Saturday, April 18

Author: News Desk

এন্টিগায় প্রথম দিনে ইতিহাস গড়ল বাংলাদেশ

এন্টিগায় প্রথম দিনে ইতিহাস গড়ল বাংলাদেশ

খেলা
এমন ইতিহাস গড়ার ব্যাপারটা আসলে কোনো সুখের খবর নয় বরং লজ্জার। টেস্ট ক্রিকেটের অভিষেক হবার পর সর্বনিম্ন রানে অল আউট হবার রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার ১৮ ওভার ৪ বল খেলে মাত্র ৪৩ রানে গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল। সাদা পোশাকে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ছিল ৬২ রান। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ ওভার ২ বলে অল আউট হবার লজ্জা পেতে হয়। চার বছর আগে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধবল দোলাই হয়ে বাড়ি ফিরেছিল বাংলাদেশ। এবারও হয়তো তারই আভাস মিলছে প্রথম টেস্টের প্রথম দিনে। অ্যান্টিগায় প্রথম টেস্টে আগে টস জিতে তামিমদের ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। ক্যারিবীয় কাপ্তান জেসন হোল্ডার যখন টসের কয়েন শূন্যে ভাসালেন সেটা মাটিতে পড়ার সময় নামলো বৃষ্টি নিয়ে। আর এই সুবিধাটা ঠিকই আদায় করে ছাড়লো উইন্ডিজ বোলাররা। দুই টাইগার ওপেনার যখন উইকেটে আসলেন তখনও কি ঠ...
স্টার জলসা, জি-বাংলা বন্ধে সংসদে প্রস্তাব

স্টার জলসা, জি-বাংলা বন্ধে সংসদে প্রস্তাব

বিনোদন
বাংলাদেশে স্টার জলসা, জি বাংলা বন্ধের প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার (৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নূরজাহান বেগম সম্পূরক প্রশ্নে বলেন, ‘বিদেশি এসব চ্যানেল নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। নতুন প্রজন্মের মাঝে নেতিবাচক ধারণা যাচ্ছে। এসব সমাজ বিধ্বংসী চ্যানেল বন্ধ করা হবে কি-না?’ জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘যে বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে প্রদর্শিত হয় সেগুলো নির্দিষ্ট কিছু নিয়ম-নীতির মাধ্যমে প্রদর্শিত হয়। এসব চ্যানেল অনুমোদনের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি আছে। সেই কমিটি বিষয়গুলো পর্যালোচনা করে, তারা পরীক্ষা-নিরীক্ষা করে সন্তুষ্ট হলেই কমিটি যখন ছাড়পত্র দেয়, তখন সেগুলো বাংলাদেশে প্রদর্শনের ছাড়পত্র পেয়ে থাকে।’ তথ্যমন্ত্রী আরও বলেন, ‘তবে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি বা রাষ্ট...
জুলাইয়ে বৃষ্টি হতে পারে ২০-২২ দিন, শেষ সপ্তাহে বন্যা

জুলাইয়ে বৃষ্টি হতে পারে ২০-২২ দিন, শেষ সপ্তাহে বন্যা

জাতীয়
চলতি মাসে দেশে গড়ে ২০ থেকে ২২ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। জুলাই মাসের ঝড় সতর্কীকরণ পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে। উজানে মৌসুমী ভারী বর্ষণের কারণে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে স্বল্প থেকে মধ্য মেয়াদী বন্যা দেখা দিতে পারে। পূর্বাভাসে বলা হয়, জুলাই মাসে ঢাকায় ১৮ থেকে ২২ দিন বৃষ্টি হতে পারে, যার পরিমাণ ৩৩০ থেকে ৪৫০ মিলিমিটার। ময়মনসিংহ ১৮ থেকে ২২ দিন বৃষ্টি হতে পারে, যার পরিমাণ ৩৮৫ থেকে ৪৭০ মিলিমিটার। চট্টগ্রামে ২১ থেকে ২৫ দিন বৃষ্টি হতে পারে, যার পরিমাণ ৬৫০ থেকে ৭৯০ মিলিমিটার। সিলেটে ২৩ থেকে ২৯ দিন বৃষ্টি হতে পারে, যার পরিমাণ ৫২০ থেকে ৬৩৫ মিলিমিটার। এছাড়া রাজশাহীতে ১৬ থেকে ২০ দিন বৃষ্টি হতে পারে, যার পরিমাণ ৬৫০ থেকে ৭৯০ মিলিমিটার। সিলেটে ২৩ থেকে ২৯ দিন বৃষ্টি হতে পারে, যার পরিমাণ ৩২৫ থেকে ৪০০ মিলিমিটার। রংপুর ১৯...
দলে নতুন মুখ নিয়ে ব্যাট করছে বাংলাদেশ

দলে নতুন মুখ নিয়ে ব্যাট করছে বাংলাদেশ

খেলা
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। আজ বুধবার অ্যান্টিগায় টস হেরে ব্যাট করছে সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলটি। নতুন কোচ স্টিভ রোডসের অধীনে এই ম্যাচে অভিষেক হচ্ছে আবু জায়েদ রাহীর। ২০০৭ সালের নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের পর এই ম্যাচ দিয়ে দলে ফিরলেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেট নিয়মিত পারফরম্যান্সের কারণেই দলে সুযোগ মিলেছে এই উইকেট কিপার ব্যাটসম্যানের। অন্যদিকে গেলো আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে বাড়ি ফিরলেও প্রথম ও তৃতীয় ম্যাচে মোট তিনটি উইকেট তুলে নিয়েছিলেন রাহী। এর আগে গেলো ফেব্রুয়ারিতে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সুযোগ পান রাহী। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মেন্স করা এই ২৪ বছর বয়সী বোলার ফার্স্টক্লাস ক্রিকেটে ৬২ ম্যাটে ১৯২টি উইকেট নিয়েছেন। ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে সপ্তাহখান...
ফেরদৌসী মজুমদারের ‘যা ইচ্ছা তাই’

ফেরদৌসী মজুমদারের ‘যা ইচ্ছা তাই’

বিনোদন
নন্দিত অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার গত ১৮ জুন জীবনের চলার পথে ৭৫ বছর পূর্ণ করেছেন। এ উপলক্ষে বিভিন্ন সময় তাঁর নানা লেখা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে ‘যা ইচ্ছা তাই’ নামের একটি বই। এটি প্রকাশ করছে ‘জার্নিম্যান বুকস’। আগামী শুক্রবার, ৬ জুলাই বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। এর আগে ‘মনে পড়ে’ নামে ফেরদৌসী মজুমদারের লেখা আত্মজীবনী গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেই বইটিতে তুলে ধরা হয়েছে বরেণ্য এই শিল্পী জীবনের নানা দিক। শৈশব-কৈশোরের বেড়ে ওঠা এবং ব্যক্তিজীবনের নানা কথা ১৯৪৩ সালে বনেদি মুসলিম পরিবারে জন্ম হয়েছিলো ফেরদৌসীর। চৌদ্দ ভাইবোনের সংসার ছিলো তাদের, তিনি ছিলেন এগারো নম্বর। বেশ কড়া শাসন আর আধুনিকতার মিশ্রণে ছিল তার পারিবারিক জীবন। শিক্ষাবিদ কবীর চৌধুরী, শহীদ...
দোতলা বাসচাপায় পাঠাওয়ের আরোহী নিহত

দোতলা বাসচাপায় পাঠাওয়ের আরোহী নিহত

বাংলাদেশ
রাজধানীর বিমানবন্দর সড়কে বিআরটিসির দোতলা বাস চাপায় রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এসময় মোটরসাইকেলটির চালকও আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এয়ারপোর্ট গোল চক্করে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানার ওসি নুরে আজম মিয়া দুর্ঘটনার বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে এসআই মো. শরিফ হোসেন আরটিভি অনলাইনকে বলেন, আজ সকাল ৯টার দিকে এয়ারপোর্ট গোল চক্করে বিআরটিসির একটি দোতালা বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোহাম্মদ নাজমুল হাসান ফুয়াদ (৩৫) নামে এক আরোহী মারা যান। এসময় মোটরসাইকেল চালক মিরাজুল ইসলাম আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মোটরসাইকেলটি এয়ারপোর্ট থেকে মহাখালীর দিকে যাচ্ছিল। পরে বিআরটিসির বাসটি আটক ও চালক আজিজুল হক সোহাগকে আটক করা হয়েছে। এসআ...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক
সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ বাংলাদেশি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১১ জন। জেদ্দার মোহাম্মদী এলাকায় এ দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই মিনিবাসে সব মিলিয়ে ১৮ জন যাত্রী ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাড়িটির চালক ছিলেন একজন পাকিস্তানি। তিনি দ্রুতগতিতে গাড়িটি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত আসছে......
ঢাকা মহানগর উত্তরে ১৭ থানায় যুবদলের নতুন কমিটি অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর উত্তরে ১৭ থানায় যুবদলের নতুন কমিটি অনলাইন ডেস্ক

রাজনীতি
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের ১৭টি থানার আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিগুলোর অনুমোদন দেন যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস.এম জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিল্টন। গুলশান থানা : সভাপতি শরীফ উদ্দিন আহমেদ মামুন, সহ-সভাপতি মোহাম্মদ এমদাদুল হক আকন্দ, সাধারণ সম্পাদক শাজাহান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো. মেহরাব জাবিন ফারুক। দারুস সালাম থানা : সভাপতি মো. মোমিনুল ইসলাম, সহ-সভাপতি হাসেম শেখ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোর্তজা আলী মিলন। বনানী থানা : সভাপতি মো. শাহজাহান সরকার, সহ-সভাপতি মো. সুলতান আহম্মেদ, সাধারণ সম্পাদক মোস্তফা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হুদা অপু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আক্তার। বাড্ডা থানা : সভাপতি মোহাম্মদ রেজাউ...
১০ বছরের শিশুকে নৃশংসভাবে খুন করল মা

১০ বছরের শিশুকে নৃশংসভাবে খুন করল মা

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১০ বছরের এক শিশুকে কয়েকদিন ধরে উপোস রেখে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। মাঝে মাঝে শিশুটির ভাই-বোনদেরকেও উপোস রাখতে বাধ্য করা হয়েছিল। তাদেরকে এ কাজে বাধ্য করেছে তাদের মা ও মায়ের বয়ফ্রেন্ড। অ্যান্থনি আভালোস নামের শিশুটিকে হত্যার ঘটনায় করা মামলার আইনজীবী এ তথ্য জানিয়েছেন। জুনের ২১ তারিখ শিশুটি মারা যায়। মামলার বিবরণী থেকে জানা যায়, এর আগে অন্তত ছয়দিন ধরে শিশুটিকে শোবার ঘরের ফ্লোরে ফেলে বেল্ট দিয়ে পেটানো হয়, তার মুখে গরম সস ঢেলে দেওয়া হয় এবং তাকে বাথরুমে যেতে দেওয়া হয়নি। অ্যান্থনির ৮ ভাইবোন এ ঘটনার সাক্ষী। মাঝে মাঝে নিজের ভাইকে পেটাতে বাধ্য করা হয় তাদেরকেও। ২ জুলাই সোমবার এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার বিবরণীতে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জনাথন হাটামি লিখেছেন, ‘এক পর্যায়ে অ্যান্থনি হাঁটার শক্তি হারিয়ে ফেলে, অজ্ঞান অবস্থ...
বিপদসীমার ওপরে মুহুরী নদীর পানি, প্লাবিত ৫ গ্রাম

বিপদসীমার ওপরে মুহুরী নদীর পানি, প্লাবিত ৫ গ্রাম

বাংলাদেশ
পাহাড়ি ঢলে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুহুরী নদীর পানি। এদিকে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ১৯টি পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করে দুই উপজেলার পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কোহিনুর আলম মঙ্গলবার (৩ জুলাই) জানান, মুহুরী নদীতে পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গত মাসে দুই দফা ভাঙনের কবলে পড়ে তীরবর্তী এলাকা। জানা গেছে, চিথলীয়ার রতনপুর, রামপুর ও দুর্গাপুর এবং ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের দুটি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান উদদীন মুরাদ জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর খোঁজ নেওয়া হচ্ছে। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেয়া হবে।...