যেভাবে ফাঁসির প্রস্তুতি নিয়েছিলেন একই পরিবারের ১১ সদস্য
দিল্লিতে একই পরিবারের ১১ জন সদস্যের ফাঁসিতে ঝুলে মৃত্যুর ঘটনায় নতুন অগ্রগতি দেখা দিয়েছে। একসঙ্গে ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণের আগে ওই পরিবারের সদস্যরা কী করছিলেন, তার একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে স্থানীয় পুলিশ।
৫ জুলাই, বৃহস্পতিবার এ ফুটেজ প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন।
১ জুলাই, রবিবার দিল্লিতে একই বাসা থেকে একই পরিবারের ১১ সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে ১০ জন হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত ছিল। আর পরিবারের প্রধান ৭৭ বছর বয়সী নারায়ণী দেবীর লাশ নিচে পড়েছিল।
নারায়ণী দেবীর মেয়ে সুজাতা নাগপাল ও দিনেশ অন্য এলাকায় থাকায় তারা বেঁচে গেছেন।
পুলিশ এ ঘটনার সঙ্গে তন্ত্র সাধনার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছে। এ জন্য ‘জানেগড়ি বাবা’ নামে এক তান্ত্রিকের খোঁজে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। লাশ উদ্ধার হওয়া ব্যক্তিদের ফোনের কললিস্ট যাচাই করে এ তান্ত্রিকের ব্যাপারে জানত...









