Friday, August 7

Month: September 2022

‘বিশ্বরাজনীতি প্রভাবিত করতে ৩০০ মিলিয়ন ডলার ব্যয় করেছে রাশিয়া’

‘বিশ্বরাজনীতি প্রভাবিত করতে ৩০০ মিলিয়ন ডলার ব্যয় করেছে রাশিয়া’

আন্তর্জাতিক
২০১৪ সাল থেকে এ পর্যন্ত বিদেশি রাজনৈতিক দল ও প্রার্থীদের পেছনে রাশিয়া অন্তত ৩০০ মিলিয়ন ডলার গোপনে ব্যয় করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। বিশ্বরাজনীতিকে প্রভাবিত করতে ২৪টির বেশি দেশে এই অর্থ ব্যয় করেছে মস্কো। মার্কিন গোয়েন্দা সংস্থা রাশিয়ার ব্যয় করা অর্থের হিসাব সামনে এনেছে। খবর বিবিসির। মঙ্গলবার মার্কিন গোয়ান্দা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তার এক মূল্যায়নে বলা হয়, এখানে সর্বনিম্ন একটা পরিমাণ তুলে ধরা হয়েছে। এ ছাড়া রাশিয়া গোপনে আরও অনেক অর্থ বিদেশ পাঠিয়েছে, যেটির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় গোপন রাখার শর্তে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, আমরা মনে করি- প্রকৃত অর্থের পরিমাণটা আমাদের প্রাপ্ত তথ্যের চেয়েও অনেক বেশি। পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের ওই গোয়েন্দা কর্মকর্তা কোন দেশে মস্কোর এই অর্থ ব্যয় করেছে, তাদের নাম উল্লেখ করেননি। তবে এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে— বসনিয়া...
খিলগাঁওয়ে ‘রিকশাচালক স্বামীর হাতে’ স্ত্রী খুন

খিলগাঁওয়ে ‘রিকশাচালক স্বামীর হাতে’ স্ত্রী খুন

বাংলাদেশ
রাজধানীর খিলগাঁও এলাকায় স্ত্রীকে ছুরি মেরে হত্যার অভিযোগে এক রিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নারীর নাম খুকি বেগম। মঙ্গলবার রাতে খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই বাসা থেকেই খুকির স্বামী আবুল হোসেনকে গ্রেফতার করা হয় বলে খিলগাঁও থানার এসআই কাজী আশরাফুল হক জানান। তিনি বুধবার গণমাধ্যমকে বলেন, রাত ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার মাঝে স্বামী ছুরি দিয়ে খুকির গলায় আঘাত করেন। খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। স্থানীয়রা জানান, খুকির দুই ছেলে এক মেয়ে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা অন্য জায়গায় থাকেন। রাতে ঝগড়ার সময় তার ছেলে বাসায় ছিল না বলে পুলিশ জানিয়েছে। এই পরিবারের গ্রামের বাড়ি ময়মনসিংহে। ময়নাতদন্তের জন্য খুকির লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ...
আজও থেমে থেমে বৃষ্টি, সড়কে চরম ভোগান্তি

আজও থেমে থেমে বৃষ্টি, সড়কে চরম ভোগান্তি

বাংলাদেশ
বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে আজও রাজধানীসহ সারা দেশে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। ভোররাত থেকেই ঢাকায় শুরু হয়েছে বৃষ্টি। এর ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামীরা বিপাকে পড়ছেন। বৃষ্টির কারণে যানবাহন সংকটে পড়ছেন অনেকেই। ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এই বৃষ্টি প্রচণ্ড গরমে শান্তি এনে দিলেও স্বস্তিতে নেই নগরবাসী। এতে সড়কে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকার মিরপুর, বাড্ডা, হাতিরঝিল, মতিঝিল, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিতে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষেরা। বাসা থেকে যারা ছাতা নিয়ে বেরিয়েছেন তারা কিছুটা রক্ষা পেলেও অনেককে কাকভেজা হয়ে গন্তব্যে যেতে দেখা গেছে। ঢাকার সড়কগুলোতে বুধবার সকালে যানবাহনের সংখ্যা কম ছিল। যে কারণে গাড়িতে চড়তে দুর্ভোগের শেষ ছিল না। আবার সড়কে পর্যাপ্ত রিকশা না থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বাস বা অটোরিকশার অপেক্ষায় রাস্তায় দীর্ঘ সময় অপেক্ষা করেন তারা। ...
ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার সম্পাদক হলেন গোলাম মোস্তফা

ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার সম্পাদক হলেন গোলাম মোস্তফা

বাংলাদেশ, রাজনীতি
স্টাফ রিপোর্টার ॥ অবশেষে দীর্ঘ রাজনৈতিক জীবনের কঠোর পরিশ্রম এবং ত্যাগ-তিতিক্ষার ফল পেলেন গোলাম মোস্তফা। সদ্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক এই নেতা। গত ৭ই সেপ্টেম্বর ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা। বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠনের সম্পাদক মণ্ডলীর গুরুত্বপূর্ণ এই পদে স্থান পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন স্বেচ্ছাসেবক লীগের এই নেতা। এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই তার একমাত্র লক্ষ্য বলে জানান গোলাম মোস্তফা। বর্তমান ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ডিজ...
শিপন লক্ষ্মী একটা ছেলে: সুচরিতা

শিপন লক্ষ্মী একটা ছেলে: সুচরিতা

বিনোদন
অল্প কয়েক দিনের মধ্যেই সেন্সরে যাচ্ছে সুচরিতা ও শিপন মিত্র অভিনীত রফিক সিকদার পরিচালিত সিনেমা ‘বসন্ত বিকেল’। সিনেমাটির গল্প মূলত মা ও ছেলেকে কেন্দ্র করে- এমনটিই জানালেন এই সিনেমার নায়ক শিপন মিত্র। শুটিংয়ের বাইরে ১ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ডাবিং করতে আসেন চলচ্চিত্রের নন্দিত নায়িকা সুচরিতা। ডাবিং চলাকালীন শিপন জানতে পারেন বিষয়টি। তখনই সব কাজ ফেলে তিনি সুচিরতার সঙ্গে দেখা করতে আসেন। রাত তখন প্রায় ৯টা। সুচরিতা তখন ডাবিং রুমের ভেতরে। শিপন অপেক্ষা করছিলেন। ডাবিং শেষে সুচরিতা বেরিয়ে এলেন। সূচরিতাকে দেখামাত্রই শিপন উঠে দাঁড়িয়ে সালাম জানালেন। শিপন মিত্র প্রসঙ্গে সুচরিতা বলেন, শিপন লক্ষ্মী একটা ছেলে। তার বিনয় আমাকে মুগ্ধ করেছে। অভিনয়টাও মন দিয়ে করার চেষ্টা করে। আমার কাছে মনে হয় আগামীতে শিপন অনেক ভালো করবে। শিপন মিত্র বলেন, চলচ্চিত্রে আসলে এখনো আমি নতুনই বলব। রাজ্জাক স্...
যুদ্ধ ট্যাংক পেতে মরিয়া ইউক্রেন, প্রত্যাখ্যান জার্মানির

যুদ্ধ ট্যাংক পেতে মরিয়া ইউক্রেন, প্রত্যাখ্যান জার্মানির

আন্তর্জাতিক
ইউক্রেন যুদ্ধ ট্যাংক পেতে মরিয়া হলেও তা দেশটিকে সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জার্মানি। সোমবার বার্লিনে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা লামব্রেশট এ তথ্য জানান। খবর রয়টার্সের। তিনি বলেন, কোনো দেশ এখন পর্যন্ত পশ্চিমা নির্মিত পদাতিক যুদ্ধ যান বা মূল ব্যাটেল ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করেনি। জার্মানি একতরফাভাবে এ ধরনের পদক্ষেপ নেবে না, এ বিষয়ে আমাদের অংশীদারদের সঙ্গে একমত আমরা। তিনি আরও বলেন, ১০০ বিলিয়ন ইউরোর বিশেষ তহবিল ব্যবহার করার পরও জার্মানিকে ন্যাটোর বেঁধে দেওয়া জিডিপির ২ শতাংশ সামরিক ব্যয়ের লক্ষ্যপূরণ করতে হবে এবং সামরিক নেতৃত্ব গ্রহণ করতে হবে। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তার জন্য আমাদের জিডিপির ২ শতাংশ, কোনো অজুহাত ছাড়াই এ অর্থ আমাদের দরকার। এখন যে সরঞ্জাম কিনছি, কয়েক বছরের মধ্যেই সেগুলোর রক্ষণাবেক্ষণের খরচ আমরা বহন করতে পারব না এ পরিস্থি...
৭৩ পিস ইনজেকশনসহ স্বামী-স্ত্রী আটক

৭৩ পিস ইনজেকশনসহ স্বামী-স্ত্রী আটক

বাংলাদেশ
নেশাজাতীয় ৭৩ পিস ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার নওগাঁর রানীনগর উপজেলার সদরের পশ্চিম বালুভরা এলাকায় নিজ বাড়ি থেকে মাদকসহ তাদের দুজনকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃরা হলেন— মো. শিপন (২১) ও তার স্ত্রী মেরিনা বেগম (২০)। তাদের বাড়ি উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামে। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খলিলুর রহমান জানান, ওই দম্পতি বাড়িতে মাদক ব্যবসা করে— এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের বাড়ি তল্লাশি করে ৭৩ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী দম্পতি শিপন ও তার স্ত্রী মেরিনাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। রানীনগর থানার ওসি আবুল কা...
ভারতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮

ভারতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮

আন্তর্জাতিক
ভারতে ইলেকট্রিক স্কুটারের একটি শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন ছড়িয়ে পড়ে ওই শোরুমের ওপরে একটি হোটেলে। এতে অন্তত আটজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার দিবাগত রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদন বলা হয়েছে, সোমবার দিবাগত রাত ১০টার দিকে হায়দরাবাদ শহরের সেকেন্দ্রাবাদের ইলেকট্রিক স্কুটারের ওই শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ওই আগুন শোরুমে ওপরে অবস্থিত রেস্তোরাঁ ও ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আটজনের মৃ্ত্যুর পাশাপাশি বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বিভাগে খবর দেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে— ওই বাড়ির নিচে থাকা ইলেকট্রিক স্কুটারের শোরুমে বেশ কিছু স্কুটার চার্জে বসানো ছিল। পুলিশের ধারণা, শর্টসার্কিট থেকে এই অগ্...
বুর্জ খলিফায় রানি এলিজাবেথকে শ্রদ্ধা নিবেদন

বুর্জ খলিফায় রানি এলিজাবেথকে শ্রদ্ধা নিবেদন

জাতীয়
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ভবন বুর্জ খলিফা। আর এই বুর্জ খলিফায় বিশেষ লাইট শোর মাধ্যমে রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানানো হয়। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটিতে রানির ছবি বিশেষভাবে প্রদর্শন করা হয়। গত রোববার বুর্জ খলিফায় একটি বিশেষ লাইট শোর মাধ্যমে রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানানো হয়। টুইটারে বুর্জ খলিফা পেজে শেয়ার করা একটি ভিডিওতে দেখানো হয়েছে- বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি ইউকে পতাকা অনুসরণ করে রানির ছবি প্রদর্শন করেছে। ৭০ বছর ধরে ব্রিটেনের রানি হিসেবে দায়িত্ব পালন করা রানি দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। ...
পাল্টা হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া

পাল্টা হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক
রাশিয়া খারকিভ প্রদেশে ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রতিক্রিয়ায় মধ্য ও পূর্ব ইউক্রেনের অবকাঠামোগত সুবিধাগুলোকে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে যুদ্ধ আরও তীব্র হয়েছে। সোমবার এই দাবি করেন দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। খারকিভ শহরের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, রাশিয়ার হামলা শহরের বেশিরভাগ অংশে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, যাকে তিনি যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনাদের সাম্প্রতিক উস্কানির জন্য রাশিয়ার ‘প্রতিশোধ’ হিসাবে বর্ণনা করেছেন। ডিনিপ্রো, পোল্টাভা এবং অন্যান্য পূর্ব শহরগুলোতে ব্ল্যাকআউটের খবর পাওয়া গেছে, সম্ভাব্যভাবে যা লাখ লাখ বেসামরিক নাগরিককে প্রভাবিত করেছে। ভলোদিমির জেলেনস্কি ব্ল্যাকআউটের জন্য ‘রাশিয়ান হামলাকে’ দায়ী করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোনো সামরিক স্থাপনায় হামলা করা হয়নি। তাদের লক্ষ্য হল আলো এবং তাপ থে...