Monday, July 6

Author: News Desk

সব রেকর্ড ভেঙে খোলাবাজারে ডলার ১১৯ টাকা

সব রেকর্ড ভেঙে খোলাবাজারে ডলার ১১৯ টাকা

অর্থনীতি
  সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এই প্রথম খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১১৯ টাকা করে। সাধারণ গ্রাহক ডলার বিক্রি করলে পাচ্ছেন ১১৫ থেকে ১১৬ টাকা। কিনতে গেলে গুনতে হচ্ছে ১১৯ টাকা। গত মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা। এ হিসাবে দেড় মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ৫৫ পয়সা। গত রবিবারও খোলাবাজারে ডলারের দাম ছিল ১১১ টাকা।   আজ বুধবার (১০ আগস্ট) খোলাবাজারে ডলার ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জের সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ মানি এক্সচেঞ্জেই এখন নগদ ডলার সংকট। বিক্রির চেয়ে কিনছে বেশি। মানি এক্সচেঞ্জগুলো ১১৫-১১৬ টাকায় ডলার কিনলেও বিক্রি করছে ১১৯ টাকায়। তবে বিক্রি করার লোক নেই। আবার এত দিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ভয়ে তারাও সরাসরি...
বাড়বে বৃষ্টিপাত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

বাড়বে বৃষ্টিপাত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

বাংলাদেশ
  সারাদেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল থেকেই উঠে গেছে তাপপ্রবাহ। আগামী কয়েকদিন তাপমাত্রা কমে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। এছাড়াও বঙ্গোপসাগরের উপকূলে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১০ আগস্ট) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।   আবহাওয়া অফিস আরো জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে স্বাভাবিক সময়ের তুলনায় জোয়ারের পানি দুই থেকে তিন ফুট পর্যন্ত বাড়বে। এখন স্বাভাবিকের তুলনায় সাগরে জোয়ারের পানি বেশি হচ্ছে এবং হবে। পূর্বাভাসে জানা যায়, সাগরে নিম্নচাপের ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টিপাত হবে। আর অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। বিশেষ করে দে...
খাবার, ব্যায়াম ও ঘুম নিয়ে ৫ ভুল ধারণা যা জানা জরুরি

খাবার, ব্যায়াম ও ঘুম নিয়ে ৫ ভুল ধারণা যা জানা জরুরি

লাইফস্টাইল
  ছোটবেলায় মানুষের মাঝে যেকোনো প্রচলিত ভুল তথ্য পুরোপুরি সত্য বলে মনে গেঁথে যায়। অনেকে অপরিপক্ব চিন্তার কারণে এসব ভুল তথ্য বা উপদেশ বড় হয়েও পালন করে চলেন। কিন্তু এগুলো সারা জীবন মেনে চলাটা বোকামি। অভিজ্ঞদের মতে, এসব ক্ষতিকর বিশ্বাস নিয়ে চলাটা জীবনের জন্য অস্বাস্থ্যকর। বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া এসব মেনে চলাটাও বোকামি বলেই মনে হয়। এখানে খাবার, ব্যায়াম এবং ঘুম নিয়ে এমনই পাঁচটি প্রচলিত ভুল ধারণা তুলে ধরা হলো, যা আজই ত্যাগ করা সবারই জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।   ভুল ধারণা ১ : জনপ্রিয় ডায়েট চার্টগুলো খুবই কার্যকর ওজন হ্রাস করো―এটা যেকোনো স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এক অবশ্যপালনীয় মন্ত্রের মতো। কিন্তু ওজন কমাতে বিভিন্ন ধরনের জনপ্রিয় ও প্রচলিত 'ডায়েট চার্ট' মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয়। যেমন, দারুণ জনপ্রিয় কিটো ডায়েট নিয়ে অনেক সমালোচনা রয়েছে। বলা হয়, এই তালিকা থেকে পুষ্...
‘লাল সিং চাড্ডা’য় অতিথি চরিত্রে শাহরুখ খান? চমক দিলেন আমির

‘লাল সিং চাড্ডা’য় অতিথি চরিত্রে শাহরুখ খান? চমক দিলেন আমির

বিনোদন
  দীর্ঘ চার বছর পর পর্দায় আসছেন আমির খান। ‘থাগস অব হিন্দোস্তান’ মুক্তির পর ‘লাল সিং চাড্ডা’ দিয়ে ফিরছেন তিনি। অপেক্ষার পালা শেষ হবে দুদিন পরেই। সিনেমার প্রচারের শুরু থেকে বিতর্ক শুরু হয় পুরো ভারতজুড়ে। ‘বয়কট লাল সিং চাড্ডা, বয়কট আমির খান’ ট্রেন্ড চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।   তবে শেষ সময়ে চমক দিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। ছবিতে একটি অতিথি চরিত্রে নাকি দেখা যাবে বলিউডের ‘কিং-খান’-কে। এমনই ইঙ্গিত নাকি দিয়েছেন সিনেমার প্রডিউসার এবং অভিনেতা আমির খান। সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, এই ছবির অতিথি চরিত্রের জন্য তিনি ভারতের সবচেয়ে বড় আইকনিক তারকাকে খুঁজছিলেন, সেই কারণেই শাহরুখের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমির ওই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শাহরুখ আমার খুব ভালো বন্ধু। আমি ওকে বলেছিলাম, আমার এমন একজনকে দরকার, যিনি ভারতের সবচেয়ে বড় আইকনিক তা...
উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

উখিয়ায় দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

বাংলাদেশ
  কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উখিয়া ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ক্যাম্প ১৫ ব্লক সি/১-এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯-এর ইমাম হোসেনের ছেলে সাব-ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে আট থেকে ১০ জন দুর্বৃত্ত রোহিঙ্গা ক্যাম্প ১৫-এর সি ৯ ব্লক থেকে প্রায় ১৫০ ফুট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে আসিয়া বেগমের শেডের (নম্বর ১০১০) সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে খবর পাওয়ার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। ...
চোখের চিকিৎসায় কন্টাক্ট লেন্স, যেভাবে ব্যবহার করবেন

চোখের চিকিৎসায় কন্টাক্ট লেন্স, যেভাবে ব্যবহার করবেন

স্বাস্থ্য
  কন্টাক্ট লেন্স হলো চোখের লেন্স, যা চোখের কালো মণির সামনে লাগিয়ে চোখের দৃষ্টিস্বল্পতার চিকিৎসা করা হয়। চোখের অন্যান্য রোগের চিকিৎসাতেও কন্টাক্ট লেন্স ব্যবহার করা হয়। কন্টাক্ট লেন্সের ব্যবহার ♦ যাঁরা চশমা পরতে চান না তাঁরা পাওয়ারযুক্ত কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। প্লাস, মাইনাস অ্যাসটিগমেটিক—সব ধরনের কন্টাক্ট লেন্স পাওয়া যায়।   ♦ যাঁদের কালো মণিতে পুরনো ঘা আছে, চোখ খোলা ও বন্ধ করার সময় ঘা বারবার কাঁচা হয়ে যায়, তাঁদের ক্ষেত্রে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স ব্যবহার করা প্রয়োজন। ♦ চোখে চুন বা অন্যান্য ক্ষতিকর কেমিক্যাল পড়লে বিভিন্ন ধরনের ক্ষতি থেকে চোখকে রক্ষা করার জন্য চোখে কন্টাক্ট লেন্স দেওয়া যেতে পারে। ♦ কালো মণির পুরনো দাগ লুকানোর জন্য কসমেটিক কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে। ♦ জন্মগত চোখের ক্রটির জন্য যাঁরা আলোর প্রতি বেশি সংবেদনশীল, আলোতে যেতে...
আশুরায় যে আমলে রিজিকে বরকত আসে

আশুরায় যে আমলে রিজিকে বরকত আসে

ইসলাম
  হিজরি সনের প্রথম মাস মহররম। মহররমের ১০ তারিখকে আরবিতে ‘আশুরা’ বলা হয়। ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত সম্মানিত দিন। জাহিলি যুগেও মক্কার কুরাইশদের কাছে এই দিনটি বিশেষ মর্যাদার ছিল।   এই দিনকে সম্মান জানিয়ে সেদিন তারা কাবাঘরে নতুন চাদর পরাত এবং তারা সেদিন রোজা রাখত। মূলত তারা ইবরাহিম (আ.)-এর অনুসরণে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালন করত। কুরাইশরা ইবরাহিম (আ.)-এর আদর্শের নামে যে সৎকাজ করত, রাসুল (সা.) তাতে সম্মতি দিতেন ও অংশগ্রহণ করতেন, তাই তিনি কুরাইশদের সঙ্গে হজে অংশগ্রহণ করতেন ও আশুরার রোজা রাখতেন; কিন্তু অন্যদের এর নির্দেশ দেননি। (বুখারি, হাদিস  : ১৮৯৩)   পবিত্র আশুরার দিনের আরেকটি আমল হচ্ছে, এই দিনে পরিবারের সদস্যদের ভরণপোষণে উদারতা দেখানো। শরিয়ত এই দিনে পরিবারের সদস্যদের জন্য খাদ্য, পানীয় ও ভরণপোষণের ক্ষেত্রে উদার হওয়ার প্রতি উৎসাহ প্রদান করে। এই উদারতার বরক...
ট্রেনের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে : রেলমন্ত্রী

ট্রেনের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে : রেলমন্ত্রী

জাতীয়
  জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, খুব শিগগিরই ট্রেনের ভাড়াও সমন্বয় করা হবে। আজ মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। নুরুল ইসলাম বলেন, ডিজেল দিয়ে ট্রেন চলে, যার দাম বাড়ার ফলে রেল পরিচালনায় ফুয়েলিং কস্ট বেড়ে যাবে। আবার বাসের ভাড়া বাড়ায় ট্রেনের ওপর ব্যাপক যাত্রীর চাপ পড়বে। এটা সমন্বয় করতে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে।   তিনি বলেন, নৌপথ এবং সড়কপথে পরিবহনের ভাড়া নেতাদের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা হলেও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এ সময় রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. কামরুল ইসলাম, ডাবল লেন প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, গাজীপ...
টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন পোলার্ড

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন পোলার্ড

খেলা
  ওয়েস্ট ইন্ডিজের বর্তমান সময়ের ক্রিকেটারদের বলা হয়ে থাকে ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’। বিশ্বের যেখানেই টি-টোয়েন্টি লিগ হোক না কেন, তাঁদের আধিপত্য থাকবেই। রেকর্ডের বিচারে ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। গতকাল রাতে টি-টোয়েন্টিতে আরো একটি রেকর্ড গড়লেন পোলার্ড। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ ম্যাচ খেলেছেন পোলার্ড। সোমবার লর্ডসে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে নেমে এ কীর্তি গড়েন সাবেক ক্যারিবীয় দলপতি। ১০০ বলের খেলা হলেও এটিকে পরিসংখ্যানে টি-টোয়েন্টি বলেই বিবেচনা করা হয়।   এই ফরম্যাটে ম্যাচ খেলার রেকর্ডে পোলার্ডের আশপাশে কেউ নেই। তাঁর স্বদেশি ডোয়াইন ব্রাভো রয়েছেন দুই নম্বরে, খেলেছেন ৫৪৩টি ম্যাচ। এছাড়া ৫০০ ম্যাচ খেলতে পারেননি আর কোনো ক্রিকেট...
রক্ত জমাট বাঁধার লক্ষণ, যা খেয়াল রাখা জরুরি

রক্ত জমাট বাঁধার লক্ষণ, যা খেয়াল রাখা জরুরি

স্বাস্থ্য
রক্ত জমাট বাঁধা, সাধারণত ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) নামে পরিচিত, একটি গুরুতর অবস্থা যা জীবনের জন্য হুমকি হতে পারে। রক্ত ​​​​জমাট বাঁধা আছে কি না তা নিশ্চিত করার জন্য লক্ষণগুলো সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। তাহলে এর চিকিৎসা করা সহজতর হয়। এর ওষুধও পাওয়া যায়।   চারটি লক্ষণ রয়েছে, যার দিকে আপনার খেয়াল রাখা উচিত, বিশেষত পায়ে। অন্যান্য উপসর্গগুলো সতর্ক করে দিতে পারে যে, আপনার রক্ত জমাট বাঁধা শুরু হয়েছে। এর জন্য অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হবে। স্কটল্যান্ডের এনএইচএস ইনফর্ম অনুসারে লক্ষণগুলোর মধ্যে আছে― ১. আপনার একটি পায়ে ব্যথা, ফোলা ভাব এবং ভারী ভারী মনে হওয়া। ২. জমাট বাঁধা জায়গায় উষ্ণতা অনুভব করা। ৩. বিশেষ করে হাঁটুর নিচে আপনার পায়ের পেছনের ত্বক লালচে হয়ে যাওয়া। আরো লক্ষণগুলোর মধ্যে আছে শ্বাসকষ্ট, যা পালমোনারি এমবোলিজম, যা রক্ত জমাট বাঁধা সম্পর্কে সতর্ক...