Friday, April 17

Author: News Desk

দুদকের নতুন কমিশনার মোজাম্মেল হক

দুদকের নতুন কমিশনার মোজাম্মেল হক

জাতীয়, বাংলাদেশ
মো. মোজাম্মেল হক খানকে দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। রোববার মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোজাম্মেল হককে দুদক কমিশনার নিয়োগের কথা জানানো হয়। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় ২৬ জুন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ অবসরে যান। মোজাম্মেল হক খানকে নিয়োগ দিয়ে শূন্য পদটি পূরণ করা হলো। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সচিবের দায়িত্বে থাকার সময় ২০১৪ সালের ২০ মার্চ পদোন্নতি পেয়ে মোজাম্মেল হক খান জ্যেষ্ঠ সচিব হন। এক সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালকের (ফাইন্যান্স) দায়িত্বও পালন করেন মোজাম্মেল হক।...
আজ টিভিতে যে খেলা দেখবেন

আজ টিভিতে যে খেলা দেখবেন

খেলা
আজ টেলিভিশনে যে খেলাগুলো দেখতে পাবেন: বিশ্বকাপ: ২য় রাউন্ড বিটিভি, মাছরাঙা ও নাগরিক ব্রাজিল-মেক্সিকো রাত ৮টা বেলজিয়াম-জাপান রাত ১২টা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সনি সিক্স অস্ট্রেলিয়া-পাকিস্তান বেলা ২টা উইম্বলডন স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ ১ম রাউন্ড বিকেল ৪-৩০ মি.
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

জাতীয়, বাংলাদেশ
রোহিঙ্গা শিবির পরিদর্শনে আজ সোমবার সকালে কক্সবাজারে গেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বার্তা সংস্থা ইউএনবি এই তথ্য জানায়। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সকাল পৌনে নয়টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন আন্তোনিও গুতেরেস ও জিম ইয়ং কিম। জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে আছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। কক্সবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আজ উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের দেখবেন। এরপর শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে উখিয়ার মধুরছড়া ও লম্বাশিয়া পাহাড়ে ঝুঁকিতে থাকা রোহিঙ্গাবসতি দেখতে যাবেন তাঁরা। এ সময় কয়েকটি রোহিঙ্গা দলের সঙ্গে তাঁরা কথা বলবেন। রোহিঙ্গা...
সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী

সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী

জাতীয়, বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন। বিএনপির এই নেতা বলেন, বেছে বেছে আন্দোলনে নেতৃত্বদানকারীদের ‘ধারালো অস্ত্র’ দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি মেনে নেওয়াটা ছিল প্রধানমন্ত্রীর ‘তামাশা’। ছাত্রলীগের বিষয়ে রিজভী বলেন, শিক্ষাঙ্গনকে বাকশালী খাঁচায় বন্দী করার জন্যই বর্তমান প্রজন্মের ছাত্রলীগকে তৈরি করা হয়েছে। বর্তমানে খুন, জখম, হাঙ্গামা, হল দখল, সিট–বাণিজ্য, শিক্ষক-ছাত্রছাত্রীকে লাঞ্ছিত করার প্রতীকে পরিণত হয়েছে বর্তমান ছাত্রলীগ। সে জন্যই পুলিশের পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষতবিক্ষত করতে ছাত্রলীগও নেমে পড়েছে। গত...
নায়িকার শর্ত, পরিচালক থাকবে না শুটিং স্পটে!

নায়িকার শর্ত, পরিচালক থাকবে না শুটিং স্পটে!

বাংলাদেশ, বিনোদন
চলচ্চিত্রের অধিনায়ক সেই ছবির পরিচালক। একটি ছবির শুরু থেকে শেষ পর্যন্ত তিনিই সবকিছু দেখভাল করেন। ছবির শুটিংয়ে পরিচালক থাকবেন না, এমনটা ভাবাই যায় না। নায়িকা আর পরিচালকের ভুল বোঝাবুঝিতে এবার তা-ই হতে যাচ্ছে। পরিচালককে ছাড়াই ‘হৃদয় জুড়ে’ ছবির বাকি অংশের শুটিং হবে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এমনটাই জানিয়েছেন। ১১ মাস স্থগিত থাকার পর ‘হৃদয় জুড়ে’ ছবির শুটিং আবার শুরু হচ্ছে। ৬ জুলাই ভারতের কলকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে। চলবে চার দিন। এর মধ্যে জানা গেছে, নায়িকার আপত্তিতে নাকি পরিচালক কলকাতার অংশের শুটিংয়ের স্পটে থাকতে পারবেন না। ছবির কাজ শেষ করতে হবে, তা না হলে ক্ষতিগ্রস্ত হবেন প্রযোজক—এমন ভাবনা থেকে পরিচালকও নায়িকার এই শর্ত মেনে নিয়েছেন। কলকাতায় ‘হৃদয় জুড়ে’ ছবির একটি গান আর চারটি দৃশ্যের দৃশ্যায়ন করা হবে। ‘তুমিহীনা জীবন আমার গতিহীন, তাই তোমায় ভালোবাসি প্রতিদিন/ তুমি স্বপ্নে...
টিন আর প্লাস্টিকের বানানো পায়ে হাঁটে সিরীয় শরণার্থী শিশু মায়া

টিন আর প্লাস্টিকের বানানো পায়ে হাঁটে সিরীয় শরণার্থী শিশু মায়া

আন্তর্জাতিক
পা ছাড়াই জন্মেছিল সিরিয়ার শরণার্থী শিশুটি। চিকিৎসক বলেছিলেন, কৃত্রিম পা লাগালে মেয়েটি হাঁটতে পারবে। তা হয়নি। অগত্যা মায়া মেহরি নামের শিশুটির পঙ্গু বাবা প্লাস্টিকের টুকরা ও টিনের কৌটা দিয়ে মেয়ের জন্য পা বানান। দ্য ইনডিপেনডেন্টের খবরে জানা যায়, মেয়ের জন্য বাবার বানানো এই পা দেখে বিশ্ববাসীর প্রাণ কেঁদেছে। জন্মগতভাবেই মায়ার পা ছিল না। বাবার সঙ্গে থাকে সে। সিরিয়ার উত্তরাঞ্চলে ইদলিব এলাকার একটি শরণার্থীশিবিরে মেয়েকে কোলে নিয়ে ছবি প্রকাশ করেন মায়ার বাবা। সিরিয়ায় চলা গৃহযুদ্ধের কারণে আলেপ্পো থেকে ওই পরিবারটিকে বিতাড়িত করা হয়। হামাগুড়ি দিয়ে চলতে পারত মায়া। পা ঠিক করার জন্য তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু এ সময় পায়ের আঙুলগুলো ছোট করে ফেলা হয়। মায়ার বাবা মেহরি বলেন, অস্ত্রোপচারের পর থেকে মায়া আর হাঁটাচলা করতে পারছিল না। পুরো সময়টা তাঁকে শিবিরের মধ্যেই বসে কাটাতে হয়। বাবার বানানো টিনের কৌটা...
এমপিওভুক্তির দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে দুই প্রস্তাব

এমপিওভুক্তির দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে দুই প্রস্তাব

জাতীয়, বাংলাদেশ
স্বীকৃতি পাওয়া দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে আমরণ অনশনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুটি প্রস্তাব দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এর মধ্যে বরাদ্দ করা টাকা কম হলে সব প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় এনে এবার আংশিক বেতন চালু করে পরবর্তী অর্থবছরে তা সমন্বয় করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়ায় দুর্বল হয়ে পড়া প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য এমপিওভুক্তির পর তিন বছর সময় দিতে বলা হয়েছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়া নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আমরণ অনশনের সপ্তম দিনে আজ রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এই প্রস্তাব দিয়ে আসে। একই সঙ্গে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চেয়েছেন। পাশাপাশি শিক্ষকদের আমরণ অনশন অব্যা...
বিয়ের সাজে ফুটবলে মাতলেন নারীরা

বিয়ের সাজে ফুটবলে মাতলেন নারীরা

খেলা
বিয়ের দিনে কনেদের জন্য নির্ধারিত থাকে বিশেষ পোশাক। সেই পোশাক বেশির ভাগ ক্ষেত্রেই হয় ভারী। সেই সঙ্গে থাকে অলঙ্কার আর ভারী সাজসজ্জাও। সব মিলিয়ে অবস্থা এমন দাঁড়ায় যে, স্বাভাবিক হাঁটাচলা করাই কঠিন হয়ে যায় কনের জন্য। অথচ সেই ভারী পোশাক পরেই ফুটবল খেলতে মাঠে নেমে পড়লেন কয়েকজন তরুণী। মূলত ফুটবলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেই রুশ নারীরা কনে সেজে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছিলেন। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল গত শনিবার কাজানের একটি স্টেডিয়ামে। সে শহরে একই রাতে নকআউট পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স আর আর্জেন্টিনা। ম্যানোরামা অনলাইনের খবরে জানানো হয়, ধবধবে সাদা পোশাকের গাউন ও সঙ্গে দৌড়াতে আরামবোধ হয় এমন জুতা পরে মাঠে নেমেছিলেন রুশ সুন্দরীরা। মাঠের পাশে অল্পসংখ্যক দর্শক সমাগমও ঘটে। ১৫ মিনিট সময়ব্যাপী সেই ম্যাচ শেষে জয়ী দলকে ফুলের তৈরি বিশ্বকাপও তুলে দেওয়া হয়। ম্যাচ শেষে জয়ী দলের খ...
বাগেরহাটে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

বাগেরহাটে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

ক্রাইম, বাংলাদেশ
বাগেরহাটের মোংলার হোটেল বদর সংলগ্ন এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময়ে পালিয়ে যায় আরো ৪ ডাকাত। শনিবার রাত সাড়ে ১২টা দিকে ডাকাতির প্রস্তুতিকালে মোংলা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। ডাকাতদের কাছ থেকে একটি গ্রিল ও তালা কেটে ফেলার একটি বড় কাটার, একটি রাম দা এবং নগদ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত দলের ৫ সদস্যরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের আব্দুর রহমানের ছেলে মালেক (৩৫), একই গ্রামের আবুল হাশেম গাজীর ছেলে ফখরুল গাজী (৪৮), আব্দুর রহমান হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৩৫), রুহুল আমীন হাওলাদারের ছেলে সহিদুল হাওলাদার (৪১) ও শাহজাহান হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০)। আজ দুপুরে বাগেরহাট পুলিশ অফিসে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পংঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান। তিনি বলেন, মোংলা বাজারে একটি রডের দোকানে ডাকাতির প্রস্তুত...
বাংলানিউজের বর্ষপূর্তি উদযাপন

বাংলানিউজের বর্ষপূর্তি উদযাপন

বাংলাদেশ, বিনোদন
আট থেকে নয় বছরে পদার্পণ করল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। নানা আয়োজনের মধ্যে দিয়ে চলছে তাদের বর্ষপূর্তি উদযাপন। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপ ও ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। রবিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মিডিয়া হাউজে বাংলানিউজ কার্যালয়ে প্রতিষ্ঠানের অষ্টম বর্ষপূর্তির কেক কেটে এ শুভেচ্ছা জানান তিনি। সায়েম সোবহান বলেন, অনেক অনলাইন এসেছে, আবার ঝরেও গেছে। আমি খুশি হয়েছি, আপনারা সাফল্য ধরে রেখেছেন, এজন্য ধন্যবাদ। আপনাদের এই সাফল্য ধরে রাখতে হবে। আরও ভালো করতে হবে। ‘আই অ্যাম ভেরি হ্যাপি ফর দ্য সাকসেস...,’ যোগ করেন বসুন্ধরা গ্রুপের এমডি। এর আগে বাংলানিউজ কার্যালয়ে আসার পর সায়েম সোবহানকে প্রতিষ্ঠানের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার। কেক কাটার সময় সমাজকল্যাণমন্ত্রী রাশে...