Saturday, May 9

Author: News Desk

রোনালদোকে নিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন ইতালির!

রোনালদোকে নিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন ইতালির!

খেলা
বিদায় রিয়াল। বার্নাব্যুর সংসার ছেড়ে বাণপ্রস্থে যাওয়ার আগে ইতালিতে পা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ডস স্যান্টোস অ্যাভেইরো। বিশ্ব ফুটবল যাকে একনামে চেনে 'সিআর সেভেন' বলে। বয়সের থাবা অগ্রাহ্য করে তুখোড় ফিটনেসে বিশ্ব ফুটবলের শাসক এখনও তিনি। প্রতিপক্ষ ডিফেন্ডাররা তার শাসনেই অত্যাচারিত! তবু জুভেন্টাসে কি সেরা ছন্দে পাওয়া যাবে ক্রিশ্চিয়ানোকে? মিলান থেকে ফোনে প্রশ্ন শুনেই ঝাঁঝিয়ে ওঠেন বিশ্ব ফুটবলের অন্য ক্রিশ্চিয়ান। ক্রিশ্চিয়ান জাকার্দো। তিনি বলে দেন, ইংল্যান্ডে প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগায় নিজের শ্রেষ্ঠত্ব যে প্রমাণ করে এসেছে, তার কাছে বিশ্বের অন্য যে কোনও লিগে সফল হওয়া কোনও ব্যাপারই নয়। লিখে রাখুন মধ্য তিরিশেও ইতালিতে কাঁপিয়ে যাবে ও। সামনের কয়েক বছর পর্তুগীজ মহাতারকার যে দেশে বাসা বাঁধতে চলেছেন, সেই ইতালির হয়েই ২০০৬ বিশ্বকাপ জিতেছিলেন জাকার্দো। ইতালির সোনালি প্রজন্মের অংশ তিনি। ...
টরন্টো-ঢাকা কালচারাল নেটওয়ার্কের যাত্রা শুরু

টরন্টো-ঢাকা কালচারাল নেটওয়ার্কের যাত্রা শুরু

বাংলাদেশ
প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির প্রসার ঘটানোর লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে টরন্টো ঢাকা কালচারাল নেটওয়ার্ক (টিডিসিএন)। গত ৭ জুলাই ৯ ডজ রোডের রয়্যাল কানাডীয়ান লিজিয়ন হলে টিডিসিএন'র যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অজন্তা চৌধুরীর সঞ্চালনায় এই সময় আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠান স্বর্ণালী সন্ধ্যা– দ্য বিটস অব বাংলাদেশ এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। প্রসঙ্গত, টরন্টোতে আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে মনোমুগ্ধকার সাংস্কৃতিক অনুষ্ঠান স্বর্ণালী সন্ধ্যা দি বিটস অব বাংলাদেশ। দর্শক নন্দিত প্রখ্যাত অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফা, চিত্রলেখা গুহ, সংগীত শিল্পী বাপ্পা মজুমদার, নাট্যকার ও পরিচালক বদরুল আনাম সৌদ, এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত শিল্প নির্দেশক উত্তম গুহ টরন্টোতে আসছেন ২১ আগস্ট। ২৫ আগস্ট শনিবার শিল্পীদের পরিবেশনায় থাকছে নাটক, গান, আবৃত্তি ও আলাপন।...
‘মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে ইরান’

‘মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে ইরান’

আন্তর্জাতিক
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, আসন্ন মার্কিন নিষেধাজ্ঞা তার দেশের জন্য 'কঠিন পরিস্থিতি' তৈরি করা সত্ত্বেও ইরানি জনগণ আমেরিকার এই 'অর্থনৈতিক যুদ্ধের' বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। স্থানীয় সময় মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে বলেন, আমেরিকার অর্থনৈতিক যুদ্ধ আমাদের জন্য নতুন ও কঠিন পরিস্থিতি তৈরি করবে। কিন্তু আমরা এ যুদ্ধের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দাঁড়াব। জাহাঙ্গিরি বলেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গেলেও এতে স্বাক্ষরকারী বাকি পক্ষগুলো সমঝোতা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তেহরান তাদের কাছ থেকে এ ব্যাপারে বাস্তবসম্মত পদক্ষেপ আশা করছে। ইউরোপীয় দেশগুলো ইরানকে পরমাণু সমঝোতায় ধরে রাখার আহ্বান জানানোর পর তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী মাসে আমেরিকার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও ইরান যাতে পরমাণু সমঝোতায় বর্ণিত অর্থনৈতিক স...
ব্যালন ডি’অর নয়, বিশ্বকাপ নিয়ে ঘুমাতে চাই: এমবাপ্পে

ব্যালন ডি’অর নয়, বিশ্বকাপ নিয়ে ঘুমাতে চাই: এমবাপ্পে

খেলা
বেলজিয়াম হারিয়ে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স। আর বিশ্বকাপের শেষ সিঁড়িতে ফরাসিদের উঠে আসার পেছনে সবচেয়ে বড় অবদান ফরোয়ার্ড এমবাপ্পের। বেলজিয়ামের বিপক্ষেও এদিন খেলেছেন অসাধারণ। তাই তো তাকে এবারের ব্যালন ডি'অরের সম্ভাব্য জয়ী হিসেবে ধরা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাতে বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্সকে ফাইনালে তোলার পর সেই বিষয়টা এমবাপ্পেকে মনে করিয়ে দেওয়া হয়। এ সময় তার জবাব, আমি ব্যালন ডি'অর নিয়ে ভাবছি না। আমি বিশ্বকাপ জিততে চাই। এবং এটি নিয়ে আামি ঘুমাতে চাই। দুর্দান্ত খেলতে থাকা বেলজিয়ামকে হারানোর পর ফ্রান্সের হাতে বিশ্বকাপ উঠা এখন সময়ের ব্যাপার মনে হচ্ছে। আর তাই ফরাসি তারকা এমবাপ্পের মুখেই এমন কথা মানায়।...
মাদ্রিদে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

মাদ্রিদে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ
স্পেনের মাদ্রিদে সর্ববৃহৎ সামাজিক সংগঠন বৃহত্তর সিলেট এসোসিয়েশনের এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ এসোসিয়েশনের হলরুমে প্রায় ৩ শতাধিক স্পেন এ বসবাসরত সিলেট প্রবাসীরা এতে অংশ নেন। সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পঙ্কির পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেটের সভাপতি লুতফুর রহমান। এতে বাৎসরিক বনভোজন এবং আসন্ন বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত করা হয়। আলোচনায় অংশ নেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল মুন্তাকিম মুজ্জাক্কির, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক কাম্রুজ্জামান সুন্দর ও মিনহাজুল আলম মামুন, আসাদুজ্জাম রাজ্জাক, গ্রেটার সিলেটের উপদেষ্টা দবির তালুকদার, ইসলাম উদ্দিন, এনাম আহমেদ, নাজমুল ইসলাম নাজু, ফয়জুর রহমান, গ্রেটার সিলেটের সিনিয়র সহ-সভাপতি শ্যামল তালুকদার, সহ-সভাপতি খায়রুজ্জামান জামান ও বেলাল আহমেদ, সাবেক সাধা...
৮৬’তে চতুর্থ বিয়ে করলেন সাবেক থাই প্রধানমন্ত্রী

৮৬’তে চতুর্থ বিয়ে করলেন সাবেক থাই প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী চাবালিত ইয়ংচাইযুব (৮৬) চর্তুবারের মতো বিয়ে করেছেন। তার নতুন স্ত্রী ওরাথাই সোরাকানের বয়স ৫৩। প্রায় এক দশক একসঙ্গেই কাটিয়েছেন তারা। গত ১৫ মে ৮৬ তম জন্মদিন উদযাপন করেন চাবালিত ইয়ংচাইযুব। তার চার দিনের মাথায় ১৯ মে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। ওরাথাই সোরাকান থাইল্যান্ডের নাখন সোয়ান শহরের বাসিন্দা। তার বাবা দেশটির সাবেক সিনেটর নিপন সোরাকান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর চাবালিত ইয়ংচাইযুব বিষয়টি স্বীকার করে নিয়েছেন। বিয়ের পর ব্যাংককের কাসেট-নাবামিন এলাকার নতুন বাসায় উঠেছেন নবদম্পতি। চাবালিত ইয়ংচাইযুব জানিয়েছেন, ১০ বছর আগে এর আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। এ পুরো সময় জুড়ে ওরাথাই সোরাকান তার দেখাশুনা করেছেন। অসুস্থ হলে সেবা করেছেন। থাইল্যান্ডের সাবেক এ প্রধানমন্ত্রী আরও জানান, তিনি নতুন স্ত্রীকে সবসময় সম্মান করেন এবং তাকে বিভিন্ন স...
দুই বছর পর হারের স্বাদ পেল বেলজিয়াম!

দুই বছর পর হারের স্বাদ পেল বেলজিয়াম!

খেলা
২০১৬ সালের জুলাইয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের কাছে ৩-১ গোলে হেরেছিল বেলজিয়াম। আর সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে স্পেনের সঙ্গে এক প্রীতি ম্যাচে হেরেছিল। এরপর আর পরাজয়ের স্বাদ নিতে হয়নি বেলজিয়ানদের। অবশেষে টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল ফিফা র‍্যাংকিংয়ে তিন নম্বরে থাকা দলটি। মাঝের এই ২৪ ম্যাচে প্রতিপক্ষের জালে গড়ে ৩টি করে ৭৫ বার বল পাঠিয়েছে বেলজিয়াম। এর মধ্যে ১৯ ম্যাচে জয় এবং ৫টিতে ড্র করেছে তারা। ৭৫ গোলের ২০টি লুকাকুর এবং ৯টি হাজার্ডের। আর গোলের ৪০ শতাংশই হয়েছে দ্বিতীয়ার্ধে।...
চেয়ারে বসা নিয়ে হাতাহাতিতে ঢামেকের ৫ চিকিৎসক আহত

চেয়ারে বসা নিয়ে হাতাহাতিতে ঢামেকের ৫ চিকিৎসক আহত

বাংলাদেশ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারে বসা নিয়ে চিকিৎসকদের বিবাদ হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। এতে আহত হয়েছেন পাঁচ চিকিৎসক। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটরিয়ামে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন-এর উপস্থিতিতে রাতে ডাক্তার মিলন অডিটোরিয়ামে কলেজের ছাত্রলীগের কিছু জুনিয়র চিকিৎসক অডিটরিয়ামে ঢুকে সিনিয়রদের চেয়ারে বসে। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই বিষয়টি মিটিয়ে ...
মিয়ানমার-লাওসের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

মিয়ানমার-লাওসের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

জাতীয়
যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে অনীহা দেখানোয় মিয়ানমার ও লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী ফিরিয়ে নেয়ার কথা বলা হলেও তা বাস্তবায়নে বিলম্ব করায় দেশ দুটির ক্ষেত্রে এমন কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। খবর বার্তা সংস্থা এএফপি। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যৌথভাবে এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, দক্ষিণপূর্ব এশিয়ার দেশ দুটি যুক্তরাষ্ট্র থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি বা অযৌক্তিক বিলম্ব করার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা বলছে, ডিএইচএসর মূল্যায়নের ভিত্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর মিয়ানমার ও লাওসে কনস্যুলার অফিসকে ‘নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা আবেদনকারীর’ক্ষেত্রে ভিসা বাধ্যবাধকতা আরোপ করতে বলেছে। ডিএইচএস বলছে...
জামায়াতের আমির মকবুল আহমাদ জামিনে মুক্ত

জামায়াতের আমির মকবুল আহমাদ জামিনে মুক্ত

রাজনীতি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুক্তি পান বলে নিশ্চিত করেছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক। তিনি বলেন, জামায়াত নেতা মকবুল আহমদের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে মুক্ত করে দেয়া হয়। আইনজীবীদের সঙ্গে কারাগার প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। ২০১৭ সালের ২৬ নভেম্বর তাকে কাশিমপুর কারাগারে আনা হয়। ২০১৭ সালের ৯ অক্টোবর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার দায়ে জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার এবং সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নয় নেতাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ অক্টোবর জামায়াতে ইসলামীর তৃতীয় আমির হিসেবে শপথ গ্রহণ করেন মকবুল আহমদ। এ...