স্কুল না বাজার?
‘ভাবী দেখেন, বিছানার চাদরটা কতো সুন্দর। দামও বেশ কম। কিনবেন নাকি? আমি নিচ্ছি।’ পাশেই একজন হকার হাঁক দিয়ে বলে উঠছেন, ‘যা নিবেন ১০০ টাকা, বাইচ্ছা লন ১০০ টাকা, দেইখ্যা লন ১০০ টাকা।’ অন্য পাশে মেয়েদের পোশাকের পসরা সাজিয়ে বসে আছেন রাসেল। তিনি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বলে উঠলেন-‘রঙিন রঙিন পোশাক। কমদামে লয়ে যান।’
এটা কোনও বাজারের দৃশ্য নয়। রাজধানীর বেইলী রোডের ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের দুই, তিন ও চার নম্বর গেটের সামনের দৃশ্য এটি। এখানে স্কুল চলাকালীন রীতিমতো ভ্রাম্যমাণ বাজারে পরিণত হয়। এ সময় এই সড়কে চলাচলে বেগ পেতে হয় পথচারীদের। এমনকি যানজটের কারণে এই সড়কে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী-অভিভাবকদের দুর্ভোগ পোহাতে হয়। এটা যেন দেখার কেউ নেই।
ভ্যানে করে হাঁড়ি-পাতিলের পসরা সাজিয়ে বসেছেন রুবেল। তিনি আরটিভি অনলাইনকে বলেন- ‘প্রতিদিন সকালবেলা এখানে পসরা সাজিয়ে বসি। এখানে বেচাকেনা ভালো হয়। বাচ্চ...









