে অনেক ধরনের ক্ষতি হয়, তাই নবী-রাসুলরাও এ ব্যাপারে সতর্ক থাকতেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সে [ইয়াকুব (আ.)] বলল, ‘হে আমার পুত্ররা, (মিসরে প্রবেশের সময়) সবাই একই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ কোরো না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর কোনো বিধান থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না। বিধান শুধু আল্লাহরই। তাঁর ওপরই আমি ভরসা করি এবং ত...