Friday, August 7

Month: September 2022

মাদ্রাসায় ছাত্রকে পিটিয়ে পায়ে শিকল

মাদ্রাসায় ছাত্রকে পিটিয়ে পায়ে শিকল

বাংলাদেশ
রাজধানীর কদমতলীতে পায়ে শিকলপরা আহতাবস্থায় জোবায়ের শিহাব (১২) নামে এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। পরে পায়ের শিকল কেটে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জোবায়ের নারায়ণগঞ্জের সদরের মাহমুদপুর এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে। মামলাসূত্রে জানা যায়, শনিবার সকালে জোবায়ের শিহাবকে কদমতলী থানাধীন মারকাজ আল মা’ছরাবি মাদ্রাসায় হাফেজি পড়ার জন্য ভর্তি করা হয়। ওইদিন রাতে জোবায়ের পড়ালেখায় অমনোযোগী হওয়ায় মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল কাইয়ুম রুমান তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে সে বাড়িতে যেতে চাইলে শিহাবের পায়ে শিকল পরিয়ে তালাবদ্ধ করে রাখেন ওই শিক্ষক। পরে শিহাব কৌশলে শনিবার সকালে তালা খুলে শিকল পরিহিত অবস্থায় পালিয়ে আসে। শিহাবের বাবা তাকে কদমতলী থানায় নেওয়ার পর পুলিশ তালা ভেঙে তার পা থেকে শিকল বের করে। কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা যুগান্তরকে বলেন,...
ইতালির জাতীয় নির্বাচন নিয়ে উদ্বিগ্ন অভিবাসীরা

ইতালির জাতীয় নির্বাচন নিয়ে উদ্বিগ্ন অভিবাসীরা

আন্তর্জাতিক
২৫ সেপ্টেম্বর ইতালিতে বহুল আলোচিত ১৯তম জাতীয় সংসদ নির্বাচন। কে পাবেন ইতালির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। জনগণ কাকে দায়িত্ব দেবেন। নির্বাচনের পর ফলাফল ঘোষণা। সবার মাঝে একই প্রশ্ন। স্থানীয় নাগরিক ও অভিবাসীদের অনেক প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শেষ। প্রায় ৪ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৫১৪ জন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচন করতে সুযোগ পাচ্ছেন। এর মধ্যে রয়েছে ইতালীয় নাগরিক নিজ দেশের বাইরে যারা বসবাস করছেন। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ইতালির বাইরে অবস্থান করছেন ৪৭ লাখ ৪১ হাজার ৭৯০ জন ইতালীয় নাগরিক। সেই হিসাব অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৫ কোটি ৮ লাখ ৭৯ হাজার ৩০৪ জন। রোববার সকাল ৭টা থেকে স্থানীয় রাত ১১টা পর্যন্ত ভোট হবে। একজন প্রার্থী দুটি করে ভোট দিতে পারবেন তার পছন্দের প্রার্থীকে। একটি উচ্চকক্ষের (সেনাতো), অন্যটি নিম্নকক্ষ...
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী তাকরিমের সংবর্ধনা মঙ্গলবার

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী তাকরিমের সংবর্ধনা মঙ্গলবার

আন্তর্জাতিক
সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা দেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। গত ২১ সেপ্টেম্বর রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। তাকরিম গত ২৮ মে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় ব...
আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী তাকরিমের সংবর্ধনা মঙ্গলবার

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী তাকরিমের সংবর্ধনা মঙ্গলবার

জাতীয়
সৌদি আরবে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে সংবর্ধনা দেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। গত ২১ সেপ্টেম্বর রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। তাকরিম গত ২৮ মে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় ব...
যুক্তরাজ্য-নরওয়ের রাষ্ট্রদূতকে ডেকেছে ইরান

যুক্তরাজ্য-নরওয়ের রাষ্ট্রদূতকে ডেকেছে ইরান

আন্তর্জাতিক
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে, তারা ইরানে নিযুক্ত যুক্তরাজ্য ও নরওয়ের রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে ডেকে আনে। ইরানের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ‘লন্ডনভিত্তিক একটি ফার্সি চ্যানেল’ উস্কানি দিচ্ছে এমন অভিযোগ করা হয় যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের কাছে। যদিও ইরান টিভি চ্যানেলটির নাম উল্লেখ করেনি। তবে জানা গেছে, বিবিসি ফার্সিকে নিয়ে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছে ইরান। মূলত কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু ও হিজাব বিরোধী আন্দোলন নিয়ে সরব রয়েছে বিবিসি ফার্সি। এটি নিয়েই ক্ষুদ্ধ হয়েছে ইরান। বিবিসি ফার্সির প্রচার ইরানে নিষিদ্ধ। অন্যদিকে নরওয়ের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে, কারণ ইরানের ‘সাম্প্রতিক অভ্যন্তরীণ ঘটনাবলী’ নিয়ে নরওয়ের সংসদের স্পিকার অপ্রয়োজনীয় মন্তব্য করেছেন। নরওয়ের রাষ্ট্রদূতের কাছে তাদের দেশের স্পিকারের এমন বক্তব্য দেওয়ার ব্যাপারে কারণ জানতে চায় ইরান। এদিকে ইরানে কুর্দি...
অপু বিশ্বাস-নিপুণ দুই বোন

অপু বিশ্বাস-নিপুণ দুই বোন

বিনোদন
ঢালিউড কুইন অপু বিশ্বাস ও চিত্রনায়িকা নিপুণ আক্তার দুই বোন। অপুর মা প্রয়াত শেফালী বিশ্বাস নিপুণকে নিজের মেয়েই ভাবতেন। সে কথাই জানালেন দুই নায়িকা। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজেদের সম্পর্কের বিষয়টি জানান তারা। নিপুণ বলেন, অপু-জয় প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’। অপু খুব ভালোভাবেই জানে কিভাবে একটি ছবি প্রযোজনা করতে হয়। তাদেরকে শুভকামনা জানাতেই মহরতে এসেছি। অপুর বোন হওয়া প্রসঙ্গে নিপুণ বলেন, ইন্ডাস্ট্রিতে আমি প্রথমেই অপুকে পেয়েছি। ‘পিতার আসন’ সিনেমায় অপু আর আমি ছিলাম। সেখানে আন্টি সবসময় অপুর পাশে ছিল। আন্টির কথা খুব বেশি মনে পড়ছে। আউটডোরে গেলে আন্টি এভাবে ডাকতেন, অপু-নিপু কোথায়! সবা...
চীনা নাগরিকের সাত বছরের কারাদণ্ড

চীনা নাগরিকের সাত বছরের কারাদণ্ড

বাংলাদেশ
চট্টগ্রাম বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ আটক চীনা নাগরিক ফ্যান রংগুইকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের জেল দিয়েছেন আদালত। রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালতের বেঞ্চ সহকারী মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ মে দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী চীনা নাগরিক ফ্যান রংগুইয়ের কাছ থেকে ২৪টি স্বর্ণের বার জব্দ করে কাস্টমস। এ সময় ব্যাগে করে চার্জার লাইটের ভেতর লুকিয়ে বারগুলো নিয়ে আসছিলেন রংগুই। পরে জব্দ স্বর্ণের তৎকালীন মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ২০ লাখ টাকা। এদিকে রংগুইকে আটকের পর পতেঙ্গা থানায় কাস্টমসের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছিল পুলিশ। পরে চার ম...
করতোয়া নদীর তীরে লাশের সারি, নিহত বেড়ে ২৫

করতোয়া নদীর তীরে লাশের সারি, নিহত বেড়ে ২৫

বাংলাদেশ
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে চারজন পুরুষ, আটজন শিশু ও ১২ জন নারী রয়েছে। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকি ১৭ জনের মরদেহ নদীর পাড়ে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, রোববার বিকেলে মহালয়া উপলক্ষে পাঁচপীর, বোদা, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। এ সময় নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। এ কারণে মাঝ নদীতে পৌঁছানোর পর যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। এ সময় কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারল...
নায়িকাকে রাস্তায় ফেলে পেটালেন নায়কের স্ত্রী,

নায়িকাকে রাস্তায় ফেলে পেটালেন নায়কের স্ত্রী,

আন্তর্জাতিক
নায়িকাকে পেটালেন নায়কের স্ত্রী। এমন ঘটনা ঘটল ভারতের ওড়িশার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেখানের অভিনেতা বাবুশান মোহান্তির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী প্রকৃতি মিশ্র এমন গুঞ্জন চলছিল। তার গুঞ্জনের মধ্যেই স্ত্রীর কাছে প্রেমিকাসহ ধরে পড়েন বাবুশান। আর যায় কোথায়, প্রকাশ্যে রাস্তায়ই স্বামীর প্রেমিকাকে মারধর করেন বাবুশানের স্ত্রী। সেই ঘটনার ভিডিও সম্প্রতি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, বাবুশানপত্নী তৃপ্তি রাস্তায় অভিনেত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। অভিনেত্রীর চুলের মুঠি টেনে রাস্তার ফেলে মারধর করেছিলেন তৃপ্তি। কোনোরকমে গাড়ি থেকে নেমে একটি অটোরিকশার দিকে ছুটে যান প্রকৃতি, সেইসময়ও তৃপ্তি তাকে ধাওয়া করেন। আর গোটা ঘটনাই মোবাইল ক্যামেরায় ধারণ করে পথচারী এদিকে স্ত্রীর এমন কাণ্ডে মর্মাহত অভিনেতা বাবুশানে। মানসিকভাবে ভেঙে পড়ে রীতিমতো হাসপাতালে ভর্তি তিনি।...
কথা উঠল, আমি নাকি সিনেমা বুঝি না: অপু বিশ্বাস

কথা উঠল, আমি নাকি সিনেমা বুঝি না: অপু বিশ্বাস

বিনোদন
এবার প্রযোজক হয়ে চলচ্চিত্রে আসছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। এজন্য ছেলের নাম জড়িয়ে ‘অপু-জয় চলচ্চিত্র’ নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও গড়েছেন। সে প্রতিষ্ঠান থেকে সরকারি অনুদানে তিনি নির্মাণ করবেন ‘লাল শাড়ি’ নামের সিনেমা। শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু। মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বাবা-মাকে স্মরণ করেন তিনি। এরপর মহরত অনুষ্ঠানে নাম নির্দিষ্ট না করেই ক্ষোভ ঝাড়েন অপু বিশ্বাস। এ নায়িকা বলেন, ‘বছর দুইয়েক আগে আমাকে নিয়ে একটা কথা উঠল, তারা বলল আমি নাকি সিনেমা বুঝি না! প্রযোজনা প্রতিষ্ঠান কিভাবে চালাতে হয় সেটা জানি না। অথচ তখন আমার সিনেমার সংখ্যা একশ ছাড়িয়েছে। যাই হোক, সেসব ...