Friday, August 7

Month: September 2022

সিরিয়ায় ইসরাইলের ফের বিমান হামলা, নিহত ৫

সিরিয়ায় ইসরাইলের ফের বিমান হামলা, নিহত ৫

আন্তর্জাতিক
সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর দক্ষিণে অন্যান্য অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সিরিয়ার পাঁচ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া এই হামলায় অবকাঠামোগত ক্ষতিও হয়েছে। শনিবার সকালে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের এ হামলাটিকে বাধা দিয়েছে এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। অবশ্য ইসরাইলি এই হামলার কারণে দামেস্ক বিমানবন্দরের কার্যক্রম প্রভাবিত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, সিরিয়া ও লেবাননে হিজবুল্লাহসহ মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের ক্রমবর্ধমান বিমান সরবরাহ লাইনের ব্যবহার ব্যাহত করতে ইসরাইল সিরিয়ার বিমানবন্দরগুলোতে হা...
লায়ন্স ক্লাব অব ঢাকা শরীয়তপুর সেন্ট্রালের ২২-২৩ সেবা বর্ষের ক্লাব কর্মকর্তাদের অভিষেক

লায়ন্স ক্লাব অব ঢাকা শরীয়তপুর সেন্ট্রালের ২২-২৩ সেবা বর্ষের ক্লাব কর্মকর্তাদের অভিষেক

অর্থনীতি, এক্সক্লুসিভ
স্বদেশ কন্ঠ, ঢাকা: লায়ন্স ক্লাব অব ঢাকা শরীয়তপুর সেন্ট্রালের ২0২২-২৩ সেবা বর্ষের ক্লাব কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত। সম্প্রতি শরীয়তপুর কলুকাঠি নড়িয়ায় অবস্থিত শরীয়তপুর সেন্ট্রাল লায়ন্স আই হসপিটাল প্রাঙ্গনে জেলা গর্ভনর লায়ন এবিএম আনোয়ারুল বাছেত নতুন বছরের জন্য ক্লাব কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক লায়ন এ কে এম শহীদুল হক, প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান, ক্লাব মেম্বারশীপ চেয়ারপার্সন, গর্ভনের চীফ এডভাইজার ও মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক ও গবেষক লায়ন ডা. আলমগীর মতি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক গর্ভনর লায়ন এটিএম নজরুল ইসলাম, ফাস্ট ভাইস ডিস্ট্রিক গর্ভনর লায়ন আহমদ উজ্জামান, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক গর্ভনর লায়ন শাফিউল আলম শামিম প্রমুখ।...
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

জাতীয়
এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১৮ লাখ ৯৩ হাজার ৯২৩ জন। বাকিরা অনিয়মিত পরীক্ষার্থী। প্রথম দিন আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বুধবার বলেন, শিক্ষার্থীরা যাতে যথাসময়ে উপস্থিত থাকতে পারে সে লক্ষ্যে পরীক্ষা শুরুর সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে। যানজট এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বিবেচনায় রেখে তিনি পরীক্ষার্থীদের বাসা থেকে বের হওয়ার পরামর্শ দেন। ঢাকায় যানজটের কারণে এসএসসি পরীক্ষার্থী, গাজীপুর ও বিমানবন্দর গমনকারী যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এক সংবাদ ব...
যে কারণে রানির শবযাত্রায় সাধারণ পোশাকে হ্যারি

যে কারণে রানির শবযাত্রায় সাধারণ পোশাকে হ্যারি

আন্তর্জাতিক
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাকিংহাম প্যালেসের আশপাশে বুধবার ছিল হাজারো মানুষের ভিড়। রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন সেখান থেকে ওয়েস্টমিনিস্টার হলে নেওয়ার সময় হাজারো মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রানিকে শেষশ্রদ্ধা জানায়। খবর সিএনএনের। শোকযাত্রায় ছিলেন রানির নাতি প্রিন্স উইলিয়াম ও হ্যারি। তাদের সঙ্গে ছিলেন নতুন রাজা তৃতীয় চার্লসও। কিন্তু এ শবযাত্রায় বাবার সঙ্গে প্রিন্স উইলিয়াম সামরিক পোশাক পড়লেও সাধারণ পোশাকে ছিলেন ছোট ভাই হ্যারি। কারণ তিনি ২০২০ সালেই সস্ত্রীক রাজকীয় উপাধী ত্যাগ করার আবেদন করেছিলেন রানির কাছে। পরে তা গৃহীত হয়। এর পর থেকেই ব্রিটেনের রাজকীয় কোন অনুষ্ঠানে তাকে আর রাজ পরিবারের পোশাকে দেখা যায় না। দাদির শবযাত্রায়ও তাই হ্যারি সাধারণ পোশাকে যোগ দেন। প্রিন্স হ্যারি ও তার মার্কিন স্ত্রী মেগান মার্কেল কখনো ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব পালন করবেন না বলে এক বছর আগেই ঘোষণা...
ইউক্রেন যুদ্ধে ইন্ধন, ১২০০ জনের বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা

ইউক্রেন যুদ্ধে ইন্ধন, ১২০০ জনের বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক
ইউক্রেন যুদ্ধে ইন্ধনদাতা হিসেবে এ পর্যন্ত ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইইউ বুধবার নতুন করে আরও অনেককে এ কালো তালিকাভুক্ত করেছে। ইউক্রেনের স্বাধীনতা বিরোধী এবং রাশিয়াকে যুদ্ধে ইন্ধনদাতারা এ তালিকায় আছেন। খবর আনাদোলুর। তালিকাভুক্ত ব্যক্তিরা আগামী ৬ মাস ইউরোপের কোনও দেশে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া, তাদের যত সম্পদ আছে ইইউভুক্ত দেশগুলোতে, তা বাজেয়াপ্ত করা হবে। বুধবার এক বিবৃতিতে ইইউ জানায়, ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত অভিযুক্ত ১ হাজার ২০৬ জনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেওয়ার পর থেকে ইইউ এ নিষেধাজ্ঞা আরোপ শুরু করে। বর্তমানে এ নিষেধাজ্ঞার পরিধি বেড়ে ১ হাজার ২০৬ জন কলো তালিকাভুক্ত হয়েছেন।...
প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা!

প্রেমিকের সঙ্গে স্ত্রী পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা!

বাংলাদেশ
রাজধানীতে স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় বেলাল হোসেন (৩২) নামে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার রাত ৮টার দিকে রাজধানীর আদাবরের সুনিবিড় এলাকার জাহাঙ্গীর আলম রোডে এ ঘটনা ঘটে। এ সময় স্বামীর লেখা একটি ডায়েরি উদ্ধার করে পুলিশ। তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মুদ্রকারী গ্রামে। স্থানীয়রা জানান, কয়েকদিন আগে তার স্ত্রী ঘরে আড়াই বছরের সন্তান রেখে তার প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। এরপর থেকে তিনি পাগলের মতো এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকেন। ছোট বাচ্চাটি দিনরাত কাঁদত। গতকাল তার স্ত্রী বড় ভাই এসে তার কাছে বাচ্চাটি দিয়ে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছে। বেলাল পাশেই একটা গার্মেন্টসে কাজ করতেন। আজকে কাজে না যাওয়ায় কয়েকজন ডাকতে এসে কোনো শব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে ওপরে রশি দিয়ে আত্মহত্যা করেছেন। এরপর পুলিশকে খব...
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ২ চমক, বিস্মিত ক্রিকেটপ্রেমীরা

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ২ চমক, বিস্মিত ক্রিকেটপ্রেমীরা

খেলা
ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বারের চ্যাম্পিয়ন তারা। ব্রাভো, পোলার্ড, নারিনদের মতো বেশ কয়েকজন তারকা বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে দুর্দান্ত খেলে থাকেন। তাই সবারই বাড়তি আগ্রহ ছিল, তারকাসমৃদ্ধ দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপ দলটি কেমন হয়! বুধবার অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা হয়নি টি-টোয়েন্টির তিন বিশেষজ্ঞ খেলোয়াড় আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও ফ্যাবিয়েন অ্যালেন। ফিরেছেন বাঁ-হাতি ওপেনার এভিন লুইস। ৩০ বছর বয়সি লুইস শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন গত বছর টি ২০ বিশ্বকাপে। টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৫.৫১ স্ট্রাইক রেট তার। সেঞ্চুরি দুটি। বিশ্বকাপে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। রোভম্যান পাওয়েল সহঅধিনায়ক। ১৫ সদস্যের...
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতীয়
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি ও তার সফরসঙ্গীরা রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট তাদের নিয়ে গেছে। রানির অন্তোস্টিক্রিয়া শেষে প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেবেন। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাদিয়া মুনা তাসনিম লন্ডনে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের অভ্যর্থনা জানাবেন। ১৬ সেপ্টেম্বর কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানকালীন হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে যুক্তরাজ্যের দক...
রাবিতে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা

রাবিতে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা

বাংলাদেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিতর্কিত শিক্ষক নিয়োগ নীতিমালা-২০১৭ বাতিল করে নতুন নীতিমালা-২০২২ অনুমোদিত হয়েছে। এতে শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীর স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফল ন্যূনতম ৩.৫০ এবং মেধাক্রমে ১-৭ এর মধ্যে থাকতে হবে। বুধবার রাতে রাবি ভিসি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৫১৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসারে শিক্ষক পদে আবেদনের জন্য একজন প্রার্থীর অনার্স ও মাস্টার্স ফল ন্যূনতম সিজিপিএ-৩.৫০ এবং মেধাক্রমে ১ থেকে ৭ এর মধ্যে থাকতে হবে। তাছাড়া শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যদি কোনো প্রার্থীর অনার্স ও মাস্টার্সের ফল ৩.৫০ না থাকে, সেক্ষেত্রে তা শিথিলযোগ্য হবে। তবে সেটা ইউজিসি প্...
বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা

জাতীয়
আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী এ পরীক্ষায় নেবে। সারা দেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভকেশনাল পরীক্ষায় অংশ নেবে। এ বছর এসএসসি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রসঙ্গত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা কারণে গত ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।...