Friday, August 7

Month: February 2025

৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

জাতীয়
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আসন্ন রমজান সামনে রেখে মার্চ এবং এপ্রিল এ দুই মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল দেওয়া হবে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়। এছাড়াও ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে এ কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবার চাল পাবে বলেও জানান তিনি। সোমবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে বিনামূল্যে বিতরণ করা হবে। সে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য উপদেষ্টা বলেন, টিসিবির মাধ্যমে আরও ৫০ লাখ টন করে দুই মাসে এক লাখ টন চাল যাবে। ওএমএসের মাধ্যমে যাবে আরও এক লাখ টন। এ ছাড়া ঈদের সময় এক কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবে বিনামূল্যে। এমন আরও কিছু কার...
প্রদীপ নিভে যাওয়ার আগেই জ্বালানি দিন : শিবির নেতা সাদিক কায়েম

প্রদীপ নিভে যাওয়ার আগেই জ্বালানি দিন : শিবির নেতা সাদিক কায়েম

রাজনীতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম জুলাই গণ-অভুত্থান নিয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেছেন, প্রদীপ নিভে যাওয়ার আগেই জ্বালানি দিন। অন্যথায় অন্ধকারে দিশা হারাতে হবে। রোববার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি আরও লেখেন, আমার ভাইয়েরা যখন রাস্তায় শহিদ হতো, বুক পেতে দাঁড়াত তখন তারা বলত-‘দেখি কী হয়? ক্যাম্পাস খুলে দিক তারপর দেখা যাবে।’ আমরা যখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য সংকল্পবদ্ধ ছিলাম, একটা সুবিধাভোগীরা তখনও অপেক্ষা করছিল সুসময়ের জন্য। বিজয় নিশ্চিত হওয়ার পর একে একে ভিড়ছে ক্ষমতার কেন্দ্রে থেকে তৃপ্তির ঢেকুর তুলতে। সাদিক কায়েম লেখেন, বিপ্লবের শর্ত কি আমরা পূরণ করতে পারছি? আমরা কি শহিদদের হৃদয়ের কথা বুঝতে পারছি? যেখানে আমাদের অভীষ্ট ছিল ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ, শহিদদের বিচার নিশ্চিত, সেখানে নিজেদের ক্ষমতা ভাগাভাগি নিয়...
নাট্যোৎসবের মাধ্যমে জুলাই বিপ্লব বিরোধীদের সংগঠিত হওয়ার চেষ্টা!

নাট্যোৎসবের মাধ্যমে জুলাই বিপ্লব বিরোধীদের সংগঠিত হওয়ার চেষ্টা!

বিনোদন
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল ‘ঢাকা মহানগর নাট্যোৎসব’ শিরোনামে একটি মঞ্চ নাটকের উৎসব। ঢাকা মহানগর নাট্য পর্ষদ এটির আয়োজক। যেখানে ৮৫টি নাট্যদল তিন পর্যায়ে উৎসবে অংশ নেওয়ার কথা। কিন্তু উৎসব শুরুর আগের রাতেই এটি স্থগিত হয়ে যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা শঙ্কার কারণে উৎসব স্থগিতে বাধ্য হয়েছেন তারা। একইসঙ্গে একটি ‘মব’ উৎসব আয়োজনে বাধা দেওয়ার দাবিও করেন তারা। পাশাপাশি এটাও জানান, পুলিশের পক্ষ থেকে বন্ধ করার অনুরোধ এসেছে। তবে অনুসন্ধানে জানা গেছে, মূলত এ নাট্যোৎসবের মাধ্যমে নাট্যাঙ্গনের জুলাই বিপ্লববিরোধীরা এক হওয়ার চেষ্টা করছেন। উৎসব আয়োজক ও অংশ নেওয়া নাট্যদলগুলোর মধ্যে স্বৈরাচার ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর ও ছাত্র আন্দোলন বিরোধিতাকারীরাও রয়েছেন। যারা সাংস্কৃতিক এ আন্দোলনের মধ্যে নিজেদ...
আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ব্রাজিল

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ব্রাজিল

Uncategorized
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে আসর শুরু করেছিল আলবিসেলেস্তেরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শুরুর সেই ছন্দ হারিয়েছে আর্জেন্টিনা। বিপরীতে শুরুর ধাক্কা সামলে নিয়ে শেষ পর্যন্ত দাপুটে জয়ে চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। এক ম্যাচ আগেই দ্বিতীয় দফা মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিল। সেই ম্যাচেই শিরোপার সমীকরণ মিলিয়ে ফেলার সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। তবে সেটি হতে দেয়নি ব্রাজিল। আর্জেন্টিনাকে দলটি রুখে দেয় ১-১ গোলে। তাই শিরোপা নির্ধারণ গড়ায় শেষ ম্যাচে এসে। যেখানে জয়ের সঙ্গে ব্রাজিলের থেকে গোল ব্যবধানটাও বাড়িয়ে নিতে হতো আর্জেন্টিনাকে। তবে সেটি তো হয়ইনি বরং হেরে বসেছে আর্জেন্টিনা। ভিন্ন দুই ম্যাচে চিলির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। অন্যদিকে ২-৩ গোলে প্যারাগুয়ের বিপক্ষ...
তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি আজ

তিস্তা অভিমুখে বিএনপির কর্মসূচি আজ

রাজনীতি
‘জাগো বাহে-তিস্তা বাঁচাও’ স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের সোমবার থেকে দুদিনের কর্মসূচি শুরু করছে বিএনপি ও তার মিত্ররা। দলীয় সূত্রে জানা যায়, দিন-রাত টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে। তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। লালমনিরহাট তিস্তা রেল সেতুসংলগ্ন এলাকায় সোমবার কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দেশের উত্তরের পাঁচ জেলা–লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর ১১ স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। উদ্যোক্তা...
সরফরাজের ভবিষ্যদ্বাণী সত্যি হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাস গড়বে যে দেশ

সরফরাজের ভবিষ্যদ্বাণী সত্যি হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাস গড়বে যে দেশ

খেলা
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর কয়েকদিন বাকি। টুর্নামেন্টর পর্দা ওঠার আগে এখন চলছে ভবিষ্যদ্বাণীর মৌসুম। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদও নিজের প্রেডিকশন জানিয়েছেন। তার মতে, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলবে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। সেমির জন্য তার চার ফেবারিটের মধ্যে পাকিস্তান, ভারত এবং অস্ট্রেলিয়াকে প্রায় সব বিশ্লেষকরাই এগিয়ে রাখছেন। তবে আফগানিস্তানের নাম এক্ষেত্রে চমক হিসেবে এসেছে। যদিও গত কয়েক বছরে ধারাবাহিক পারফর্ম করছে আফগানরা। ২০২৩ বিশ্বকাপে একসময় সেমিতে যাওয়ার সম্ভাবনাও জাগিয়েছিল তারা। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিকই শেষ চারে জায়গা করে নেন রশিদ খানরা। আফগানদের এই উন্নতির গ্রাফ দেখে তাদের ওপর ভরসা রাখছেন সরফরাজ। সরফরাজের মতে, ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে যাওয়ার দাবিদার ভারত ও পাকিস্তান। এক্ষেত্রে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডে...
জুলাই অভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না: আসিফ মাহমুদ

জুলাই অভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করা হবে না: আসিফ মাহমুদ

রাজনীতি
যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার করা হলে তা সহ্য করব না। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এ কথা জানান। আসিফ মাহমুদ স্ট্যাটাসে লেখেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন, বলেন। তাতে আপত্তি নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না। উপদেষ্টা লেখেন, এই প্রজন্মের রক্তের অর্জন ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে মিথ্যাচার টলারেট করব না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না। স্ট্যাটাসের শেষে মিথ্যাচারকারীদের প্রতি ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করার আহ্বান জানান তিনি।...
প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় যা বললেন ডিসিরা

প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় যা বললেন ডিসিরা

রাজনীতি
জেলা প্রশাসকরা বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তরিকভাবে কাজ করছেন না। তাদের ভেতরে একধরনের ভীতি বিরাজ করছে। তারা যে কোনো সময় আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারেন-এমন আশঙ্কা নিয়ে দায়িত্ব পালন করেন। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আপ টু দ্য মার্ক হচ্ছে না। রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নিয়ে জেলা প্রশাসকরা এসব বলেন। তারা ভাঙা সড়ক মেরামত, জলাবদ্ধতা, নদী খনন, শিক্ষকের অভাব এবং চিকিৎসক সংকটের বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার সামনে। তিনদিনব্যাপী সম্মেলনের প্রথমদিনের দ্বিতীয় অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন জেলা প্রশাসকরা। এ সময় তারা বেকারত্ব নিরসন, মাদকের ছোবল থেকে রক্ষা, নিম্ন-আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সহায়তা বৃদ্ধির অনুরোধ জানান। অর্থনৈতিক অ...
নারীদের শুধু অংশগ্রহণ নয়, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চাই: নাসীরুদ্দীন

নারীদের শুধু অংশগ্রহণ নয়, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চাই: নাসীরুদ্দীন

রাজনীতি
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নতুন সংবিধানে নারীদের তাদের হিস্যা বুঝে নিতে হবে। সামনের স্থানীয় নির্বাচনে নারীদের অনেক বেশি অংশগ্রহণ করতে হবে। আমরা শুধু নারীদের অংশগ্রহণ চাই না। আমরা নারীদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় চাই, গণপরিষদে চাই, জনগণের ভোটে নির্বাচিত নারীদের সংসদে চা রোববার জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাই এর নারীরা’ ব্যানারে এ নারী সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির নারী সেল। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা যে সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই, সেখানে নারীদের বড় একটি অংশগ্রহণ রয়েছে। নতুন রাষ্ট্র ব্যবস্থায় নারীদের অবস্থান কেমন হবে, নারীদের জীবনযাত্রার মান কেমন হবে সেই বিষয়গুলো আমাদের যে দল আসবে সেটার এজেন্ডাতে নিয়ে আসব। তিনি বলেন, শুধু ...
তৃণমূল নেতাদের কথা শুনবেন তারেক রহমান

তৃণমূল নেতাদের কথা শুনবেন তারেক রহমান

রাজনীতি
আগামী ২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভা করবে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে দলের কেন্দ্র থেকে তৃণমূলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের পাশাপাশি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীরাও অংশ নেবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ধিত সভায় তৃণমূল নেতাদের কথা শুনবেন। একইসঙ্গে তিনি আগামী দিনে দলের সাংগঠনিক তত্পরতা ইসু্যতে মতামত তুলে ধরবেন। রোববার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। রিজভী বলেন, ২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে একসঙ্গে এক জায়গায় বসে এ সভা করার। সেই প্রত্যাশা পূরণে এবং একটি মহাআন্দোলন শেষে আমরা এই বর্ধিত সভা করতে যাচ্ছি। এ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদষ্টোমণ্ডলী, জেলা, মহ...