Saturday, May 9

Author: News Desk

বোয়ালমারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৪ জুলাই

বোয়ালমারীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৪ জুলাই

বাংলাদেশ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও প.প অধিদপ্তরের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. তাপস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা আ. লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, শিশু বিশেষজ্ঞ ডা. গিয়াস উদ্দিন আহমেদ, আরএমও ডা. মোরসেদ আলম, মেডিকেল অফিসার ডা. মারনুষ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান অফিস সহকারি সাইফুজ্জামান জিন্নাহ। উল্লেখ্য, আগামী ১৪ জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুদের...
দুই মামলায় খালেদার জামিন শুনানি ৩১ জুলাই

দুই মামলায় খালেদার জামিন শুনানি ৩১ জুলাই

রাজনীতি
মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির জন্য আগামী ৩১ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েস শুনানির জন্য ওই দিন ধার্য করেন। এর আগে আদালতে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং জিয়া উদ্দিন জিয়া জামিন চেয়ে আবেদন করেন। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, গত ৫ জুলাই বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর হাকিম আদালতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগের দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন করা হয়েছিল। আদালত তার জামিন নামঞ্জুর করায় আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়েছে। এ আবেদনের ওপর শুনানি হবে আগামী ৩১ জুলাই। আদালতে খালেদার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও রাষ্ট্রপক্ষে মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু উপস্থি...
ট্যুইটারে শীর্ষে ট্রাম্প

ট্যুইটারে শীর্ষে ট্রাম্প

Uncategorized
টুইটার অ্যাকাউন্টে বিশ্বের সর্বাধিক অনুসৃত (মোস্ট ফলোওড) নেতাদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় দ্বিতীয় স্থানে পোপ ফ্রান্সিস এবং তৃতীয় স্থানে উঠে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সমীক্ষা বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্সোনাল টুইটার অ্যাকাউন্টে রয়েছে ৪২ মিলিয়ন ফলোয়ার৷ অন্যদিকে, ইন্সটিটিউশনাল অ্যাকাউন্টে রয়েছে ২৬ মিলিয়ন ফলোয়ার। তথ্য অনুযায়ী, গত এক বছরে ভারতের প্রধানমন্ত্রী পেয়েছেন ৫২ মিলিয়ন প্রতিক্রিয়া (লাইক, রিটুইট)৷ আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৬৪ মিলিয়ন প্রতিক্রিয়া। ...
রাজধানীর কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশ
রাজধানীর কারওয়ান বাজারের অগুন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট'র আধঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। যে মার্কেটে আগুন লেগেছে তা টিনশেড। এখানে বিভিন্ন কাঁচামাল রাখা হয়। ফায়ার সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা আতিকুর রহমান জানান, আজ বিকেল ৪টা ৫০ মিনিটে হাসিনা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে ৫টা ২০ মিনিটে।...
তাদের ‘অপেক্ষার শেষ সময়’

তাদের ‘অপেক্ষার শেষ সময়’

বিনোদন
জেলা শহরের পার্শ্ববর্তী এলাকায় শহরের মতোই উন্নত একটি গ্রাম। গ্রামের বড় বাড়িগুলোর মধ্যে মিয়াজি বাড়ি বেশ নাম করা। মিয়াজি বাড়ির আঃ বাছেদ মিয়াজি ইউনিয়ন পরিষদ মেম্বার থাকাকালীন একজন প্রতিবেশীকে নিয়ে একদিন রাতে বাড়ি ফিরেন। চলার পথেই হঠাৎ শিশুর কান্নার আওয়াজ পান। কাছে গিয়ে দেখেন এক বছর বয়সী একটি মেয়ে শিশু কাঁদছে। শিশুটিকে কোলে নিয়ে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। শিশুটিকে বুকে জড়িয়ে নিয়ে যায় নিজের বাড়িতে। আজ সেই শিশুটি হাওয়াইন গিটারে স্বর্ণপদক নিয়ে ভোলায় আসছে। সন্ধ্যায় লঞ্চে এসে কেবিনে ব্যাগ রেখে বাইরে দাঁড়ায় সাজিদ। কিছুক্ষণ পর চোখে পড়ে অষ্টাদশী কন্যা তুলি আপন মনে দাঁড়িয়ে আছে। রাতে ক্যান্টিনে আবারও দেখা হয় তাদের। তুলির ফোনের কথোপকথোনে সাজিদ জানতে পারে তুলি হাওয়াইন গিটারে স্বর্ণপদক পায়। লঞ্চ থেকে নেমে জোনাল অফিসে প্রবেশ করে সাজিদ। কাজে মন বসছে না তার। চোখের সামনে শুধু তুলির মুখ ভাসে। ভালোবেসে ...
আর্জেন্টিনার রক্ষণভাগে নতুন সেনানী!

আর্জেন্টিনার রক্ষণভাগে নতুন সেনানী!

খেলা
রাশিয়া বিশ্বকাপে ভরাডুবির পর পুরো দলকে ঢেলে সাজানোর চিন্তা করছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। বিশ্বকাপে আর্জেন্টিনার এবারের দলটি ছিল বয়স্ক একটি দল। দলের পরাজয়ের কারণ হিসেবে রক্ষণ, মাঝমাঠ ও গোলরক্ষকের ভূমিকা ছিল অন্যতম। তাই বিশ্বকাপ পরবর্তী টিম সাজানো হিসেবে তারুণ্যকেই প্রাধান্য দিতে যাচ্ছে ফেডারেশন। পাশাপাশি জোর দিচ্ছে রক্ষণ, মাঝমাঠ ও গোলরক্ষকের দিকে। সে ক্ষেত্রে ফেডারেশন ডিফেন্সে যাদের চিন্তা করছে তাদের সকলের বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে। পাশাপাশি তাদের উচ্চতা ৬ ফিট এর ওপরে। pran ডিফেন্সের দায়িত্বে নতুন যাদেরকে দলে নেয়ার চিন্তা করছে আর্জেন্টিনা তাদের মধ্যে একজন খেলোয়াড়েরই শুধু জাতীয় দলে জার্সি গায়ে জড়ানোর সুযোগ হয়েছে। বাকিরা কেউই আন্তর্জাতিক ম্যাচ এখনও খেলেননি। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশটির ফুটবল বিষয়ক সব ধরনের সংবাদ প্রচার করে আসছে গোলাজো আর্জেন্টিনো। গণমাধ্যমটি লাতিন দেশটির ...
কোহলি ও আনুশকার ভালোবাসাময় ছবিটি সবার মুখে হাসি ফুটাচ্ছে

কোহলি ও আনুশকার ভালোবাসাময় ছবিটি সবার মুখে হাসি ফুটাচ্ছে

বিনোদন
সম্প্রতি বিরাট কোহলি ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছেন। সিরিজ জিতে কোহলি স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। আর ছবিটি নিমিষেই ভাইরাল হয়ে যায়। ছবিটির ক্যাপশনে কোহলি লিখেছেন, ‘আমার সুন্দরীর সঙ্গে একদিন ঘুরে বেড়ানো।’ ছবিটি শেয়ারের এক ঘণ্টার মধ্যেই ১০ লাখ লাইক পড়ে। আর কয়েক ঘণ্টার মধ্যেই তা ২০ লাখ ছাড়িয়ে যায়। এ ছাড়া ভালোবাসাময় বিভিন্ন ধরনের মন্তব্য পড়তে শুরু করে ছবিটিতে। এক ভক্ত ছবিটির নিচে মন্তব্যে লিখেন, ‘বিশ্বের সেরা জুটি’। আরেকজন লিখেন, ‘কিউট’। অন্য আরেক ভক্ত মন্তব্য করেন, ‘তোমরা দুজন এতটা নিখুঁত কেন?’ এর আগে ভারত আর ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচে আনুশকাকে মাঠে উপস্থিত থেকে খেলা দেখতে দেখা যায়। ওই ম্যাচ শেষে স্বামীর জন্য মাঠেই অপেক্ষা করতে দেখা যায় বলিউড অভিনেত্রী আনুশকাকে। স্ত্রীকে দেখে যেন আর আবেগ সামলে রাখতে পারেননি কোহল...

ফাঁস হয়ে গেল নোকিয়া ৫.১ স্মার্টফোনের তথ্য

বাংলাদেশ
নোকিয়া ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নোকিয়া ৫.১ প্লাস স্মার্টফোন নিয়ে কাজ করছে। টাইগার মোবাইল নামের এক ওয়েবসাইটের ফাঁস হওয়া তথ্য বলছে, ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষণা দেওয়া ডিভাইসে হালনাগাদ সংস্করণ হতে পারে এটি। ফাঁস হওয়া তথ্য বলছে, নোকিয়ার এই ফোনে থাকবে নচ ও পাতলা বেজেল। তবে ছবিতে দেখা যাচ্ছে এর স্ক্রিন সাইজ ৫ দশমিক ৭ ইঞ্চি এবং নোকিয়া লোগোটি রয়েছে ফোনের নিচের দিকের বেজেলে। বলা হয়েছে নোকিয়ার এই ফোনে থাকতে পারে ইউএসবি টাইপ সি পোর্ট। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ক্যামেরা সেটআপ একই থাকছে। ডার্ক সিলভার ও সাদা অথবা লাইট গ্রে এই দুই রঙে বাজারে আসবে নোকিয়া ৫.১ প্লাস স্মার্টফোন। ইন্টারনাল স্পেসিফিকেশন, দাম ও উন্মুক্তের তারিখ সম্পর্কে কিছুই জানা যায়নি এখনো।...
বেতন বাকি থাকায় ১৬ শিশুকে বেসমেন্টে আটকে রাখল স্কুল!

বেতন বাকি থাকায় ১৬ শিশুকে বেসমেন্টে আটকে রাখল স্কুল!

পড়ালেখা
ভারতের দিল্লির রাবেয়া গার্লস নামে একটি পাবলিক স্কুলে চার থেকে পাঁচ বছরের ১৬ জন বাচ্চাকে স্কুলের বেসমেন্টে টানা পাঁচ ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। বেসমেন্টে আটকে রাখার কারণ হিসেবে জানা গেছে, ওই বাচ্চাদের অভিভাবকরা মাসিক বেতন সময় মতো পরিশোধ করতে পারেননি। এ ঘটনায় শিশুদের পরিবার বিস্মিত। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ থেকে জানা গেছে, স্কুল ছুটি হওয়ার পর অভিভাবকরা বাচ্চাদের নিতে গেলে এ ঘটনা জানতে পারেন। অভিভাবকদের এসময় স্কুল কর্তৃপক্ষ জানায় বাচ্চাদের আটকে রাখা হয়েছে। অভিভাবকদের অভিযোগ, সময় মতো স্কুলের বেতন পরিশোধ করতে না পারায় টানা পাঁচ ঘণ্টা কেজি ক্লাসের ১৬ জন ছাত্রীকে তীব্র গরমের মধ্যে স্কুলের বেসমেন্টে আটকে রাখা হয়। এ সময় অনেকবার অনুরোধ করার পরও ওই বাচ্চাদের ছাড়তে অস্বীকার জানায় স্কুল কর্তৃপক্ষ। এদিকে স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে মাত্র কিছু সময়ের জন্য ওই বাচ্চাদের আটকে রাখা হয়। স্কুলের অ...
বাচ্চাদের ঘুম ভালো হয় যে খাবার খেলে

বাচ্চাদের ঘুম ভালো হয় যে খাবার খেলে

আন্তর্জাতিক, লাইফস্টাইল
নতুন এক গবেষণায় জানা গেছে, শিশুর বয়স তিনমাস হবার পর থেকেই মায়ের বুকের দুধের পাশাপাশি শক্ত খাবার দিলে তাদের ঘুম ভালো হয়। খবর বিবিসি অনলাইন। সাধারণত ছয় মাস বয়সের পর শিশুদের বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে বলা হয়। কিন্তু জেএএমএ পেডিয়াট্রিকস জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়, ছয় মাসের আগেই শক্ত খাবার দিলে মা ও শিশু উভয়েই উপকৃত হয়। শিশুরা বেশি সময় ঘুমায় এবং মায়েদের জীবনের মান উন্নত হয়। লন্ডনের কিং’স কলেজ এবং সেইন্ট জর্জে’স ইউনিভার্সিটি ১,৩০৩টি তিন মাস বয়সী শিশুর ওপর গবেষণা করে। তাদেরকে দুইটি দলে ভাগ করা হয়। প্রথম দলটিকে ছয় মাস পর্যন্ত শুধুই বুকের দুধ পান করানো হয়। অন্যদেরকে তিন মাস বয়স থেকে বুকের দুধের পাশাপাশি অন্য খাবারও দেওয়া হয়। ফলাফলে দেখা যায়, যেসব শিশু তিনমাস বয়স থেকে অন্য খাবার খায় তারা- লম্বা সময় ঘুমায় ঘন ঘন ঘুম ভাঙে না অন্যদের তুলনায় ঘুমের সমস্যা কম হয় তাদের (যেম...