Saturday, April 18

Author: News Desk

হ্যাকিংয়ের মাধ্যমেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়

হ্যাকিংয়ের মাধ্যমেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়

জাতীয়, বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পুলিশের অপরাধ বিভাগের (সিআইডি) ফরেনসিক প্রতিবেদন ফিলিপাইনের আদালতে জমা দেয়া হয়েছে। সিআইডি তাদের প্রতিবেদনে বলছে, হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৫ জুলাই সিআইডির দুই কর্মকর্তা ফিলিপাইনের আদালতে প্রতিবেদনটি জমা দেন। pran এরা হলেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান ও অতিরিক্ত পুলিশ সুপার ফাহিম হোসেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কির ডলার চুরি হয়ে যায়। এ ঘটনার প্রায় দুই বছর পর তদন্ত শেষে অভ্যন্তরীণ ফরেনসিক প্রতিবেদন দিল সিআইডি। নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে। আমরা বেশকিছু সুনির্দিষ্ট তথ্য ...
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ প্রদান রোববার

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ প্রদান রোববার

বিনোদন
দেশীয় চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ আগামীকাল রোববার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল সাড়ে তিনটায় এ অনুষ্ঠান শুরু হবে। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যৌথভাবে তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) এ অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় চলচ্চিত্র বিভাগ নিয়মিত ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে থাকে। তবে ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২৬টি ক্যাটাগরিতে দেয়া হচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য সরকার এ বছর ২৬ বিভাগে ২৯ জন শিল্পী ও কলাকুশলীকে এ পুরস্কার প্রদান করছে। প্রামাণ্যচিত্রের জন্য পুরস্কার পাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও একাত্তর মিডিয়া লিমিটেড। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্...
তিন বিভাগেই হেরেছি আমরা: সাকিব

তিন বিভাগেই হেরেছি আমরা: সাকিব

খেলা, বাংলাদেশ
এন্টিগা টেস্ট কখনও ভোলার নয়। আপনি ভুলে যেতে চাইলেও ইতিহাস আপনাকে বারবার মনে করিয়ে দেবে এই ম্যাচের কথা। কেননা, প্রথম ইনিংসে দ্বিতীয় দ্রুততম সময়ে অলআউট হওয়ার লজ্জা ক্রিকেটের রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। ১১২ বলের ওই ইনিংসে ১০ উইকেটে মাত্র ৪৩ রান সংগ্রহ করতে পেরেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে যা তা, পরের ইনিংসেও একই কথা। মাঝে বোলিংয়েও অসহায় আত্মসমর্পণ। সব মিলে সোয়া দুদিনে ম্যাচ হেরেছে টাইগাররা। ইনিংস আর ২২৯ রানের বরাতে দেশের মাটিতে সবচেয়ে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের এমন পরাজয়ের দায়ভার তো নিশ্চিতভাবেই অধিনায়কের কাঁধে পড়ে। সাকিব আল হাসানও আর বাদ যাবেন কেন। লজ্জাজনক পরাজয়ে ব্যথিত সাকিবও। সাকিবের ভাষায় দল তিন বিভাগেই ব্যর্থ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনোটাতেই নিজেদের সেরাটা দিতে পারেনি। এতকিছুর পরও সাকিব আশা দেখাচ্ছেন জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট নিয়ে। ‘আমরা তিনটি বিভাগেই পরাজিত হয়েছিলাম। দ্বিত...
গার্দিওলায় ভবিষ্যৎ দেখছে আর্জেন্টিনা!

গার্দিওলায় ভবিষ্যৎ দেখছে আর্জেন্টিনা!

খেলা
২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্বপালন করেন দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি আলবিসেলেস্তেদের কোচ থাকাকালে পেপ গার্দিওলা বলেছিলেন, ডিয়েগো তুমি কি আমাকে ভবিষ্যতে আর্জেন্টিনা দলের কোচ হিসেবে দেখতে চাও? ‘ফুটবলের ঈশ্বর’ খ্যাত তারকার জবাব ছিল, ‘অবশ্যই।’ সেসময় কেউই হয়তো জানতো না যে খুব শিগগরিই এমনটা হবার প্রবল সম্ভাবনা রয়েছে। রাশিয়ায় ভরাডুবির পর দুইবারের বিশ্বসেরা দলটির কোচ হিসেবে আর থাকছেন না হোর্হে সাম্পাওয়ালি। তার বদলি হিসেবে কোচ হওয়ার সম্ভাবনার তালিকায় সবার উপরে যে নামটি রয়েছে তিনি আর কেউ নন খোদ গার্দিওলা। এমনটাই জানিয়েছে স্প্যানিশ নিউজ আউটলেট ‘স্পোর্ট’। স্পেন জাতীয় দলের সাবেক এই তারকা মিডফিল্ডার ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচের দায়িত্বে ছিলেন। আর্জেন্টিনা ও বার্সার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সঙ্গে গার্দিওলার জুটি বিশ্ব...
কারও ষড়যন্ত্রে কাজ হয়নি, পদ্মা সেতু এখন দৃশ্যমান: প্রধানমন্ত্রী

কারও ষড়যন্ত্রে কাজ হয়নি, পদ্মা সেতু এখন দৃশ্যমান: প্রধানমন্ত্রী

রাজনীতি
বয়সের কারণে একটি ব্যাংকের এমডি পদ হারিয়ে দেশের একজন স্বনামধন্য ব্যক্তি (প্রফেসর ড. ইউনূস) পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন আটকে দিয়েছিলেন। কিন্তু তাতেও কোনো কাজ হয় নি। আজ পদ্মাসেতু দৃশ্যমান। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্ত ছিলো নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করবো। সেটা সফলতার সাথে করতে পেরেছি। আজকে পদ্মাসেতু দৃশ্যমান। দেশকে সম্মনজনক অবস্থানে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। নিজের কি আছে সেটা চিন্তা করি না। দেশের মানুষকে কতটা দিতে পারলাম সেই বিবেচ্য বিষয়। আজকে বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ, প্রায় ৯২ ভাগ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। আমাদের দেশ স্বাধীন দেশ একথা সবসময় মনে রাখতে হবে। তিনি আরও বলেন, বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারের সম্মানের সঙ্গে মাথা উঁচ...
কানাডায় তাপদাহে ১৯ জনের মৃত্যু

কানাডায় তাপদাহে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক
কানাডার কুইবেকে গত সপ্তাহে তাপদাহে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে গ্রীষ্মকালীন তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় এ ঘটনা ঘটে। ৪ জুলাই, বুধবার কানাডার স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। খবর এএফপির। আঞ্চলিক জনস্বাস্থ্য পরিচালক মেলিন ড্রয়িন জানান, পূর্বাঞ্চলীয় প্রদেশটির রাজধানী মন্ট্রিয়লে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদপত্র ট্রিবিউনের খবরে জানানো হয়, ইস্টার্ন টাউনশিপে ৪৮ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর রেডিও কানাডার খবরে বুধবার মন্ট্রিয়লের উপকণ্ঠে তাপদাহে আরও দুজনের মৃত্যুর খবর জানানো হয়। স্থানীয় আবহাওয়া দফতরের ভাষ্য, এ অঞ্চলে তাপমাত্রা বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। বাতাসে আর্দ্রতা থাকায় এতে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে।...
আগামী পাঁচ বছরে সৌদিতে তৈরি হচ্ছে ৬শ’ সিনেমা হল!

আগামী পাঁচ বছরে সৌদিতে তৈরি হচ্ছে ৬শ’ সিনেমা হল!

আন্তর্জাতিক
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটিকে অতি-রক্ষণশীল অবস্থা থেকে বের করে আনতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সৌদির রাজধানী রিয়াদে ১৮ এপ্রিল থেকে চালু হয়েছিল সৌদি আরবের প্রথম সিনেমা হল। সৌদি রাজপরিবার নিষেধাজ্ঞা তুলে নেয়ার ৩৫ বছর পর দেশটিতে সিনেমা হল চালু হয়েছে। শুধু তাই নয় এর ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে সৌদি আরবে আরও ৬শ’ সিনেমা হল তৈরি হতে যাচ্ছে। খবর সৌদি গেজেট। দুবাইভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান ‘ভক্স সিনেমা’ এ কার্যক্রম হাতে নিয়েছে। এ কার্যক্রমে ১ লাখ ১৭ হাজার মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাজ করার সুযোগ পাবে। ১৬ বিলিয়ন সৌদি রিয়ালের এ বিনিয়োগে সিনেমা হলের সঙ্গে শপিংমল, ফ্যাশন হাউজ, বিনোদন ও দোকানপাট অন্তর্ভুক্ত রয়েছে। আরব বিজনেস রিয়াদে যে সিনেমা হলটি নির্মাণ শুরু করেছে ফক্স তা চালু হচ্ছে আগামী বছর। এ ধরনের মাল্টিপ্লেক্স সৌদি আরবে সবচেয়ে বড় আকারের ও প্রথম। কিং খা...
‘আটক শিক্ষার্থীদের মুক্তি না দেয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন’

‘আটক শিক্ষার্থীদের মুক্তি না দেয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন’

জাতীয়, বাংলাদেশ
কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া আটক শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন চলবে। এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যুগ্ম-আহ্বায়ক আফসানা সাফা ইমু। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আফসানা সাফা ইমু বলেন, আমরা যৌক্তিক একটি আন্দোলন করছি। কিন্তু সেই আন্দোলনে ছাত্রলীগ হামলা করে। যারা হামলা করেছে তাদের আটক না করে যারা অপরাধ করেনি তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, আটকদের মুক্তি না দেয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করবো। তাদের জেলে রেখে আমরা ক্লাসে যাব না। এর আগে বিভিন্ন ছাত্রী হলের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।...
বাংলাদেশকে নিয়ে আশাবাদী ভিওন

বাংলাদেশকে নিয়ে আশাবাদী ভিওন

বাংলাদেশ
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আশাব্যক্ত করেছে বাংলালিংককে কিনতে যাওয়া নেদারল্যান্ডসভিত্তিক মোবাইল ফোন ও ইন্টারনেটে সেবাদাতা প্রতিষ্ঠান ভিওন। প্রিয়.কমকে দেওয়া এক প্রশ্নের উত্তরে ভিওনের করপোরেট কমিউনিকেশনস ম্যানেজার মারিয়া পিসকুনেনকো বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশে ডিজিটাল জীবনযাপনে অভ্যস্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। দেশটিতে মোবাইল ডেটা এবং ডিভাইসের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমরা ইতোমধ্যে বাংলালিংককে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছি। তবে আমাদের চুক্তি (গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের সঙ্গে) সম্পন্ন হওয়ার জন্য এখনো কিছু অনুমতির প্রয়োজন।’ এদিকে মালিকানা পরিবর্তন হলে বাংলালিংকের নাম পরিবর্তন হবে কিনা জানতে চাইলে ভিওন কোনো উত্তর দেয়নি। সম্প্রতি গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের একটি অংশ কেনার প্রস্তাব দেয় ভিওন। গ্লোবাল টেলিকম হোল্ডিং হলো বাংলাদেশের মোবাইল অপারেটর বাংলালিংক ও পাকিস্তানের মোবাইল অপারেটর জ্যাজে...
তীব্র গরমে রাস্তা গলে আটকে যায় গাড়ি

তীব্র গরমে রাস্তা গলে আটকে যায় গাড়ি

আন্তর্জাতিক
৩ জুলাই, মঙ্গলবার এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় ৫০টিরও বেশি গাড়ি। বিবিসির খবরে জানানো হয়, এমন অবস্থা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। অবস্থা বেগতিক দেখে কেয়ার্নস শহরের দক্ষিণ দিকের এই রাস্তাটি কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় মেয়র জো পারোনেলা জানান, তিনি কখনোই এমনটা হতে দেখেননি। বিরূপ আবহাওয়ার কারণে এমনটি ঘটেছে বলে মনে করছেন তিনি। কিছুদিন আগে রাস্তাটির ওই অংশে নতুন পিচ ঢেলে সংস্কার করা হয়েছিল। প্রচণ্ড গরমের ওই দিনে রাস্তা থেকে পিচ উঠে আসে টায়ারের সঙ্গে। এ কারণে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি, পাল্টাতে হয় টায়ার। এ ছাড়া গাড়ির বাম্পার বার, প্যানেলও ক্ষতিগ্রস্ত হয়। কুইন্সল্যান্ড রাজ্যের সড়ক ও যোগাযোগ বিভাগ জানায়, গরমে যাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।...