শিগগিরই সচিব পদে পদোন্নতি পাচ্ছেন ৯ কর্মকর্তা
শিগগিরই শূন্য থাকা ৯ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. মোখলেছ উর রহমান। এক্ষেত্রে চুক্তিভিত্তিক কেউ নিয়োগ পাবে না।
রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব মো. মোখলেছ উর রহমান এ সিদ্ধান্ত জানিয়েছেন।
সিনিয়র সচিব বলেন, ‘আমরা চারটি এসএসবি মিটিংয়ে ১২ জন সচিবকে সিলেক্ট করতে পেরেছি। কত কঠিন অবস্থার মধ্য দিয়ে আমাদের নির্বাচন করতে হয়েছে। যারা সচিব হচ্ছেন তারা অধিকাংশই বঞ্চিত ও যোগ্য। কেউই চুক্তিভিত্তিক না, সবাই চাকরির ভেতর থেকেই সচিব হচ্ছেন।’
মোখলেছ উর রহমান বলেন, ‘আগামী এক-দুদিনের মধ্যে আরও ৯ জন কর্মকর্তাকে সচিব নিয়োগ দিয়ে ফাঁকা মন্ত্রণালয়ে পদায়ন করা হচ্ছে।’
তিনি বলেন, যারা বঞ্চিত ও ভালো অফিসার তাদের মধ্যে থেকে নতুন সচিব নিয়োগ দেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত, ১৪ এবং ১৮ সালের ...









