১২ বছরে ১৩ দেশকে পেছনে ফেলবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান এখন ৪২তম। ২০৩০ সালে বাংলাদেশ ২৮তম দেশে পরিণত হবে। সে হিসেবে আগামী ১২ বছরে ১৩টি দেশকে পেছনে ফেলবে বাংলাদেশ।জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে ঢাকায় সফররত যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডের সঙ্গে মতবিনিময়ের পর তিনি বাংলাদেশ সম্পর্কে এ আশার কথা শুনান।
মন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। নিজ অর্থায়নে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নিজের অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। দেশের বাজেট এখন বিদেশি সাহায্যের ওপর নির্ভর নয়। নারীর ক্ষমতায়নেও এ অঞ্চলের মধ্যে এগিয়ে বাংলাদেশ।
২০১৬ সালের ২৩ জুন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার রায় দেয় ব্রিটেনের নাগরিকরা। কিন্তু এ রায় নিয়ে বিশ্ব বাণিজ্যে এক ধরনের নেতিবাচক প্রভাবে...









