Friday, April 17

Author: News Desk

বেহেশতের বাজারঘাট

বেহেশতের বাজারঘাট

ইসলাম
  পবিত্র কোরআনের বহু আয়াতে মহান আল্লাহ তাঁর ঈমানদার বান্দাদের বেহেশত বা জান্নাত দানের ঘোষণা দিয়েছেন, যেখানে দুঃখ-কষ্ট বলতে কিছু থাকবে না। যেখানকার নিয়ামতগুলো কল্পনার চেয়েও কোটি গুণ সুন্দর। যা হবে মুমিনের স্থায়ী সুখের ঠিকানা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদের জান্নাতের ওয়াদা দিয়েছেন, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নহর, তাতে তারা চিরদিন থাকবে এবং (ওয়াদা দিচ্ছেন) স্থায়ী জান্নাতে পবিত্র বাসগৃহের। আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সবচেয়ে বড়। এটাই মহাসফলতা। ’ (সুরা : তাওবা, আয়াত : ৭২)   প্রশ্ন জাগতে পারে, বেহেশতে কি বাজার থাকবে? মহানবী (সা.)-এর কিছু হাদিস দ্বারা বোঝা যায়, বেহেশতে বাজার থাকবে। তবে সেই বাজারে চাল, ডাল, তেল, আটা, ডিম, কাঁচা মরিচ ইত্যাদি বিক্রি হবে না। সেই বাজার হবে একদম ভিন্ন। সেখানে পণ্যের দাম বেড়ে যাওয়ার কোনো অবকাশ নেই, কারণ...
সাকিবের ভাগ্যে আজ কী ঘটবে?

সাকিবের ভাগ্যে আজ কী ঘটবে?

খেলা
  সাকিব আল হাসান আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। সম্প্রতি বেটিং সাইটের সঙ্গে চুক্তি করে এসেছেন আলোচনায়। যেই মুহূর্তে তার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার কথা, সেই মুহূর্তে তিনি বিসিবিকে না জানিয়ে বেটিং সাইটের সঙ্গে চুক্তি করে শাস্তির শঙ্কায় আছেন। আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় চলছে মিটিং। সেখানে পাপন-সাকিব ছাড়াও নির্বাচকমণ্ডলী এবং প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর উপস্থিত থাকার কথা।   কোনো ক্রিকেটার বিজ্ঞাপনী চুক্তি করলে বিসিবির থেকে অনুমতি নিতে হয়। এরপর চুক্তির কাগজপত্র জমা দিতে হয়। সাকিব এর কোনোটাই করেননি। কারণ তিনি জানতেন, বেটিং সাইটের সঙ্গে চুক্তিতে বিসিবি অনুমতি দেবে না। তিনি জেনেশুনেই এই পথে পা বাড়ান। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি কঠোর বক্তব্য দেওয়ায় তিনি চুক্তি বাতিল করেন। কিন্তু এর আগেই বেটিং ওয়েবসাইটটির উদ্দেশ্য সফল হয়, মানে তারা বিপুল প্রচার পেয়ে য...
বিটরুট খেলে পাবেন যে ৭টি উপকার

বিটরুট খেলে পাবেন যে ৭টি উপকার

লাইফস্টাইল
  আপনার খাবারের তালিকায় ভালো কিছু যোগ করতে চাইলে বিটরুট যোগ করতে পারেন। পাবেন একাধিক উপকার। খেতেও মজা। বিট রান্না করে খাওয়া যায় আবার সালাদ বানিয়েও খওয়া যায়। আপনার শারীরিক মানসিক স্বাস্থ্য দুটোই ভালো রাখবে এটি।   এবার চলুন বিটরুটেরে উপকারিতাগুলো জেনে নেই। ১. উচ্চ রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ একটা বয়সের পর নারীদের মনোপজ হয়।  শরীর তখন যেমন বেশি পরিমাণে লবণ শোষণ করে খাবার থেকে। যা রক্তচাপ বাড়িয়ে দেয়। যেখান থেকে শুরু হবে বুক ধড়ফড় করা, মাথাব্যাথা এবং উদ্বেগ। চিকিৎসা না করলেই পড়বেন বিপদে। বিটরুট কিন্তু এইক্ষেত্রে বেশ উপকারি। গবেষণায় জানা গেছে বিটে রয়েছে নাইট্রেটস, যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয়। ২. জ্বালা পোড়া বা প্রদাহ কমায় বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালীর প্রদাহ কমিয়ে দেয়। নাইট্রেট ছাড়াও বিটে পাবেন বেটালাইনস। এটি এক ধরনের প...
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট ব্র্যাভোর

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট ব্র্যাভোর

খেলা
  টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ে ফেললেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে তিনি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৬০০ উইকেট নিয়েছেন। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে নর্দার্ন সুপার চার্জার্সের হয়ে ওভাল ইনভিনসিবলসের বিপক্ষে তিনি এই ইতিহাস গড়েন। ওভাল ইনভিনসিবলসের বিপক্ষে মাঠে নামার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্র্যাভোর উইকেট ছিল ৫৯৮টি। বিজ্ঞাপন রাইলি রুশোকে আউট করে ৫৯৯তম উইকেট নেন ব্র্যাভো। তারপর স্যাম কারেনকে আউট করে ৬০০তম উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন। ৫৪৫তম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ৬০০ উইকেট নিলেন ব্র্যাভো।  এই ফরম্যাটে উইকেট শিকারে দ্বিতীয় স্থানে আছেন আফগান স্পিনার রশিদ খান। এখনও পর্যন্ত ৩৩৯টি ম্যাচে তার শিকার ৪৬৬ উইকেট।   ২০০৬ সালের ১৬ ফেব্রুয়ারি অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক...
কোরআনের বর্ণনায় ১০ গুণে আদর্শ মুসলমান

কোরআনের বর্ণনায় ১০ গুণে আদর্শ মুসলমান

ইসলাম
  কোরআনের শিক্ষা মুমিন জীবনের সবচেয়ে বড় অবলম্বন। কোরআনজুড়ে মুমিনের জন্য আছে জীবন চলার অসংখ্য পাথেয়। তন্মধ্য থেকে ১০টি বিশেষ পাথেয় বর্ণনা করা হলো। ১. আল্লাহভীতি : তাকওয়া বা আল্লাহভীতি মুমিন জীবনে সর্বোত্তম পাথেয়। ইরশাদ হয়েছে, ‘তোমরা উত্তম কাজের যা কিছু করো আল্লাহ তা জানেন এবং তোমরা পাথেয়ের ব্যবস্থা কোরো। তাকওয়াই (আল্লাহভীতি) শ্রেষ্ঠ পাথেয়। হে বোধসম্পন্ন ব্যক্তিরা, তোমরা আমাকে ভয় কোরো। ’ (সুরা বাকারা, আয়াত : ১৯৭)   ২. ইখলাস বা নিষ্ঠা : শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করাকে ইখলাস বা নিষ্ঠা বলা হয়। কোরআনে ইখলাস অর্জনের নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করতে এবং নামাজ আদায় করতে ও জাকাত দিতে। এটাই সঠিক দ্বিন। ’ (সুরা বাইয়িনাহ, আয়াত : ৫) ৩. আল্লাহর ওপর ভরসা : আল্লাহর ওপর ভরসা রাখা মুমিন...
হোয়াইটওয়াশের লজ্জা এড়াল বাংলাদেশ

হোয়াইটওয়াশের লজ্জা এড়াল বাংলাদেশ

খেলা
  স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৫ রানে জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫১ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। তবে আজকের জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে টাইগাররা।   রান তাড়া করতে নেমে শুরুতেই তাকুদওয়ানাশে কাইতানোকে হারায় জিম্বাবুয়ে। পেসার হাসান মাহমুদের বলে শূন্য রানে এলবিডব্লিউয়ের শিকার হন কাইতানো। এরপর মারুমানিকে (১) বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। ৭ রানেই দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ওয়ানডে অভিষেকে নিজের দ্বিতীয় ওভারে টানা দুই বলে দুই উইকেট শিকার করেছেন পেসার এবাদত হোসেন। জিম্বাবুয়ের ইনিংসের ষষ্ঠ ওভারে এবাদতের লাফিয়ে উঠা ডেলিভারি বুঝতে না পেরে পয়েন্টে ক্যাচ তুলে দেন ওয়েসলে মাদভেরে (১)। এর পরের বলেই সিরিজের ...
ডেঙ্গু রোগীর খাবারদাবার

ডেঙ্গু রোগীর খাবারদাবার

লাইফস্টাইল
  ডেঙ্গু এডিস মশার কারণে হয়। ডেঙ্গু হলে সাধারণত রোগীর রক্তের প্লাটিলেট দ্রুত কমে যেতে থাকে। যদিও এই রোগের এখনো কোনো প্রতিকার নেই, একমাত্র বিকল্প হলো উপসর্গগুলো মোকাবেলা করা এবং প্লাটিলেটের সংখ্যা দ্রুত হ্রাস হওয়া বন্ধ করা। সঠিক খাদ্য নির্দেশনা আপনার স্বাস্থ্যকে স্থিতিশীল করতে এবং প্লাটিলেটের সংখ্যা ঠিক রাখতে সাহায্য করে।     পর্যাপ্ত পানি ও তরল খাবার সাধারণত ডেঙ্গু হলে সারা দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার পানি পান করা উচিত। জ্বর হলে পানি পান করতে অনেকেরই ইচ্ছা হয় না, তাই পানির চাহিদা পূরণ করতে ফলের রস/জুস (বাড়িতে তৈরি), সবজি ও চিকেন স্যুপ, লেবু পানি ইত্যাদি গ্রহণ করাতে পারেন। ডাবের পানিতে বিভিন্ন খনিজ আছে, যা ডেঙ্গুতে ইলেকট্রলাইট ইমব্যালান্স হওয়া থেকে রক্ষা করে। উচ্চ ক্যালরির খাবার জ্বরে শক্তির চাহিদা বৃদ্ধি পাওয়ায় শক্তিবর্ধক খাবার দেওয়া উচিত। রোগীর ক...
রবীন্দ্রনাথকে বয়কটের ডাক নোবেলের, বললেন…

রবীন্দ্রনাথকে বয়কটের ডাক নোবেলের, বললেন…

বিনোদন
  আবারও বিতর্কে জড়ালেন বাংলাদেশের সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। রবীন্দ্রনাথ ঠাকুরকে বয়কটের ডাক দিলেন তিনি। গতকাল বুধবার নোবেল ফেসবুকে লেখেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর রাবীন্দ্রিক সাহিত্যচর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হউক। ’ তিনি আরো লেখেন, ‘আমাদের জাতীয় কবি নজরুল! বিদ্রোহী কবি; যখন আমাদের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন। রোজ রোজ ব্রিটিশদের কাছে কারাবন্দি হতেন। কনডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন। তখন ব্রিটিশদের চাটুকারিতা করে সো-কল্ড বিশ্বকবি বিন্দাস আমাদের বাপ-দাদার রক্ত চুষে খাচ্ছিল। ’   এমন পোস্ট করার পর নোবেলের ফেসবুকে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে সমালোচনা করছেন নেটিজেনরা। কেউ নোবেলের পক্ষে সাফাই গাইছেন, আবার কেউ নোবেলের মন্তব্যকে সমর্থন করেন। মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘সশ্রদ্ধ সালাম প্রিয় গায়ক নোবেল ভাই, সময়ের সঠিক উপলব্ধি। ধন্...
আজ ৫-১১ বছরের শিশুদের পরীক্ষামূলক টিকা

আজ ৫-১১ বছরের শিশুদের পরীক্ষামূলক টিকা

বাংলাদেশ
  দেশের ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। আজ টিকা নেবে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৬ শিক্ষার্থী। আজ দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষ টিকা দেশে আসে গত ৩০ জুলাই। ওই দিন বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। সরকার গত এপ্রিল মাসেই ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির কাজ চলছে। দেশে এই বয়সী শিশুদের অনুমিত সংখ্যা ২ কোটি ২০ লাখ। ...
হাদিসের আলোকে আদর্শ স্বামীর ১০ বৈশিষ্ট্য

হাদিসের আলোকে আদর্শ স্বামীর ১০ বৈশিষ্ট্য

ইসলাম
  মানবজীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের নাম বিয়ে। বিয়ের মাধ্যমে দুজন নারী-পুরুষের নতুন পথচলা শুরু হয়। জীবনের এই পথ চলায় পারস্পরিক রাগ-অভিমান ও অভিযোগ-অনুযোগ থাকা আনুষঙ্গিক বাস্তবতা। এ বাস্তবতা মেনেই এগুলো দ্রুত মিটিয়ে ফেলতে হয়। দীর্ঘদিন জিইয়ে রাখলে দাম্পত্য জীবনে তিক্ততা চলে আসে। এ ক্ষেত্রে নারীর পাশাপাশি পুরুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে একজন আদর্শ পুরুষের বৈশিষ্ট্য কী হবে কোরআন-হাদিসের আলোকে এর  কয়েকটি দিক এ লেখায় তুলে ধরা হলো।   স্বামী দ্বিনদার ও সচ্চরিত্রবান হওয়া একজন আদর্শ স্বামী হিসেবে সচ্চরিত্রবান হওয়া একান্ত কাম্য। অন্যথায় স্বামী-স্ত্রী পরস্পরে অস্থিরতা ও দূরুত্ব তৈরি হয়। কোরআনে সচ্চরিত্রবান স্বামীদের  প্রশংসা করে আল্লাহ বলেন, অপবিত্র নারীগণ অপবিত্র পুরুষদের উপযুক্ত এবং অপবিত্র পুরুষগণ অপবিত্র নারীদের উপযুক্ত। পবিত্র নারীগণ পবিত্র পুরুষদের উ...