Friday, August 7

Month: September 2022

আট বছর পর ‘ভারত-বাংলাদেশবিহীন’ ফাইনাল আজ

আট বছর পর ‘ভারত-বাংলাদেশবিহীন’ ফাইনাল আজ

খেলা
এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান-শ্রীলংকা৷ এবারের আসরের সুপার ফোরের দুটি ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে যায় শ্রীলংকা-পাকিস্তান মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচে। দুই ম্যাচ বাকি থাকতে পাকিস্তান-শ্রীলংকা ফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিদায় নিশ্চিত হয়ে যায়। তার আগে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় সর্বশেষ আসরের রানার্সআপ বাংলাদেশ। এর ফলে এবার নতুন দুটি দলের মধ্যে হতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লড়াই। তাও সেটি আট বছর পর। কারণ এর আগের টানা দুটি আসরের (২০১৬ ও ২০১৮ সালে) ফাইনালেই খেলেছিল ভারত-বাংলাদেশ। এরমধ্যে দুইবারই শিরোপা জিতেছিল ম্যান ইন ব্লুরা৷ ২০১৮ সালের পর ২০২০ সালে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে সেবারের আসরটি বাতিল হয়ে যায়। সেই হিসেবে দীর্ঘ ৪ বছর পর ফের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে যাচ্ছে ক্রিকেট ...
দুগ্ধপোষ্য শিশুসহ গৃহবধূকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিলেন স্বামী

দুগ্ধপোষ্য শিশুসহ গৃহবধূকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিলেন স্বামী

বাংলাদেশ
দশ মাসের দুধের শিশুসহ স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। কোথাও যাওয়ার জায়গা না পেয়ে স্ত্রীও নিরুপায় হয়ে স্বামীর সুরম্য অট্টালিকার সামনে দুই সন্তানসহ বসে আছেন। নাওয়া নেই-খাওয়া নেই। এভাবে কেটেছে এক রাত। শ্বশুরবাড়ির লোকজন আর এলাকার মাতবরদের জঘন্য আচরণের কাছে ঝড় বৃষ্টি আর মশার কামড় ছিল অতি তুচ্ছ। এমন অমানবিক দৃশ্যের দেখা মিলেছে কক্সবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্পসংলগ্ন সিকদারপাড়ায়। ভুক্তভোগী জানায়, শনিবার রাত ৮টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সিকদারপাড়ার মাস্টার ফরিদুল আলমের ছেলে মো. ওসমান গণির (৪৫) নির্দেশে অপরাপর ভাইদের সহযোগিতায় স্ত্রী জোনাকি আক্তারকে মারধর করে ঘর থেকে বের করে দেন। পরে জোনাকি আক্তার উপায় খুঁজে না পেয়ে স্বামীর বাড়ির সামনেই দুগ্ধপোষ্য দশ মাসের শিশুসহ দুই সন্তানকে নিয়ে রাত কাটায়। খোঁজ নিয...
পর্নোকাণ্ডে পুলিশের জালে ফেঁসে যাচ্ছেন শিল্পার স্বামী

পর্নোকাণ্ডে পুলিশের জালে ফেঁসে যাচ্ছেন শিল্পার স্বামী

বিনোদন
পর্নোকাণ্ডে জড়িয়ে মান সম্মান সব গেছে। জেল-আদালত-পুলিশ সব জটিলতা উৎরে এখন স্বাভাবিক জীবনে থিতু হতে চান। এ কারণে পর্নোগ্রাফি মামলা থেকে রেহাই চেয়ে আদালতে আবেদন করেছেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। তবে বিধি বাম। সেই আবেদন খারিজ করে দিয়েছে মুম্বাই পুলিশ। তারা বলছে, শিল্পা শেঠির স্বামীর বিরুদ্ধে প্রাথমিক যা যা অভিযোগ উঠেছে, তার যথেষ্ট তথ্যপ্রমাণ আছে তাদের কাছে। গত বছর জুলাইয়ে রাজের বিরুদ্ধে বেআইনিভাবে পর্নো তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই মামলায় গ্রেফতার হয়ে দু'মাস কারাগারে থেকে জামিন পান তিনি। গত ২০ অগস্ট এই মামলা থেকে রাজের রেহাই চেয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে একটি আবেদন জমা করেন তার আইনজীবী প্রশান্ত পাটিল। সেই আবেদনে বলা হয়, হটশটস নামক অ্যাপ্লিকশনে থাকা পর্নোগ্রাফি ছবি বা ভিডিও থেকে রাজ কোনো ধরনের আর্থিক সুবিধা পান নি। পুলিশের দাবি, রাজকে নির্দোষ প্রমাণ ক...
বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

বাংলাদেশ
রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। রোববার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের তারাগঞ্জের ইনখুরজালি হাজিপুরে সলেয়াশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহিনুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও রশিদুল ইসলামের ১০ দিনের কম বয়সি নবজাতক। বরাত অ্যাম্বুলেন্স চালক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার। তিনি টেলিফোনে বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে, ভোরে উপজেলার সলেয়াশা বাজারের কাছে ভাই ভাই এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা একই প...
রাজধানীতে গাড়ির ধাক্কায় দশম শ্রেণির ছাত্র নিহত

রাজধানীতে গাড়ির ধাক্কায় দশম শ্রেণির ছাত্র নিহত

বাংলাদেশ
রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আলী হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুরে। রোববার সকাল ৭টায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আলী হোসেন। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, তেজগাঁও বিজি প্রেসের সামনে সকালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শিক্ষার্থী আলী হোসেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে জানিয়েছি।...
পাপুয়া নিউ গিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউ গিনিতে ৭.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক
পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে রোববার ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাইনানতু শহর থেকে ৬৭ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ৬১ কিলোমিটার গভীরে। খবর আরব নিউজের। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর দ্বীপ দেশটিতে ওই শক্তিশালী আঘাত হানে। এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পে বহু ভবন প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। পাপুয়া নিউ গিনিতে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে শনিবার দিবাগত রাত ২টায়। দ্বিতীয় ভূমিকম্পটি এক ঘণ্টা পর আঘাত হানে। ভূমিকম্প আঘাত হানা পাপুয়া নিউ গিনির কাইনানতু শহরটিতে ১০ হাজার মানুষের বসবাস।...
হ্যান্ড-ফুট-মাউথ রোগ প্রতিরোধে যা করবেন

হ্যান্ড-ফুট-মাউথ রোগ প্রতিরোধে যা করবেন

স্বাস্থ্য
শরীরে দেখা যাওয়া র‌্যাশযুক্ত অসুখগুলোর মধ্যে অন্যতম ‘হ্যান্ড-ফুট অ্যান্ড মাউথ ডিজিজ’। এ রোগ বেশির ভাগ ক্ষেত্রে ক্ষুদ্র আরএনএ ভাইরাসের অন্তর্ভুক্ত কিছু আন্ত্রিক ভাইরাসের দ্বারা সংঘটিত হয়। যার মধ্যে ককসাকি-এ ১৬, আন্ত্রিক ভাইরাস-এ ৭১ কখনো বা কিছু ইকোভাইরাস অন্যতম। এই রোগ সম্পর্কে পরামর্শ দিয়েছেন— প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল শিশু বয়সে এই রোগ কখনো কখনো মহামারির রূপ নেয়। তবে সচরাচরভাবে এটা মৃদুমাত্রার অসুখ। এতে কখনো অল্পস্বল্প জ্বর থাকে।   লক্ষণ এ অসুখে মুখের ভেতরে বিশেষত জিহ্বা, ঠোঁট ও মাড়িতে ব্যথাযুক্ত ঘা দেখা দেয়। এসব ঘা বা ভেসিকেলস সাধারণভাবে ৪ থেকে ৮ মিলিমিটার পরিমাণ গর্ত সৃষ্টি করে, যার চারপাশে থাকে লাল রঙের বৃত্ত। এসব র‌্যাশ হাতে-পায়ে, কোমরের ভাঁজেও দেখা যায়। হাতে-পায়ের তালুতে ৩ থে...
কোন ফেরেশতা কী কাজ করেন

কোন ফেরেশতা কী কাজ করেন

ইসলাম
আল্লাহ ফেরেশতাদের বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করে রেখেছেন। কোরআন ও হাদিসে তাঁদের কাজের কিছু কিছু বর্ণনাও পাওয়া যায়। এর বাইরেও আল্লাহর অসংখ্য ফেরেশতা এমন আছেন, যাঁদের সংখ্যা ও কাজ মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নিম্নে ফেরেশতাদের উল্লেখযোগ্য কয়েকটি শ্রেণি ও তাঁদের কাজগুলো উল্লেখ করা হলো— ১. জিবরাইল (আ.) : তাঁর কাজ হলো ওহি বা আল্লাহর বাণী নবী-রাসুলদের কাছে পৌঁছে দেওয়া।   পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘বলুন, যে ব্যক্তি জিবরাইলের শত্রু এ জন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার অন্তরে কোরআন পৌঁছিয়ে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যা মুমিনদের জন্য পথপ্রদর্শক ও শুভ সংবাদ। ’ (সুরা বাকারা, আয়াত : ৯৭)   ২. মিকাইল (আ.) : তাঁর কাজ হলো বৃষ্টি বর্ষণ ও উদ্ভিদ উৎপাদন। আল্লামা ইবনে কাসির (রহ.) লেখেন, ‘মিকাইল আল্লাহর নৈকট্যশীল ও মর্যাদাবান ফেরেশতাদের একজন। তিনি বৃষ্টি ও উদ্ভিদ...
নতুন ছবির প্রথম ঝলকে নজর কাড়লেন ঐশ্বরিয়া

নতুন ছবির প্রথম ঝলকে নজর কাড়লেন ঐশ্বরিয়া

বিনোদন
মণিরত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান’ ছবির ট্রেলার নজর কাড়লেন বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতের ঐতিহাসিক চোল সাম্রাজ্যের আত্মত্যাগের ঘটনা নিয়ে দুই ভাগে নির্মিত সিনেমাটির প্রথম পর্বে ঐশ্বরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। জানা গেছে, রানি নন্দিনীর চরিত্রের সঙ্গে সঙ্গে মন্দাকিনির চরিত্রেও অভিনয় করেছেন এ তারকা। বিগ বাজেটের ‘পোন্নিয়িন সেলভান’ কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। এতে রয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা চাইয়ান বিক্রম, কার্থি, জয়াম রবি, তৃষা কৃষ্ণাম। চাইয়ান বিক্রমকে দেখা যাবে আদিত্য কারিকালানের চরিত্রে। ভন্তিয়াতেবনের চরিত্রে অভিনয় করছেন কার্থি। অরুণমোজী বর্মণের চরিত্রে দেখা যাবে কার্তিককে। সিনেমাটিতে অভিনয় করেছেন শোভিতা ধুলিপালাও। মণিরত্নমের এ সিনেমা মুক্তি পাবে তামিল, তেলেগু, হিন্দি, মালায়লম, কন্নড় ভাষায়। মণিরত্নমের সঙ্গে এটি ঐশ্বরিয়ার চতুর্থ সিনেমা। এর আগে...
সেঞ্চুরির পর কেন আংটিতে চুমু খেয়েছিলেন কোহলি?

সেঞ্চুরির পর কেন আংটিতে চুমু খেয়েছিলেন কোহলি?

খেলা
বিরাট কোহলি ১০২০ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন। সেঞ্চুরি পূর্ণ করার পর ভারতীয় ব্যাটার দর্শকদের মাথা নিচু করে একবার অভিবাদনও দিয়েছেন। এর পর চুমু খেয়েছেন গলার চেইনে থাকা বিয়ের আংটিতে। আংটিতে চুমু খাওয়ার একটি বিশেষ কারণ ছিল তার। টি-টোয়েন্টি সংস্করণে এটি তার প্রথম সেঞ্চুরি। ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি। সেঞ্চুরি করার সময় মুখে ছিল তার তৃপ্তির হাসি। সেঞ্চুরি করার পর গলার চেইনে থাকা বিয়ের আংটিতে চুমু খেয়েছেন তিনি। নিজেদের ইনিংস শেষে চুমু খাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক। তিনি বলেন, ‘গত আড়াই বছর আমাকে অনেক কিছু শিখিয়েছে। এক মাসের মধ্যে ৩৪ বছর পূর্ণ হবে আমার। বুনো যে উদযাপন (সেঞ্চুরির পর), সেগুলো এখন অতীত। এলে আমি অবাকই হয়েছি। এই সংস্করণে সেঞ্চুরি পাব, কল্পনায়ও আসেনি। সেঞ্চুরির পর লকেটে চুমু খেয়েছি। কারণ সবাই ...