Friday, August 7

Month: September 2022

এবার বিগ বসে নিজেই খেলবেন সালমান

এবার বিগ বসে নিজেই খেলবেন সালমান

বিনোদন
নতুন সিজনের জন্য মুক্ত করা হয়েছে বিগ বসের টিজার। এবার হচ্ছে বিগ বসের ১৬তম আসর। এবারের বিগ বসে আকর্ষণীয় ও অভিনব কিছু দেখা যাবে— এমনটিই বলাবলি করছেন সবাই। বিগ বসের আগের সিজনের ঝলক দিয়ে শুরু হয়েছে নতুন টিজার। সেখানে উপস্থাপক ভাইজানকে বলতে শোনা যায়, এতদিন দর্শক প্রতিযোগীদের খেলা দেখেছেন। তবে এবারের সিজনে বিগ বস নিজে খেলবেন। নেটদুনিয়ায় ভাগ করে নেওয়া ঝলকের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইন ১৫ সালো মে সবনে খেলা আপনা আপনা গেম, লেকিন আব বারি হ্যায় বিগ বস কা খেলনে কি।’ বিগ বস সিজন ১৬-এর সারসংক্ষেপে লেখা হয়েছে, ‘আপনি যদি একদিন সকালে ঘুম ভেঙে বুঝতে পারেন, যে পৃথিবী উল্টে গেছে? দিনে চাঁদ উঠছে। মধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না। সময় ঘড়ির কাঁটার বিপরীতে চলছে। কী যে হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। তখন আপনার সবচেয়ে বড় ভয় হয়ে উঠবে সুখস্মৃতিগুলো, যা কিছু দিন আগের অতীত। সতর্ক থাকুন, সেই নতুন ভোর আসছে, যা ঘটবে, ...
ইজিউম শহরের ৮০ শতাংশ ঘরবাড়ি বিধ্বংস

ইজিউম শহরের ৮০ শতাংশ ঘরবাড়ি বিধ্বংস

আন্তর্জাতিক
ইউক্রেনের পাল্টা হামলায় দেশটির ইজিউম শহর থেকে পিছু হটে গেছে রুশ বাহিনী। কিন্তু ইউক্রেনের এ শহরটি ছাড়ার আগে এটিকে একটি ভুতুড়ে শহরে পরিণত করে যায় রাশিয়া। খবর সিএনএনের। রাশিয়া-ইউক্রেন বাহিনীর হামলা আর পাল্টা হামলায় ইজিউম শহরের ৮০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। পুনরুদ্ধারের পর ইউক্রেনের কর্তৃপক্ষ শহরটির এ বেহাল দশা আবিষ্কার করে। আর মাত্র দুই মাস পরই প্রচণ্ড শীত পড়বে এখানে। তখন এখানে এ অবস্থায় কোনো মানুষের টিকে থাকা মোটেও সম্ভব না। রুশ বাহিনী এ শহরটি ছেড়ে যাওয়ার সময় এখানকার বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে গেছে। শহরটির কাউন্সিলর ম্যাক্সিম স্ট্রেলনিকভ জানান, তারা শহরটিকে বাসযোগ্য করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ শহরের বাসিন্দাদের বাঁচিয়ে রাখতে হলে শীত আসার আগেই সেন্ট্রাল হিটিং সিস্টেম চালু করতে হবে। নইলে প্রচণ্ড শীতে এখানে কোনো মানুষ টিকে থ...
পরকালের হিসাব সম্পর্কে মানুষ উদাসীন

পরকালের হিসাব সম্পর্কে মানুষ উদাসীন

ইসলাম
  মহান আল্লাহ বলেন, মানুষের হিসাবের সময় সন্নিকটে, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। (সুরা আম্বিয়া, আয়াত : ১) তাফসির : এই আয়াতে আল্লাহ বলছেন, মানুষের কৃতকর্মের হিসাব গ্রহণের সময় অর্থাৎ কিয়ামতের সময় ঘনিয়ে এসেছে। আগের সুরার শেষে আল্লাহ কিয়ামত দিবসের জন্য মানুষের অপেক্ষার কথা উল্লেখ করেছেন। উল্লিখিত আয়াতে হিসাবের সময় ঘনিয়ে আসার কথা বলা হয়েছে। কারণ দীর্ঘ সময় অবশিষ্ট আছে মনে করে মানুষ আপন গন্তব্যের কথা ভুলে যায়। মূলত জগৎ সৃষ্টির পর যে সময় অতিবাহিত হয়েছে সেই তুলনায় অবশিষ্ট সময় অতি সামান্য। তাই মানুষ যেন দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে উদাসীন হয়ে না পড়ে এবং আল্লাহর প্রেরিত রাসুলের নির্দেশনা পালন করে। কাফিররা ঔদ্ধত্যের সঙ্গে কিয়ামতের প্রতীক্ষার কথা বলত। এ প্রসঙ্গে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তারা কি শুধু এই অপেক্ষায় রয়েছে যে কিয়ামত তাদের কাছে হঠাৎ এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্...
সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করবেন যেভাবে

সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করবেন যেভাবে

লাইফস্টাইল
শীতের অনেক ধরনের সবজি এখন সারাবছর জুড়েই বাজারে পাওয়া। সেই তালিকায় মটরশুঁটির নাম নেই। পোলাও, খিচুড়ি যে কোনো খাবারের স্বাদ বাড়ায় এই সবজি। মটরশুঁটিতে ক্যালোরি নেই বললেই চলে। ১০০ গ্রাম মটরশুঁটিতে ৮০ ক্যালোরি থাকে। যা টাইপ ২ ডায়াবিটিসের প্রকোপ কমিয়ে দেয়। এছাড়াও এত আছে পটাসিয়াম। পটাসিয়াম ডায়াবিটিসের জন্য খুবই ভালো। বিশেষজ্ঞদের মতে, কড়াইশুঁটিতে আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এবং কপারের মতো খনিজ পাওয়া যায়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।    সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করবেন যেভাবে, >  প্রথমে মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে হবে। এর পর > একটি পাত্রে পানি গরম করুন। পানি ফুটে উঠলে ১ টেবিল চামচ চিনি দিয়ে দিন। ২ কেজি মটরশুঁটির জন্য ১ টেবিল চামচ চিনি। > পানি ফুটে যাওয়ার পর আগুনের তাপ কমিয়ে দিতে হবে। এবার মটরশুঁটি দিয়ে দিন এবং ঢাকনা দিয়ে দিন। > এমন...
বঙ্গোপসাগরে লঘুচাপ এখন নিম্নচাপ, তিন নম্বর সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ এখন নিম্নচাপ, তিন নম্বর সংকেত

বাংলাদেশ
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। মোংলা, চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য স্থানে প্রবল থাকায় দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে এবং পরবর্তী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।   উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেও...
ঈমানের ছয় স্তম্ভ

ঈমানের ছয় স্তম্ভ

ইসলাম
মুসলমান হতে হলে ছয় বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হয়। এগুলো ঈমানের স্তম্ভ। বিষয়গুলো হলো— ১. আল্লাহর প্রতি বিশ্বাস : আল্লাহর ওপর ঈমান আনার অর্থ এ কথা বিশ্বাস করা, আল্লাহ এক, অদ্বিতীয় ও অতুলনীয়। তাঁর কোনো অংশীদার নেই, তাঁর কোনো কিছুর অভাব নেই।   তিনিই সবার সব অভাব পূরণকারী। তিনি কারো বাবা নন, ছেলেও নন। তাঁর সমতুল্য কেউ নেই। একমাত্র তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও পালনকর্তা, বিধানদাতা। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই।   ২. ফেরেশতাদের প্রতি বিশ্বাস : ফেরেশতাদের প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপনের অর্থ হলো, ফেরেশতাদের অস্তিত্ব দৃঢ়ভাবে বিশ্বাস করা। তারাও আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাদের যা আদেশ করেন, তারা সঙ্গে সঙ্গে তা পালন করেন। ৩. আসমানি কিতাবের প্রতি বিশ্বাস : আল্লাহ তাআলা মানুষের পথপ্রদর্শনের জন্য নবী-রাসুলদের ওপর বিভিন্ন আসমানি কিতার নাজিল করেছেন। এ ধরনের বড় ...
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় গ্র‍্যাজুয়েট ক্লাব ইউএসএ-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত হয়েছে। সাড়ম্বরভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দুই পর্বে সম্পন্ন হয় । প্রথম পর্বে ছিল উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালির দ্বিতীয় পর্বে কেক কাটা, আলোচনা ও বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এদিন দুপুরের পর থেকেই জড়ো হতে থাকেন নিউইয়র্কের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে। টি-শার্ট বিতরণের পর শুরু হয় র‌্যালি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বাঁশি, ঢোল-তবলা বাজিয়ে, গান গেয়ে র‌্যালিকে আরও আনন্দঘন করে তোলেন। উল্লেখ্য, র‍্যালীতে লালবাসের প্রতিকৃতি তুলে ধরা হয়। আরও ছিলো ঢাবিকে নিয়ে লেখা ভালবাসায় সিক্ত প্ল্যাকার্ড। বাংলাদেশের জাতীয় সংগীত ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এনথেম গাওয়ার মধ্য দিয়ে শুর...
বিদেশিদের হাতে যাচ্ছে গ্রাউন্ড-কার্গো হ্যান্ডলিং

বিদেশিদের হাতে যাচ্ছে গ্রাউন্ড-কার্গো হ্যান্ডলিং

বাংলাদেশ
বিদেশিদের হাতে যাচ্ছে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনালের গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম। শুধু গ্রাউন্ড হ্যান্ডলিং নয় পর্যায়ক্রমে পুরো টার্মিনাল পরিচালনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হবে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) পরিচালনা পর্ষদ। ১১ আগস্ট বেবিচকের ২৮১তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় বেসরকারিভাবে টার্মিনাল পরিচালনার বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়েরও সিদ্ধান্ত গৃহীত হয়। বেবিচক’র চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সভাপতিতে বেবিচক পরিচালনা বোর্ডের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। বর্তমানে শাহজালালে গ্রাউন্ড হ্যান্ডলিং দিচ্ছে রাষ্ট্রীয় ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংশ্লিষ্টরা বলেছেন, সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে বিমানের ১ হাজার থেকে ১৫শ কোটি টাকার ব্যবসা হাতছাড়া হবে। ইতোমধ্যে চট্...
নোটিশের পরও অবৈধ স্থাপনা সরিয়ে নেননি সাবেক এমপির স্ত্রী

নোটিশের পরও অবৈধ স্থাপনা সরিয়ে নেননি সাবেক এমপির স্ত্রী

বাংলাদেশ
নোটিশের পরও নওগাঁর রানীনগরের কাশিমপুর এলাকায় অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা অপসারণ না করার অভিযোগ উঠেছে সাবেক এমপি মরহুম ইসরাফিল আলমের স্ত্রী আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য সুলতানা পারভিন বিউটির বিরুদ্ধে। ক্ষমতায় থাকাকালে ইসরাফিল আলমের অবৈধভাবে নির্মাণ করা এসব স্থাপনা অপসারণ করতে প্রায় ৯ মাস আগে তার স্ত্রী সুলতানা পারভিন বিউটিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নোটিশ দেন। এর পরও অর্পিত সম্পত্তিতে (ভিপি) থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়নি। সংশ্লিষ্টরা জানান, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি মরহুম ইসরাফিল আলম ক্ষমতায় থাকাকালীন ২০১৫ সালে রানীনগর উপজেলার কাশিমপুর মৌজায় বেশ কিছু জমির ওপর একটি ‘পল্লীশ্রী সমন্বিত কৃষি প্রদর্শনী খামার’ গড়ে তোলেন। ওই সময় খামার এলাকায় ভিপি রেকর্ডভুক্ত প্রায় ১০ বিঘা সম্পত্তি অবৈধভাবে দখলে নিয়ে বেশ কিছু স্থাপনা নির্মাণ করেন। ভিপি সম্পত্তি থেকে এ...
টেস্টে সাফল্য পেতে বড় সিদ্ধান্ত নিল বিসিবি

টেস্টে সাফল্য পেতে বড় সিদ্ধান্ত নিল বিসিবি

খেলা
ওয়ানডে ফরম্যাটের মতো টেস্টে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। বিশেষ করে বিদেশের মাটিতে হওয়া টেস্টে ইনিংস পরাজয়ের শোচনীয় হারের স্বাদ নিতে হয়েছে বেশ কয়েকবার। টেস্টে সাফল্য পেতে অধিনায়কও বদল করা হয়েছে। এবার বিদেশের মাটিতে ভালো খেলার লক্ষ্যে এবার এক বড়সড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাহলো ঘরোয়া ক্রিকেটে ডিউক বলের ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আসন্ন ঘরোয়া মৌসুমে ন্যাশনাল ক্রিকেট লিগেই ব্যবহার করা হবে এই ডিউক বল। জাতীয় দলের ক্রিকেটাররা যাতে করে এই বলের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারেন সেই লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিসিবি জানিয়েছে, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার ডিউক বলের ব্যবহার করেন টাইগাররা।বলটি দিয়ে খেলে তারা এর সঙ্গে অন্যান্য বলের খুঁটিনাটি পার্থক্য অনুভব করেন। বিষয়টি বিসিবিকে জানায় ক্রিকেটাররা। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সি...