Friday, August 7

Month: September 2022

ব্রাজিলে নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু

ব্রাজিলে নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক
ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি নৌকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং এখনও একাধিক ব্যক্তি নিখোঁজ বলে জানিয়েছেন কর্মকর্তারা। উদ্ধারকর্মীরা অন্তত ৬৩ জনকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের মারাজো দ্বীপ থেকে রাজ্যের রাজধানী বেলেমের দিকে যাচ্ছিল। খবর রয়টার্সের। ব্রাজিলের নৌবাহিনী জানিয়েছে, ডুবে যাওয়ায় দ্রুতগতির ওই নৌকাটির ৬৩ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে, নৌকাটিতে আরও যাত্রী ছিল। তাদের খোঁজে অভিযান চলছে বলে দেশটির জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী জানিয়েছেন। নৌকাডুবির ঘটনায় দমকলকর্মীরা ও নৌবাহিনী আলাদা বিবৃতিতে প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল। দমকলকর্মীরা তাদের বিবৃতিতে জানান, ডুবে যাওয়া নৌকাটির আন্তঃজেলা জলপথে যাত্রী পরিবহনের অনুমতি ছিল না। এটি রওনা-ও হয়েছিল অবৈধ একটি বন্দর থেকে।...
পাকিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ১৪০০

পাকিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ১৪০০

আন্তর্জাতিক
পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে এক হাজার ৪০০ জনের কাছাকাছি দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫ শিশুসহ আরও ৩৬ জন প্রাণ হারিয়েছেন বলে শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আনাদোলুর। লাখো মানুষকে বাস্তুচ্যুত এবং আনুমানিক এক হাজার কোটি ডলারের ক্ষতি করা পাকিস্তানের এবারের এ ভয়াবহ বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। কয়েক সপ্তাহ টানা বৃষ্টির পর দেশের এক-তৃতীয়াংশ ডুবে থাকা বন্যার পানির লোকালয়ে প্রবেশ ঠেকাতে পাকিস্তানের বেশ কিছু এলাকার বাসিন্দারা অস্থায়ী বাঁধ নির্মাণে নেমে পড়েছেন। দেশটির ২২ কোটি বাসিন্দার অন্তত সোয়া তিন কোটি মানুষকেই এবারের এ বন্যা চরম বিপাকে ফেলেছে। বন্যার পানি ঢুকে পড়ার ঝুঁকিতে থাকা দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর ভান সৈয়দাবাদ শহরের বেড়িবাঁধটি মজবুত করতে স্থানীয়রা কাজ করে যাচ্ছেন। তার কিছুটা দূরেই অবস্থিত পাকিস্তানের সর্ববৃহৎ সুপেয় পানির হ্রদ মানচার-এর পান...
মেট্রোরেলে এক স্টেশন থেকে আরেকটিতে যেতে ভাড়া যত

মেট্রোরেলে এক স্টেশন থেকে আরেকটিতে যেতে ভাড়া যত

বাংলাদেশ
মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে কত ভাড়া লাগবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। বৃহস্পতিবার ডিটিসিএর এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ডিসেম্বরে মেট্রোরেলের যে অংশ প্রথমে চালু হবে, সেই উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। মেট্রোরেলের (এমআরটি-৬) পল্লবী স্টেশন থেকে মিরপুর-১১, মিরপুর ১০ ও কাজীপাড়ার ভাড়া ২০ টাকা। শেওড়াপাড়া ও আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। মিরপুর-১১ নম্বর থেকে দিয়াবাড়ি ও আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, উত্তরা সাউথ ও সেন্টারের ভাড়া ২০ টাকা। মিরপুর-১০ থেকে কাজীপাড়া ও শেওড়াপাড়ার ভাড়া ২০ টাকা। আগারগাঁওয়ের ভাড়াও ২০ টাকা। দিয়াবাড়ির ভাড়া ৪০ টাকা। সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের আগেই জানিয়েছিলেন, মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। সর্...
ইউক্রেনের সেনাদের রুশ জাহাজ ডোবানোর প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের সেনাদের রুশ জাহাজ ডোবানোর প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক
কৃষ্ণ সাগরে কয়েক মাস আগে রাশিয়ার যে যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে, তা করার জন্য ইউক্রেনের সেনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক শীর্ষস্থানীয় কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। তার এ বক্তব্যের মধ্য দিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইউক্রেনের সেনাদেরকে আমেরিকায় নিয়ে হারপুন ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজে হামলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর আগে পেন্টাগন এ ধরনের ধারণা নাকচ করেছিল। খবর দ্য ডিফেন্স পোস্টের। ডিফেন্স নিউজ আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি ফর অ্যাকুইজিশন অ্যান্ড সাসটেইনমেন্ট বিল লা প্লান্টে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতে কিয়েভকে সহযোগিতা করার বিষয়টি তুলে ধরেন। সেখানে তিনি রাশিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করেন যাতে হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে ওই কর্মকর্তা পরিষ্কার করেননি যে, রাশ...
হিমার্স দিয়ে ৪০০ রুশ অবস্থানে হামলা ইউক্রেনের: মার্ক মিলি

হিমার্স দিয়ে ৪০০ রুশ অবস্থানে হামলা ইউক্রেনের: মার্ক মিলি

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্রব্যবস্থা হিমার্স দিয়ে ইউক্রেন রাশিয়ার চার শতাধিক অবস্থানে হামলা চালিয়েছে। জার্মানির রামস্টেইন সেনাঘাঁটিতে বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন এ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা। খবর রয়টার্সের। উল্লেখ্য, রাশিয়ার সেনা অভিযান মোকাবিলায় প্রথম থেকেই সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে গত মঙ্গলবারও নতুন করে হিমার্সসহ ৬৭৫ মিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার কথা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্ক মিলির দাবি, রাশিয়ার দখল করে নেওয়া বেশ কয়েকটি এলাকা মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রব্যবস্থা হিমার্স দিয়ে ইউক্রেন পুনরুদ্ধার করেছে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছে। ...
এখনো কুষ্ঠ রোগের ঝুঁকিতে দেশের ৯ জেলা

এখনো কুষ্ঠ রোগের ঝুঁকিতে দেশের ৯ জেলা

জাতীয়
আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে কুষ্ঠ নির্মুলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে দেশে কুষ্ঠ রোগী কমলেও এখনো এ রোগের ঝুঁকিতে রয়েছে নয় জেলা। এসব জেলায় দেশের অন্যান্য জেলার তুলনায় সর্বোচ্চ কুষ্ঠ রোগী শনাক্ত হচ্ছে। ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে রংপুর বিভাগের ছয়টি জেলা রয়েছে। জেলাগুলো হলো— রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম ও পঞ্চগড়। এ ছাড়া মেহেরপুর, মৌলভীবাজার ও জয়পুরহাটেও উল্লেখযোগ্য সংখ্যক কুষ্ঠ রোগী শনাক্ত হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সফররত জাপানের সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের (এসএইচএফ) একটি প্রতিনিধিদলের সঙ্গে দেশের ‘পিপুল’স ফেডারেশন অব লেপ্রসি’-এর সদস্যদের মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময়সভায় এই তথ্য উঠে এসেছে। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. সাকিল আহম্মদ মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। এতে বলা হয়, দেশে ২০২১ সালে মোট ...
এবার শোক প্রকাশ করে ট্রোলড শুভশ্রী

এবার শোক প্রকাশ করে ট্রোলড শুভশ্রী

বিনোদন
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে শোকাহত গোটাবিশ্ব। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রানির ৭০ বছরের শাসনের নানা স্মৃতি নিয়ে কথা বলছেন। তবে ভারতের কিছু মানুষের মনে এখনো ব্রিটিশ শাসনের কঠিন স্মৃতি রয়ে গেছে। যেমনটি দেখা গেছে রানির মৃত্যুর পর দেওয়া পোস্টেও। কলকাতার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় রানি এবিজাবেথের যৌবনের একটা ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তার পোস্ট সেভাবে ভালো লাগেনি নেট-নাগরিকদের একাংশের। ভারতের ওপর ব্রিটিশ শাসন টেনে এনেছেন তারা। সঙ্গে কোহিনূর প্রসঙ্গও। একজন লিখলেন— ‘বোঝা যাচ্ছে মন থেকে দাসত্ব এখনো ঝেরে ফেলতে পারেননি’। অপরজন লিখলেন— ‘যদি মারা যাওয়ার আগে কোহিনূর ফেরত দিয়ে যেত তাও বুঝতাম আপনার এই পোস্টের গুরুত্ব আছে। তবে এসব কমেন্টের কোনো জবাব দেননি দ্বিতীয় এলিজাবেথ।...
হাঁটুসমান কাদা পেরিয়ে স্কুলে যাতায়াত

হাঁটুসমান কাদা পেরিয়ে স্কুলে যাতায়াত

বাংলাদেশ
সামান্য বৃষ্টি হলেই কাঁচাসড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরিবহণ তো দূরের কথা পায়ে হেঁটে কাঁদাপানি মাড়িয়েই স্কুলে যাতায়াত করতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। এ ছাড়া হাটবাজার যাতায়াত, কৃষকদের ফসল ঘরে তোলা কিংবা উৎপাদিত পণ্য বাজারজাত করতে গিয়ে পড়তে হয় বিপাকে। নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের রাবার ড্রাম দুর্গাপুর উত্তরপাড়া কবরস্থান হয়ে সিয়ানপাড়া পর্যন্ত কাঁচারাস্তার চিত্র এটি। এর মধ্যে সাবেক ইউপি সদস্য স্বপন আলীর বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সিনহা জানায়, বৃষ্টি হলে রাস্তায় কাদা জমে থাকায় তার স্কুলে যেতে খুব কষ্ট হয়। এমন কাদা মাড়িয়ে স্কুলে যাতায়াত করতে ইচ্ছে করে না। মা-বাবার মারপিটের ভয়ে যেতে হয়। দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেনসি খাতুন...
স’মিলের আড়ালে মাদক ব্যবসা

স’মিলের আড়ালে মাদক ব্যবসা

বাংলাদেশ
কুমিল্লা বুড়িচং উপজেলায় স'মিল থেকে মাদক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাপুর শংকুচাইল এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। সংশ্লিষ্টরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। এ সময় মোবারক হোসেনের (৩৫) বিসমিল্লাহ নামে স'মিলের গোপনকক্ষে কাঠের বাক্স থেকে ১০ বোতল ফেনসিডিল, ১৩ বোতল স্কার্ফ সিরাপ, ২ বিয়ার বোতল, ৩ বোতল হুইস্কি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন জানান, পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ মালামাল পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এ কাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশ ও শংকুচাইল বিজিবি টিম।...
পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেল শিশুর

পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেল শিশুর

বাংলাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে সিজান নামে দেড় মাসের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন মা শান্তা খাতুন ও নানা আবুল কালাম। বর্তমানে তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিজান উপজেলার ছোট শিমলা গ্রামের শিহাব হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটির নানার মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন মা শান্তা খাতুন। পথিমধ্যে ঝিনাইদহগামী একটি পিকআপ পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মা ও কোলে থাকা শিশুটি রাস্তার ওপর পড়ে গেলে পিকআপটি শিশুটিকে পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে স্থানীয়রা ধাওয়া করে পিকআপটিকে আটক করে থানায় নিয়ে যায়। কালীগ...