Saturday, May 9

Author: News Desk

পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ছয়

পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ছয়

বাংলাদেশ
ঢাকা, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, যশোর ও নাটোর জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশের দাবি, এর মধ্যে লক্ষ্মীপুর ও যশোরে দুই ডাকাত নিহত হয়েছেন। এছাড়া ঢাকা, কুষ্টিয়া ও নাটোরে নিহত হয়েছেন চার মাদক ব্যবসায়ী। আরটিভি অনলাইনের প্রতিনিধিদের পাঠানো খবর- ঢাকা: ঢাকার কেরাণীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. নুরা ওরফে নুরু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে কেরাণীগঞ্জ মডেল থানার ডায়মন্ড মেলামাইন কারখানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত নুরু একজন মাদক ব্যবসায়ী। কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনাস্থল থেকে নুরুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহ...
জাতীয় দল ছেড়ে অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে সাম্পাওলি

জাতীয় দল ছেড়ে অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে সাম্পাওলি

খেলা
৩২ বছরের শিরোপা খরা কাটাতে রাশিয়ায় পা দিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র করে। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজয়বরণ করে। শেষ ম্যাচে ভাগ্যের জোরে নাইজেরিয়াকে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করে আলবেসিলেস্তেরা। কিন্তু শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে ৪-৩ গোলে পরাজিত হয়ে শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দেশে ফিরতে হয় মেসিদের। এরপরই নিশ্চিত হয় ছাঁটাই হচ্ছেন সাম্পাওলি। বিশ্বকাপ শুরুর আগে থেকে তার টেকনিক নিয়ে আলোচনায় মুখর ছিল আর্জেন্টিনার সাবেক ফুটবলাররা। বিশ্বকাপে নাইজেরিয়া ম্যাচের আগেই নাকি খেলোয়াড়রা তার পদত্যাগ চেয়েছিলেন এমনটাই গুঞ্জন ওঠে বিশ্ব মিডিয়ায়। কিন্তু শেষ পর্যন্ত এমন কিছুই হয়নি। তার বিশ্বকাপ থেকে বিদায়ের পর তার বিদায়টা এক প্রকার নিশ্চিতই ছিল। কিন্তু শেষ পর্যন্ত সে পথে হাঁটেনি আর্জেন্টিনার ফুটবল সংস্থা এএফএ। সাম্পাওলির বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার এক জ...
ইংল্যান্ডের হাতেই শিরোপা দেখছেন হার্স্ট

ইংল্যান্ডের হাতেই শিরোপা দেখছেন হার্স্ট

খেলা
সেই ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তারপর কেটে গেছে ৫২টা বছর। এখনও বিশ্বকাপ অধরা। তবে এবার সেই অপেক্ষার অবসান হবে বলে মনে করছেন ই্ংল্যান্ডের সাবেক বিশ্বজয়ী খেলোয়াড় স্যার জিওফ হার্স্ট। রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। দলের পারফরমেন্সে মুগ্ধ হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা হার্স্ট বলেন, ‘গ্রুপ পর্ব থেকেই অন্য এক ইংল্যান্ড দেখছি আমি। অতীতে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে কবে খেলেছে, আমার ঠিক মনে নেই। কিন্তু এবার যেভাবে দল খেলছে তাতে আবারো বিশ্বকাপ জয়ের দুর্দান্ত সুযোগ তৈরি হয়েছে আমাদের। আমার মনে হয়- এবার বিশ্বকাপ আমরাই জিতবো।’ ইংল্যান্ড ফুটবলের কিংবদন্তি বলা হয় হার্স্টকে। কিন্তু দেশের জার্সি গায়ে খুব বেশি ম্যাচ খেলেননি তিনি। মাত্র ৪৯ ম্যাচে গোল করেছেন ২৪টি। ১৯৬৬ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ...
বগুড়ায় হাত-পা বাঁধা মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়ায় হাত-পা বাঁধা মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বাংলাদেশ
বগুড়ার শেরপুরে করতোয়া নদী থেকে আব্দুল আলিম (৫০) নামের এক মাছ ব্যবসায়ীর হাত-পা বাধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টায় শেরপুর উপজেলার গোপালপুর নামক স্থানে করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল আলিম খানপুর ইউনিয়নের রনবীরবালা গ্রামের মৃত আব্দুল হামিদ সাধুর ছেলে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল আলিম সোমবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পুলিশ মঙ্গলবার বিকেল ৪ টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। বগুড়ার শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানায়, বিকেল ৪টার দিকে করতোয়া নদীর শেরপুরের গোপালপুর নামক স্থান থেকে হাত পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তবে হত্যার রহস্য এখনও জানা যা...
এবার বিদেশি শিল্পীদের নিয়ে শুটিং বিতর্কে অনন্য মামুন

এবার বিদেশি শিল্পীদের নিয়ে শুটিং বিতর্কে অনন্য মামুন

বিনোদন
পরিচালক অনন্য মামুন আবারো বির্তকে জড়িয়েছেন। আজ মঙ্গলবার আবারও একটি কাজ নিয়ে অভিযোগ উঠল এই পরিচালকের বিরুদ্ধে। সেটা অবশ্য শুধু অভিযোগেই শেষ হয়নি, অনিয়মের কারণে ভারতীয় অভিনেত্রীদের নিয়ে চলা শুটিং বন্ধ করতে বাধ্য হয়েছেন তিনি। জানা গেছে, সিঙ্গাপুরের একটি অ্যাপের জন্য ওয়েব সিরিজ নির্মাণ করছেন অনন্য মামুন। আর এই ওয়েব সিরিজে অভিনয় করছেন কলকাতার তিন অভিনেত্রী। আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর উত্তরার স্বপ্নীল শুটিং ফ্লোরে ওই তিনজনসহ বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে শুটিং করছিলেন অনন্য মামুন। কিন্তু বাংলাদেশে কাজের ক্ষেত্রে কলকাতার অভিনেত্রীদের ‘ওয়ার্ক পারমিট’ না থাকায় শুটিং বন্ধ করে দিয়েছেন ডিরেক্টর গিল্ডস-এর সাধারণ সম্পাদক পরিচালক এস এ হক অলিক। এ সম্পর্কে এস এ হক অলিক বলেন, ‘সকাল বেলায় আমি শুনেছি বিদেশি শিল্পী নিয়ে মামুন কাজ করছেন, যাদের ওয়ার্ক পারমিট নাই। এটা তো অনিয়ম। ওয়ার্ক পারমিট ছাড়া ব...
মাশরাফি ঠিক সময়েই যাবেন ওয়েস্ট ইন্ডিজ

মাশরাফি ঠিক সময়েই যাবেন ওয়েস্ট ইন্ডিজ

খেলা
গত দুই সপ্তাহ যাবত জ্বরে ভুগছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সহধর্মিণী সুমনা হক। যার কারণে রাজধানীর এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও ছিলেন তিন দিন। স্ত্রীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত সময় পার করায় এক সপ্তাহ ধরে করতে পারেননি অনুশীলন। স্ত্রীর অসুস্থতার কারণে কথা উঠেছিল এই সফরে হয়তো যাওয়া হচ্ছেনা ওয়ানডে অধিনায়কের। গত কয়েকদিন এপোলো তে চিকিৎসা শেষে এখন কিছুটা সুস্থ হয়ে উঠছেন মাশরাফির সহধর্মীনি। ওয়ানডে অধিনায়কের পারিবারিক সূত্রে জানা গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট চলাকালীন সময়েই ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি। মাশরাফির সাথে যাওয়ার কথা রয়েছে ওয়ানডে দলে ডাক পাওয়া বাকি সদস্যদেরও। বাংলাদেশ ওয়ানডে দল মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান , তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ম...
অনেক ক্লাবে অবৈধভাবে মাদক আমদানির অভিযোগ আছে: শুল্ক ডিজি

অনেক ক্লাবে অবৈধভাবে মাদক আমদানির অভিযোগ আছে: শুল্ক ডিজি

জাতীয়
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. সহিদুল ইসলাম বলেছেন- ‘রাজধানীর অনেক ক্লাবে অবৈধভাবে মাদক আমদানি, শুল্ক ফাঁকি ও চোরাচালানের মাধ্যমে মাদক এনে বিক্রির অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহে কাজ চলছে। প্রমাণের ভিত্তিতে সেসব ক্লাবে অভিযান পরিচালনা করা হবে।’ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সম্মেলন হয়। উত্তরা ক্লাবে অভিযান ও সাম্প্রতিক সময়ে শুল্ক গোয়েন্দার চলমান কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবৈধভাবে মাদক আমদানি, শুল্ক ফাঁকি ও চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস ও মাদক আইনে ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে সে যে হোক না কেন, আইনগত ব্যবস্থা নিতে শৈথিল্য দেখানো হবে না। চোরাচালান ও অবৈধ মাদকদ্রব্য বহনকারীরাই ধরা খাচ্ছে...
জাতীয় দলের ছাপ ‘এ’ দলেও

জাতীয় দলের ছাপ ‘এ’ দলেও

খেলা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে টাইগারদের ভরাডুবি। লজ্জার টেস্ট শেষ হয়েছিল মাত্র আড়াই দিনে। জাতীয় দলের পাশাপাশি চলছে ‘এ’ দলের খেলা। সফরকারী শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচের প্রথমটি হয় ড্র, পরের ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় ও শেষ ম্যাচ চলছে সিলেটে। আজ সকালে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ মিথুন। লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে উইকেট দিয়ে আসার প্রতিযোগিতা চলে বাংলাদেশ শিবিরে। জাতীয় দল থেকে বাদ পড়া নিয়মিত ওপেনার সৌম্য সরকারের সাথে ওপেন করতে এসেছিলেন সাদমান ইসলাম। সৌম্য এদিনও ব্যর্থ। তার ব্যাটে আসে মাত্র ১৪ রান। চট্টগ্রামে প্রথম ম্যাচেও ব্যর্থ ছিলেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার। টপ অর্ডারে নড়বড়ে ব্যাটিংয়ের পর মিডল অর্ডারে কিছুটা স্বস্তি আনে জাকির হাসান। তার ব্যাটে আসে ৬৬ বলে ৪২ রান। এরপর আবারও লাইনচ্যুত ব্যাটিং লাইন আপে...
ঢাকা-কলকাতা ফ্লাইট চালু করছে ইন্ডিগো

ঢাকা-কলকাতা ফ্লাইট চালু করছে ইন্ডিগো

জাতীয়
ভারতের কম খরচে যাত্রী বহনকারী এয়ারলাইন্স ইন্ডিগো ঢাকা থেকে কলকাতা ও কলকাতা থেকে ঢাকা ফ্লাইট চালু করছে। আগামী ১ আগস্ট থেকে এ ফ্লাইট পরিচালনা শুরু হবে। ইন্ডিগো সূত্রে জানা গেছে, এই ফ্লাইটের জন্য যাত্রীদের খরচ গুণতে হবে টিকেট প্রতি প্রায় ৫ হাজার টাকা। প্রতিষ্ঠানটির অনলাইন থেকে এই টিকেট কেনা যাবে। ইন্ডিগোর ফ্লাইটটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা ছেড়ে যাবে। এটি ৫০ মিনিটে কলকাতা পৌঁছাবে। এই মাধ্যম ব্যবহার করে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি ও মুম্বাইয়েও যাওয়া যাবে। বর্তমানে বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান কলকাতায় ফ্লাইট পরিচালনা করে। সেগুলো হলো- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, রিজেন্ট ও নভোএয়ার। এর পাশাপাশি ভারতের ইন্ডিয়ান এয়ারলাইন্স, জেট এয়ারলাইন্স ও স্পাইস জেট। ইন্ডিগো নতুন করে এই যাত্রায় যোগ দিচ্ছে।...
আন্তর্জাতিক
থাইল্যান্ডের চিয়াং রাই এলাকার থাম লুয়াং গুহায় প্রায় ১৭ দিন আটকে থাকার পর আজ ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করা হয়েছে। রোববার থেকে শুরু হওয়া তিনদিনের রুদ্ধশ্বাসকর অভিযানের পর আজ মঙ্গলবার তাদের ওই ‍গুহা থেকে বের করে আনা হয়। দুঃসাহসী ও প্রায় অসাধ্য এই অভিযানের পর বিশ্ব নেতারা উদ্ধারকারী দল ও ফুটবল টিমকে অভিনন্দন জানিয়েছেন। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাই ওই গুহা থেকে ১২ কিশোর ও তাদের কোচকে বের করে আনতে সক্ষম হওয়ায় থাই নেভি সিলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, এটা খুব সুন্দর মুহূর্ত-সবাই মুক্ত, দারুণ কাজ! ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ওই দলটিকে বের করে আনার পর এক টুইট বার্তায় উদ্ধারের সঙ্গে জড়িতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার টুইট বার্তায় লিখেন, থাইল্যান্ডে গুহায় আটকে পড়াদের উদ্ধার অভিযান সফল হওয়ায় আনন্দিত...