Friday, April 17

Author: News Desk

নবম ওয়েজবোর্ড কেন বেআইনি নয় : হাইকোর্ট

নবম ওয়েজবোর্ড কেন বেআইনি নয় : হাইকোর্ট

জাতীয়, বাংলাদেশ
সাংবাদিক ও সংবাদপত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজবোর্ড কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে তথ্য সচিব, শ্রম সচিব ও ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিজামুল হককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আর আদালতের এই নির্দেশনা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে বিবাদীদের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে। নিউজপেপারর্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত। নোয়াব’র পক্ষে সংগঠনটির সভাপতি মতিউর রহমান গেল মে মাসে এ সংক্রান্ত একটি রিট করেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। রিট আবেদনে বলা হয়, নবম ওয়েজবোর্ড তথ্য ...
প্রিন্ট করুন printer রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

প্রিন্ট করুন printer রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

বাংলাদেশ
রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মাসুদ মিরপুরের একটি কলেজের বিবিএর ছাত্র। আজ সকাল ৯টার দিকে শাহআলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিরপুর শাহআলী থানার দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করে থানা আনা হয়েছে। পালিয়ে যাওয়া বাসচালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।...
রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান: জাতিসংঘ মহাসচিব

রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান: জাতিসংঘ মহাসচিব

জাতীয়, বাংলাদেশ
রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চান বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গুতেরেস বলেন, 'আশ্রয়শিবির থেকে রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণের যে বিবরণ শুনেছি, তা অকল্পনীয়। তারা ন্যায়বিচার ও নিরাপদে নিজ দেশে ফিরে যেতে চান।' আজ কুতুপালংয়ে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ঘোরার ফাঁকে টুইটারে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন গুতেরেস। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আজ সকাল ৯টায় অ্যান্তনিও গুতেরেস ও জিম ইয়ং কিম কক্সবাজার পৌঁছান। বেলা সাড়ে ১১টার দিকে তারা বালুখালী ট্রানজিট পয়েন্টে যান। সেখানেই রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেন তারা। সংক্ষিপ্ত বৈঠকে রোহিঙ্গারা মিয়ানমারের সেনা ও দেশটির উগ্র বৌদ্ধদের নির্যাতনের কথা তুলে ধরেন। পাশাপাশি পূর্ণ মর্যাদা নিয়ে তারা নিজেদের ভূমিতে ফিরে যেতে চান বলে জানিয়েছেন। এদিকে, আজ সোমবার বিকাল ৫ টা ২০ মিনিটে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেসবুক লাইভে আসছেন জাতিসংঘের ম...
রাশিয়া-আমেরিকা পরমাণু অস্ত্র রাখে কোথায়?

রাশিয়া-আমেরিকা পরমাণু অস্ত্র রাখে কোথায়?

আন্তর্জাতিক
বিশ্বের ক্ষমতাধর দেশগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে পারমাণবিক অস্ত্রের ভয়ঙ্করসব মহড়া। পাশাপাশি চলছে পাল্টাপাল্টি হুমকি। তবে পরমাণু অস্ত্রতে বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়া। জানা গেছে, পরমাণু বোমাগুলো অনেক ক্ষেত্রে বসানো আছে ক্ষেপণাস্ত্রের মাথায়। তাছাড়া বিভিন্ন সামরিক বিমান-ঘাঁটিতে বা অস্ত্রের গুদামেও রয়েছে পরমানু বোমাগুলো। বিভিন্ন দেশে এখন শত শত পারমাণবিক বোমা বসানো-ক্ষেপণাস্ত্র মোতায়েন করা আছে। আমেরিকান ক্ষেপণাস্ত্রগুলো বসানো আছে বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং তুরস্কে। অন্যদিকে, রাশিয়া এবং ফ্রান্সের কাছে থাকা পারমানবিক বোমাগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে। এই ধরনের পরমানু বোমার সংখ্যা দেড়শর মতো। আর ১৮০০ পরমাণু বোমা রয়েছে যেগুলো খুব কম সময়ের নোটিশেই নিক্ষেপ করা সম্ভব। উল্লেখ্য, এখনই যে পরিমাণ পরমাণু অস্ত্র ভাণ্ডার পৃথিবীতে মজুদ রয়েছে তা দিয়ে পুরো পৃথিবীকে ক...
যেসব কারণে স্মার্টফোন গরম হয়, জেনে নিন সমাধান

যেসব কারণে স্মার্টফোন গরম হয়, জেনে নিন সমাধান

লাইফস্টাইল
প্রযুক্তিনির্ভর এই যুগে প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন। তবে স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হলো- ব্যবহারের মাঝখানে খুবই গরম হয়ে যায়। স্মার্টফোন গরম হওয়ার বেশ কিছু কারণ আছে। তবে অতিরিক্ত গরম বিপদের কারণ হতে পারে। তাই আমাদের স্মার্টফোন অতিরিক্ত গরম হবার কারণ এবং সমাধান জানা দরকার। কি পরিমান গরম হওয়া স্বাভাবিক: আপনার ফোন কম দামি বলে বেশি গরম হয়, তা ঠিক নয়। স্বাভাবিকভাবে স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। তবে স্ট্যান্ড বাই মোডেও যদি ফোনটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় তবে বুঝবেন আপনর ফোনে সমস্যা আছে। ব্যাটারি: মোবাইল কম্পানিগুলো বর্তমানে স্মার্টফোন দিন দিন পাতলা করছে। তবে তার তুলনায় ব্যাটারির প্রযুক্তি তেমন উন্নত হয়নি। ব্যাটারি যত বেশি দুর্বল হবে ফোন তত বেশি তাপ উৎপন্ন করবে। ব্যাটারি চার্জ নেওয়ার সময় অথবা ডিচার্জ হওয়ার সময়েও ফোন বেশি গরম হয়ে থাকে। প্র...
টেকনাফে মাদকবিরোধী অভিযানে আটক ১৫ জনকে সাজা

টেকনাফে মাদকবিরোধী অভিযানে আটক ১৫ জনকে সাজা

ক্রাইম, বাংলাদেশ
টেকনাফে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে শাস্তি দেয়া হয়েছে। টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টে হতে তাদের আটক করা হয়েছিল। রবিবার বিকালে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) প্রণয় চাকমা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে আছেন ফেনী ফুলগাজী এলাকার মো. মিন্টু (৩৫), টেকনাফ নাইট্যং পাড়ার মো. হামিদ (৩০), সাবরাং কুয়াংছড়ি পাড়ার মো. আবু তাহের (৩৫), সাবরাং খুরেরমূখ এলাকার কবির আহমদ (১৮), টেকনাফ সদর খাংকার ডেইলের জিয়াফত উল্লাহ (৩২), হ্নীলা পূর্বপানখালীর বাবুল (২৪)সহ ১৫ জন। এদের মধ্যে ৬ জনকে ২ বছর, ১ জনকে ১ বছর, ৩ জনকে ৭ মাস এবং ৫ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের কারাগারে পাঠানোর জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আছাদুজ্জামান জানান, সীমান্ত জনপ...
আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

জাতীয়, বাংলাদেশ
গ্যাস সংকটের কারণে ১৪ মাস বন্ধের পর আজ সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কারখানা বন্ধ থাকায় প্রতিদিন ১২শ’ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। দেশের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে গত বছরের ১৯ এপ্রিল আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। আশুগঞ্জ সার কারখানা পুরোমাত্রায় চালু রাখতে ৪৮ থেকে ৫২ এমএম সিএফ গ্যাস প্রয়োজন হয়। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় দীর্ঘদিন কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়। সম্প্রতি চলতি বছরের ১৩ জুন আবারও কারখানার গ্যাস সরবরাহ দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। বেশ কয়েকদিনের চেষ্টায় কারখানার উৎপাদন শুরু হয়। বিসিআইসির পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আলী আক্কাস আরটিভি অনলাইনকে জানান, গ্যাস সরবরাহ না থাকায় ১৪ মাস বন্ধের পর আজ সোমবার উৎপাদন শুরু হয়েছে।...
নূরুর ওপর হামলার প্রতিবাদে মাঠে শিক্ষক-সহপাঠীরা

নূরুর ওপর হামলার প্রতিবাদে মাঠে শিক্ষক-সহপাঠীরা

বাংলাদেশ, রাজনীতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নূরুল হক নূরুকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (২ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন করা হয়। প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষক-শিক্ষার্থী এতে অংশ নেন। মানববন্ধন থেকে নূরের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানানো হয়। মানববন্ধনে অংশ নিয়ে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম মাহবুব বলেন, ‘ভিন্ন মত থাকতে পারে। কিন্তু ছাত্রদের ওপর এরকম নৃশংস হামলা কাঙ্খিত নয়। তিনি বলেন, এখানে আমরা মানববন্ধন করতে এসেছি কিন্তু এতেও কিছু লোক হুমকি ধামকি দিচ্ছে। তারা বলছে যে ছবি তুলে রাখলাম, এর ফল ভালো হবে না। তিনি আরও বলেন, ছাত্রদেরকে দেখে নেওয়া হবে বলে হুমকি দিয়েছে। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কারা হুমকি দিয়...
ধর্ষণ-হত্যার বিবরণ শুনলেন রোহিঙ্গাদের মুখে জাতিসংঘ মহাসচিব

ধর্ষণ-হত্যার বিবরণ শুনলেন রোহিঙ্গাদের মুখে জাতিসংঘ মহাসচিব

জাতীয়, বাংলাদেশ
মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মুখ থেকে ভয়াবহ নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিবরণ শুনলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। আজ(সোমবার) কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শিবিরে ওই সব নির্যাতিত রোহিঙ্গাদের করুণ কাহিনী নিজের কানে শুনলেন তারা। এ বিষয়টি নিজ টুইটারে শেয়ার করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব টুইটে লিখেছেন, আমি বাংলাদেশের কক্সবাজারে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে হত্যাকাণ্ড ও ধর্ষণের কথা শুনেছি। তারা ন্যায়বিচার চায় এবং নিরাপদে বাড়িতে ফিরে চান। সোমবার সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা কক্সবাজারে পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীও তাদের সঙ্গে রয়েছেন। সেখান থেকে তারা যান উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে সার্বিক...
রক্তশূন্যতার যে লক্ষণগুলো অবহেলা করতে নেই

রক্তশূন্যতার যে লক্ষণগুলো অবহেলা করতে নেই

লাইফস্টাইল
রক্তশূন্যতা বা অ্যানিমিয়ায় শরীরে রক্ত কমে যায় না, বরং রক্তের একটি উপাদান হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায়। এসময় আপনার রক্তে লোহিত রক্ত কণিকা কমে যায়। এতে করে আপনার শরীরের অক্সিজেন প্রবাহকে বাধা দেয়। তবে হঠাৎ করেই রক্তশূন্যতা দেখা দেয় না। আজ রিডার্স ডাইজেস্ট অবলম্বনে জেনে নেব রক্তশূন্যতায় আক্রান্ত হওয়ার পূর্বলক্ষণগুলো। শ্বাস নিতে সমস্যা হলে এবং মাথা ঘোরালে রক্তশূন্যতায় আক্রান্তের অন্যতম একটি লক্ষণ হলো আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যেতে না পারার কারণে আপনার হঠাৎ করেই মাথা ঘোরায় কিংবা শ্বাস নিতে সমস্যা হয়। অতিরিক্ত ক্লান্তিতে ভোগা ক্রমাগত অতিরিক্ত ক্লান্তিতে ভোগাও রক্তশূন্যতার লক্ষণ। তবে কেউ কেউ কাজ করার সময় ক্লান্ত হয়ে পড়তে পারেন, আবার কেউ কেউ এমনিতেই হঠাৎ করে ক্লান্ত হয়ে উঠতে পারেন। ত্বক হয়ে যেতে পারে বিবর্ণ রক্ত সরবরাহে বাধা প্রাপ্ত হওয়ার কারণে আপনার শ...