Saturday, May 9

Author: News Desk

ইংল্যান্ড জিতলেও হেরে গেলো ইংল্যান্ড

ইংল্যান্ড জিতলেও হেরে গেলো ইংল্যান্ড

বাংলাদেশ
খেলাধুলার জগতে গত দিনটি (মঙ্গলবার) ছিল ইংল্যান্ডের। রাশিয়ার স্পাতার্ক স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলে কলম্বিয়ার মুখোমুখি হয় ইংল্যান্ড। আর অন্যদিকে ক্রিকেটে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ভারতের মুখোমুখি হয় ইংল্যান্ড। একযুগ পর কলম্বিয়াকে হারিয়ে ফুটবল ইতিহাসে টাইব্রেকারের ভাগ্য পরিবর্তন করে জয় নিয়ে কোয়ার্টারে ওঠে ফুটবল দল। অন্যদিকে ক্রিকেটে ভারতের কাছে পরাজয়বরণ করে ক্রিকেট দল গতরাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে খেলতে নামে স্বাগতিক ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে স্বাগতিকরা। টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ছিল ইংল্যান্ডের। দুই ওপেনার ৫ ওভারে তুলেছিল ৫০ রান। জস বাটলার ও জেসন রয়ের ব্যাটিংয়ে মনে হচ্ছিল বিশাল সংগ্রহ পেতে যাচ্ছে স্বাগতিকরা। কিন্তু কুলদ্বীপ যাদবের অসাধারণ বোলিংয়ে স্কোরবোর্ডে...
প্রেসক্লাবের সামনে আটক জাবি শিক্ষকসহ অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ

প্রেসক্লাবের সামনে আটক জাবি শিক্ষকসহ অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ

রাজনীতি
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানবন্ধন থেকে আটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেহনুমা আহমদ ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রেস ক্লাবের সামনে থেকে তাদের আটকের পর বিকেল সাড়ে ৫টায় শাহবাগ থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন, ক্লাবের সামনে থেকে আটক করে নিয়ে আসা দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে।তাদের কী কারণে তাদের আটক করা হয়েছিল, জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল। সে কারণে তাদের আটক করা হয়েছিল। এর আগে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবি...
‘গো-রক্ষার নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না’

‘গো-রক্ষার নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না’

আন্তর্জাতিক
গো-রক্ষার নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র এ আদেশ দিয়েছেন। পাশাপাশি এর সঙ্গে কোনো ধর্মীয় সংশ্লিষ্টতা আনা যাবে না বলে জানিয়েছে তিনি। এমনকি কোথাও এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে রাজ্য সরকারগুলিকে কড়া নজর রাখতে বলেছেন দীপক মিশ্র। খবর আনন্দবাজার পত্রিকার। গো-রক্ষা নিয়ে সংঘটিত সহিংসতার নিষ্পত্তি চেয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার সেই আবেদনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ‘কোনও মানুষই নিজের হাতে আইন তুলে নিতে পারে না। রাজ্যগুলির উচিত এমন ঘটনা প্রতিরোধ করা।’...
বাংলাদেশের রাজনৈতিক অবস্থাও ব্যাখ্যা করবেন কারলাইল

বাংলাদেশের রাজনৈতিক অবস্থাও ব্যাখ্যা করবেন কারলাইল

বাংলাদেশ, রাজনীতি
বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কীভাবে কারাবন্দী করে রাখা হয়েছে, সেই ব্যাখ্যা দিতে দিল্লি আসছেন ব্রিটিশ আইনসভা হাউস অব লর্ডসের সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যালেক্স কারলাইল। ১৩ জুলাই বেলা একটায় তিনি রাজধানী দিল্লির ফরেন করেসপন্ডেটস ক্লাবে (এফসিসি) সাংবাদিকদের মুখোমুখি হবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে ভারতে আসার কথা বাংলাদেশের কয়েকজন আইনজীবীরও, যাঁরা খালেদা জিয়ার হয়ে মামলা লড়ছেন। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির এই উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। আলেক্স কারলাইলকে তাঁদের হয়ে মামলা লড়ার জন্য নিযুক্ত করেছেন খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার বিচারকে তিনি ইতিমধ্যেই ‘রাজনৈতিক দুরভিসন্ধী’ হিসেবে বর্ণনা করেছেন। বলেছেন, সরকারের ইচ্ছায় কোনো রকম সাক্ষ্য–প্রমাণ ছাড়াই খা...
আবারও ক্যামেরার সামনে বাপ্পি-অপু

আবারও ক্যামেরার সামনে বাপ্পি-অপু

বাংলাদেশ, বিনোদন
দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির তৃতীয় লটের শুটিং শুরু হয়েছে। আজ সোমবার থেকে সাভারের রাজমহল রিসোর্টে ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস। বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক। মূলত ২৮ জুন থেকে তৃতীয় লটের শুটিং শুরু হয়েছে। তবে আজ থেকে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন নায়ক-নায়িকা। তৃতীয় লটে পুরো ছবির দৃশ্যধারণ শেষ হবে। এরপর বাকি থাকবে গানের শুটিং। গানের শুটিং দেশেই হবে বলে জানিয়েছেন নির্মাতা। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিতে বাপ্পি-অপু ছাড়া আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জারসহ অনেকে। ছবিটি নিয়ে নায়ক বাপ্পি চৌধুরী বলেন, `এটা আমার জন্য অনেক আনন্দের যে দেবাশীষ বিশ্বাসের সঙ্গে কাজ করছি। তিনি আমার খুব পছন্দের একজন মানুষ। অনেকদিন ধরেই আমাদের কাজের কথা হচ্ছিল। শেষ পর্যন্ত এই ছবিটির মাধ্যমে কা...
ডোবায় নিখোঁজের একদিন পর ইমনের লাশ উদ্ধার

ডোবায় নিখোঁজের একদিন পর ইমনের লাশ উদ্ধার

বাংলাদেশ
রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের ডোবায় পরে নিখোঁজের একদিন পর শিশু ইমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) কর্মীরা ডোবার ময়লা-আবর্জনা অপসারণ করার একপর্যায়ে তার মরদেহ ভেসে ওঠে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, ইমনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গতকাল রোববার দুপুরে ইমন ও হৃদয় নামের দুই শিশু খেলার সময় এই ডোবায় পড়ে যায়। স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করতে পারলেও ইমনকে উদ্ধার করতে পারেননি। ইমনের নিখোঁজের খবর পেয়ে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়। নিখোঁজ ইমনের মা কুলসুম বেগম পূর্ব রসুলপুর ২ নম্বর গলির মকবুলের বাড়িতে ভাড়া থাকেন। ইমনের বাবা ন...
কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ ৫ দিনের রিমান্ডে

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ ৫ দিনের রিমান্ডে

জাতীয়, বাংলাদেশ
ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. রাশেদ খানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় শাহবাগ থানায় দায়ের করা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশদিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক সজীবুজ্জামান। pran ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রাজধানীর শাহবাগ থানায় রাশেদের নামে মামলটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়। ঢাকা মহানগর হাকিম আমিনুল হক মামলাটি আমলে নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য ২৯ জুলাই দিন...
কোটা সংস্কারে এখনও আনুষ্ঠানিক কাজ শুরু হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

কোটা সংস্কারে এখনও আনুষ্ঠানিক কাজ শুরু হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

জাতীয়, বাংলাদেশ
সরকারি চাকরিতে কোটা সংস্কার সরকারের উচ্চ পর্যায়ের বিবেচনাধীন। এটি বাস্তবায়নে সময় লাগতে পারে, কমিটি এখনও আনুষ্ঠানিক কাজ শুরু করেনি। বললেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। শফিউল আলম বলেন, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোটার বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি। এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের নিচের লেভেলে এখনও ট্রাসমিটেড হয়নি। কার্যক্রম শেষ হবার বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দেয়া যায় কি না, একজন সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- আমাদের পক্ষে অনুমান করা কঠিন, এটা সময়সাপেক্ষ ব্যাপার। কোটা সংস্কার নিয়ে গঠিত কমিটি এখনও কাজ শুরু করেছে কি না-আরেকজন সাংবাদিকের করা এমন প্রশ্নের জব...
১১৫ হজযাত্রীর টাকা আত্মসাৎ, হঠাৎ দুদকের অভিযান

১১৫ হজযাত্রীর টাকা আত্মসাৎ, হঠাৎ দুদকের অভিযান

ইসলাম, বাংলাদেশ
কিছু অসাধু সরকারি কর্মকর্তা বা কর্মচারির যোগসাজশে একটি হজ এজেন্সির নামে দালালচক্র ১১৫ জন হজযাত্রীর কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ আসার পর অভিযানে নেমেছে দুদক। দুর্নীতি দমন কমিশন- দুদক বলছে, তাদের জরুরি কল অভিযোগ সেন্টারে এমন তথ্য আসার পর দুদকের একটি এনফোর্সমেন্ট টিম আজ রোববার (২ জুলাই) রাজধানীর পুরানা পল্টনের মদিনা টাওয়ারে অবস্থিত ‘আল মুজদালিফা এভিয়েশন’ নামে এক হজ্ এজেন্সিতে আকস্মিক অভিযান চালায়। সহকারী পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশসহ ৭ সদস্যের একটি টিম এ অভিযানে অংশ নেন। দুদক টিম অভি্যানকালে চারজন হজযাত্রীর কাছ থেকে অভিযোগ ও তথ্য গ্রহণ করে। এছাড়া এজেন্সির ট্রেড লাইসেন্স ও ই-টিআইএনসহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়। এ অভিযোগের আওতাভুক্ত ১১৫ জন হজযাত্রীর নিবন্ধনের জটিলতা নিরসনের উদ্যোগ নেয়া হবে মর্মে এজেন্সির কর্মকর্তা জানান। এছাড়া উল্লিখিত এলাকায় অ...
ভক্তদের জন্য ব্রাজিলিয়ান স্ন্যাকস ‘কোশিনিয়া’

ভক্তদের জন্য ব্রাজিলিয়ান স্ন্যাকস ‘কোশিনিয়া’

লাইফস্টাইল
নকআউট পর্বে আজ মুখোমুখি ব্রাজিল ও মেক্সিকো। বিশ্বকাপ ফুটবলের জমজমাট এ খেলাটি দেখার সময় সাথে নিয়ে বসুন মসলা আর মুরগি দিয়ে বানানো ব্রাজিলিয়ান স্ন্যাকস কোশিনিয়া। পর্তুগীজ কোশিনিয়া শব্দের অর্থ ‘মুরগির ছোট রান’। দারুণ সুস্বাদু এ খাবারটি চেখে দেখতে দেখতে উপভোগ করতে পারেন আজকের খেলাটি। বিবিসি গুড ফুড অবলম্বনে জেনে নিই রেসিপিটি। বানাতে যা লাগবে চামড়া ও হাড় ছাড়া দুইটা চিকেন ব্রেস্ট( ৩৫০ গ্রাম), আলু ৪৫০ গ্রাম, দুই টেবিল চামচ অলিভ অয়েল, ভালো করে কাটা একটি বড় পেঁয়াজ, চার টেবিল চামচ কাবানা স্পাইসি মালাগুয়েতা ম্যারিয়ন্দ অথবা চলুলা হট সস, একশো গ্রাম ময়দা, দুইটি ডিম, একশো গ্রাম ব্রেডক্রাম্ব, ভেজিটেবল অয়েল, পার্সলে (কাটা)। যেভাবে বানাবেন একটি প্যানে পানি ঢেলে তাতে লবণ দিয়ে ফুটিয়ে নিন। তারপর ফুটন্ত পানিতে মুরগির মাংস ১০ মিনিট ধরে ফুটান। তারপর প্যানটি সরিয়ে নিন চুলা থেকে। ১৫ মিনিট গরম পানিতে রেখে দিন। ...