Saturday, April 18

Author: News Desk

চট্টগ্রামের ম্যাক্স ও মেট্রোপলিটন হাসপাতালে র‌্যাবের অভিযান

চট্টগ্রামের ম্যাক্স ও মেট্রোপলিটন হাসপাতালে র‌্যাবের অভিযান

জাতীয়
বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে চট্টগ্রামের ম্যাক্স ও মেট্রোপলিটন হাসপাতালে অভিযানে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। ৮ জুলাই, রবিবার বেলা ১১টায় নগরীর মেহেদীবাগে অবস্থিত আলোচিত ম্যাক্স হাসপাতাল ও জিইসিস্থ ওআর নিজাম রোডে অবস্থিত মেট্রোপলিটন হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর এলিট ফোর্সের অভিযান শুরু হয়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে নানা অনিয়ম অব্যস্থার অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। এরই প্রেক্ষিতে র‌্যাবের অভিযান চলছে ম্যাক্স ও মেট্রোপলিটন হাসপাতালে। অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। সম্প্রতি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় চট্টগ্রামের সাংবাদিক কন্যা রাইফা খানের মৃত্যুর পর গঠিত দুটি তদন্ত টিমের দেওয়া প্রতিবেদনে হাসপাতালটির অনুমোদন ত্রুটি এবং চিকিৎসার ...
খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

রাজনীতি
বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তি ও সু‌চি‌কিৎসার দা‌বি‌তে সমা‌বেশ কর‌তে না দেওয়ার প্র‌তিবা‌দে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছে জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা। রোববার (৮ জুলাই) সকাল ১০টায় মগবাজার থে‌কে শুরু ক‌রে হা‌তির‌ঝিল গি‌য়ে মি‌ছিলটি শেষ হয়। এরপর সং‌ক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবদ‌ল উত্তরের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সি‌নিয়র সহ-সভাপ‌তি মোস্তাফা কামাল রিয়াদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দি‌য়ে অন্যায়ভাবে কারাব‌ন্দি ক‌রে রে‌খে‌ছে সরকার। বিএন‌পি ও খা‌লেদা জিয়াকে নি‌য়ে সরকা‌রের নীলনকশা সফল হবে না। যুবদ‌লের নেতাকর্মীরা গণআ‌ন্দোল‌নের মাধ্য‌মেই খালেদা জিয়াকে মুক্ত করে আনবে। বিক্ষোভ মি‌ছিলে যুবদল উত্তরের সাধারণ সম্পাদক শ‌ফিকুল ইসলাম মিল্টন, বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদ‌...
গ্রাম বাংলার সোনার টুকরোগুলো খুঁজে বের করছি: প্রধানমন্ত্রী

গ্রাম বাংলার সোনার টুকরোগুলো খুঁজে বের করছি: প্রধানমন্ত্রী

রাজনীতি
গ্রাম বাংলায় সোনার টুকরো ছড়িয়ে আছে। আমরা সেই সোনার টুকরোগুলো খুঁজে বের করছি। তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বলেন, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের দেশে বিদেশে কাজের সুযোগ করে দেয়া হবে। যাতে তারা নিজেদের মেধা মননের প্রতিফলন ঘটাতে পারেন। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মেধাবী হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা। দেশে-বিদেশে বহু জায়গায় গিয়ে আমার এ অভিজ্ঞতা হয়েছে। আমি এইটুকু আশা করবো যে, আমাদের ছাত্ররা মন দিয়ে পড়ালেখা করবে। দেশের জন্য কাজ করবে। তিনি বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। প্রযুক্তি জ্ঞানসম্মত বাংলাদেশকে গড়তে শিক্ষার কোনও বিকল্প নেই। প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্...
সালমানের বিরুদ্ধে অবৈধভাবে ফার্মহাউস নির্মাণের অভিযোগ

সালমানের বিরুদ্ধে অবৈধভাবে ফার্মহাউস নির্মাণের অভিযোগ

বিনোদন
আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান। অবৈধ নির্মাণের অভিযোগে এনে এবার সালমান ও তার পরিবারকে নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্র বনদপ্তর। সাত দিনের মধ্যে নোটিশের জবাব না দিলে তার পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। ভারতের গণমাধ্যমের খবর, মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলে একটি ফার্মহাউস রয়েছে সালমানের। সালমান ছাড়াও ফার্মহাউসটির মালিকানা রয়েছে বাবা সেলিম খান, বোন অর্পিতা খান, আলভিরা খান, ভাই আরবাজ খান, সোহেল খান ও মা হেলেনের। এক অনাবাসী ভারতীয় অভি‌যোগ করেছেন ওই ফার্মহাউসটি তৈরি করা হয়েছে বনদপ্তরের আইন ভেঙে। নোটিশে বলা হয়, বন আইন ভেঙে ফার্মহাউস তৈরি করতে সিমেন্ট, কংক্রিট আনা হয়েছে। একইসঙ্গে নির্মাণ করার জন্য অন্যান্য আইনও ভাঙা হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, উপ‌যুক্ত সময়ের মধ্যে ‌ওই নোটিশের জবাব না দেয়া হলে, মালিকপক্ষের কিছু বলার নেই বলে ধরে নেয়া হবে। এক্ষেত্রে ...
জামের বিচি দিয়ে করুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ

জামের বিচি দিয়ে করুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ

লাইফস্টাইল
ডায়াবেটিস নিয়ন্ত্রণে জামের উপকার থাকলেও, জামের বিচিও কিন্তু কোনও অংশে কম নয়। মৌসুমি এ ফলটির বিচি হজমের সমস্যা সমাধানে ব্যবহার করা হতো চাইনিজ আয়ুর্বেদ ওষুধে। এশিয়া প্যাসিফিক জার্নাল অফ ট্রপিক্যাল বায়োমেডিসিনে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী জামের বিচি শরীরে রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে ও ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে খুবই উপকারী। আরও জানা যায়, জামের বিচির উপকারী প্রোফাইল্যাকটিক ক্ষমতা হাইপারগ্লাইসেমিয়া প্রতিরোধে সাহায্য করে। ফলে রোগীদের প্রতিদিনের খাদ্যতালিকায় জামের বিচি রাখা দরকার। ভারতীয় আয়ুর্বেদ বিশেষজ্ঞ রাম এন কুমারের মতে, জাম হলো অ্যাসট্রিনজেন্ট অ্যান্টি-ডিউরেটিক, যা ঘন ঘন মূত্রত্যাগ কমাতে সাহায্য করে, হাইপোগ্লাইসেমিক গুণ আছে যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, এবং অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ যা ডায়াবেটিসে উপকারী। চলুন এনডিটিভি অবলম্বনে জেনে নিই ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিভাবে জ...
ই-পাসপোর্ট আসছে ডিসেম্বরে

ই-পাসপোর্ট আসছে ডিসেম্বরে

বাংলাদেশ
দেশের নাগরিকরা এবার ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্টের সুবিধা নিতে পারবেন। এই সময় আর বেশি দূরে নয়। আগামী ডিসেম্বরের মধ্যে এই সেবা চালু হচ্ছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে অধিদপ্তরের একজন সহকারী পরিচালক আরটিভি অনলাইনকে বলেন, জার্মানির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভ্যারিডোস জিএমবিএইচের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আগামী ১৯ জুলাই দেশটির পাসপোর্ট উৎপাদন কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। ভ্যারিডোস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগ এবং পাসপোর্ট অধিদপ্তর এরইমধ্যে তার খসড়ার শেষ করেছে। ওই কর্মকর্তা জানান, তারা চলতি বছরের ডিসেম্বর থেকে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু করবে। এই পাসপোর্টের মেয়াদ হবে ১০ বছর। শিগগির এই পাসপোর্টের ফি নির্ধারণ করা হবে। ২০১০ সালে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) গাইডলাইন অনুযা...
পরিবারবিচ্ছিন্ন শিশুদের নাম চাইলো মার্কিন আদালত

পরিবারবিচ্ছিন্ন শিশুদের নাম চাইলো মার্কিন আদালত

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতি মেনে শরণার্থী শিশুদের আলাদা করে দেয়া হয়েছিল। সমালোচনার মুখে পড়ে পিছু হটেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার ক্যালিফোর্নিয়ার এক বিচারক নির্দেশ দিয়েছেন, এক রাতের মধ্যে পরিবার থেকে আলাদা হওয়া পাঁচ বছরের নিচে সব শিশুর নামের তালিকা জমা দিতে হবে আদালতের কাছে। খবর আনন্দবাজার, পলিটিকোর। এর আগে ২৬ জুন বিচারক ডেনা সাবরো নির্দেশ দিয়েছিলেন, ১৪ দিনের মধ্যে পাঁচ বছরের নিচে সব শিশুকে ফেরাতে হবে। তবে ওই শিশুদের চেয়ে বয়স যাদের বেশি তাদের ৩০ দিন বরাদ্দ করে দিয়েছিলেন তিনি। ট্রাম্প প্রশাসন তখন আর একটু সময় চেয়েছিল। শুক্রবার সরকার জানিয়েছে, বেশ কয়েকশ’ শিশুকে মা-বাবাদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। কিন্তু বাকি আছে আরও অনেক। পরিস্থিতি এমন হয়েছে যে, ডিএনএ পরীক্ষা করে মা-বাবা খুঁজতে হচ্ছে। স্বাস্থ্য ও মানবাধিকার সংক্রান্ত দপ্তরের সেক্রেটারি অ্যালেক্স আজার ...
নৌকা হারলে কী হবে, ভেবে দেখেছেন?

নৌকা হারলে কী হবে, ভেবে দেখেছেন?

রাজনীতি
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাকে নৌকা দেয়া হবে, তার পক্ষে কাজ করতে হবে। মনে রাখতে হবে, নৌকা যেন না হারে। নৌকা হারলে কী হবে একবার ভেবে দেখেছেন? প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ শনিবার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি সিটে না জিতলে কী হবে—এমন মনোবৃত্তি যেন কারও মধ্যে না থাকে। একটি আসনও হারানো যাবে না, সবাইকে এই মনোবৃত্তি নিয়ে কাজ করতে হবে। দল কাকে মনোনয়ন দিলো আপনাদের সেটা দেখার দরকার নেই। আপনারা শুধু নৌকায় ভোট চাইবেন। কারও চেহারা দেখার দরকার নাই। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের জন্য চিন্তা করে। দেশের উন্নয়নে কাজ করে। কিন্তু মানুষ ভুলে যায়। এ জন্য আমাদের মানুষকে গিয়ে বোঝাতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের উন্নতি হয়। গ্রামের মানুষ এখন কাজ করে খায়। তারা এখন সুখ-স্বাচ্ছন্দ্য...
সাভারে বাসচাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

সাভারে বাসচাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

বাংলাদেশ
সাভারের আশুলিয়ায় কর্তব্যরত অবস্থায় যাত্রীবাহী বাস চাপায় শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৭ টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশিচন্তপুর মেডলার এ্যাপারেলন্স গার্মেন্টস এর সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল এর নাম উইলিয়াম মার্টি। তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ ১-এ কর্মরত ছিল। তার বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। পুলিশ জানায়, সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে দায়িত্ব পালনকালে শিল্প পুলিশের ওই কনস্টেবলকে আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এসময় গুরুতর অবস্থায় অন্য পুলিশ কর্মকর্তারা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। এ বিষয়ে শিল্প পুলিশ ১...
৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

আন্তর্জাতিক
৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের পূর্বাঞ্চলের চিবা এলাকা। এদিকে দেশটিতে কয়েকদিনের টানা বর্ষণে ৩৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন। খবর জাপান টাইমস। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে চিবায় এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কোনও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি। pran রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, জাপানে গত কয়েকদিনের টানা বর্ষণে অনেক অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। প্রায় ১৬ লাখ মানুষকে তাদের বাড়ি-ঘর থেকে অন্যত্র সরিয়ে নেয়ার পাশাপাশি পশ্চিমাঞ্চলের অন্তত চারটি এলাকায় বিশেষ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। ঐতিহাসিক বর্ষণে রাজধানী টোকিও থেকে ছয়শ কিলোমিটার দূরের শিকোকু দ্বীপের মোতোইয়ামা শহরে শুক্র ও শনিবার সকালে পাঁচশ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেটা রেকর্ড পরিমাণ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সবশেষ খবর অনুযায়ী...