Friday, August 7

Month: September 2022

গয়াতে মায়ের পিণ্ডিদান করতে যাব : অপু বিশ্বাস

গয়াতে মায়ের পিণ্ডিদান করতে যাব : অপু বিশ্বাস

বিনোদন
বছর দুয়েক আগে (১৭ সেপ্টেম্বর, ২০২০) মাকে হারিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। মায়ের আত্মার শান্তি কামনায় খুব শিগগিরই ভারতের বিহার রাজ্যের গয়াতে পিণ্ডিদান করতে যাবেন নায়িকা। অপু বিশ্বাস বলেন, ‘আপনারা জানেন, আমার মা নেই। হিন্দুরীতি অনুযায়ী, আমি এবং আমার ভাই মায়ের আত্মার শান্তির জন্য গয়াতে তার পিণ্ডিদান করতে যাবো। সেই সুবাদে এবারের পূজা আমার ইন্ডিয়াতেই দেখা হবে। সবাই আমার মা-বাবা, কাকার আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।’ ঢালিউড কুইন আগেই জানিয়েছেন, আমার সারাজীবনের সেরা প্রাপ্তি মা। তুমি (মা) যেখানে থাকো, অনেক ভালো থেকো। প্রসঙ্গত, প্রযোজক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন অপু বিশ্বাস। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় ‘লাল শাড়ি’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ...
‘সাকিবময়’ এক ম্যাচে সহজ জয় গায়ানার

‘সাকিবময়’ এক ম্যাচে সহজ জয় গায়ানার

খেলা
এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার পর টানা দুই ম্যাচে গোল্ডেন ডাক দেখে বিদায় নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে দানে দান তিন দান নিতে পারেনি গোল্ডেন ডাক। বরং পাশার দান বদলে এবার সাকিবের হাতেই। আর তাতেই ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দারুণ দ্যুতি ছড়িয়ে সাকিবময় এক ম্যাচে নিজ দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে সহজ জয় পাইয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। ব্যাট হাতে ৩৫ রানের পর বল হাতে মাত্র ২০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। সঙ্গে সরাসরি থ্রোয়ে একটি রান আউটও রয়েছে তার। আর তাতেই ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়েছে গায়ানা। ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে গায়ানা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানেই অল আউট হয়ে যায় ত্রিনবাগো। এই নিয়ে সাকিব দলটিতে যোগ দেওয়ার পর টানা তিন ম্যাচেই জয় পেল গায়ানা। ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন...
আজ রাতেই দেখুন বাংলাদেশের তিনটি ক্রিকেট ম্যাচ

আজ রাতেই দেখুন বাংলাদেশের তিনটি ক্রিকেট ম্যাচ

খেলা
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আজ (২৫ সেপ্টেম্বর) রীতিমতো ঈদের দিন। একইদিনে বাংলাদেশের তিনটি ভিন্ন ক্রিকেট দল খেলতে নামবে তিন মাঠে। যার দুটোই সরাসরি দেখা যাবে টিভি পর্দায়। ভক্তদের হতাশ হওয়ার কিছুই নেই, অন্য ম্যাচটিও সরাসরি দেখা যাবে স্ট্রিমিং সাইটে। বাংলাদেশ সময় রাত ৮টায় জাতীয় দলের ক্রিকেটাররা দুবাইতে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুবাইতে ক্যাম্প করেছে টাইগার ক্রিকেটাররা। সেখানে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নুরুল হাসান সোহান-আফিফ হোসেনরা। সেই সিরিজের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাতে মাঠে নামবে টাইগার ক্রিকেটাররা। খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভির পর্দায়। একই সময়ে দেরাদুনে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে স্বাগতিক ইন্ডিয়া লিজেন্ডসের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ লিজেন্ডসের তারকারা। এবারের আস...
আত্মহত্যার হুমকি ছাত্রলীগ নেত্রী জান্নাতুলের

আত্মহত্যার হুমকি ছাত্রলীগ নেত্রী জান্নাতুলের

বাংলাদেশ
অনিয়ম নিয়ে গণমাধ্যমে কথা বলায় নিজ সংগঠনের নেতাকর্মীদের মারধরের স্বীকার হয়েছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী। এ ঘটনার বিচার না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে সাংবাদিকদের জান্নাতুল এ কথা বলেন। তিনি বলেন, ইডেন ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানের কাছের মানুষ হতে না পারায় আমাদের নির্যাতন করা হচ্ছে। যারাই তাদের অন্যায়গুলো ধরিয়ে দেয়, তারাই শত্রু হয়ে যায়। জান্নাতুল বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের চাঁদাবাজি ও সিটবাণিজ্য নিয়ে কথা বলায় আমাকে নির্যাতন করা হয়েছে এবং আপত্তিকর অবস্থায় ছবি তোলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার বিচার না-হলে আমি আত্মহত্যা করব। তিনি বলেন, ছাত্রলীগের উপরমহলে বিষয়গুলো জানানোর পরও কোনো কাজ হয়নি। তাছাড়া ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তো ফোনই রিসিভ করেন না। ...
রহিমা বেগম উদ্ধার : আটককৃতদের পরিবারের দাবি ‘প্রতিপক্ষকে ফাঁসাতে আত্মগোপন’

রহিমা বেগম উদ্ধার : আটককৃতদের পরিবারের দাবি ‘প্রতিপক্ষকে ফাঁসাতে আত্মগোপন’

বাংলাদেশ
টানা ২৮ দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার করা হয়েছে খুলনার রহিমা বেগমকে। শনিবার (২৪ সেপ্টেম্বর) ফরিদপুর থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। নিখোঁজের ঘটনায় রহিমার বেগমের সন্তানরা মামলা করলে আটকও হতে হয়েছে ছয় জনকে। তবে আটকৃতদের পরিবারের সদস্যদের দাবি, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে আত্মগোপন করেছিলেন রহিমা বেগম। বিষয়টি জানতেন তার মেয়ে মরিয়ম মান্নানসহ পরিবারের সদস্যরা।’ আরও পড়ুন... সেই মরিয়ম মান্নানের মাকে জীবিত উদ্ধার রহিমাকে উদ্ধারের পর এ মামলায় আটক রফিকুল আলম পলাশ ও নুরুল আলম জুয়েলের বাবা আনসার উদ্দিন আহমেদ বলেন, তার ছোট ছেলে রফিকুল আলম পলাশ চাকরি করে এবং বড় ছেলে নুরুল আলম জুয়েল মুদি দোকানি। তার দুই ছেলেকে রহিমাকে কথিত অপহরণের মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তারা হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন, তাদের সঙ্গে জমির সীমানা নিয়ে মতবিরোধ থাকায় মামল...
রহিমা জীবিত, বস্তাবন্দি লাশটি তাহলে কার!

রহিমা জীবিত, বস্তাবন্দি লাশটি তাহলে কার!

বাংলাদেশ
এ মাসের অন্যতম আলোচিত ঘটনা খুলনার মরিয়ম মান্নানের মা রহিমা বেগমরে নিখোঁজ হওয়া। টানা ২৮ দিন নিখোঁজ থাকার পর ২৪ সেপ্টেম্বর (শনিবার) রাতে ফরিদপুর থেকে উদ্ধার করা হয় নিখোঁজ রহিমা বেগমকে। এতদিনে নিখোঁজের বিষয়টি সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নিখোঁজ রহিমার মেয়ে মরিয়ম মান্নান মায়ের সন্ধানে থানায় মামলাসহ সংবাদমাধ্যমে বিবৃতি, মানববন্ধন ও বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছে ধরনা দিচ্ছিলেন। মরিয়মের করা মামলায় জেলেও যেতে হয়েছে ছয়জনকে। আরও পড়ুন... পুলিশকে না বললেও বাড়ির বাসিন্দাদের যা বললেন রহিমা বেগম এদিকে, ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দাফন হওয়া এক নারীর লাশ নিজের মায়ের বলে দাবি করেছিলেন খুলনার দৌলতপুরের মরিয়ম মান্নান। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফুলপুর থানায় গিয়ে উদ্ধারকৃত নারীর পোশাক ও সংরক্ষিত আলামত দেখে এমন দাবি করেন তিনি। তার এমন দাবির একদিন পরই নিখোঁজ রহিমা খাতুনকে (৫২) জীবিত ...
সানজিদাকে আইফোন উপহার দিলেন তিনি

সানজিদাকে আইফোন উপহার দিলেন তিনি

খেলা
আইফোন কেনার জন্য ৪০০ মার্কিন ডলার জমিয়েছিলেন সাফজয়ী তারকা সানজিদা আক্তার। হিমালয় জয় করে দেশে ফেরার পথে ওই ডলার সতীর্থ কৃষ্ণা রানী সরকারের লাগেজে রাখেন। আর সেই লাগেজের তালা ভেঙে সানজিদার জমানো ডলারসহ মোট ৯০০ ডলার নিয়ে যায় চোর। যে খবর নিয়ে এখনো তোলাপাড় চলছে ক্রীড়াঙ্গনে। তবে চুরি গেলেও সানজিদাকে হতাশ করেননি বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ। তাকে ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে আইফোনের সর্বশেষ ভার্সনটি কিনে দিয়েছেন কিরণ। মেয়েদের হারানো ডলার ও অর্থ না পাওয়া যাওয়ায় তাদের শনিবার ক্ষতিপূরণ দিয়েছেন কিরণ। যেখানে সানজিদার স্বপ্নের আইফোনটিও ছিল। মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমকে বলেন, ‘ওদের যে পরিমাণ অর্থ চুরি হয়েছে সেটার পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে আরও বেশি দেওয়া হয়েছে। কারণ, ওরা ছোট মানুষ। মন খারাপ হয়েছিল। আর সানজিদাকে আইফোন কিনে দিয়েছি। ’...
বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

আন্তর্জাতিক
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৪২৬ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৫৪ জনের। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে, শনিবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২ হাজার ৯৪৬ জন। এ সময় ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৯ জনের। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৪ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩৯ হাজার ৬৮৫ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৩ জন এবং মারা গেছেন ৮৫ জন। অন্যদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ১১১ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্র...
কেন্দ্রের সিদ্ধান্তে পিরোজপুরের মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত

কেন্দ্রের সিদ্ধান্তে পিরোজপুরের মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত

রাজনীতি
৯৫ শতাংশ সমর্থন থাকার পরও পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন স্বতন্ত্রপ্রার্থী, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ। জানা গেছে, আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সরাসরি হস্তক্ষেপে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে মহিউদ্দিন মহারাজকে ডেকে নিয়ে প্রায় দেড় ঘণ্টা তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় আরও বেশ কয়েকজন নেতা ছিলেন বলেও জানা গেছে। এ সময় দলের সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন থেকে মহিউদ্দিন মহারাজকে সরে যাওয়ার অনুরোধ করেন। দলের সিদ্ধান্ত মেনে সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার কথা বলেন। ওই বৈঠকে উপস্থিত একজন...
তুরস্কের সহায়তায় সবচেয়ে বড় বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

তুরস্কের সহায়তায় সবচেয়ে বড় বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান এ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে আশ্চর্যজনকভাবে প্রায় ৩০০ বন্দিবিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। এর মধ্য ১০ জন বিদেশি নাগরিকও রয়েছেন। অভিযান শুরুর পর থেকে দেশ দুটির মধ্যে এটি সবচেয়ে বড় বন্দিবিনিময়ের ঘটনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ২১৫ ইউক্রেনিয়ানকে মুক্ত করেছে। এর মধ্যে পাঁচজন কমান্ডারও রয়েছেন। তারা এই বছরের শুরুর দিকে দক্ষিণের বন্দর শহর মারিউপোলে ইউক্রেনীয় প্রতিরক্ষার নেতৃত্ব দিয়েছিলেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মরক্কোসহ বেশ কিছু দেশের যুদ্ধবন্দি রয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ইউক্রেনে বন্দি হওয়ার পর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং ভাড়াটে হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। ইউক্রেন ৫৫ রাশিয়ান, মস্কোপন্থি ইউক্রেনীয় ও ভিক্টর মেদভ...